আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

রোকেয়া কবীর ও মুজিব মেহদীর দুঃসময়ে আসুন তাদের পাশে দাঁড়াই

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৭

শেয়ারঃ
0 0 0

মুজিব মেহদী গল্প কি কবিতা, গদ্য কি পদ্য লিখেন- এসব নিয়ে তেমন করে ভাবা হয়নি কখনোই। লেখক হিসেবে যতোটা না, ব্লগার হিসেবে তাকে বেশি চিনি- তার সঙ্গে একধরনের নৈকট্য অনুভব করি।

কদিন আগে গভীর বিস্ময় নিয়ে আমরা জানলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোকেয়া কবীর ও মুজিব মেহদীর পাণ্ডুলিপি "মুক্তিযুদ্ধে নারী" চুরি হয়েছে। চুরির কাজটি করেছেন দৈনিক ইনকিলাবের 'সাংবাদিক' মেহেদী হাসান পলাশ। আর এ কাজে তাকে সহায়তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসীম উদ্দিন আহমদ।

'মুক্তিযুদ্ধে নারী'র অন্যতম সম্পাদক রোকেয়া কবীর ব্লগার হয়তো নন, কিন্তু এই ঘটনায় তার যে বেদনা, তা আমাদেরও স্পর্শ করছে। শুক্রবার বাংলা একাডেমী তথ্যকেন্দ্রের সামনে ব্যানারের পিছনে মুজিব মেহদীর বিমর্ষ মুখ দেখে আমিও বেদনা অনুভব করেছি। দুই সম্পাদকের হাড়ভাঙ্গা খাটুনি, বছরব্যাপী পরিশ্রম এক বইচোরের কূটচালে শেষ হয়ে যাবে- এটা তো মেনে নেওয়া যায় না।

কিছু পর্যবেক্ষণ ও প্রস্তাব
১. ইনকিলাবের ওই সাংবাদিক যে দুটি পাতার বিভাগীয় সম্পাদক, তাতে এই দুই অধ্যাপকই কলাম লিখেন নিয়মিত। সে সূত্রে তাদের প্রভাবিত করা সম্ভব হয়েছে ইনকিলাব সংবাদিক পলাশের পক্ষে। এখানে খুঁটির জোর একটি বড়ো ব্যাপার। আর ব্যাপার বলেই ইনকিলাব কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে অবহিত করা দরকার। এতে পলাশের চাকরি গেলে ভালো। তার খুঁটির জোর আর থাকবে না। আবার চাকরি না গেলেও খুঁটিটি দুর্বল হয়ে যাবে। খুঁটি থেকে শক্তি না এলে ইনকিলাব সাংবাদিক রণে ভঙ্গ দিতে বাধ্য।

২. মুজিব মেহদীর মন্তব্য থেকে জানা যাচ্ছে, চৌর্যবৃত্তির ব্যাপারে ইতিমধ্যে অন্যতম "সম্পাদক" জসীম উদ্দিন আহমদকে অবহিত করা হয়েছে। এ সূত্রে ধরে নেওয়া যায় যে, অপর "সম্পাদক" অধ্যাপক এমাজউদ্দিন আহমদও ঘটনা সম্পর্কে জেনেছেন। তারা এখন পর্যন্ত নিরব। তবে আশা করা যাচ্ছে, ১১ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনের পর দুজনকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগের জবাব দিতে হবে।

৩. রোকেয়া কবীর ও মুজিব মেহদী মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা তার আপন গতিতে চলুক। কিন্তু তার জন্য প্রতিবাদ থামিয়ে রাখা ঠিক হবে না। সাধারণ মানুষের প্রতিবাদও মামলার চালিকাশক্তি হয়ে উঠতে পারে। আমাদের একজন সহ-ব্লগারের জন্য অবশ্যই আমরা লড়বো।

সামহোয়্যারইনের ব্লগারদের জোর
সচলায়তনের কয়েকজন ব্লগার তাদের ক্ষুদ্র গণ্ডি থেকে একটি মানববন্ধনের আয়োজন করেছেন বইমেলায়। তাদেরকে ধন্যবাদ। তবে শক্ত ধাক্কা দেওয়ার জোর আছে কেবল সামহোয়্যারইনের ব্লগারদেরই। তাদের মিলিত শক্তিই পারে অসম্ভবকে সম্ভবে পরিণত করতে। রোকেয়া কবীর ও মুজিব মেহদীর দুঃসময়ে আসুন তাদের পাশে দাঁড়াই।

 

