somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটি, আড্ডা, দাওয়াত অত:পর ....

২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল ছুটির পরপরই অফিসেও ছুটি ধুম পড়ে যায়। বছরের অন্যান্য সময় সবাই ১/২দিন ছুটি নিয়ে বসে থাকে এইসময় লম্বা ছুটি নেওয়ার জন্য। কলিগ যাদের বাচ্চা আছে উনারা বছরের শুরুতেই স্কুল ছুটির ক্যালেন্ডার দেখে আগে থেকেই ছুটি বুকিং দিয়ে রাখেন। আমাদের যাদের পিছুটান নেই তাদের যেকোন সময় ছুটি হলেই হলো। ইচ্ছে ছিলো এই বছর পুরো রমযান মাসটা ছুটি নিয়ে নিবো। কিন্তু হবে না মনে হচ্ছে।
গত সপ্তাহে বাসায় গিয়ে দেখি ভাইয়া বেশ ব্যস্ত। আমি ছুটি নিতে পারবো কি না জিজ্ঞেস করতেছে। বল্লাম নেয়া যাবে। কিন্তু ঘটনা কি? উনি বল্লো আমার ভেনেডিক যাবো। সাথে কিছু অভিযোগ পেশ করলেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না (ছুটিতে বেড়াতে যাবার দায়িত্ব ছিলো আমার উপর)। বল্লাম এতো ব্যস্ত (অলস) মানুষকে দিয়ে কি কিছু হয়?? আর তুমি যেতে রাজি থাকলে আমি যেকোন জায়গায়ই রাজি ;)। আসলে ছোটবোনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে আমার ভালো লাগে না। মহা ডিসটার্ব। সারাক্ষন মুখে খই ফুটে। কান ঝালাপালা।ঘরে কিছুই খায় না। অথচ বাইরে গেলেই প্রতি সেকেন্ডে উনার পানি খেতে ইচ্ছে করবে। অথবা ক্ষিদে লাগবে। অথবা উনার সাথে সপিং সেন্টারে ঘুরতে যেতে হবে:((

ভাইয়ার প্লেনের টিকেট বুকিং শেষ হলে সবাই মোটামুটি হাফ ছেড়ে বাচলাম। কিছুক্ষন পর জিজ্ঞেস করলাম- আচ্ছা, ভেনেডিক কোথায়?? ভাইয়া কিছুক্ষন আমার মুখের দিকে চেয়ে থেকে বল্লো-তুই জায়গা না জেনেই কি তাহলে বুকিং দিলাম? আমিও পাল্টা বল্লাম-তুমি সাথে গেলে তো চিন্তাই নাই। খরচটা তোমার উপর দিয়েই। আর হোটেল বুকিং থেকে সবকিছু তোমারই। তাই জায়গা চিনার কোনই দরকার নাই। আর ডিসটার্বটা যেহেতু যেতে রাজি হয়েছে তাই আমিও রাজি। উনি বল্লো ভেনেডিক মানে হচ্ছে ভেনিস (জার্মান একটা খাইষ্টা ভাষাX(()।

কয়েকদিন থেকে হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছু্‌ই হচ্ছে। আমি শুধু ক্রেডিট কার্ড দিয়ে উদাও।ম্যাপ দেখে হোটেলে অবস্হান দেখে হোটেল বুকিং। এতো ধৈর্য্য নাই।
এখানে সাধারনত সামারে কুকুর-বিড়াল বৃষ্টি হয় খুবই কম। গ্রীষ্মকাল খুবই রৌদ্রজ্জল থাকে। কিন্তু এই বছর ব্যতিক্রম। জলবায়ু পরিবর্তনের ফলাফল সব জায়গায়। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। নিজেদের মধ্যে দাওয়াত অথবা খেলাধুলা ঠিকমতো জমতেছে না। তারপরও আগামী সপ্তাহান্তে ৫০/৬০ জনের একটি দাওয়াতের আয়োজন করা হয়েছে। ক্রিকেট ম্যাচ + গ্রীল পার্টি। যেহেতু হোস্ট আমরাই তাই একটু দৌড়ের উপর। সবাই ফুলটাইম কামলা তাই কাজের ফাকে ফাকে বিভিন্ন জিনিস কেনাকাটা করা, সবকিছুর আয়োজন এবং বিভিন্ন লোকজনকে দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া সহ আজাইরা কাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ছুটির দিনগুলোতেও আর ছুটি নেই /:)/:)

গত সপ্তাহে বাংলাদেশ থেকে গনিত অলিম্পিয়াডের টিম ফ্রাঙ্কফুট হয়ে ব্রেমেন গেলো। উনাদের রিসিভ করে পোলাও, মুরকার রান, নাখটিশ (মিষ্টি জাতীয় খাবার। সাধারনত ভারী খাবারের পর খাওয়া হয়) খাইয়ে দিলাম। সবাই বেশ হাসিখুশি ছিলো। সাথে একটু বেশীই টায়ার্ড। বসার জায়গা পেলেই ঘুমিয়ে পড়ে অবস্হা। মনির ভাই উনার পুর্বের বিভিন্ন অভিক্ষতার কথা বল্লেন। আরো বল্লেন এইবার শুরুটা যেহেতু ভালো হয়েছে (বিদেশে বাংলাদেশি খাবার খেয়ে। বিদেশে বাংলাদেশি খাবারটা সবাই খুব মিছ করে), আশা করা যায় সবকিছুই ভালো হবে। উনারা ফ্রাঙ্কফুট থাকতেই ব্রেমেনে দাওয়াত পেয়ে গিয়েছিলেন। ঘন্টাখানেক আড্ডা দিয়ে উনাদের কাজ থেকে শুভকামনা জানিয়ে বিদায় নিলাম। গতকাল শুনলাম বাংলাদেশ বেশ ভালো করেছে। বিশ্বমানের প্রতিযোগিতায় এইসব কৃতিত্বগুলো বেশ আরামদায়ক। কিন্তু অতি তৈলভোজবনে আমরা সবকিছুই নষ্ট করে ফেলি। এই ফলাফলকে বেসিস করে যাতে ভবিষ্যতে হাজারো সাফল্য আসে সেই কামনা।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×