আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

বাংলাব্লগের মন্দা পরিস্থিতি : লক্ষণ ভালো নয়

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৮

শেয়ারঃ
0 0 0

বাংলাব্লগে নিশ্চিতভাবেই মন্দা চলছে। এর মূল কারণ সম্ভবত লোডশেডিং। পুরো দেশেই এখন কী সকাল, কী দুপুর, কী সন্ধ্যা, কী রাতে মুহূর্মুহূ লোডশেডিং লেগেই আছে। দিনভর লোডশেডিংয়ের সঙ্গে যুদ্ধ করে করে রাতে যেখানে ঘুমোনোর ইচ্ছেটাই উবে যায়, সেখানে আবার ব্লগিং! ফলে রাতে আগের সেই কোলাহল এখন আর দেখা যাচ্ছে না। শখানেক ব্লগার এখন শুধুমাত্র দিনের বেলাতেই দেখা যায়। ঢাকার প্রায় সব অফিসই এখন জেনারেটরনির্ভর। তাতে বাতিটা জ্বলে, ফ্যানটা চলে, এমনকি কম্পিউটারটাও। এ সুযোগটি কাজে লাগাচ্ছেন চাকরিজীবী ব্লগাররা।

বাংলাব্লগের এই মন্দাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বোধহয় আমারব্লগ। মন্দার মধ্যেই বৈশাখকে উপলক্ষ করে তারা নতুন ভার্সন রিলিজ করে ফেলেছিল। তাদের কপালটাই আসলে খারাপ।
প্রথম আলো ব্লগ এমনিতেই খারাপ অবস্থার মধ্য দিয়ে এগোচ্ছিল। এই মন্দায় তাদের অবস্থা আরো খারাপ। মন্তব্যের খরা আরো প্রকট হয়ে উঠেছে।
অবশ্য এই মন্দার মধ্যেও বরাবরের মতোই আছে সচলায়তন। সাম্প্রতিককালে সর্বোচ্চ সাতজনকে (একজন আবার গত দুই দিন ধরে লগডইন অবস্থায় আছেন!) একসঙ্গে লগইন করতে দেখা গেছে সচলে।
সন্দেহ নেই, বাংলাব্লগ একটি খারাপ সময় পার করছে। নিকট অতীতে এমন খারাপ সময় আর দেখা যায়নি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ব্লগসামহোয়্যারইন ব্লগআমার ব্লগসচলায়তনsomewherein blogbangla blogamarblogsachalayatan ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কী লাভ হোলো এটা জেনে আমাদের ?
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: দিনরাত আপনি-আমি ব্লগে থাকছি। ব্লগের ভালো-খারাপও আমাদের জানা থাকা দরকার, নাকি?

২. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৯
বিবর্তনবাদী বলেছেন: আমার কর্মক্ষেত্রে কামের সময় ব্লগিং এর সুযোগ নাই। নতুন নতুন তো অফিসের ভাব বুঝার চেষ্টায় আছি। পিছে কে আবার কি লাগাইয়া দেয়.... কর্মক্ষেত্রে নাকি স্কুল কলেজ ভার্সিটির মত না........ অভিজ্ঞ বড়ভাইরা তাই কয়। কিন্তু শালার রাতে বাসায় ফিরেও নেটে বসা হয় না কারন কারেন্ট থাকে না। দুইতিন দিন অন্ধকারে বিদ্যুতের অপেক্ষায় রাতে না খেয়েই ঘুমিয়ে পড়তে হয়েছে:(
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: কর্মক্ষেত্রে নতুন হলে অফিস থেকে আপাতত ব্লগিং না করাই ভালো হবে। কয়টা দিন আবহাওয়া ভালোমতো বুঝুন। লোডশেডিংয়ের জন্য রাতে ব্লগারদের সংখ্যা ইদানিং বেশ কম- আপনার মন্তব্য থেকে এ বিষয়ে ভালো একটা সমর্থন পাওয়া গেল।

৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১
হোলসেল বলেছেন: Apne 'Amar Blog' ba 'Prothom Alo' blog niye chinta koren kan? Oi blog duita gollai geleo apner kisu jai-ashe na. Kintu ei je ei somewherein e apni job kortesen, eita gollai gele apnar ruti-ruzi niye taan porbe. Eitar future khub bhalo dekhtesi na. Ei blog er bloggerder boro ekta part probashi Bangladeshi. So, loadshedding er dohai dile labh nai. Obostha kharap oti. In fact, blogging e ar fun paitesi na. Honestly. Amar mone hoi oneker e eke obostha, sikar koruk ar na koruk.
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: বাংলাব্লগের কথা আলোচনায় আসলে সচলায়তন, আমারব্লগ কিংবা প্রথম আলো ব্লগের কথা তো আসবেই সামহোয়্যারইনের সঙ্গে। তাই না?
আমার রুটি-রুজি ভাই অন্য জায়গায় বাঁধা। ওইদিকটায় নির্ভার আছি।

আপনার দ্বিমত পেয়ে ভালো লাগল। কোনো মতই ফেলনা না।

৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১
দেশী পোলা বলেছেন: হেহে, বৈদেশিক মুদ্রা দিয়ে কেনা তেল দিয়ে জেনারেটর চালিয়ে বাঙালী ব্লগারকে ব্লগে এসে সময় নষ্ট করার উপদেশ দিলেন নাকি?