প্রকাশ করা হয়েছে: বইপত্রব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩
কুঙ্গ থাঙ বলেছেন: সাথে আছি সবসময়।
৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
ফিউশন ফাইভ বলেছেন: "সামহোয়্যারইন...ব্লগ গল্প সংকলন ২০০৮"-এর মোড়ক উন্মোচনের দিনে (খুব সম্ভবত ১১ ফেব্রুয়ারি ) আমরা আশা করছি, অনেক ব্লগারের সমাবেশ ঘটবে বইমেলায়। সেখানেও ব্লগাররা মিলে বিষয়টি নিয়ে, ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা যেতে পারে।
৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪
ফকির ইলিয়াস বলেছেন: এ বিষয়ে আমি কোন জাতীয় দৈনিকে লিখবো।
তথ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুটির নজরে
আনতে হবে বিষয়টি।
সে সাথে চলুক আইনী প্রক্রিয়া।
এই বিষধর রা সবার জন্যই রাহু হতে পারে।
তাই যে যেখানে আছেন সবাইকে প্রতিবাদ, প্রতিরোধ
গড়ে তোলার বিনীত আবেদন জানাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: হ্যাঁ, জাতীয় দৈনিকে লেখালেখির কাজটা খুব ভালো ফল দেবে। সেই সঙ্গে ১১ তারিখ সংবাদ সম্মেলন করেই দায়িত্ব শেষ করা যাবে না। প্রধান প্রধান অনেক দৈনিকই সংবাদ সম্মেলনের খবরকে খুব একটা গুরুত্ব দিয়ে ছাপে না। সেক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ দিয়ে বিষয়টিকে দৈনিকগুলোর বার্তা বিভাগের নজরে আনার চেষ্টা করতে হবে।

৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫
তনুজা বলেছেন: উদ্যোগের সাথে সংহতি
৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯
ইরতেজা বলেছেন: ফেসবুকে কবি ব্রাত্য রাইসু এর প্রতিক্রিয়া নোট দেখুন। বিনোদিত হবার ১০০ ভাগ গেরাণ্টি দিলাম ।
Click This Link
৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫২
পারভেজ বলেছেন: উদ্যোগের সাথে সংহতি
৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
মুক্তি মণ্ডল বলেছেন: এই উদ্যোগের সাথে আমি সহমত পোষণ করছি। আর এই পোষ্টটিকে কি কর্তৃপক্ষ স্টিকি করতে পারেনা? অনুরোধ রইলো।
করলে ভাল হয়। এইটাও একটা প্রতিবাদের কাজ করতে পারে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তি মণ্ডল। স্টিকি করার চেয়েও যার যার অবস্থান থেকে প্রতিবাদে শামিল হওয়াটাই এখন জরুরি।

১০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আসুন আমরা আমাদের ... যার যেখানে লিং আছে তা ব্যবহার করে এই চৌর্যবৃত্তির প্রতিবাদ করি...
১২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৯
শান্তির দেবদূত বলেছেন: দেশের বাইরে থেকে যতটুকু সম্ভব সাথে আছি .......।
১৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১২
ঘনাদা বলেছেন: দেশের বাইরে থেকে যতটুকু সম্ভব সাথে আছি .......।
১৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
মোস্তাফিজ রিপন বলেছেন: ভাবতেই অবাক লাগে... ইনকিলাবের ছিচকে না হয় চুরি করল, একটা মন্ত্রাণালয়, দু'জন গুরুত্বপূর্ণ ব্যক্তি কী করে এই দুষ্কর্মের পাঁকে জড়াতে পারে! এমাজউদ্দীনের স্যারের অজ্ঞাতে (?!) ঘটলেও তিনি এর দায় এড়াতে পারেন না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: সংকলকের সঙ্গে কথা না বলে দুজন 'সম্পাদক' তাহলে সম্পাদনা কাজইবা সম্পাদন করলেন কী করে? এমাজ উদ্দিন আহমদ এবং জসীম উদ্দিন আহমদ, আমার ধারণা, পুরো বিষয়টিই জানতেন। তবে আসল সম্পাদকদ্বয় যে এ নিয়ে হৈ চৈ করবেন, সেটা তারা ভাবতে পারেননি।

১৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৯
থার্ড নয়ন বলেছেন: ব্যাপারটা হয়তো এমাজউদ্দিন ও জসিম উদ্দিনের অজ্ঞাতেই হয়েছে। তাই উনাদের বিরুদ্ধে অভিযোগ আনাটা অন্যায়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: আপনাকে একটা কথা বলি। বুঝেশুনে কথা বলবেন সবসময়ই। অতি চালাকের গলায় কিভাবে দড়ি পরাতে হয়, সেটা আমরা জানি। ছাগু তো নস্যি, খোদ ছাগুরামও গলায় দড়ি নিয়ে আপাতত প্রআ ব্লগে আছে।

নকল বইয়ের প্রচ্ছদে দুই গর্বিত "সম্পাদক" হিসেবে এমাজউদ্দিন ও জসিমউদ্দিনের নাম জ্বলজ্বল করছে। তারপরও তাদের বিরুদ্ধে অভিযোগ আনাটা অন্যায়, তাই না?

১৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪
ঘনাদা বলেছেন: @থার্ড,
যদি এটা তাদের অজ্ঞাতে হয়ে থাকে, দায়ি্ত্বশীল ব্যাক্তিত্ব হিসেবে তারা এটা সংশোধনে কি ব্যাবস্থা নিয়েছেন?

আর 'হয়তো'র উপর নির্ভর করে আপনি দেখি আগেই 'অন্যায়' ফতোয়া দিয়ে দিলেন?
১৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪
এরশাদ বাদশা বলেছেন: ধিক্কার জানানোর ভাষা নেই। সামহ্যোয়ার ইনের সকল ব্লগারদের আবারো এক হবার আহ্বান জানাচ্ছি।

ইনকিলাব নিপাত যাক!!!
১৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
এরশাদ বাদশা বলেছেন: তিসরি আঁখ: আপনের তিন নম্বর চোখটা খালি তাগোর দিকেই রাখেন কেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: চোর নাম্বার ওয়ান।

২২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫১
ঘনাদা বলেছেন: সাধারনতঃ এধরনের পুকুর চুরির শাস্তি হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা উচিত।

সরকার কি এতো তাড়াতাড়ি তাদের খোলসে ঢুকে গেলো?

প্রায় হফতাখানেক হয়ে গেলো, কোন অগ্রগতির খবর শোনা যাচ্ছে না কেন?

ব্যানার নিয়ে মিছিল করা পর্যন্ত যেতে হবে কেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: বিএনপি-জামাতের সময়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজটি করেছে। ফলে স্বাভাবিকভাবেই ২৬ মার্চ, চোরের বইয়ে ২৭ মার্চ হয়েছে।

আমি তো আশা করি যে, এটা ভালোভাবে প্রতিষ্ঠা করা গেলে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। তার আগেই একটা বিহিত হয়ে যাবে এবং চোরগুলোর শাস্তি হবে।

২৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
অরণ্য আনাম বলেছেন: আমিও সেদিন ছিলাম বই মেলায়....

ওনারা সবাই আমাদের পাশে (গণস্বাক্ষর নেবার সময়) দাঁড়িয়ে আলোচনা করছিলেন

খারাপ লেগেছে......:(
২৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৪
ঘনাদা বলেছেন: দুই প‌্যারাগ্রাফের একটা ইঠি ড্রাফট করে যদি 'ভুত-থেকে-ভুতে' তে ছড়িয়ে দেয়া যায় তবে আরো বেশি মানুষকে জানানো যাবে।


ইঠি দিয়েন যদি উপযুক্ত মনে করেন। আমি যতোটুকু পারি ছড়ানো শুরু করবো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে। এই লিংকটা দেখেন Click This Link

২৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
মেঘ বলেছেন: আমি শুক্রবার দিন একা একা কত সবাইকে খুঁজলাম। কালপুরুষদাকে ফোন করে বললাম আমাকে যে কারও ফোন নাম্বার দিন একটু তাদের সাথে দাঁড়াই। দিতে পারলো না। একা একাই গণস্বাক্ষর এর কাগজ নিয়ে ঘুরলাম। স্টলে একটু বসে (উতস প্রকাশন, স্টল ৯৫-৯৬) নিজের ২-৪টা বই বিকিয়ে ধূলার কারণে ব্যাপক শ্বাসকষ্ট নিয়ে আবার একা একাই বাসে করে বাসায় ফিরলাম। মুজিব ভাই কি জানবে তার এই "উগ্র মেজাজী" বোনটা তাদের এমন একটা প্রয়োজনের সময় খুব চেষ্টা করেছে সশরীরে উপস্থিত থাকতে?? সব সময় পাশে আছি।
২৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৬
রোডায়া বলেছেন: ব্যাপারটা সহ ব্লগার বা ঐ জাতিয় কিছুর জন্য না, এ জাতীয় যে কোন জঘন্য, ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে হবে৷ এখন এই চোরগুলোর বিচারের কি রায় আদালত দিবে সেটা একটা দেখার বিষয়৷
৩০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫
অ্যামাটার বলেছেন: আগে বলি, পলাশের পশ্চাৎদেশে সেদ্ধডিম থেরাপি অবশ্যম্ভাবি;

