টুটুলের বিয়ের দাওয়াত পেলাম
২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টুটুল, এক তুমুল তরুণ, ব্লগে যাকে সবাই
প্রত্যুৎপন্নমতিত্ব নামে চেনেন, তার বিয়ের দাওয়াত পেলাম। নাজ নামের এক সুন্দরী মেয়ের সঙ্গে গাঁটছড়া বাধতে যাচ্ছেন আমাদের টুটুল। ২৫ ডিসেম্বর বিয়ে। আগাম অভিনন্দন।
প্রত্যুর সঙ্গে পরিচয় এই সামহোয়্যারইন ব্লগে। আজ তার বিয়ের দাওয়াত পেলাম। পৃথিবীটা আসলেই ছোট!
তার বিয়ের কার্ড থেকে নিচের লাইনগুলো তুলে দিলাম-
পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো।
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন।
এর চোখ ধাঁধাঁ করবো
ওর চোখ করে দেবো কাদা
তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো দু' কদম
অশান্তি চরমে তুলবো
কাক চিল বসতে পারবে না বাড়িতে
তুমি ছুঁড়বে থালাবাটি
আমি ভাঙবো কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে সদাসদ্য জীবন কাটাবো
আমরা দু'জন আরো বেশি পাগলামি করতে চাই
হাতে হাত রেখে কাটাতে চাই গোটা জীবন
আমরা বিয়ে করছি
আসবে না আমাদের শুভেচ্ছা জানাতে?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন