আমার প্রিয় পোস্ট
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- সহজেই মুছে ফেলুন উইন্ডোজের যেকোন ভার্শনের ভুলে যাওয়া এ্যাকাউন্ট পাসওয়ার্ড (ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে) - নাফিস ইফতেখার
- আমার প্রিয় কিছু ইন্ডিয়ান ইংরিজি এবং হিন্দি মুভির তালিকা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- আর্চিস গ্যালারী পেরিয়ে... - আনোয়ার সাদাত শিমুল
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ?(রিপোষ্ট) - নিঃসঙ্গ
- ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা - বিপ্লব০০৭
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
ব্লগরব্লগর (এগেইন আবার ফ্রান্স ট্যুর)
২৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৬
(আগের মতো ব্লগে মজা নাই। অনেকের লেখা অফলাইনে পড়ে নেই।কমেন্টাইটে ভালো লাগে না।)
ছোটবোনের স্কুল ছুটি। দেশে আসার কোন চান্স নেই। গ্রীষ্মকালীন ছুটিতে কোথাও না গেলে সারা বছর কানের কাছে ঘ্যান-ঘ্যান শুনতে হবে। ভাইয়া একদিনের নোটিশে ফ্রান্সে যাবার আয়োজন করে ফোন করে জিঞ্জেস করলো আমি শুক্রবার ছুটি পাবো কি না? আমার ম্যানেজার ছুটি দিতে রাজি হয়ে গেলো। যাত্রা আপাতত ডিজনীল্যান্ড আর আইফেল। ফ্রান্সে আমার অলরেডি ২/৩ বার যাওয়া হয়ে গেছে। তাই খুব একটা মজা পাবো না জেনেও যেতে হলো। ইন্টারনেটে দুটো বাড়ি ২দিনের জন্য বুকিং দেওয়া হলো। প্রথমে যেহেতু ডিজনীল্যান্ড যাবো তাই বাড়িগুলো ওখানেই বুকিং দেওয়া হলো।
![]()
![]()
![]()
ভোর ৪ টায় দুটো গাড়ি নিয়ে রওয়ানা। গাড়ি কে চালাবে সেইটা নিয়ে প্রথমে একচোট হয়ে গেলো ভাই-ভাবীর সাথে। আমি চাইছিলাম ভাইয়া প্রথমে চালাক। পরে না হয় আমি নিবো। ভাইয়া বলে আমি পুরো রাস্তা দৌড়াবো। মোটামুটি নতুন গাড়ি। তবে ঐটা আমার গাড়ি না। তাই প্রথমে একটু অসুবিধা হবে গিয়ার, ব্রাক, লাইট এগুলো চিনতে হবে (এগুলো গাড়ি টু গাড়ি পার্থক্য হয়)। উনি পাশে বসে আমাকে ভুল হলে বলবেন। গাড়ি চালানোতে কেউ ইন্টারাপ্ট করলে আমার মেজাজ খারাপ হয় আর ভুল হবার সম্ভাবনা থাকে বেশী। একবার তো ট্রাকের তলায় ঢুকে গিয়েছিলাম। পরে ভাইয়া বল্লো তোর ভাবী এইসবে আরো বড়ো উস্তাদ। কোথাও ৯০ কি.মি থাকলে কোনভাবেই ঐটা ক্রস করা যাবে না। পাশে বসে চিল্লাবে। এজন্য উনি ড্রাইভ করেনি।
আমি ৫ মিনিটে গাড়ি গিয়ার থেকে শুরু করে সবগুলো মোটামুটি দেখে আল্লার নাম নিয়ে রওয়ানা। রাস্তা বেশ ফাকা ছিলো তাই বেশ ভালো স্পিডে গাড়ি চালানো গেছে। যদিও আমরা যে রাস্তা ধরে গিয়েছি ঐটা মাত্র ৩ লেনের ছিলো। স্পিড লিমিট লিখা ছিলো ৯০ কি.মি। আমি দৌড়াইছি ২২০ কি.মি তে। আর আমাদের অন্য গাড়ি (ঐটা একদম নতুন) দৌড়াইছে ২৪০ কি.মি তে।
ওদের হাইওয়েতে কিছুক্ষন পরপর টুল সিস্টেম। মহা গেইঞ্জাম। ইতালীতেও দেখেছি টুল সিস্টেম। প্রায় ৬০ ইউরো টুল দিতে হলো ![]()
মধ্যিখানে নাস্তা/কফির জন্য কিছুটা যাত্রা বিরতি ছিলো। প্রায় ৬ ঘন্টায় মোটামুটি ডিজনীল্যান্ডে কাছে আমাদের আবাসিক হোটেলে পৌছানো গেছে।