কিন্তু প্রখ্যাত দু'জন শিক্ষাবিদ জেনে শুনে এই কাজটা করেছেন?!! জসীম উদ্দীন-কে চিনি না, এমাজ উদ্দীন স্যারের মত লোক এ'রকম একটা কাজ করবেন সজ্ঞানে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সিদ্ধান্তে যাওয়ার আগে তাদের বক্তব্য শোনা পর্যন্ত অপেক্ষা করা যাতে পারে।
৩৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩১
মাইনাস বলেছেন: আমি তুই রাজাকার। বুজলাম নাআমার পুস্টটা মুইছা দিল। পুরা ব্যান করল।
আর এই মাইনাস নিকে একটা পোস্ট দিসিলাম নিকটাই ডিলিট কইরা দিল। মডুগ যে কি হইসে আল্লাই জানে। লগ আউট হইলে আমার কমেন্ট দিতে পারুম না। আমিত বুইঝা পাইলাম না আমি কি দোষ করছি।

আপনেরে পোস্টটা দিয়া গেলাম। শেষেরটা।

..........................

হঠাৎ থমকে গেলাম, নেই, যেখানে থাকার কথা ছিল সেখানে এখন শূন্য। শূন্যতার তীব্র আহাকার কামরে ধরে বুকের পাজর, চোখে অন্ধকার লাগে, আবারও দেখি, নাহ পোস্টটি নেই। পোস্টটি ডিলিট হয়েছে। অবাক হয়ে খুজি কি কারন থাকতে এর পেছনে। নাস্তিক, আস্তিক, প্রলয়, কোন জায়গা থেকে ডিলিট হল পোস্টটি ? আমি নাস্তিকতা ও আস্তিকতার মৌলবাদিদের সাপোর্টার নই, আমি প্রলয়েরও সাপোর্টার নই। আমি আমার দেশের সাপোর্টার। আমার দেশের জন্য যেটা ভাল হবে আমি তাই করব। সেটাকে কেও জাতীয় করন বলুক আর সব দোষ নিজের ঘাড়ে নেয়ায় বলুক আমি থোড়াই কেয়ার করি! একজন বাঙালী হিসেবে যদি আমার লজ্জা হয় প্রলয়ের অপকর্মে, তাহলে সেটা কি আমার দোষ, নাকি, সময়ের অযাচিত হস্তক্ষেপ ? আমি যদি আমার ছোট মেয়েটার জন্য ভয়ে কুকড়ে উঠি, ওর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই, সেটাও কি আমার দোষ ? আমার বুকে আচড়ে পড়া মেয়ে যখন বিষের যন্ত্রনায় নীল হয়ে যায়, মুখ দিয়ে অনবরত ফেনা পড়তে থাকে, সেটাতে কষ্ট পাওয়াও কি আমার দোষ ? হ্যা, সেটা আমার দোষই হবে, নইলে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ পিতার মেয়ের কাছে ক্ষমার চাওয়ার পোস্টটি কেন ডিলিট করবে মহাশয় দেবরা ? দেবরা ভাই নাকি এই ব্লগের মডারেটর। উনার মানুষের ফিলিংস নিয়ে কিছু যায় আসে না। চোখে ঠুলি পড়ে সামনে যা আসে সব কিছু ডিলিট করে দিয়ে তার কর্মের দক্ষতা প্রমান করে থাকেন। কোন মেয়ের নিরব আকুতি লেখার অক্ষর ভেদ করে তার কাছে পৌছায় না। কে মরল, কে বাচল, কিসে যায় আসে!

মহাশয় দেবরা, হাত জোর করে বলি, আমার লেখার প্রলয় একটা চিহ্ন ছিল মাত্র। ওখানে কোনভাবেই প্রলয়কে নিয়ে কিছু বলা হয় নি যেটা নিয়মের লংঘন হয়। লংঘন যদি খুজতে চান তবে চোখ খুলে দেখুন সারাদিন আস্তিক আর নাস্তিক দিয়ে দুই মৌলবাদি গ্রুপের মারামারি। তাদের শব্দচয়ন হয়ত আপনার কাছে অতিশয় মধুর লাগে বিধায় তাদেরকে অনায়াশে দেখা যায় ব্লগের ময়দানে। আপনি কি তাদের পোস্টগুলো পড়ে দেখেন, নাকি চোখ বুলান ? কোন অসামঞ্জস্য কি আপনার চোখে পড়ে না?

