আসুন নিজ গৃহে পরবাসী হবার একটা গল্প শুনি :
গ্রামের মাথায় ফিলিস্তিন নামক এক লোক তার পরিবার নিয়ে বসবাস করত ।বাড়ীটি এতদিন পাড়ার মাস্তান ইংল্যান্ড জবর দখল করে রেখেছিল ।মাত্রই সালিশী বিচার করে মুক্ত হল ফিলিস্তিন ।হটাত করে ইজরাইল নামক এক দুষ্ট চোরের আবির্ভাব হল গ্রামে ।তার নিজের থাকার কোন জায়গা ছিল না ।সোজা কথায় বলা যায় যেখানে রাইত সেখানেই কাইত ।এর রান্নাঘরে ,তার গোয়াল ঘরেই ছিল তার যাযাবর সংসার ।হটাত তাকে ঘিরে গায়ের মোড়ল যুক্তরাষ্ট্রের এক দুষ্ট বুদ্ধির উদয় হল ।জন্মগত ভাবে গায়ের মোড়ল আর চোর উভয়ই একই অর্থাত জারজ সম্প্রদায়ের।তাই তাদের গলায় গলায় পিরীত লক্ষনীয় ।তো যাই হোক এই দু সম্পর্কের জারজ ভাইটির একটা থাকার গতি করার জন্য উঠে পড়ে লাগল মোড়ল যুক্তরাষ্ট্র আর তাদের সাথে যোগ দিল মোড়লের খাসী খাওয়ার চেয়ারম্যান জাতিসংঘ ।পুরো তল্লাট খুজে খুজে অবশেষে পেল নিরীহ বান্দা ফিলিস্তিনকে ।তাকেই তার বাড়ী থেকে উতখাত করতে হবে ।দুস্কর্মের অংশ হিসাবে প্রথমে ফিলিস্তিনকে তার ভাইদের (মিশর,সিরিয়া) কাছ থেকে বিচ্ছিন্ন করা হল।গাজার জন্য মরিয়া হয়ে উঠল মিশর ,সিরিয়া আর তাদের নানা ভাই আরবলীগ ।দুষ্ট চোর এবার খোচাতে রক্তাত্ব করল শান্ত ফিলিস্তিনকে ।একপর্যায়ে বাধ্য হয়ে স্ব জাতীয় নানা ভাই আরবলীগের দারস্ত হলেন তিনি ।অন্যদিকে নানা ভাইয়ের সাথে আবার চেয়ারমেনের শালীর অবৈধ প্রেম ।ফলাফল নামমাত্র বিচারে মধ্যস্ততাকরা হল যে ফিলিস্তিন তার বাড়ীর এক অংশে ইজরাইলকে থাকতে দিবে বিনিময়ে ইজরাইল আর কোনরুপ খোচাখুচি করবে না ।সান্তনা সরুপ বলা হল ফিলিস্তিন যদি এই চুক্তিতে রাজী হয় তবে তার যে কোন অভাব অভিযোগ চেয়ার ম্যান আর নানাভাই সমাধান করে দেবেন।উপায়ন্তর না দেখে ফিলিস্তিন রাজী হয়ে গেল ।তাতেও যদি শান্তি হয় ।কিন্তু থাকার একটু জায়গা আর জারজ মোড়লের খুটি পেয়ে দুষ্ট চোর এবার হিংস্র ডাকাত হয়ে গেল ।চেয়ারমেন অন্য সালীশিতে ব্যাস্ত,নানা ভাই তেলের ব্যাবসার দেনদরবার করে।আর অন্যদিকে মোড়লের হাওয়ায় ইজরায়েল তার সিমানা ভাঙ্গতে থাকে।ইজরায়েলের সিমানার মধ্যে পড়ে গিয়েছিল ফিলিস্তিনের কিছু বংশধর ।তারা প্রতিদিন নিজ সংসাসে ফিরতে চায়।তাদের ফিরতে দেয়া হয় না ।খাবার আটকে দেয়া হয়,নির্যাতন করা হয়,অহেতুক গুলি করে পাখির মতো হত্যা করা হয়।ঠেলতে ঠেলতে ফিলিস্তিনকে একেবারে গোয়াল ঘরে জায়গা দেয়া হয় ।তাতেও সাধ মেটে না হিংস্র ডাকাত আর জারজ মোড়লের।এবার পুরো জমিটাই তার চাই ।
রক্তপিপাশু ডাকাত বলে "আমরা শান্তিপুর্নভাবে তাদের দিকে মিসাইল,রকেট ছুড়ছিলাম তারা বর্বরের মতো আমাদের দিকে ইট পাথর ছুড়ছিল "
জারজ মোড়ল বলে সাধু সাধু
নানা ভাই ব্যাস্ত পরকীয় নিয়ে ।
সবিশেষ পৃথিবীটা যদি এমন হতো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


