আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

মহারাণী শেখ হাসিনার রাজ্যে বাংলাদেশ আজ ‌‌‌‌'শেখ'ময়!

০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫২

শেয়ারঃ
0 9 0

এই সরকার প্রথমে ডিজিটাল বাংলাদেশের কথা প্রচার করেছিল। এখনো তাদের মুখে মাঝে মাঝে তোতাপাখির মতো 'ডিজিটাল' 'ডিজিটাল' রব শোনা যায়। ইদানিং দেখছি, এই ক্যাম্পেইন পুরোপুরি "'শেখ'ময় বাংলাদেশে" টার্ন নিয়েছে। জামাল-জালাল, হেলাল-বেলাল- যার নামের আগেই 'শেখ' আছে, কেউই রেহাই পাচ্ছে না। ইতিমধ্যে 'শেখ'ময় বাংলাদেশের কার্যক্রমের কদ্দুর কী অগ্রগতি সাধিত হল, দেখা যাক একনজরে-

পরিচয় : শেখ হাসিনার ভাই
গোপালগঞ্জ স্টেডিয়াম --- শেখ কামাল স্টেডিয়াম
এসটি খিজির ১ ফেরি --- এসটি শেখ কামাল ফেরি
এসটি খিজির ২ ফেরি --- এসটি শেখ জামাল ফেরি
এসটি খিজির ৩ ফেরি --- এসটি শেখ রাসেল ফেরি
দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র --- শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

পরিচয় : শেখ হাসিনার মা
বিবি আয়শা (রা.) মহিলা প্রশিক্ষণ একাডেমি --- শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি (শেখ হাসিনার মা)

পরিচয় : শেখ হাসিনার ভাইয়ের বউ
ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স --- সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স

পরিচয় : নিষ্প্রয়োজন
জাতীয় যুবকেন্দ্র --- শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র

পরিচয় : শেখ হাসিনার চাচা-মামা-ফুপা, মামাতো-ফুপাতো ভাই, ভাইপো
বরিশাল বিভাগীয় স্টেডিয়াম --- আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম
খুলনা বিভাগীয় স্টেডিয়াম --- শেখ আবু নাছের বিভাগীয় স্টেডিয়াম
এসটি খিজির ৪ ফেরি --- এসটি শহীদ সুকান্ত বাবু ফেরি (আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে)
কাজী মোতাহার হোসেন স্মৃতি মিলনায়তন --- গোপালগঞ্জ শেখ ফজলুল হক স্মৃতি মিলনায়তন

পরিচয় : আওয়ামী লীগ নেতা
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়াম --- জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম (আওয়ামী লীগ নেতা)
রাজশাহী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বিভাগীয় স্টেডিয়াম --- এএইচএম কামরুজ্জামান স্টেডিয়াম (আওয়ামী লীগ নেতা)
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর --- এমএ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর

পরিচয় : ???
ভাষা শহীদ সালাম স্টেডিয়াম - ফেনী স্টেডিয়াম

যাদের নাম বাদ পড়ায় আমরা প্রজাবৃন্দ যারপরনাই উদ্বিগ্ন ও ক্ষুব্ধ
১. সজীব ওয়াজেদ জয় (শেখ হাসিনার পুত্র)
২. সায়মা ওয়াজেদ পুতুল (শেখ হাসিনার কন্যা)
৩. খন্দকার মোশাররফ হেসেন (শেখ হাসিনার বেয়াই)
৪. শেখ ফজলুল করিম সেলিম (শেখ হাসিনার ফুফাতো ভাই)
৫. খন্দকার মাশরুর হোসেন (শেখ হাসিনার জামাতা)
৬. শেখ রেহানা (শেখ হাসিনার বোন)
৭. শেখ হেলাল (শেখ হাসিনার চাচাতো ভাই)

তাছাড়া বঙ্গবন্ধুর রাঁধুনি, বঙ্গবন্ধুর নাপিত, বঙ্গবন্ধুর ছাতা বহনকারী - এরাই বা নামকরণ থেকে বাদ যাবেন কোন্ যুক্তিতে? তারাও তো ইতিহাসের অংশ!

