আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

আর্কাইভে এক আপাদমস্তক ভণ্ড পীরের প্রতিকৃতি

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২

শেয়ারঃ
0 0 0

বলাকা ভাস্কর্য ভাঙচুরের পর আলোচনায় আসা নাটের গুরু রাজারবাগের বাইয়্যিনাত পীরকে কেন যেন খুব চেনা চেনা লাগছিল। আজ হঠাৎ মনে পড়ল তাকে নিয়ে সাপ্তাহিক ২০০০ এর একটি প্রতিবেদন আমার ব্যক্তিগত আর্কাইভে আছে। অনেক খুঁজেটুজে অবশেষে পেলাম সেই প্রতিবেদন।

সাক্ষাৎকারটি শুরু হয়েছিল এভাবে-
প্রতিবেদক : আপনি ফতোয়া দিয়েছেন ছবি তোলা হারাম। কিন্তু ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালন করতেও তো ছবি তুলতে হয়। ছবি ছাড়া পাসপোর্ট-ভিসা করা যায় না।
পীর দিল্লুর রহমান : এখন তুমি একটা ফরজ পালন করতে গিয়ে আরেকটি হারাম কাজ করবে নাকি? ছবি তোলা ছাড়া হজ করা না গেলে করবে না।

রাজারবাগের বাইয়্যিনাত পীর দিল্লুর রহমানের ফতোয়াগুলো আরো কৌতূহলোদ্দীপক। যেমন-
১. হক্কানি পীরের নিকট বাইয়াত হওয়া ফরজ।
২. ইসলামের নামে গণতন্ত্র ও নির্বাচন করা হারাম।
৩. হরতাল, লংমার্চ করা হারাম।
৪. ছবি, টেলিভিশন, ভিসিআর, ভিডিও ইত্যাদি সবই হারাম।
৫. নারী নেতৃত্ব মানা ও বেপর্দা হওয়া হারাম।
৬. জন্ম নিয়ন্ত্রণ করা নাজায়িয।
৭. কা'বা শরীফের ছবি সম্বলিত জায়নামাজে নামাজ পড়া নাজায়িয।
৮. মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম।
৯. খেলাধুলা হারাম।
১০. গানবাজনা হারাম।
১১. ধূমপান ও প্রভিডেন্ট ফাণ্ডের সুদ খাওয়া হারাম।

তিন বছর আগে বদরুল আলম নাবিলের নেওয়া পুরো প্রতিবেদনটি পড়ুন এখানে [পিডিএফ- ১৭৪ কিলোবাইট]

 

প্রকাশ করা হয়েছে: ধর্মসমসাময়িক  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: হা হা

২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৫
নকীবুল বারী বলেছেন: পিলাচ.........হক্কানি পীর কারে কয়???
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: পিডিএফে রিপোর্টটা পইড়া দেখেন আগে।

৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৬
অ্যামাটার বলেছেন: "১. হক্কানি পীরের নিকট বাইয়াত হওয়া ফরজ।
২. ইসলামের নামে গণতন্ত্র ও নির্বাচন করা হারাম।
৩. হরতাল, লংমার্চ করা হারাম।
৪. ছবি, টেলিভিশন, ভিসিআর, ভিডিও ইত্যাদি সবই হারাম।
৫. নারী নেতৃত্ব মানা ও বেপর্দা হওয়া হারাম।
৬. জন্ম নিয়ন্ত্রণ করা নাজায়িয।
৭. কা'বা শরীফের ছবি সম্বলিত জায়নামাজে নামাজ পড়া নাজায়িয।
৮. মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম।
৯. খেলাধুলা হারাম।
১০. গানবাজনা হারাম।
১১. ধূমপান ও প্রভিডেন্ট ফাণ্ডের সুদ খাওয়া হারাম।"---

কৌতুক অফ দ্যা ডেক্যাট...ম্যালাদিন পর হো হো করে হাসার একটা মওকা পেলাম:D
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: :D

৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭
বিডি আইডল বলেছেন: পোষ্টে প্লাস। ঢাকার কমলাপুর, মতিঝিলের আশে পাশে এদের এসব ফতোয়ার চিকা দেখতাম একসময়। মদীনা পত্রিকাটা সম্ভবত এদেরই।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: না, মদিনা নয়। মদিনা হল মৌলোভী মুহিউদ্দিনের। এদেরটা হল আল ইহসান।

৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮
আরণ্যক যাযাবর বলেছেন: মনে পড়লো, পলাশী থেকে নীলক্ষেত যাওয়ার পথে দুই ওয়ালে এইসব লেখা থাকতো।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন:

৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮
আরিফুর রহমান বলেছেন: ক্কঠিন পীর... আমি হাক্কানী মুরিদ হইবার চাই। ;)
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: আমিও আছি লাইনে।

৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: হাক্কানী পীরকে নগ্ন করে পাছায় দোর্রা মারা হোক
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: আমরা আরো মুরিদ হতে চাইতেছি। এর মধ্যে এসব অপপ্রচার কেন??