একটু রেষ্ট নিয়ে মহান (!!) ডিজনীল্যান্ডের উদ্যেশে যাত্রা। হোটেল থেকে মাত্র ২ স্টপেজ। হেটে গেলে ১৫ মিনিট। এখন শুধু ছবি...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ডিজনীল্যান্ডে যে নামডাক শুনেছিলাম দেখে তা মনে হলো না। গ্রুপের সবাই খুবই হতাশ। এর থেকে জার্মানী ইউরোপা পার্ক অনেককক ভালো। আইটেমও অনেক বেশী। তবে ডিজনীল্যান্ডের ২/৩ টা আইটেম বেশ ভালো বাচ্চাদের জন্য। তবে অভারওল আমরা সবাই হতাশ। এন্ট্রি টিকেট ৫২ ইউরো প্রতিজন (অনেক বেশী)। একদিনেই মোটামুটি সবগুলো আইটেম চড়ে ফেলা হয়েছিলো। বেশী হতাশায় ২ দিন থাকার কথা থাকলেও একদিন থেকেই ভাগার চিন্তায় অস্হির। তবে থাকার জায়গাটা খুবই ভালো ছিলো। ডিশওয়াশার, কাপড়ধোয়ার মেশিন থেকে সবই ছিলো। ভাড়া মাত্র ১৫০ ইউরো প্রতিদিন। এতো কমে কিভাবে ওরা মেইনটেইন করে বুঝলাম না।
পরের দিন আইফেল টাওয়ার। প্রায় ২ ঘন্টা লাইনে খাড়া। উপরে উঠেই সবার সখ মিঠে গেছে। সাথে সাথে নীচে নামার জন্য তাড়াহুড়ো। স্কুল ছুটি থাকায় এতো ভীড় আগে আন্দাজ করা যায়নি।
প্যারিসে গাড়ি পার্কিং মহা ঝামেলা। galerieslafayette তে সারাদিনের জন্য রেখে বের হয়েছিলাম। প্রায় ২৪ ইউরো বিল আসছে
। তবে ওদের পার্কিং থেকে গাড়ি বের করতে আমার ড্রাইভিংয়ের ষোলকলা পূর্ন। পুরো একটা ডানজিওন টাইপ। ক্লাচ আর এক্সেলেটর চাপতে চাপতে পুরো পা কাঁপাকাঁপি।
![]()
![]()
সন্ধ্যার পর আবার বাড়ি ফেরা। গাড়ির সবাই মোটামুটি ঘুমে। রাস্তায় প্রচন্ড বৃষ্টিতে ড্রাইভ করতে খুবই কষ্ট হয়েছে। আমিও মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলাম। থেমে আবার কফি খেয়ে ড্রাইভ। ভোরে বাসায়। পরের কয়েক সপ্তাহ গাড়ি ড্রাইভ করা বন্ধ।
(কয়েক হাজার ছবি। এতোগুলো দেওয়া সম্ভব না। একটা একটা করে সিলেক্ট করে আবার ইনসার্ট করতে হাত ব্যথা করে
)
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ২০০% সত্যি
মহিসন খান বলেছেন:
স্পিড লিমিট লিখা ছিলো ৯০ কি.মি। আমি দৌড়াইছি ২২০ কি.মি তে। আর আমাদের অন্য গাড়ি (ঐটা একদম নতুন) দৌড়াইছে ২৪০ কি.মি তে।========
ভাই আপনার গাড়িটা কোন ব্র্যান্ড / মডেল , কত সিসি? বলবেন কি?
লেখক বলেছেন:
opel insignia (২০১০)
আর
opel corsa(২০০৭)
vw touran এ আমি ২৩০ কি.মি পর্যন্ত দৌড়াইছি।
জার্মানীতে কিছু রাস্তা আছে আনলিমিডেড স্পীড লিমিটের।
লেখক বলেছেন: আপনের ব্লগ পড়ে মজা পাই। নিজের বুড়ো বয়সের ২য় বিয়ের কথা এখনই জানাই দিলেন ![]()
হিবিজিবি বলেছেন:
মহিসন খান বলেছেন: স্পিড লিমিট লিখা ছিলো ৯০ কি.মি। আমি দৌড়াইছি ২২০ কি.মি তে। আর আমাদের অন্য গাড়ি (ঐটা একদম নতুন) দৌড়াইছে ২৪০ কি.মি তে।
========
ভাই আপনার গাড়িটা কোন ব্র্যান্ড / মডেল , কত সিসি? বলবেন কি?[si]ভাই, ফ্রান্সের কোন রাস্তায় গাড়ীগুলো ২৪০ কিমি বেগে চলে দেখতে মন চায়। (যেখানে স্পীড লিমিট ৯০ কিমি)। স্পীড লিমিট যেখানে ১৩০ কিমি সেখানেও তো ১৫০ কিমি এর বেশী সাধারণত কেউ চালায় না। স্পোর্টস কারগুলো যখন হাইওয়েতে চলে তারাও তো মনে হয় ২৪০-এ চালায় না।
লেখক বলেছেন: চালায় রে ভাই। না হলে স্পোর্টস কার চালানোর মজা নাই। আর জার্মানী এতো বি.এম.ডব্লিউ, মার্সিটিস, অডি বানাতো না।
