আমার প্রিয় পোস্ট

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

কামলাবিহীন দিনপুঞ্জি

১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

শেয়ারঃ
0 0 0

ম্যানেজারের প্যানপ‌্যান আর কতো শোনা যায়। জরুরীভাবে দুই সপ্তাহের ছুটি দিয়ে দিয়েছে। জোর করে ছুটি দেওয়া আর কি। অনুরোধ করে কিছু ছুটি আগামী বছর নিয়ে নিয়েছি। নভেম্বরে এক সপ্তাহ ছুটি নেওয়া যাবে। ডিসেম্বরে ২৪ তারিখ থেকে পরের বছরের তিন তারিখ পর্যন্ত অফিস বন্ধ। এতো এতো ছুটি। ক্রিসমাসের ছুটিতে বন্ধুরা ঘুরতে আসলে আড্ডা জমবে। আমার সপ্তাহের ছুটিগুলো যেতেই মাথায় হাত। অবস্হা এমন না যে আমি কাজ করে ব্যাপক মজা পাই। বরং কাজে গেলে ফাকিবাজি করি বেশী।

বাসার নীচে দুজন গাড়ি রেখে গেছেন। আমার তত্তাবধানে। আমি নিজেরটাই খোজ নিচ্ছি না। উনারা দেশে গেছেন। হঠাত করে ঠান্ডা পড়ে যাওয়া আর সেই সকালে অফিস যেয়ে রাত করে এসে আর গাড়ি স্টার্ট দিতে ইচ্ছে হয় না। সপ্তাহান্তে ভাবলাম একটু স্টার্ট দেই। না হলে ঠান্ডায় যদি ব্যাটারী বসে যায়। তখন আরেক হ্যাপা। অবশ্য সবার গাড়িতেই এন্টিফ্রিজিং লিকুয়িড দেওয়া থাকে। উনারা দিয়ে গিয়েছেন কিনা জানি না। কপাল ভালো যে ঠিকমতো স্টার্ট নিয়েছে। চান্সে একটু ঘুরান দিয়ে আসলাম। যদিও আজকে একটু লং ড্রাইভে যাওয়া আছে।

সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে থাকিয়ে দেখি অন্যান্য বাসার উপরিভাগ একটু সাদা সাদা। বুঝতে বাকি রইল না যে আজকের তাপমাত্রায় খুবই খারাপ হবে। একটু সাদা হওয়া ফ্রষ্টের লক্ষন। তাপমাত্রা স্কেলে থাকিয়ে দেখি -৩। কম্বলের নীচে কতোক্ষন আর থাকা যায়। ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড অবস্হা। প্রত্যেকদিন খুব সকালে ঘুম থেকে উঠে অভ্যেস খারাপ হয়ে গেছে। ছুটিতেও ইচ্ছে করে বেশী ঘুমানো যায় না। বাইরের যে অবস্হা তাতে একটু হাটতে যেতেও ভয় হয়।

ছোটবোনেরও স্কুল বন্ধ। উনাকে বাসার কাজ দিয়ে বসে বসে পুরনো দিনের বাংলা, হিন্দি গান শুনতেছিলাম। স্কুলগুলোতে এতো পড়ার চাপ। সোলার সিস্টেম নিয়ে বিরাট প্রেজেন্টেশন করতে হবে। কিছু আইডিয়া দিলাম। এম.এস.সি তে আমারও একটা টপিক ছিলো এই বিষয়ে। বেশ কিছু পেপার ঘাটাঘাটি করেছিলাম। উনি মাঝেমাঝে এসে ডিসটার্ব করেন। আর আমার গানের চয়েজ দেখে নাক সিটকান :(। আমি নাকি ওল্ড ডেটেড:((।
বাসায় কাজ একটাই। বসে বসে কার্টুন ছবি গেলা আর সন্ধ্যার পর টিভির চ্যানেল টেপা। কার্টুন সাধারনত রাত ৮টার পর বন্ধ হয়ে যায়। বাচ্চারা ঘুমুবে। গতরাতে টিভিতে একটা অনুষ্টানে দেখাচ্ছিলো বিভিন্ন দেশের টিনেজ ছেলেমেয়েদের মেলামেশা নিয়ে। আমেরিকা, জাপান, জার্মানির তুলনা। আমেরিকাতে মেয়েছেলে পছন্দ হলে ৩য় দিনেই সেক্স মাষ্ট। অন্যথায় ঐ রিলেশন আর টিকবে না। জার্মানিতে ওরা একটু কনজারভেটিক। অনেক সময় নেয়। ভাবি কনজারভেটিভ হয়েই এই অবস্হা। আমার বোন একদিন এসে বলে, ভাইয়া ব্লু চোখ খুব সুন্দর। আমি বলি কালো চোখই সুন্দর (আমাদের গ্রামে এক/দুইজন ছিলো যাদের চোখ ব্লু। আমরা তাদের বলতাম বিলাই চোখ)। মনে মনে বল্লাম, এখনি এই অবস্হা। কয়েকদিন পর একটা জার্মান ধরে নিয়ে এসে বলবে এইটা আমার বয়ফ্রেন্ড। পুরনো দিনের প্রেমের ছবিগুলোর সাথে বর্তমানের ছবিগুলোতো প্রেম অথবা কিছ ফুলে ফুলে টক্কর (তামিমের বান্দরবেলা) আর বর্তমানে ডাইরেক্ট কিছ। তাও অনেক্ষন ধরে দেখাবে। সবকিছুই কতো এ্যাডবান্স।

এই ছুটিতে বেশ কিছু ছবি দেখার ইচ্ছে আছে। ঠান্ডায় কোথাও বেড়ানোর ইচ্ছে নেই। যা আগামী দুই সপ্তাহে আলু হওয়ার জন্য উপযুক্ত সময়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
বড় বিলাই বলেছেন: আলু হওয়ার জন্য আগাম শুভেচ্ছা।
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: শুভেচ্ছা দিয়ে লাভ নাই গো আফা। জেনেটিক্যালি এমনিতেই আলু। পানি খেলে দুধের কাজ হয় :(

২. ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
একরামুল হক শামীম বলেছেন: না চাইতেই ছুটি পান। সুখেই আছেন দেখি :)

২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ।
ছুটিটা সামারে নিলে বেশ ভালো হতো। কিন্তু কাজের চাপ ছিলো তখন বেশী। শীতে ছুটিতে মজা নাই :(

৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৫
অলস ছেলে বলেছেন: আপনার বিবাহ করার সময় হইছে।
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮

লেখক বলেছেন: বিবাহ করলে তো মনে হয় ঝামেলা আরো কমবে। খাবার, ঘর পরিষ্কারের ঝামেলা থাকবে না। অনেককিছু রেডিমেইট পেয়ে যাবার সম্ভাবনা।
তবে সবার ধারনা বিয়ে করলে ঝামেলা অনেক বেশী। তাই আপাতত টিভির রিমোট নিয়ে টিপাটিপিই ভালো :)

৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৬
অপ্‌সরা বলেছেন: কেমন আছো ভাইয়া???
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: দিন চলে যায় ঠান্ডা আর বৃষ্টিতে। ভালোই আছি। শুকরিয়া

৫. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: লাষ্টের লাইনেই সব ভজঘট পাকাইয়া দিছেন। :D কি আর করবেন। বিরক্তিকর ছুটি কাটান।
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: সেই রকম বিরক্তিকর। সূর্যের দেখা নাই অনেকদিন :(

৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২০
তাজা কলম বলেছেন:
কুতায় তাকা হয় জনাবের?
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ডয়েচল্যান্ড, ওয়রোপা

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: এইতো, ভয়ে ওজন চেক করা হয়নি :(

 

মোট সময় লেগেছে ১.২৯০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লা...ব্লা...ব্লা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