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: কে?

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: হুমম

১০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
নকীবুল বারী বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: হাক্কানী পীরকে নগ্ন করে পাছায় দোর্রা মারা হোক............কারেকশন ১০১টা দোররা মারা হউক
১১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
বিডি আইডল বলেছেন: লেখক বলেছেন: না, মদিনা নয়। মদিনা হল মৌলোভী মুহিউদ্দিনের। এদেরটা হল আল ইহসান।

হ্যা..আল হইসান হবে..রিকশা করে যেতে যেতে এইসব জুকস মার্কা ফতোয়া দেখতাম
১২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
হরিণ বলেছেন: আপনে একটা মাল ! এত জিনিস কোথায় রাখেন। আমি তো হক্কানি পীর বংশের পোলা। আমাদের পূর্ব পুরুষ গ্রাম থেকে শহরে এসে শ্রমিক নেতা হইচে!

হা হা হা

এখন নতুন ফতুয়া অইল, তিরিশের পর হইলে বিয়ে করা হারাম ! কারণ যে কারণে এট্টা মাইয়া বিয়া করার লাগে, সেইটা আর থাহে না (সুবাহান্নাল্লাহ)


০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আমরা ওনার মুরিদ হওয়ার জন্য নিয়ত করছি। তোমার হেল্প লাগবে।

১৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
আরণ্যক যাযাবর বলেছেন:
কমেন্ট অব দ্য ডে
--
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আমার পাঠাও হাসে!!!
১৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: আরণ্যক যাযাবর বলেছেন:
কমেন্ট অব দ্য ডে
--
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আমার পাঠাও হাসে!!!
১৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
দন্ডিত বলেছেন: পীরের মুরিদ হইবার চাই...@বিষাক্ত মানুষ ,ঐ কাজ এক্সিকিউটের সময় (পশ্চাতদেশে দোর্রা)খোজ দিয়েন....পূন্যবান ass দেখতে কেমন হয়?

আমার মনে হয় পোস্ট মর্ডান শিল্পীরা বিমূর্ততার কারনে এদের হাত থেকে বাচতে পারবে।

১৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: লুকালটক "আমাপাঠা" চিনেন না !!! হতাশ হইলাম । আমার ধারনা আমাপাঠাও হতাশ হবে।

হাক্কানী পীরের মুরিদ হৈতে কি কি লাগে ? আমি একটা কুমিরের চাবুক নিয়া মুরিদ হইতে চাই । কুমিরের চাবুক আর হাক্কানির পশ্চাতদেশ .. কম্বিনেশন খারাপ হবে না
১৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১
বিবর্তনবাদী বলেছেন: পীরে না আবার কখনও ফতোয়া দেওয়ালে লিখা দেয় যে, ইসলামের নামে দেওয়াল লিখন হারাম।
১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪২
বেয়াকুফ বলেছেন: আমাপাঠা অরফে ভেড়াটরকে না চিনার তেব্র পেত্তিবাদ।
১৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
বিবর্তনবাদী বলেছেন: এই ভণ্ড পীরের একক্ষান বই দেখেছিলাম। নাম মনে নাই। কয়েক পৃষ্টা ধরে সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নামী দামী অধ্যাপক, বিচারপতি, সেনা কর্মকর্তা আরো অনেকের সিগনেচার ছিল।

২০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমার জিগাইতে ইচ্ছা করছিল,রাইতের বেলা ভাংতে গেল কেন হেরা?
নাকি ইসলামে দিনে বেলা মুখ দেখান হারাম?

হাহাহাহা
২১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এই ভন্ডগুলা এইভাবে রাজত্ব কায়েম করে কিভাবে,সেটাই এক আশ্চর্য ।

এইগুলারে জনগণ পিটাই না ক্যান ?
২২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০২
এস্কিমো বলেছেন: এইটা হলো একটা বানিজ্য। এদের আয়ের উপর ৫০% ভ্যাট বসানো উচিত আর আয় ব্যয় অডিট করানোর জন্যে আইন করা দরকার। তাইলে দেশেরও লাভ - ওরাও খেয়ে বাঁচে। হিসাব ছাড়া পয়সার গরমে এইগুলা করে।

২৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৪
গন্ধমাতম বলেছেন: ভাই মন্তব্য করতে ভয় লাগতাছে, না জানি কী কন?

১ নাম্বারটা ঠিক আছে, তয় কিঞ্চিত মডারেশন লাগব। হাক্কানী পীর কী জিনিস এইডা জানিনা। তয় ইসলামে ইলমে তাসাউফ করা ফরয, তার জন্য একজন শিক্ষক অবশ্যই প্রয়োজন। আর ফারসী ভাষায় "পীর" অর্থ শিক্ষক (দুঃখিত কোন রেফারেন্স দিবার পারলাম না)।
এক্ষেত্রে আমার একখান প্রশ্ন আছে, "ফিউশন ফাইভ" এর লিঙ্ক অনুসারে উনি নিজেই তো বায়াত হননি। তাইলে উনি কোন প্রজাতির প্রাণী?

