somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবারতন্ত্রের চক্র থেকে বেরোতেই পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৫ ই মার্চ, ২০০৯ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনে তার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এখন তা শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। আগামী ১৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

চমকজাগানো মন্ত্রিসভার পর শেখ হাসিনা যতোটা আলোড়ন তুলেছিলেন, অনেকেই ভাবছিলেন তিনি প্রথা ভেঙে বদলে যাচ্ছেন, আধুনিক হয়ে উঠছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, পরিবারতন্ত্রের চক্র থেকে তিনি আদৌ বেরোতেই পারেননি। ফলে নিজের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে চাচাতো ভাইকে জিতিয়ে আনা তাঁর জন্য জরুরি।
ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজ দলের দুই নেতাকে উপাচার্য পদ উপহার দেওয়া তাঁর জন্য খুবই জরুরি।

শেখ হেলাল নামের এই লোকটিকে আমরা আগে রাজনীতির ময়দানে দেখিনি। তার কী গুণ তাও আমাদের অজানা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দেখা গেছে টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছিল দুর্নীতি দমন কমিশন। একটি গুণই সম্ভবত তার আছে, সেটি হল তিনি প্রধানমন্ত্রীর চাচাতো ভাই!

শেখ হেলালকে সংসদে আনতে প্রধানমন্ত্রী কিংবা তার নিকটজনেরা কতোটা মরিয়া, সেটা বোঝা যায়, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়া দেখে। বাগেরহাট-১ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দুজনের (একজন স্বতন্ত্র ও অপরজন বিএনপির) মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে আপিলের সুযোগ ছিল। কিন্তু দেখা যাচ্ছে, তারা আপিল করতেও অনাগ্রহ দেখিয়েছেন। হতে পারে গোপন সমঝোতা হয়েছে, কিংবা হতে পারে ওই দুই প্রার্থী প্রকৃতই অযোগ্য ছিলেন।

তাহলে কি পরিবারের কারো রাজনীতিতে আসা মানেই দোষ? না। শেখ পরিবারের শেখ সেলিমকে নিয়ে প্রশ্ন নেই। নানা বিতর্ক সত্ত্বেও তিনি নিঃসন্দেহে রাজনীতিরই মুখ। এমনকি এরশাদ যুগের আলোচিত চরিত্র শেখ শহীদুল ইসলামও রাজনীতি করে উঠে এসেছেন। ব্যারিস্টার ফজলে নূর তাপস তার নিজগুণেই পরিচিত হয়ে উঠছেন। এবার যখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এলেন, তখন তাকে নিয়ে প্রশ্ন উঠেনি। ভোটাররা শিক্ষিত এই তরুণ মুখকে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন।

সবমিলিয়ে মন্ত্রিসভা গঠনের পর যে আশার আলো শেখ হাসিনা দেখিয়েছিলেন, সেই আলো ক্রমশ ম্রিয়মান হয়ে উঠছে। চমৎকার সেই সূচনার সঙ্গে এখনকার হিসাব মিলছে না একেবারেই।

উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপিতেও প্রায় একই রকমের কাণ্ড ঘটেছে। সাবেক স্পিকার বিএনপি নেতা জমিরউদ্দিন সরকার গত দফায় স্পিকার নির্বাচিত হওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন যে, তিনি আর কখনো নির্বাচনে দাঁড়াবেন না। কিন্তু ঠিকই দাঁড়ালেন এবার। ব্যারিস্টার মওদুদ আহমেদ ও জমিরউদ্দিন সরকার- দুজনই এবার নিজ নির্বাচনী এলাকা ছেড়ে সাত সমুদ্দুর তের নদী পেরিয়ে বগুড়া গিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন। এই জায়গায় খালেদা জিয়া আরেকটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন। বগুড়ার স্থানীয় অনেক নেতাই গত নির্বাচনে খালেদা জিয়ার জন্য প্রাণপণ খেটেছেন। অথচ উপ-নির্বাচনে তাদের মূল্যায়ন করলেন না বিএনপি চেয়ারপার্সন।

হায়, বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১৬
২৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×