নোট
ভাসানী নভোথিয়েটার ইতিমধ্যে বঙ্গবন্ধু নভোথিয়েটার হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আর কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্কের নতুন নাম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্র। এগুলো নিয়ে বিতর্ক হয় না। বাংলাদেশের অভ্যূদয়ে শেখ মুজিবের অবদান অবিস্মরণীয়। সুতরাং এসব তাঁর প্রাপ্যই।

আপডেট
গত শনিবার জাতীয় জাদুঘরের এক সভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে একটি গ্যালারি তৈরির প্রস্তাব করা হয়েছে। অবশ্য তত্ত্বাবধায়করা সাহস করে এতে সম্মতি দেননি। তবে স্তাবকরা যেহেতু সক্রিয়, সুতরাং হাসিনার নামেও জাতীয় জাদুঘরে গ্যালারি তৈরি হয়ে যাবে বলে আমরা আন্তরিকভাবে আশা করছি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শেখ হাসিনাশেখ রেহানাসজীব ওয়াজেদ জয়সায়মা ওয়াজেদ পুতুলআওয়ামী লীগawami leaguesheikh hasinasajib wajed joysayema wajed putulsheikh rehana ;
প্রকাশ করা হয়েছে: রাজনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: আপনারেও +

২. ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৮
স্বপ্নরাজ বলেছেন: এইডা এখনও বাকী আছে...শেখ বাংলাদেশ।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: হৈতে মনে হয় দেরিও নাই!

৩. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৫
টংকেশ্বরী বলেছেন: এইডা এখনও বাকী আছে...শেখ বাংলাদেশ।হাহাহাহাহাহাহ
৪. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৭
মাতব্বর বলেছেন: আরো কিছু বাকী আছে...

কয়দিন পরে দেখবেন সামু ব্লগ হয়ে গেছে..

শেখ জব্বার ডিজিটাল ব্লগ
.........চামচামির আওয়াজ ;)
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: ;)

৫. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮
ওসমানজি২ বলেছেন: দিন বদলের মেলাতে,
নাম বদলের খেলাতে,
গড়ি সবাই ডিজিটাল বাংলাদেশ।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: ছড়াটি ভালো লেগেছে।

৬. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩
সাইলেন্সার বলেছেন:
সজিব ওয়াজেদ জয় কবে শেখ সজিব হবে সেই অপেক্ষায় আছি।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: শেখ পুতুলের নাম বোধহয় আপনার স্মরণে নেই।

৭. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩
তায়েফ আহমাদ বলেছেন: আমরা সবাই শেখস্তানের নাগরিক। এইটা মাইনা নিতেই হবে। কিছু করার নাই!
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: মেনে নেওয়া ছাড়া উপায় নাই।

৮. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩
কৌশিক বলেছেন: আমার তো সবকিছু কনফিউশন লাগতেছে। বঙ্গবন্ধু কে ছিলেন? শেখ মুজিব নাকি জিয়াউর রহমান। দেখা গেল সামনে বিএনপি আইসা যখন সব নাম আবার চেঞ্জ করবে তখন হয়তো তারা বঙ্গবন্ধু আসলে জিয়াউর রহমান কইয়া প্রতিষ্ঠা করতে পারে। বলতে পারে যে বঙ্গবন্ধু নামটা জোর কইরা আওয়ামী লীগ শেখমুজিবের সাথে লাগাইছে।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: খুবই সম্ভব।

৯. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৪
সৈয়দ মোখাফফর আব্দুললা বলেছেন: কিছু বলতে চেয়েছিলাম পরে মনে হল আমার নামের আগে পরে কোথাও শেখ নাই তাই কিছু বলার থেকে বিরতি থাকলাম ।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: নোটারি পাবলিকের সঙ্গে যোগাযোগ করে এটা সহজেই করে নেওয়া যাবে।

১০. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৪
রশিক রশীদ বলেছেন: ভাসানী নভোথিয়েটার ইতিমধ্যে বঙ্গবন্ধু নভোথিয়েটার হয়েছে।
ইনফরমেশন টা ঠিক আছে?
একটু জানেন ! এটার নাম কবে পরিবর্তন হয়েছে একটু জানাবেন

Click This Link
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: হ্যাঁ, ঠিক আছে।

১১. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৫
সজল শর্মা বলেছেন: ভাল নাটক চলছে দেখা যায়। তবে এসব নাটকের মেয়াদকাল মাত্র পাঁচ বছর। কি আর করা- আমাদের জনগণকে এসব নাটক দেখতে হবে বাধ্য হয়ে। পাঁচ বছর পরে আবার নতুন নাটক শুরু করব।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: কিন্তু আওয়ামী লীগের ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে, তারা যেন চিরকালের জন্য ক্ষমতায় বসেছে।

১২. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২১
জুল ভার্ন বলেছেন: আমার নামটাও যদি রাস্ট্রীয় ভাবে পাল্টাইয়া "শেখ" জুলভার্ন করে দিত!
১৩. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২২
পারভেজ বলেছেন: নতুন কিছু না। ১৯৯৬ এ এরকম ই ছিলো। বি এনপি ও এরকমটাই করেছিলো। সামনে যারা আসবে, তারাও করবে।
ভাবছি এরশাদ আসলে কি কি নাম আসতে পারে? ;)
১৫. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৫
জুল ভার্ন বলেছেন: প্রেস ক্লাবের পুর্ব গেইট থেকে সচিবালয়ের কর্ণারে নিউজ পেপার স্টলের কোনায় খোলা যায়গায় সবাই গণহারে প্রশ্রাব করে............... ঐ যায়গাটার এখন পর্যন্ত ক্ষতশীনদের চোখে পরেনাই............! ঐ যায়গাটার নামকরন করা হউক "শেখ......... মুতা খানা"!
১৬. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৬
কামরুন নাহার বলেছেন: আমি দেশের নাম "শেখ বাংলাদেশ" এবং সবার নামের আগে পিছে "শেখ" দেখতে চাই.....

১৭. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৭
কাঙ্গাল মুরশিদ বলেছেন: বাংলাদেশে যে সংসদীয় গনতন্ত্র প্রচলিত আছে তার পিত্রিভুমী বৃটেনে "রাণী"র একটা বিশেষ মর্যাদা আছে। আমাদের রাণী না থাকার কারণে এই ব্যাবস্থা পুর্নাঙ্গতা পাচ্ছে না। আমাদের একজন রানী দরকার।
সুতরাং আমি আশা করছি কিছু দিনের মধ্যেই শেখ মুজিবকে বাংলাদেশের রাজা এবং তার পরিবারকে রাজপরিবার হিসেবে প্রতিস্ঠিত করার মাধ্যমে সংসদীয় গনতন্ত্রকে পুর্ণাঙ্গতা দেয়া হবে। তখন শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল সবাই ক্রমান্ময়ে রাজা/রানী হবার সুযোগ পাবে।
১৮. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২৯
সীমন্ত ইসলাম বলেছেন: শেখ সীমন্ত ইসলাম, তো ভালোই শুনা যায়। সামুতে নাম পরিবর্তন করা যায় কিভাবে, কেউ একটু জানাবেন?
১৯. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৩
রাজীব বলেছেন: শেখ ক্রিস্টিনার নামে এখনো কিছু করা হয় নাই । যেহেতু ইনি আইনের লোক সেহেতু হাই কোর্ট -এর নাম শেখ শেখ ক্রিস্টিনা কোর্ট রাখার দাবী জানাচ্ছি।
২০. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫১
কাজী জাকীর েহােসন বলেছেন: সব বদলাইব,
সাবধান
যে যার জন্য দোয়া করেন, চরিএটা যেন ঠিক রাখতে পারেন।
নাইলে এইটা ও ............................

২১. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮
রুবেল শাহ বলেছেন: এইটা নতুন কি ..............

পাল্টা পাল্টি খেলা............

কেন খালেদা যমুনা সেতুরে নতুন কইরা উদ্বোধন করেন নাই............?
বীরশ্রেষ্ঠ সীপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম সেখানে কামাল বাদ দিলেন কিসের জন্য................ ?
ফেনী মহিলা কলেজ কে জিয়া মহিলা কলেজ করে নাই............ ?
চন্দ্রিমা উদ্যান কে জিয়া উদ্যান কে করল........... ?

আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে বলছি না ........ আপনি শুধু একটা পক্ষের তুলে ধরেছেন অন্য পক্ষেরটা তুলে ধরুন ...........

গু এর দুই পিঠেই গন্ধ বুঝলেন...................
২২. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৯
সাইলেন্সার বলেছেন:

@ রুবেল শাহ

ভাই আপনি কবে গু এর উল্টা পিঠ দেখলেন?

২৩. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৪
ক্যামেরাম্যান বলেছেন: জনাব ফিউশন জিয়া, আপনার উল্লেখিত নামকরণ গুলি আসলে নতুন পরিবর্তন না। আমার জানামতে বেশীরভাগ নামই পূর্বতন নাম। যেমন - ভাসানী নভোথিয়েটারের প্রাথমিক নামই ছিল বঙ্গবন্ধু নভোথিয়েটার। জোট সরকার ক্ষমতায় আসার পর সেটা হয়ে গিয়েছিল ভাসানী নভোথিয়েটার।

যাই হোক আমি এরকম গণহারে নামকরণের বিপক্ষে। কারণ এতে কোন ব্যক্তির মর্যাদা তো বাড়েই না বরং আরো কোন ব্যক্তিকে হেয় করা হয় প্রকারন্তরে। যেমন এখানে বঙ্গবনাধুর মর্যাদা কমাতে গিয়ে অহেতুক ভাসানীকে টেনে আনা হয়েছে আবার বাড়াতে গিয়ে তাকে ছেটে ফেলা হলো। এসবের আসলে কোন মানে হয় না।
২৪. ০৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
হাসান বলেছেন: শেখ মো: জিন্নাত উল হাসান ... নোটারি পাবলিক আবশ্যক!
২৫. ০৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
হাসান বলেছেন: এবং শেখহোয়ারইনব্লগ ডট কম করা হউক ...
২৬. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৬
উদ্দীপন বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: জনাব ফিউশন জিয়া, আপনার উল্লেখিত নামকরণ গুলি আসলে নতুন পরিবর্তন না। আমার জানামতে বেশীরভাগ নামই পূর্বতন নাম। যেমন - ভাসানী নভোথিয়েটারের প্রাথমিক নামই ছিল বঙ্গবন্ধু নভোথিয়েটার। জোট সরকার ক্ষমতায় আসার পর সেটা হয়ে গিয়েছিল ভাসানী নভোথিয়েটার।

যাই হোক আমি এরকম গণহারে নামকরণের বিপক্ষে। কারণ এতে কোন ব্যক্তির মর্যাদা তো বাড়েই না বরং আরো কোন ব্যক্তিকে হেয় করা হয় প্রকারন্তরে। যেমন এখানে বঙ্গবনাধুর মর্যাদা কমাতে গিয়ে অহেতুক ভাসানীকে টেনে আনা হয়েছে আবার বাড়াতে গিয়ে তাকে ছেটে ফেলা হলো। এসবের আসলে কোন মানে হয় না।


ইডা হগ্গলে জানে যে আপ্নি কোন্দলের চামুচ। আপ্নি বলিছিন "জনাব ফিউশন জিয়া, আপনার উল্লেখিত নামকরণ গুলি আসলে নতুন পরিবর্তন না। আমার জানামতে বেশীরভাগ নামই পূর্বতন নাম। " অথচু উদাহরন দিলেন এক্কান।
২৭. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২০
জেড ইসলাম বলেছেন: হাসান বলেছেন: শেখহোয়ারইনব্লগ ডট কম করা হউক ...

