আমার দিনলিপি

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com 

= দু'খণ্ড মমতার মেঘ

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৬

রৌদ্রের ছুরি এই ভর দুপুরে এপিঠ ওপিঠ বিঁধছিল
দু'খণ্ড মেঘের ছায়া তখন কি অপার হয়ে চেয়েছিলাম।
জানি এ চিরন্তন, মেঘেদের সংঘর্ষ বজ্র বাধায়
ফলায় বিদ্যুত, জ্বালায় শরীর,
কেড়ে নেয় আত্মাকে আকাশের পানে;
কোথায় কে জানে।
তবু আশা বৃষ্টি ঝরাবে আমাদের তৃষিত অন্তরে
বুকে ও দু'চোখে, সারাটি জীবন জুড়ে।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

= পূণ্যে পূর্ণ.................মুঠোফোন কবিতা

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৮

পূণ্যে পূর্ণ দিনগুলো গিয়ে নিয়ে এলো দ্যাখো ঈদের চাঁদ
মুমিনের মনে এ পূণ্য লগনে ভেঙ্গে পড়ে যেন খুশীর বাঁধ,
রমজানের-ই সুবাস মেখে পবিত্র থেকো এগার মাস
পূণ্য-পুষ্পে জীবন সাজিয়ে নিশ্চিত করো স্বর্গবাস।

২০ সেপ্টেম্বর ২০০৯
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

= জানালার পাশে

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০২

আরটিএনএন থেকে কবিতাটি পড়ুন Click This Link

একখানা জানালার পাশে
প্রশান্ত পৃথিবী নুয়ে আছে
ঝুলে আছে কার্ণিশের কাছে দিনের ক্লান্তিগুলো,
আমার দু'চোখ খুঁজে ফেরে সন্ধ্যাতারার আলো।

দিবসের লেনাদেনারা সব ঝিমিয়ে পড়েছে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

=টুকরো কথার বুকে জীবন বিনাশী চর

১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮

১.
সময়টা যেন দারুন ব্যস্ত, সেই সাথে অসুস্থও হয়ে উঠছে ক্রমশঃ। নিরব থাকতে থাকতে কখন সরব হয়ে উঠেছি, চিৎকার করতে পারছি না বলে কলমের চিৎকারে শামিল হতে দু'হাত চালালাম।খুব সকালে পান্তা আর মাছভাজা খেয়ে রিকশা খুঁজতে খুঁজতে কুয়াশামাখা প্রকৃতিতে হারিয়ে গেলাম। শেষমেষ উপকূল নামের বাসটি মুখ থুবড়ে পড়তে পড়তে রক্ষা পেল,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

= ভালো থেকো (শহীদ নোমানী)

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২১

পৃথিবীর দিনগুলো তো একদিন শেষ হবেই হবে
তারপর চলে যেতে হবে অজানায় নয়; অদেখায়।
তোমার চলে যাওয়া কাঁদালো লক্ষ প্রাণ
তুফান ছোটালো প্রতিটি শাহাদাত পিয়াসী অন্তরে
যাও চলে, বাধা নেই, আসবো না হয় দু'দিন পরে
জান্নাতের সিঁড়ি বেয়ে উঠবে যেদিন, যে মহাদিনে
বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকবে। আহা! সে কাফেলা রঙিন
রক্তের ধারা ল'য়ে উড়াবে বিজয়ের নিশান।...

