= আমার বুকের ভেতর কেউ কাঁদছে
শ্রবনেন্দ্রিয়কে সাধ্য রেখা বরাবর নিয়ে শুনতে চেষ্টা করি;
না। ফোঁপানোর শব্দগুলো নেমে যাচ্ছে আরো নীচে
আমি পবিত্র হয়ে রুকূতে ঝুঁকে পড়ি,
আরো নীচে।
মানব সত্তার সবটুকু অহং বিলুপ্ত করে সিজদায় লুটিয়ে পড়ি,
তখনো মনে হয় আরো আরো নীচে!
বালিশের তুলোয় তুলোয় শিহরিত হয় কম্পন
আমি অনুভব করি পৃথিবীর ক্রন্দন।
এ কান্নায় এক সুদীর্ঘ কালের ক্লান্তি মেশানো,
লুকোনোর প্রয়াসে ব্যর্থ প্রিয়জনের ম্রিয়মান সুরে
শ্রান্তিতে দুর্বল কণ্ঠ থেকে বেরোয় না ধ্বনি,
তবু জমাট বেদনারা চুইয়ে চুইয়ে পড়ে অশ্রু হয়ে।
যেন এ ব্যথার কোন সান্ত্বনা নেই
আমিও খুঁজে পাইনা কোন শব্দ, ধ্বনি, বর্ণ,
অতি সন্তর্পণে মুক্ত করে দেই
বুকের গভীরে আটকে পড়া স্বাধীন বাতাসগুলোকে;
তারপর পৃথিবীর কান্নার সাথে কেঁদে উঠি।
হায়!
যুগ যুগ ধরে নিপীড়িত মানবতার জমানো যে ব্যথা
আমি যে সেই বেদনার ধ্বনি শুনি,
নির্বিচারে কত স্বপ্নালু চোখের পাতা বুঁজে গেছে চিরতরে
আজো অশ্রু ঝরে, রোদন করে, মলিন হয়ে মিলে যায়
ইতিহাসের পাতায় পাতায়।
অগুণতি বছরের যন্ত্রণা পুঁতে রেখেছে মানুষ
পৃথিবীর বুকে, পাঁজরে, সমস্ত শরীরে;
সে কান্না যেন আমার পাঁজরে বাজে।
মাঝে মাঝে মনে হয়
আমার বুকের ভেতর কেউ কাঁদছে...
কেউ কাঁদছে....!
৬ সেপ্টেম্বর ২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি স্বত্ব: http://www.fazleelahi.com
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।