এইতো কিছুক্ষন আগেই হলিউডের কোডাক থিয়েটারে হয়ে গেলো বিশ্ব চলচ্চিত্রের সর্ববৃহত আসর ৮৩ তম Annual Academy Awards । আমি বলবো,গত বেশ ক'বছর পর এবার একটি হাড্ডাহাড্ডি টাইপ অস্কার দেখলাম।অন্তত গত বছরের তুলনায় এবারের পুরষ্কারগুলো বেশ deserving হাতে পৌছালো। আসুন জেনে নিই, এবারের অস্কারের নমিনী আর বিজয়ীদের পুর্নাংগ তালিকা,
Click This Link
সংক্ষিপ্ত পরিচিতি বলতে গেলে এমন,
12 nominations for The King's Speech----Won 4
10 nominations for True Grit----Won 0
8 nominations for The Social Network----Won 3
8 nominations for Inception----Won 4
7 nominations for The Fighter----Won 2
6 nominations for 127 Hours---Won 0
5 nominations for Black Swan----Won 1
5 nominations for Toy Story 3----Won 2
3 nominations for Alice in Wonderland----Won 2
এবার আসি, পুরষ্কার বিজয়ীদের বেলায়, প্রথমত, The King's Speech সেরা মুভির অস্কার জেতায়, কিছুটা অবাক হয়েছি,এটা সত্য।কারন বিশ্বজুড়ে সাড়া জাগানো facebook এর lawsuit কে কেন্দ্র করে বানানো The Social Network বেশ ফেভারিট ছিলো।
যদিও আমার পার্সোনাল ফেভারিট ছিলো,১।Inception আর ২।The King's Speech। জানতাম Inception পাবে না।কারন, Academy is too dumb for Inception।তাই The King's Speech জিতায় বেশ খুশীই হয়েছি।কিন্তু ডিরেক্টর হিসেবে Tom Hooper এর পাওয়াটা বেশ বিস্ময়কর ছিলো।একে তো Christopher Nolan নমিনেশন পেলো না,তারপর আবার David Fincher এর না পাওয়াটা বেশ অবাক করার মতো।
Actor আর Actress ক্যাটাগরীতে সবাই deserving ছিলো।Colin Firth,Natalie Portman,Christian Bale আর Melissa Leo সবাই সমান যোগ্য তাদের পুরষ্কারের জন্য।Screenplay আর Animated Feature Film সহ বাকী ক্যাটাগরীগুলোও যোগ্য হাতে পড়েছে।এনিয়ে কারো তেমন অনুযোগ বা অভিযোগ থাকবে বলে মনে হয় না।
তবে James Franco আর Anna Hathaway এর উপস্থাপনা আমাকে মোটেই মুগ্ধ করতে পারে নি, Anna Hathaway তাও একটু উজ্জল ছিলেন কিন্তু James Franco আমাকে বেশ হতাশ করেছে।
যাই হোক, গত বেশ কবছরের মধ্যে এবারের আসরটাই বেশ টানটান ছিলো।কোনো মুভিই একক প্রাধান্য পায় নি।কারন এবার ভালো মুভির বেশ সমাহার ছিলো।
সর্বশেষ, Academy এর কাছে একটাই অনুরোধ, হয় তারা .Best Motion Picture এ মুভির সংখ্যা ১০ থেকে ৫ এ নামাবেন নাহোয় Animated Feature Film এর সংখ্যা ৩ থেকে ৫ এ উঠাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