বাকীগুলা হ্যায় বানায়া লইছে, বিশেষ কইরা ধূমপান। এইডা মাকরূহ বইলা জানতাম। হারাম কইলে তো আমাগো লাগান উঠতি বয়সী পোলাপানগো সমস্যা হয়া যাইবো।
২৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১০
বিষাক্ত মানুষ বলেছেন: দুঃখের কথা হলো এই লোকের মুরিদ আমার এক খালু । উনি অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ছিলেন ।
২৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১১
আশফাক সফল বলেছেন: উনার আরো বড় একটা ফতোয়া আছে

"যেসব মাওলানারা টিভিতে যায়, বেপর্দা হয় তারা ছু-মাওলানা"

উনাদের আল-বাইয়্যিনাত নামে একটা প্রকাশনা আছে।
২৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:১১
রেজওয়ান বলেছেন: একজন উচ্চঅশিক্ষিত আল বাইয়্যিনাত
http://www.sachalayatan.com/bolai/20130

এদের পাবলিকেশন
http://www.al-ihsan.net
২৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫২
দস্যু বনহুর বলেছেন: বেয়াকুফ বলেছেন: আমাপাঠা অরফে ভেড়াটরকে না চিনার তেব্র পেত্তিবাদ।


আমারও চিনতে ইকটু লেট হৈসে...
২৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫০
ইসানুর বলেছেন: এইটাযে কড়া ভন্ড তা বছর চারেক আগেই জানতাম।
২৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০০
কাক ভুষুন্ডি বলেছেন: মুরিদ হৈতাম্ছাই
৩০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০২
আতিকুল হক বলেছেন: এইসব ভন্ড পীরদের প্রভাবশালী মুরিদদের জন্যই কিছু করা হয়না ওদের। এইটা হারাম, ঐটা হারাম এই ঘোষনা দেয়া ছাড়া এর আর কোন কাজ নাই।
৩১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৭
মিছে মন্ডল বলেছেন: ওই খা.মা'র পো'র কথা শুনাও হারাম।

কারন এই বালগুলারে পাত্তা দিলেই বাড়ে।
৩২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
গন্ধমাতম বলেছেন: তাগো ওয়েব সাইটে ভুল কইরা গেছিলাম। গিয়া দেখি "আল ইহসান" ফন্ট ইন্সটল করন লাগব। মনে হোয় এগো নতুন ফতোয়া আইতেছে, "বিধর্মীদের তৈরি ফন্ট ব্যবহার করা হারাম"।
৩৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
সাদাচোখ বলেছেন: @গন্ধমাতম,
"তাগো ওয়েব সাইটে ভুল কইরা গেছিলাম। গিয়া দেখি "আল ইহসান" ফন্ট ইন্সটল করন লাগব। মনে হোয় এগো নতুন ফতোয়া আইতেছে, "বিধর্মীদের তৈরি ফন্ট ব্যবহার করা হারাম"।"


হা হা হা
৩৪. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০২
কৌশিক বলেছেন: আপনারে একটা মেইল দিছি
৩৬. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬
নির্বাসন বলেছেন: শালার জায়গামত বোম মারা দরকার...না মরলেও যেন বিচি ফেটে যায়...তাহলে আর ওর দুষিত রক্ত আর কেউ বহন করতে পারবেনা।
৩৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৩
তায়েফ আহমাদ বলেছেন: সব দেখি হারাম আর হারাম.............এই বেয়াদব গাধাটার ফতোয়ার লিষ্ট পড়ে মনে হল, কোনদিন ফতোয়া দিয়ে বসে, "বেঁচে থাকাই হারাম!"
:)
৩৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৩
মহাজাগতিক বলেছেন: হারাম রসে পয়দা নাকি? এত হারাম পায় কই?
৪০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৬
সামিউর বলেছেন: শালা একটা আস্তা আবাল। ওরে কেউ মাইর দেয় না কেন? X( X( X(
৪১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৯
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: রাজারবাগ পীর সাহেবের মাসিক আল বাইয়িনাত একটি সঠিক ইসলামী ম্যাগাজিন। এটি জামাত ইসলামী এবং জঙ্গী বিরোধী।
৪২. ০২ রা জুন, ২০১০ রাত ৩:২২
মোসারাফ বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: সব দেখি হারাম আর হারাম.............এই বেয়াদব গাধাটার ফতোয়ার লিষ্ট পড়ে মনে হল, কোনদিন ফতোয়া দিয়ে বসে, "বেঁচে থাকাই হারাম!"

@তায়েফ ধর্মের নামে ব্লগিং হারাম। :P :P :P :P :P :P :P =p~ =p~

 

মোট সময় লেগেছে ১.০৮৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