somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোমল পানীয় কেন খাবেন না ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোমল পানীয়( Coke, Sprite, Fanta, Pepsi, Mojo, Lemu, Virgin, Euro Cola, Mountain Dew, RC ইত্যাদি) সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি পানীয় | আমরা সবাই প্রতিদিন অথবা মাঝে মাঝে কোমল পানীয় খাই | অনেকেই কোমল পানীয় ছাড়া একদিনও চলতে পারে না | দাওয়াতে, মিটিঙে, বিভিন্ন অনুষ্ঠানে কোমল পানীয় ছাড়া খাওয়া জমেই না|

এই পানীয় carbonated পানীয় এবং soda ও চিনি যুক্ত | এতে caffeine, চিনি, colour (caramel 150d) ও flavoring থাকে | এটি প্রধানত দুই রকম হয়: soda যুক্ত(7 up, Sprite) ও কোলা জাতীয়(Coke, Pepsi) |

আপনি কি জানেন এই পানীয় আমাদের শরীরের জন্য উপকারী তো নয়ই বরং কতটা ক্ষতিকর ?

কেন ক্ষতিকর?

এতে (৩৫৫ ml কোকে র can এ )দশ চা চামচের(১৫ x১০=১৫০ calorie ) ও বেশি চিনি থাকে | অতিরিক্ত চিনি রক্তে চিনির মাত্রা বাড়িয়ে insulin এর মাত্রা বাড়িয়ে দেয় | যা আমাদের জন্য ক্ষতিকর, বিশেষত ডায়বেটিস এর রোগীদের জন্য | অতিরিক্ত চিনি দেহে ফ্যাট হিসাবে জমে ওজন বাড়ায় ও স্থুলতা রোগের কারণ ঘটায় |তাছাড়া insulin আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় |
অতিরিক্ত চিনি (Calorie) ওজন বাড়ায় | ফলে হৃদরোগ , ডায়বেটিস ইত্যাদি রোগ হয়।
soda(7 up,Sprite) দাতের ক্ষয় রোগের কারণ |এছাড়া চিনি র কারণে bacteria জমে দাঁতের ক্ষয় করে এবং এর acid ও দাঁতের ক্ষয় করে |
কিছু পানীয় (কোলা জাতীয়) তে Phosphoric acid থাকে যা হাড় থেকে calcium বের করে । ফলে হাড়ের ঘনত্ব কমে যায় |হাড় দুর্বল হয়ে যায় এবং এর ফলে বৃদ্ধ মহিলাদের osteoporosis হতে পারে|
এতে Sodium Benzoate থাকে যা DNA ধবংশ করে এবং hyper tention বাড়ায় |
কোলা জাতীয় পানীয় তে acid এর মাত্রা যে পরিমানে থাকে তা দীর্ঘ দিন পান করলে acidity বা ulcer, gastric হতে পারে |
কোলা জাতীয় পানীয় তে caffein থাকে যা ঘুমের ব্যাঘাত ঘটায়, রক্তচাপ বৃদ্ধি ও দুশ্চিন্তা র কারণ |
এতে ক্ষতিকারক toxin এবং কীটনাশক যেমন: lindane, DDT, malathion and chlorpyrifos থাকে; ফলে colon( নাড়ী) cancer হয় ও হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায় |
Loyola University in Chicago র গবেষকদের মতে অতিরিক্ত Soda পান করলে (অতিরিক্ত চিনি র কারণে )কিডনি ধ্বংশ হতে পারে |
emedexpert.com এর মতে soda র caffeine ও চিনি পানি শুন্যতার কারণ | caffeine urine এর মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয় | kidney অতিরিক্ত চিনি বের করতে যাওয়ার সময় সাথে পানিও বের করে দেয় ফলে অতিরিক্ত তৃষ্ণা অনুভূত হয় |
এতে কোনো পুষ্টি উপাদান নেই |
আমাদের পাশের দেশ ভারতে কোক, পেপসির উপর উচ্চ আদালতে নিশেধাগ্জ্ঞা জারি করা হয়েছে এবং বলা হয়েছে প্রমান করতে যে এগুলো ক্ষতিকর নয় | কারণ সেখানে এইসব কোমল পানীয়তে ক্ষতিকর toxin ও কীটনাশক আছে বলে ধারণা করা হচ্ছে | এই সব উপাদানের জন্য Cancer ও হজম প্রক্রিয়া নষ্ট হতে পারে |
America র স্কুল ও বিশ্ববিদ্যালয়ের গুলোতে coke, pepsi বিক্রয় নিষিধ্ব করা হয়েছে |
কোমল পানীয় তে অতিরিক্ত চিনি থাকার কারণে সারা বিশ্বে স্থুলতা রোগের বৃদ্ধি হচ্ছে |যা অন্যান্য রোগের ও কারণ |শিশুদের জন্যেও এগুলো ক্ষতিকর | শিশুদের অল্প বয়সে স্থুলতার জন্য কোমল পানীয় অনেকাংশেই দায়ী|
ডায়েট কোক বা Pepsi : অনেকে ডায়েটিং এর মানসিকতা নিয়ে ডায়েট কোক বা Pepsi খান | কিন্তু এই ডায়েট কোক বা Pepsi তে আছে aspartame নামক উপাদান, যেটি চিনির বিকল্প, যা মূলত: মস্তিস্কের জন্যে ক্ষতিকর | এছাড়া Carbonated Water এবং Phosphoric Acid তো আছেই | যেগুলোর জন্য উপরে উল্লেখিত সমস্যা হতে পারে | ব্রেইন টিউমার , ক্যান্সার ইত্যাদির সমস্যা হতে পারে বলে অনেক দেশে ডায়েট কোক নিষিধ্ব করা হচ্ছে |গবেষণা করে পাওয়া গেছে যে এটি মস্তিষ্কে বেশি ক্যালরি যুক্ত খাবার খেতে সংকেত দেয় | কারণ aspartame এ আছে phenylalanine এবং aspartic acid,যা insulin এবং leptin নামক দুটি hormone নি:সরণ করে | এই দুটি hormone, brain কে বেশি বেশি খাবার খেতে সংকেত দেয় | ফলে অনেকে যখন বেশি খাবার খান, তখন ওজন কমার বদলে বেড়ে যেতে পারে |brain tumor, মাথা ব্যাথা, অন্ধ হয়ে যাওয়া , কিডনির/পাকস্থলীর/লিভারের সমস্যা, ক্যান্সার, মাথা ঝিম ঝিম করা, দাঁতের সমস্যা, জন্মগত সমস্যা , মানসিক সমস্যা --এগুলো aspartame এর কারণে হয় |
উপরন্তু কোমল পানীয়তে কোনো পুষ্টি উপাদান না থাকায় এই পানীয় আমাদের দেহের পুষ্টি বৃদ্ধি তে কোনো কাজে লাগে না | যারা ডায়েট করেন,ওজন কমাতে চান,হেলদি লাইফ স্টাইল মানতে চান তারা অবশ্যই কোমল পানীয় খাদ্য তালিকে থেকে বাদ দিবেন | তাই কোমল পানীয় বাদ দিয়ে সাধারণ পানি, ডাবের পানি অথবা চিনি ছাড়া ফলের জুস খান এবং নিজেকে বাঁচান ।
Image by : matrixmeridian
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×