= একটি রাত্রির সন্ধানে...
যে রাতের দৈর্ঘ্য ত্রিশ হাজার দিন পেরিয়ে
অগুণতি পশমের মত; যেমন জায়নামাযের যমীন।
অতি সামান্য দশটি রাতের ভেতর লুকোনো;
প্রতিটি সন্ধ্যা নামে যেখানে প্রাপ্তির পিপাসায়
আর সোবহে সাদিকেরা বিদায় নেয় দুরু দুরু অন্তরে,
সে কি বিগত রজনী যা অতীত হলো
সে কি আগামীর কোথাও লুকিয়ে যা এখনো প্রত্যাশিত?
অশ্রুর নদীর কোথাও বাঁধ সাধি না এখন
তোমরা জমে উঠো লাল রঙ জায়নামাযে
আর নিভিয়ে দাও জাহান্নামের আগুন
এ ফরিয়াদীর তরে।
সিজদাগুলো ফুঁপিয়ে উঠে পরাক্রমের সাক্ষাতে
ভয়ে, বিনয়ে এবং ভালবাসায়...
'আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউউন তুবিব্বুল 'আফওয়া
ফা'ফু 'আন্নী............................'
'তুমি ক্ষমাশীল, ভালবাসো ক্ষমা করা
আমায় ক্ষমা করো হে' (করুণাময়)!
শান্তির সিপাহীরা নেমে আসে সপ্তাকাশ হতে
সারি সারি সারির সাথে সম্মানিত রূহুল আমীন
বিরাজিত শান্তি প্রলম্বিত হয় যখনো ফজর
আমার জায়নামায বিস্তৃত সমস্ত ভূমি জুড়ে
সে রাতের সন্ধানে ফেরারী আমি দশটি রাত্রিময়।
২৩ সেপ্টেম্বর ২০০৮, ২৩ রমাদান ১৪২৯,
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি স্বত্ব: ফজলে এলাহি মুজাহিদ।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।