আমি স্পীডের জন্য হাইওয়েতে অনেক ফাইন খাইছি। ঐ রাস্তা (যেটা ফ্রাঙ্কফুর্ট থেকে saarbrücken হয়ে ফ্রান্সে ঢুকেছে) সাধারনত ফাকা থাকে। তাই দৌড়ানো গেছে। আমার থেকে আরো বেশী স্পীডে অনেকে গেছে। আমার গাড়িতে মানুষ ছিলো দেখে আমি বেশী রিক্স নেইনি।
শহরে তো ৩০ কি.মি তেও গাড়ি হাকানো যায় না।
মুরুববী বলেছেন:
হিবিজিবি বলেছেন:
ভাই, ফ্রান্সের কোন রাস্তায় গাড়ীগুলো ২৪০ কিমি বেগে চলে দেখতে মন চায়। (যেখানে স্পীড লিমিট ৯০ কিমি)। স্পীড লিমিট যেখানে ১৩০ কিমি সেখানেও তো ১৫০ কিমি এর বেশী সাধারণত কেউ চালায় না। স্পোর্টস কারগুলো যখন হাইওয়েতে চলে তারাও তো মনে হয় ২৪০-এ চালায় না
আপনের মনে হইলে তো হইব না। জার্মানীতে বেশ অনেক হাইওয়েতেই স্পীড লিমিট নাই। এই অধম নিজেও অডি লইয়া ১৯০-২০০ তে চালাইছে। তারপরেও দেখছি কানের পাশ দিয়া সা সা কইরা গাড়ি গেছে যেগুলা ২৩০-২৪০ এ টানছে।
হিবিজিবি বলেছেন:
জার্মানীতে বেশ অনেক হাইওয়েতেই স্পীড লিমিট নাই ...ঠিক আছে। যেখানে স্পীড লিমিট ৯০ কিমি থাকে সেই রাস্তা দিয়েও ২৪০ কিমি চালাইছেন......... ভাল। আমি বিশ্বাস না করে পারলাম না......
মুরুববী বলেছেন:
হিবিজিবি বলেছেন: জার্মানীতে বেশ অনেক হাইওয়েতেই স্পীড লিমিট নাই ...ঠিক আছে। যেখানে স্পীড লিমিট ৯০ কিমি থাকে সেই রাস্তা দিয়েও ২৪০ কিমি চালাইছেন......... ভাল। আমি বিশ্বাস না করে পারলাম না...... ৯০ কিমি এর রাস্তাটা নিশ্চয় চার/পাঁচ লেনেরভাইডি কি আমারে কইলেন নাকি লেখক রে? আমি ২৪০ এ টানি নাই কখনো।১৯০-২০০ আমার হাইয়েস্ট, এর পরে গাড়ির বডি কাপা দেইখা কমায়া ফেলাইছিলাম। রাস্তার লেন ৩ টা ছিল।
লেখক বলেছেন: বাদ দেন। যে চালাইছে সেই বুঝে। তবে আমার অডির জীপ নিয়ে একটু দৌড়ানির ইচ্ছে অনেক দিনের। মার্সিটিজের নতুনটা নিয়েও একটু ইচ্ছে আছে। দেখা যাক আল্লাহ কখন সুযোগ করে দেন।
২৪০ এ আমিও টানি নাই। আমার হাইয়েষ্ট ২২৫। ২ মাস আগে vw golf plus নিয়ে বার্লিন গিয়েছিলাম। গাড়িটার হর্সপাওয়ার কম ছিলো তাই মজা হয়নি
। হাইয়েষ্ট ১৯০ পর্যন্ত তুলেছিলাম। তারপর এক্সেলেটরে চাপ দিতে দিতে পা ব্যথা হয়ে যায় কিন্তু গাড়ি আগায় না
হিবিজিবি বলেছেন:
মুরুববী, আপনি কি মাইন্ড করলেন নি??!! আমার একটু জানার শখ হইছিল তাই আপনাদের কাছে জেনে নিলাম আর কি? পোষ্টের ছবি গুলো মারাত্মক রকমের সুন্দর হইছে। ধন্যবাদ আপনাকে (পোষ্ট দাতাকে)!
অলস ছেলে বলেছেন:
প্রথম ছবির গাড়িটা কি সিত্রো না পিগট? ছবিগুলো দেখে মনে মনে হালকা একটা বেড়ানি দিলাম
লেখক বলেছেন: ঐটা Opel Corsa (GM German version)
ভার্চুয়ালি আর কতো। সত্যি সত্যি বেড়াতে চলে আসেন ![]()
সুবিদ্ বলেছেন:
ছবিগুলো খুবই ভালো লাগলো...আপনাদের মতোন ব্লগারদের চারণা বাড়লেই ব্লগ আরো জমে উঠবে...
শুভকামনা।
মুরুববী বলেছেন:
অলস ছেলে বলেছেন: প্রথম ছবির গাড়িটা কি সিত্রো না পিগট? ছবিগুলো দেখে মনে মনে হালকা একটা বেড়ানি দিলম
ভাইডি, ঐটারে পিগট না বইলা "পেজো" বলাটাই ঠিক হইব। ঐটারে অফিসিয়ালি "পেজো" বলা হয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ফ্রান্সের ডিজনি ল্যান্ড ভুয়া।