মহাশয় দেবরা , আমি অতিশয় দুঃখিত এইভাবে কথা বলার জন্য। আমার গোস্তাকি মাফ করবেন। আমি মিনতি করি, আপনার যেন কোন মেয়ে না হয়, সেই এলোচুলে যেন আপনার বুকে কোনদিন আছড়ে না পড়ে। কোনদিন যেন না বলে, "বাবা, আমাকে পুতুল কিনে দিবে, ঐ যে লাল রংএর পুতুলটা?" আপনিও মায়াময় চোখে যেন ওর দিকে তাকিয়ে না বলেন," মা। চল বাইরে যাই, তোমার জন্য পুতুলের রাজ্য কিনে দেব।"আমি মিনতি করি, স্বপ্নভংগের ব্যথায় যেন আপনাকে নীল না হয়ে উঠতে হয়!" দুলছে হাওয়ায়, না না কোন ফুল নয়......নীলাঞ্জনা গানটার কথা খুব মনে পড়ছে। জানি না এই সময় মনে পড়ে ভুল করলাম কিনা! তাও মনে পড়ছে। এ যে বাবার মন! বাবাতো কখনো পারে না তার সন্তানের ক্ষতি চাইতে? সেতো চাইতে পারে না, তার সোনামনি মেয়ে লম্পট কাপুরুষের হাতে পড়ে নিঃশ্বেষ হোক! আমি আবারও মিনতি করি, আপনার যেন এই অবস্থা দেখতে না হয়।

মহাশয় দেবরা, আমাকে যদি চিনতে না পারেন তবে আমি বলি আমি কে? আমি অন্য আরেক নিকের অধিকারী এক মানুষ , যে ছদ্মবেশে সবসময় আপনাদের পাশে পাশে ঠাকে কিন্তু মুখ দেখানোর সাহস হয় না। লজ্জায়, ঘৃনায়, পুরুষ হবার যাতনায়। হ্যা, আমি তুই রাজাকার নিক। যেই নিকের পোস্ট আপনি আজকে ডিলিট করেছেন। কি ছিল তাতে, ছিল এক পিতার ঐ স্বপ্নগুলোর কথা ও স্বপ্নভংগের হতাশায় মেয়ের কাছে অক্ষম পিতার ক্ষমা চাওয়ার কথা। হয়ত সেই অক্ষম পিতার ক্ষমা আপনের ভাল লাগে নি। হয়ত সেই মেয়ের বিবর্ণ ছবিও আপনার মনকে নাড়া দিতে পারে নি। কিন্তু কি বলব মহাশয়, ওটাই যে আমার নিয়তি। ওর থেকে ভালভাবে যে আমি মনের কষ্ট প্রকাশ করতে পারি না। আমি তো সিনেমার ডায়লগের চিৎকার করে বলতে পারি না, হে পৃথিবী আমার বুকটা চিড়ে দেখ এই কষ্ট সত্য কিনা, মৃত মেয়ে কান্নায় এই বুকটা ভারাক্রান্ত কিনা। মহাশয় মাফ করবেন, আমি সিনেমা ও ভান্ডামী শিখিনি, আজও শিখতে পারলাম না।

দোয়া করি আপনার মেয়ে হলেও যেন সে সুখি হোক!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: ওহ্, সেই পোস্টটা? ধারণা করি, পোস্টের কনটেন্টের কারণে বোধহয় মোছা হয়নি। অন্য কোনো কারণ থাকতে পারে। এস্কিমো ও ঘনাদার কমেন্টের রিপ্লাইগুলো সম্ভবত মডুদের নজরে গিয়ে থাকতে পারে। যদিও সবকিছুই আমার অনুমান।

৩৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮
মুজিব মেহদী বলেছেন: গতকাল মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমীর ডিজিকে চিঠি দেয়া হয়েছে। এসব চিঠির কপি পেয়েছেন সংশ্লিষ্টরা। দাবিসমূহের মধ্যে ছিল মন্ত্রণালয় থেকে চুরির তদন্ত, দোষীদের শাস্তি প্রদান এবং এশিয়া থেকে প্রকাশিত বইয়ের কপি বাজেয়াপ্তকরণ।