মানুষের খেয়ে-দেয়ে কাম নাই?
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: না, উপদেশ কিছুতেই নয়। আমি মূলত পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করেছি।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: ঠিক বলেছেন। তবে এই অবস্থা থাকবে না সামনে।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: হি হি হি....

৭. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০২
নাজিম উদদীন বলেছেন: লোড এত বেশি এটারে আর লোডশেডিং বলা ঠিক হবে না, এখন যা চলতেছে সেটা সিস্টেম কোলাপস। :)
৮. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৫
হোলসেল বলেছেন: Man, quality does matter. Quantity is not everything. Bujhte parben kisu din por. Kisu nick er example deowar dorkar nai, jara scarcely ekhon login kore. Mind it, they were important for this blog. Still they come here because they didn't find an alternative yet. But when they will get one, they won't come back here. Lack of professionalism is the biggest weakness for these blog owners. Personal khatir tatir deshi bapar, egula diya institution chalano jai na. Seita ei blog er moduram kisuta bujhleo modusita er bujhar onek baki. Ar moderatorder obosthao so so. Wait and see. It's quality has be deteriorated, and deteriorate further. Just matter of time. And don't expect that there will be no alternatives. Demand always creates an alternative, it's a fact.
১০. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৬
হোলসেল বলেছেন: Ar apnar bapare boli. You don't behave like a moderator. You actively participate in blogging, and get disturbed easily by others. The way you moderate is solely dictated by your personal emotion and attachment with others. It's true that you have created a situation, which is not even healthy for this blog.
১১. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২১
নিরক্ষর বলেছেন: হোলচেল আজকে এত চ্যাতা কেন?

পানিপুনি খাইবার সময় পায় নাই আইজক্যা?
১৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৫
হোলসেল বলেছেন: Eta ki amader bhera Amator naki? @khaujani illiterate.
১৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬
বিডি আইডল বলেছেন: আমার মনে হয় না ব্লগে ব্লগার কম..রাতের বেলা কখনই ২০-৩০ জনের বেশি ব্লগার থাকে না (গভীর রাত)...

তবে বেয়াকুফ যে কথা গুলো বলেছে সেটাও সত্যি...অনেক ব্লগারই ব্লগের মডারেশন এর উল্টা পাল্টাই বিরক্ত...আমি এই মূহুর্তে একজন ব্লগারের কথা বলতে পারি যে ফান করে একটা নীরিহ ছবি পোষ্ট করে সপ্তাহ দুয়েক আগে ব্যান হয়ে গেছে..বিনা কারণে জেনারেল করা তো আছে...এইগুলো এইভাবে চলতে থাকলে এই ব্লগ হয়ে যবে অনলাইনে খুজে পাওয়া বাংলা আর্টিকেলের (নিউজ..ইত্যাদির) ডাটাবেজ!
১৫. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪
একরামুল হক শামীম বলেছেন: লোডশেডিং ঝামেলা করে অনেক....
১৬. ০১ লা মে, ২০০৯ রাত ২:৪০
আকাশ_পাগলা বলেছেন: হায় রে মডারেশন !!!!!!
ব্লগ দুনিয়া শেষ হয়ে যাবে। সবার আগে ডুববে সচু, তারপরেই এইটা।
লোড শেডিং এর ঝামেলা হয়, কথা মিথ্যা না। কিন্তু এখানে ত বেশিরভাগই প্রবাসী। তাছাড়া এরই রাতের বেলায়(গভীর রাতে) ইলেক্ট্রিসিটি যায় না।


কত মানুষ এখান থেকে গেছে, বসে বসে ভাবি। এরা কেন গেল ?? সেই ইতিহাস নিয়ে আমাদের মত মতুন ব্লগারদের জন্য একটা পোস্ট দেন না ভাই। প্লিজ। ঝাতি জানতে চায়।
১৭. ০৩ রা মে, ২০০৯ রাত ৮:৪১
আসিফ রহমান বলেছেন: বাংলাব্লগের মহামন্দা লৈয়া মহাইমেন্দার পুষ্টে পিলাছ।

 

মোট সময় লেগেছে ১.০২৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