আমার প্রিয় পোস্ট

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

প্রবাসি ব্লগাররা কিভাবে দূর্গতের পাশে দাড়াবেন, কিছু ভাবনা

১৩ ই জুন, ২০০৭ রাত ২:২৭

শেয়ারঃ
0 0 0

প্রাপ্তির ফান্ড রাইজিং করতে গিয়ে কিছু অভিক্ষতা হয়েছিল। প্রবাসিদের ১ ইউরো = ৯০ টাকা, ১ডলার = ৭০ টাকা, ১ পাউন্ড = ১৩৬ টাকা। আমরা ইস্টার্ন ইউনিয়ন, পে-পল, অথবা ব্যাংক মারফতে যতো টাকা পাঠাই না কেন, কিছু না কিছু চার্জ অবশ্যই করবে। আমাদের একটি পাউন্ড,ডলার দেশের মানুষের একদিনের রোজগার। এখন তো এইটা দূর্গত মানুষের এক সপ্তাহের রোজগার। তাই যতো কম খরচে টাকা পাঠানো যায় ততো ভালো।

প্রবাসিদের একদিনের লাঞ্চের খরচ মিনিমান ৫ ইউরো। এক পেকেট সিগারেটের দাম ৫ ইউরো। ২ দিনের লাঞ্চ,সিগারেট, বিয়ার না খেয়ে ইউরো,ডলার,পাউন্ড সেইভ করতে পারি আমরা, যা দেশের মানুষের এক মাসের রোজগার।

আমরা আমাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে এই মুহূর্তে টাকা পাঠাতে পারি। প্রবাসিদের সবাই কম-বেশি দেশে টাকা পাঠাই। হয়ত সেটা ২/৩ মাস অন্তর অন্তর।সবাই যদি নিজেদের মা-বাবা, আত্মীয়-স্বজনকে বলে ৫,০০০/১০,০০০ টাকা এখনই দিয়ে দিতে বলি যা পরবর্তীতে বড় এমাউন্টের সাথে পাঠালে কোন অতিরিক্ত চার্জ করবে না।এভাবে কিছু টাকা সেইভ করা সম্ভব।

এখানের স্টুডেন্ট গ্রুপে মেইল করে ফান্ড সংগ্রহের ব্যবস্হা করবো। আগামী শুক্রবারে বাংলাদেশ মসজিদে কিছু সংগ্রহেরও চেষ্টা করবো।

প্রাপ্তির ব্যাপারে আমি এখানে ফান্ড সংগ্রহ করে দেশে বলে দিয়েছিলাম এমাউন্ট। সেই অনুপাতে টাকাটা ওদের বাসায় পৌছে দিয়েছে আমার এক বন্ধু।আমাকে ইস্টার্ন ইউনিয়ন, ব্যাংকের চার্জ গুনতে হয়নি। আমার মনে হয় এভাবে অনেক টাকা সেইভ করা সম্ভব। এখন একজন রিলায়েবল মানুষের ব্যাংক একাউন্ট জানা থাকলে ভালো হয়।

পরিশেষে, আমিমানুষের কথার সাথে একমত পোষন করে বলি। সবাই ওখানে না গিয়ে যদি যাওয়ার ভাড়াটা দিয়ে দেই তাহলে মানুষের অনেক উপকার হবে। ক্লাস নাইনে মনে হয় রিলিফ ওয়ার্ক নামে একটা প্রবন্ধ ছিলো। সবাই পড়েছেন। সেই রকম যেনো না হয়। সবাই শিক্ষিত, মার্জিত আচরন করি। যারা মৃত্যু বরন করেছেন উনাদের রুহের মাগফিরাত কামনা করি।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জুন, ২০০৭ রাত ২:৩৩
অমিত বলেছেন: কিন্তু আমি টাকা দিব কোথায় ? বাংলাদেশে কি কারও একাউন্টে পাঠাতে পারব ?
২. ১৩ ই জুন, ২০০৭ রাত ২:৩৭
ফ্রুলিংক্স বলেছেন: অমিত, সেই কথাটাই আমি পোষ্টে উল্লেখ করেছি।
৩. ১৩ ই জুন, ২০০৭ রাত ২:৩৭
আমিমানুষ বলেছেন: আমি রেড ক্রিসেন্ট পাঠানোর একটা লাইন লাগাইতেসি পাইলে জানামুননে
৫. ১৩ ই জুন, ২০০৭ রাত ৩:০৬
তারেক রহিম বলেছেন: রিলিফ ওয়ার্কের অভিজ্ঞতা ছাড়া টিম পাঠানোর কোন মানে হয় না। গেলে পূর্ণাঙ্গ অভিজ্ঞতাসম্পন্ন টিম যেতে হবে দীর্ঘসময়ের জন্য। তবে কেউ যেচে যেতে চাইলে যাক, সমস্যা কি !

আমার মনে হয় তার চেয়ে ফান্ড কালেক্ট করে কোন সংস্থার হাতে তুলে দেওয়াই অনেক নিরাপদ। একটা বড় ফান্ডে ঢুকে গেলে অপচয় অনেক কম হবে।
৬. ১৩ ই জুন, ২০০৭ রাত ৩:১৪
ফ্রুলিংক্স বলেছেন: আমিমানুষ, জানাইয়েন।
তারেক রহিমের সাথে একমত। সবারই উদ্দ্যেশ্য থাকা উচিত যতো বেশি সম্ভব সাহায্য করা।
৭. ১৩ ই জুন, ২০০৭ ভোর ৪:৪৬
শমশের আলম বলেছেন: ফেষটুন রেডি?

এঞ্জিউ দিয়া পাঠানি গেলে ভালা হইতো
৯. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৯:৩৪
ঝড়ো হাওয়া বলেছেন: বলার কিছু নাই, সাধ্যমত অংশগ্রহন করতে চাই।
ফ্রু র শুভ কামনা।
১১. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ২:২২
ফ্রুলিংক্স বলেছেন: শমসের, হাতে পাঠালে মনে হয় কিছু বেশি টাকা পাওয়া যাবে। এখন যতো সেইভ ততো ভালো।
ঝড়ো,দৃশা ডাংকে।
বদ্দা, দেখা যাক কতোটুকু রেসপন্স আসে। সবার সাথেই মোটামুটি যোগাযোগের চেষ্টা করতেছি। শুক্রবারের মধ্যে গ্রুপ+মসজিদ থেকে যা পাওয়া যায় ফোন করে পাঠিয়ে দেবো।
১২. ১৩ ই জুন, ২০০৭ রাত ১০:৩১
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: দ্রুত ও যাদের কাছে পৌছানো সম্ভব নয় তাদের পক্ষ থেকে টাকা ট্রান্সফারের জন্য পেপ
১৩. ১৪ ই জুন, ২০০৭ রাত ১২:০০
ফ্রুলিংক্স বলেছেন: সাদিক, আমি এখন এক এক ইউরো সেইভ করার ধান্ধায়। নগদ অথবা আশ্বাসের ভিত্তিতে যা পাই তা সাথে সাথে দেশে যোগাযোগ করে বলে দেই। ইউরোর বর্তমান রেটে যা আসে ঐ পরিমান টাকা জায়গামতো পৌছে যায়।ডুনেশন যতো বড়ই হোক দেশ থেকে সমপরিমান টাকা দেওয়ার মানুষ আছে আমার।

 

মোট সময় লেগেছে ০.৯৪৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লা...ব্লা...ব্লা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