ব্লগে ব্যান-অনব্যান খেলা চলছে সেই ব্লগ সৃষ্টির আদিকাল থেকে। মাঝে মাঝে যা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। কোন নির্দিষ্ট নীতিমালা না থাকায় অনেক ভালো লেখক চলে যেতে বাধ্য হয়েছেন। এখনও যারা অবশিষ্ট আছেন কিছু সংখ্যক আগাছার জন্য উনারাও হয়তো চলে যাবেন। অবশ্য থাকার কোন মানেও দেখি না।
প্রথম প্রথম ব্লগে অনেক ভালো লেখা আসতো (বদ্দা, রাসেল, চোর, মাসুদা ভাট্রি, শুভ,অমি,সাদিক...অনেক ব্লগার)। হয়তো অনেক সময় একজনের লেখা আরেকজনের পছন্দ হয়নি। তাই বলে বর্তমান সময়ের মতো চিল্লাফাল্লা হতো না। আলোচনা হতো, চলতো পক্ষে-বিপক্ষে তর্ক। সে অন্য রকমের মজা। সবাই মোটামুটি ধর্য্যের সাথে তর্ক করতো। ধীরে ধীরে গরম মেজাজের কিছু লোকজন এসে ব্লগের পরিবেশ খারাপ করছে। এখন ওদেরই রাজত্ব।কর্তৃপক্ষও কি নিয়মে কাকে ব্যান-আনব্যান করেন উনারাই জানেন।আগাছার পরিমান বেড়ে গেলে যা হয় ব্লগে এখন তাই হচ্ছে।
আমাদের ধৈর্য্যের সীমা দিনদিন শূন্যের কোঠায় নেমে আসছে। রেগে যেতে যেমন সময় লাগে না তেমনি কোন কিছুতেই এডাপ্ট হতেও সময় লাগে না। সব সময় নিজেকে বড় ভেবে, নিজের কথা সত্যি এই মনোভাব নিয়েই থাকি। নিজের চিন্তা যতোই খারাপ হোক না কেন সেইটাই ভালো, অন্যেরটা শোনার আগেই কান বন্ধ করে রাখি। কিছু কিছু ব্লগারকে দেখে মনে হয় আমাদের সময়ের কোন অভাব নেই। গঠনমুলক কোন চিন্তা বা কাজের জন্য শুধু সময় নেই। মনে হয়, ব্লগে বসে ঝগড়াই এখন আমাদের প্রধান জাতীয় কাজ। কিন্তু এই মানসিকতা আর কতোকাল?? উত্তর নিজেরই জানা নেই।
গতসপ্তাহে দেখলাম ৫০০ ডলারের চাল একলাফে ১০০০ ডলার হয়ে গেছে শুনে প্রথমে বিশ্বাস করিনি। ভোগ্যপন্যের দাম আর কতো বেশি হলে দুভিক্ষ হবে
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