:D:D:D
অতি উত্তম প্রস্তাব, অনতিবিলম্বে বাস্তবায়ন করা হউক।
২৮. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২১
শান্তির দেবদূত বলেছেন: কি আর কমু !! পিডায়া হাড্ডি গুড্ডি গুড়া কইরা দিতে ইচ্ছা করতেছে .....X(X(
২৯. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৩
অ্যামাটার বলেছেন: সবচেয়ে জঘণ্য কাজ হয়েছে বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের নাম সরিয়ে দেওয়া।
৩০. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৫
সেলটিক সাগর বলেছেন:
সরকারী টাকায় তৈরী জিনিসের নামকরন নিজের লোকদের নামে করার এক নেগেটিভ ট্রাডিশন আমাদের দেশে রয়েছে, এটা দূর করা গেলে ভালই হত।

কিন্তু বলতেই হচ্ছে যে পুরো গল্পের দ্বিতীয় অংশ পাওয়া গেল আপনার পোস্টে। গল্পের প্রথম অংশ এইরকম- ২০০১ এ বিএনপি ক্ষমতায় এসে যে নামগুলোকে পরিবর্তন করেছিল সে নামগুলোই আবার ফিরিয়ে আনা হচ্ছে এখন।



এর মধ্য কয়েকটা আমার নিজের চোখে দেখা - যেমন:


সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএনপি রেখেছিল- ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স ।

এমএ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বিএনপি রেখেছিল- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

বঙ্গবন্ধু নভোথিয়েটারের নাম রাখা হয়েছিল ভাসানী নভোথিয়েটার।


অন্যগুলোর কথাও পেপারে পড়েছি ২০০১/২০০২ সালের দিকে। সেই সময় (২০০১) কিন্তু অনেক সমালোচনা হয়েছিল যে সরকার রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিচ্ছে আওয়ামী লিগের তৈরী করা বিভিন্ন স্ট্রাকচারের নাম পরিবর্তন করে দিয়ে। তখনকার পত্রপত্রিকা দেখলেই এসবের বিস্তারিত পাওয়া যাবে।


৩১. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৮
জেড ইসলাম বলেছেন: @উদ্দীপন, হাসিনার মুরিদ যারা হয়, তারা সবাই হাসিনার অন্ধ মুরিদ হয়। সুতরাং তাদের মুখ থেকে উল্টা-পাল্টা বের হওয়াই স্বাভাবিক। সবগুলিকে একই রকম দেখে আসছি।
৩২. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩০
অলস ছেলে বলেছেন: যুবকেন্দ্র আছে, যুবতীকেন্দ্র নাই কেন? অবিলম্বে শেখ সজীব ওয়াজেদ জয় যুবতীকেন্দ্র প্রতিষ্ঠা করা হৌক।
------------------------------ শেখ অলস ছেলে।
৩৩. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:২০
বিডি আইডল বলেছেন: হাম্বালীগের ছাগল গুলার খালি পুরান নাম ফিরাইয়া আনার যুক্তি দেইখ্যা হাহাপেদি...

পরিবর্তনের কথা বলে নির্বাচন পার হয়ে এসে ১৯৯৬ নিয়া টানাটানি কেন?

বঙ্গবন্ধু শীতাতপ নিয়ন্ত্রিত গণ শৌচাগার--এইরকম নাম হলে কি বঙ্গবন্ধুর সম্মান আসমানে যেয়ে ঠেকবে?
৩৪. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৮
কাঙাল মামা বলেছেন: শেখ মুজিবের নামে জিনিসপাতির নাম করা ঠিক আচে। কিন্তু দেশে তো আরো লোক আচে, নাকি? আরো বিগ্গানী, কবি, নেতা আচে। নয়া জেনারেশনকে তো ওদের নামও মনে করায় দেওয়া লাগবো।

