somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকেই শেষ দিন :((

২০ শে জুন, ২০০৮ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসব দেশে যাদের ঘরে স্কুল পড়ুয়া বাচ্চা থাকে আর সে যদি টিনএজার হয় তাহলে দু:খের কথা শেয়ার না করাই ভালো। আজ থেকে স্কুলের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। প্রায় ৭ সপ্তাহের লম্বা ছুটি। যাদের ক্ষমতা আছে ওরা ফ্যামেলি নিয়ে ছুটি কাটাতে বিভিন্ন দেশে রওয়ানা হয়ে গেছে।

আমার বাসায়ও একজন স্কুল পড়ুয়া আছেন। সাধারন সপ্তাহের ছুটির দিনেই জ্বান ক্যাবাব। আর এই লম্বা ছুটিতে যে কিভাবে যাবে আল্লাহই ভালো বলতে পারবে/:)

যদিও সকালটা বেশ ভালো যাবে। উনি ঐসময় ঘুমে থাকবেন। ঝামেলার শুরু অফিস শেষে বাসায় গেলেই। গত ৩/৪ বছর টানা দেশে যাওয়া হয়েছে। আর একবার দেশে গেলে ফিরে এসে ব্যাংক শূন্য। তাই এবার কোথাও যাওয়ার প্লান পাশ হয় নাই।

উনার প্রশ্নের নমুনা:
-ভাইয়া চলো আমরা এই সামারে লন্ডন থেকে ঘুরে আসি।প্রতি বছর দেশে যেতে ভালো লাগে না। আর দেশে গেলো আত্মিয়দের বাসায় ঘুরতে ঘুরতে সময় শেষ। ছুটি কাটানো হয় না। ছুটি কাটাতে হবে এমন জায়গায় যেখানে আমরা শুধু আমাদের মতো থাকবো।
-খাইছে। এতো কিছু শিখে ফেলেছো। বাংলাদেশে ছুটি কাটানোর চেয়ে মজা আর কোথাও নেই। লন্ডন পচা শহর। এতো এতো ময়লা। তোমার দেখে ভালো লাগবে না। দেশে এইবার বল্লেও যাওয়া সম্ভব না। যদি নিজের টিকেট নিজে কেটে যেতে পারো তাহলে যাও।
-আমি কি লন্ডন শহর দেখতে যাচ্ছি নাকি? ওখানে শপিং করতে যাবো। খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়।
-কেন?তোমার কি সুন্দর ড্রেসের অভাব আছে? এই পর্যন্ত তোমার যতোটা ড্রেস আছে আমি সারাজীবনেও এতোগুলো পাইনি
-তাহলে ছুটিতে কি করবো?
-শুয়ে ঘুমিয়ে কাটাবে।
-না আমার বোরিং লাগে।
-তাহলে কম্পিউটারে গেমস খেলো, টি.ভি দেখো, বই পড়ো. সময় কেটে যাবে।
-গেমস খেলতে ভালো লাগে না। টি.ভি তেও কিছু নেই। বই সবগুলো পড়া শেষ।
-মানে??লাইব্রেরীতে তোমার পড়ার কোন বই নেই?
(টপিক্স চেইন্জ)
-আমার লেপটপ কম্পিউটার নাই কেনো?
-তুমার দরকার নাই তাই । তোমার যেটা আছে সেটা তো প্রায় নতুনই কেনা।
-তুমার সব কিছুই দামী দামী কেন? এই দেখো তুমার শেভিং ফোম থেকে শুরু করে হাতের ঘড়িটা পর্যন্ত দামী।
-এইসবের বেশির ভাগই গিফট। তুমিই তো আমার বার্থডে তে দামী পারফিউম গিফট করেছো। ঘড়িটাও গিফট। ঘড়িটা আমি পরি না। দরকার হলে তুমি পরতে পারো। ইচ্ছে হলে সবকিছুই ব্যবহার করো।
-আমার দামী পারফিউম নাই কেনো?
-গত সপ্তাহে না আমার কাছ থেকে চ্যানেল-৫ কেনার জন্য টাকা নিয়ে গিয়েছিলে। কেনো নাই কেন? আমি এইবার বড়ো ভাইয়াকে বলবো। তুমাকে লুকিয়ে টাকা দিয়ে আমি ফতুর।
-প্লিজ। আমি ঐটা দিয়ে অন্য কিছু কিনে ফেলেছি। তুমি ভাইয়াকে বলো না।
-আচ্ছা বলবো না। এখন ভাগ। অফিস থেকে এসে তোর ঘ্যানর ঘ্যানর শুনতে হয়।X(
-ধ্যাত। তুমি ভালো না?

খাবারের ব্যাপারে মাশাল্লা। চালের দাম বাড়ায় খুশি। কষ্ট করে সবার ধমক খেয়ে ভাত খেতে হবে না। চকলেট, আইসক্রিম, ঝাঙ্ক ফুডই ভরসা। এমনিতেই বড় মনের অধিকারী। কিন্তু পিজ্জা, ফ্রেঞ্চ ফ্রাই, বুরষ্ট, এগুলো কেউ ধরলে আর রক্ষে নাই।
আজকে থেকে মাথা পুরো আউলা :((
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×