
এক বড়ো ভাইয়ের কাছ থেকে সাজেশানটা পেয়েছিলাম।ইউটিউবে পেয়ে গেলাম পুরা শর্ট ফিল্মটা।একটু আগে দেখা শেষ করলাম।এককথায় দারুন।অসাধারন একটি কনসেপ্টে বানানো এই ফিল্মটি সবাইকে দেখবার অনুরোধ জানাচ্ছি ।
তবে দেখার আগে The Red Balloon (1956) সম্পর্কে কিছু দারুণ ইনফো আপনাদের কাছে শেয়ার করি।
এটি ফ্রান্সের একটি শর্ট ফিল্ম।জেনার ফ্যান্টাসি।ফিল্মটির অরিজিনাল টাইটেল হলো Le ballon rouge,যার রানিং টাইম ৩৪ মিনিট।গোটা ফিল্মটিতে সংলাপ একেবারেই নেই।অথচ কাহিনীর অসাধারন কনসেপ্ট ও লেখনীর জন্য The Red Balloon (1956) ফিল্মটি Best Writing, Best Screenplay ক্যাটাগরীতে অস্কার পেয়েছিলো।এটিই হচ্ছে অস্কার ইতিহাসের একমাত্র মুভির উদাহরন যেটি কোনো ডায়ালগ ছাড়াই এই ক্যাটাগরীতে অস্কার পেয়েছে।
অস্কার ছাড়াও এটি BAFTA, Prix Louis Delluc, Best Film of the Decade Educational Film সহ Cannes Film Festival এ Palme d'Or - Best Short Film অ্যাওয়ার্ড জিতে নেয়।
ফিল্মটির প্লট একেবারেই সাদামাটা, কিন্তু উপস্থাপনের ভংগীটা পুরোপুরিই আলাদা।আর এই আলাদা দিকটিই The Red Balloon (1956) ফিল্মটিকে এনে দিয়েছে অসাধারণের খেতাব।কাহিনীর শুরুতে দেখা যায়, একটি ছোট্ট ছেলে (প্যাসকাল) স্কুল থেকে ফেরার পথে একটি বড়ো লাল রংয়ের বেলুন খুঁজে পায়।ছোট্ট প্যাসকাল যখন ঐ বেলুনটি নিয়ে খেলতে থাকে তখন সে বুঝে ঐ বেলুনটির প্রাণ রয়েছে।সে বুঝতে পারে,ঐ বেলুনটির নিজস্ব মন ও ইচ্ছা রয়েছে।প্যাসকাল যেখানেই যায়, ঐ লাল রংয়ের বেলুনটিও তার পিছু পিছু যায়।এভাবেই কাহিনী গড়াতে থাকে।আর বলবো না,বাকিটা আপনারা নিজেরাই দেখে নিন।
ফিল্মটির মিউজিক স্কোরটা দারুন,বেশ মানানসই।ডিরেক্টরের স্টোরি টেলিংয়ের ধরনটাও অসাধারন।আরো একটা মজার তথ্য দেই।প্যাসকালের চরিত্রে অভিনয় করা সেই ছেলেটা কিন্তু এই ফিল্মের ডিরেক্টর Albert Lamorisse এরই ছেলে।তবে তার আই.এম.ডি.বি প্রোফাইলে গিয়ে দেখলাম সে পরে আর বলার মতো কোনো কাজই করে নি।একটু হতাশ হয়েছি।
রিলিজ হওয়ার পর থেকেই এটি বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে রিলিজ পেতে থাকে এবং ক্রিটিকদের কাছ থেকে এই শর্ট ফিল্মটি বেশ প্রশংসা কুড়ায়।যার প্রতিফলন পাই বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। মুভিটির আই.এম.ডি.বি রেটিং ৮.১, আর রটেন টোমাটোসে সবাই (১৫ জন ক্রিটিক) এটিকে ১০০% পজিটিভ রিভি্উ দিয়েছেন।১৯৬০ থেকে ১৯৯০ পর্যন্ত আমেরিকা ও কানাডার elementary classroom গুলোতে এটি দেখানো হতো।
আপনারাও দেখুন।আর আপনাদের স্কুল পড়ুয়া ছোটো ছোটো বাচ্চাদেরও এটি দেখতে দিন।
ইউটিউব লিংক:
পার্ট ১:
পার্ট ২:
পার্ট ৩:



সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