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

= তুমি আর কতদূর

০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৬

এতগুলো দিন ভালবাসার পেছনে ছুটে বেড়িয়েছি
পৃথিবীর দিগন্ত থেকে দিগন্তে।
লোহিত সাগর ধূসর বুকে আগলে রেখেছিল যে আকাশ
তন্ন তন্ন করে খুঁজেছি
মরুর বালিতে, বালির ঢেউয়ে, বিশুষ্ক পাথরে,
উদ্যানের সতেজ খেজুর বৃক্ষের শীতল ছায়ায়
যেখানে মেঘ নেই সেখানে একখানা মেঘের ভেলায়।
তারপর বৃষ্টিতে, অশ্রুতে, কান্নায়, ক্লান্তিতে, নিদ্রায়...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

= হারানো দু’চোখ

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

এক, দুই, তিন, চার… এভাবেই
স্বপ্নের সিঁড়ি-ধাপগুলো ঘামে অশ্রুতে
ধুয়ে মুছে সাজিয়ে দিলাম হৃদয় ভাঙ্গা সকালে।
ধাপ ধাপ সিঁড়ি বেয়ে উঠে এলাম আজ
মাঝখানে ব্যবধান ছিল পনর বছর,
তুমি কত বদলে গেছ।
‘কাউকে ভুলে থাকতে যদি চাও তবে
রাগ করে কথা বলো না আর’...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অবশেষে "মরু মূর্ছনা" কবিতার দেশে...

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৮

তেমন কিছু বলার নেই, প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পেল এবং এ ব্লগ ও ব্লগারদের মধ্যে বহু সুহৃদ রয়েছেন বিধায় সবাইকে জানাতে ইচ্ছে হলো, তাই ভূমিকাটা তুলে দিলাম প্রচ্ছদের সাথে সাথে।

একুশে মেলায় উঠেছে ২১ ফেব্রুয়ারী ২০০৯
পাওয়া যাচ্ছে- কাকলী প্রকাশনীর স্টলে।

বায়তুল মোকারমের মেলায় পাওয়া যাচ্ছে- কামিয়াব প্রকাশনীর স্টলে।
__________________________________
ভূমিকা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ইমাম আন-নওয়াবী চয়িত "চল্লিশ হাদীস" অনলাইনে পড়ুন

২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৭

ইমাম নওয়াবীর চল্লিশ হাদীস- http://www.islam.net.bd/content/view/43/41/

ইমাম ইয়াহ্ইয়া বিন শারফুদ্দীন আন্-নওয়াবী চয়িত চল্লিশ হাদীস বিশ্বব্যাপী আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের নিকট ব্যাপক পরিচিত একটি সংকলন। অনেক আলেমকে দেখেছি যে, তারা তাদের শিশুদেরকে দ্বীন সম্পর্কে প্রাথমিক মুখস্থ করানোর বিষয়গুলোর মধ্যে এ সংকলনটিও রাখেন, কেননা এ সংকলনে মুমিন জীবনের বিভিন্ন দিক সম্পর্কে সুস্পস্ট দিকনির্দেশনা...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

= পরিচয়ের কলংক

১৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

অবক্ষয়ের দিনগুলোতে ভাগ্যের চৌকাঠে হেলান দিয়ে
যখন আমরা নিঃশ্বাসের শেষ অক্সিজেনটুকুর অপেক্ষা করছিলাম,
আমাদের কর-এ গোণা সেনাপতিরা যখন আত্মসমর্পনের গ্লানির প্রতিবিধানে
শাহাদাত খুঁজে বেড়াচ্ছিলেন,
মুসলিম হত্যাকে প্রতিদিনের খুব সাধারণ কাজ হিসেবে যখন
রীতিমত অবহেলার তালিকায় উঠিয়েছিল;
ঠিক তখনি তাতার সেনাপতিরা কালেমার সুঘ্রাণ পেতে শুরু করে।
পৃথিবী লিখেছে ইতিহাস;...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



‹ First আগের পাতা      পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১০৮১ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com উষ্ণ রাত, শিশির ভোরস্বপ্ন সকাল, ক্লান্ত দিনজীবন ছন্দ, হিম শীতলসাগর সোহাগ, ঢেউ মলিন ।স্বাপ্নিকঃআমাকে এক ফোটা জল...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৯৪টি
  • মন্তব্য করেছেন: ১৪১৭টি
  • মন্তব্য পেয়েছেন: ১২৭৮টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ৮৩৭৮৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