১১ তারিখ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে এই ইস্যুতে সংবাদ সম্মেলন করা হচ্ছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: হ্যাঁ, মুজিব ভাই, আমার মনে হচ্ছে আদালতের আগেই ঘটনার একটা বিহিত হয়ে যাবে। নকল বইয়ে কিন্তু সচেতনভাবে ইতিহাসও বিকৃত করা হয়েছে।

৩৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০
সুদীপ্ত বলেছেন: সাথে আছি। ফেসবুকে প্রচারণায় অংশ নিয়েছি।
৩৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
পক্ষপাত বলেছেন: অবশ্যই সাথে আছি
৩৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৫
মুজিব মেহদী বলেছেন: মধ্যরাতের আপডেট

অসাধারণ একটা ক্লু পাওয়া গেছে। Mon, 9 Feb 2009 21:30:04 +0600 এবং Mon, 9 Feb 2009 21:44:46 +0600 টাইম অ্যান্ড ডেট মার্কিংয়ে আমাদের অফিসের ইমেইল ঠিকানায় রোকেয়া কবীর ও মুজিব মেহদীকে উদ্দেশ্য করে দুটো মেইল পাঠানো হয়েছে, যাতে মেহেদী হাসান পলাশ স্বাক্ষরিত সোয়া দুই পৃষ্ঠা আয়তনের একটা বাংলা এটাচমেন্ট আছে। মেইলের প্রেরক হিসেবে নাম পাওয়া যাচ্ছে নকল বইয়ের লেখক মেহেদী হাসান পলাশের। এর ভিতর দিয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করেছে। পলাশের বক্তব্য যদি সত্য হয় তাহলে সম্ভবত অপরাধীদের ক্রমটা দাঁড়ায় এরকম : মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, প্রফেসর জসীম উদ্দিন আহমদ, প্রফেসর এমাজউদ্দীন আহমদ, এশিয়া পাবলিকেশনসের প্রকাশক ইসমাইল হোসেন বকুল। যাদের দ্বারা পলাশ ব্যবহৃত হয়েছে মাত্র।

এটাচমেন্টটার পুরো পাঠ এ মুহূর্তে এখানে দেয়া গেল না, কারণ চিঠিটি এসেছে অফিসিয়াল মেইল ঠিকানায়। এজন্য অফিসিয়াল সিদ্ধান্ত জানা জরুরি মনে করছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: যাক, জট খুলতে শুরু করেছে বোধ হয়। অফিসিয়াল সম্মতি পেলে পলাশের বক্তব্যটা আশা করি জানতে পারবো। যদি তার কথা সত্য হয়, তাহলে খেলা আরো জমবে! নাটের গুরুদের চেহারা বোধহয় ক্রমশ স্পষ্ট হচ্ছে।

--
কালকের সংবাদ সম্মেলনের পুরো বক্তব্য ব্লগেও তুলে দেওয়ার চেষ্টা করবেন।

৩৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪০
কালপুরুষ বলেছেন: আপনাদের সাথে আছি।
৪০. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০০
চিন্তা ভাবনা করে ইদুর বলেছেন: মান্দার গাছের ডাল দি ফিডানু দরখার সবকয়ঠিকে।
৪১. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৫
পরিমল কায়সার বলেছেন: সুমন রহমান ভাইয়া আমাকে বললেন,

১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: বিব্রত হওয়ার কি আছে? নিকবালক হিসেবে খাড়া করানোই তো আপনার কাজ, নাকি?


আমি তাকে বললাম,

ভাইয়া এ কথা সত্য যে আমি আপনার মত নিক নিয়ে দীর্ঘদিন লিখালিখি করিনা। আপনি বাপজানের দেয়া দীন মোহাম্মদ নামখানা শোকেসে তুলে রেখে সুমন রহমান নিকে সর্বত্র গত কয়েকশত বৎসর যাবত লিখালিখি করছেন। আমি আপনার তুলনায় নবীন। আমি নিকবালক হলে আপনি নিকবৃদ্ধ। আপনার মত নিকপাকনা হতে আমার আরো কয়েকশত বৎসর লাগবে। কিন্তু আপনি অন্যের খাড়া করা জিনিস কিভাবে ও কেন কাজে লাগাতে চান ভাইয়া?



এরপর মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াকু সৈনিক দীন মোহাম্মদ ওরফে সুমন রহমান ভাইয়া আমার কথাটি মুছে দিলেন। আমাকে তার ব্লগে ব্লক করলেন।

 

মোট সময় লেগেছে ১.৪৫৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