সেটাও মানলাম, কিন্তু শেখ হাসিনার ভাই বোন মা দেশের জন্য কি বালডা ফালাইছে যে তাদের নাম আমাগো পড়া লাগবো??
৩৫. ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৮
মুক্ত মানব বলেছেন: @সেলটিক সাগর,ক্যামেরাম্যান
আপনারা যে সব স্থাপনার কথা বলছেন সেগুলো কি আওয়ামীলীগের বাপের সম্পত্তি নাকি, যে তাদের নেতা নেত্রীদের নামে নাম রাখতে হবে। আওয়ামীলীগের বাপের টাকায় করে নাহয় মেনে নিতাম। যাদের নামে নামকরন করা ছিল [যা আবার ফিরায়া আনার যুক্তি দেখাচ্ছেন] তাদের অবদান কি? আমিতো বঙ্গবন্ধু [জাতির জনক], শেখ হাসিনা [নারী ক্ষমতায়নের মডেল], এম, এ হান্নান [বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার বানী পাঠকারী] ছাড়া আর কারো কোন অবদান দেখি না। আপনারা কি দয়া করে বিস্তারিত তথ্য দিবেন?
নাকি আওয়ামী লীগের চামচামী করা কুত্তা, অথবা বঙ্গবন্ধূর পোষা ছাগল হইলেই তার নামে জাতীয় ও আর্ন্তজাতিক স্থাপনার নামকরণ বৈধ হয়ে যায়?
৩৬. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১২
অমিত০৯৭ বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: জনাব ফিউশন জিয়া, আপনার উল্লেখিত নামকরণ গুলি আসলে নতুন পরিবর্তন না। আমার জানামতে বেশীরভাগ নামই পূর্বতন নাম। যেমন - ভাসানী নভোথিয়েটারের প্রাথমিক নামই ছিল বঙ্গবন্ধু নভোথিয়েটার। জোট সরকার ক্ষমতায় আসার পর সেটা হয়ে গিয়েছিল ভাসানী নভোথিয়েটার।
৩৭. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৬
সপনোডেখি বলেছেন: আর ভাল লাগে খালেরদা জিয়া মেডিকেল কলেজ নাম দেখলে...তাই না .........
৩৮. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪০
সবাক বলেছেন:
জুল ভার্ন বলেছেন:
আমার নামটাও যদি রাস্ট্রীয় ভাবে পাল্টাইয়া "শেখ" জুলভার্ন করে দিত!
৩৯. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ২:২২
টেকনো বলেছেন: হা হা হা
আর কিছু বাকি আছে নাকি এখন ও
দেখা দরকার সামনে আর কি কাহানি দেখাবে এই "ছারখার"
৪১. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ২:২১
ব্রাইট বলেছেন: আমি ২০১৩ তে (যদি বাইচা থাকি) বিএনপিরে ভুট দিমু খালি এ নামগুলা আবার কেমনে কেমনে চেঞ্জ হৈয়া যায়, তা দেহাল লাইগা!
৪২. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ২:৩০
ত্রিভুজ বলেছেন: জাতীয় চিড়িয়াখানাটা শেখ হাসিনার নামে করতেসে না কেন?
৪৩. ৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১৫
ফারযানা বলেছেন: জুল ভার্ন বলেছেন: প্রেস ক্লাবের পুর্ব গেইট থেকে সচিবালয়ের কর্ণারে নিউজ পেপার স্টলের কোনায় খোলা যায়গায় সবাই গণহারে প্রশ্রাব করে............... ঐ যায়গাটার এখন পর্যন্ত ক্ষতশীনদের চোখে পরেনাই............! ঐ যায়গাটার নামকরন করা হউক "শেখ......... মুতা খানা"!


সহমত
৪৪. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮
সেলটিক সাগর বলেছেন:
ফিফা, আপনাদের পত্রিকাতেই (প্র.আ.) এই বিষয়ে একটা লেখা বেড়িয়েছে ১৩ই মার্চ, ২০০৯ সালে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


জিয়ার মুর‌্যাল অপসারণ


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুর‌্যাল সরিয়ে ফেলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত বুধবার রাতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশারফ হোসেনের নির্দেশে এই মুর‌্যাল সরিয়ে নেওয়া হয়।

এ ব্যাপারে মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। ওই সময় হাশেম খানসহ দেশের প্রখ্যাত শিল্পী ও ইতিহাসবিদদের দিয়ে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ওপর একটি মুর‌্যাল নির্মাণ করা হয়। কিন্তু বিএনপির সরকার এসে শিল্পীদের এই শিল্পকর্ম পরিবর্তন করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিজুড়ে দেয়। ওই সরকার বিমানবন্দরের নামও পরিবর্তন করে। তাই শিল্পকর্মটির মূলভাব ফিরিয়ে আনার জন্য মুর‌্যালের এই অংশটি সরিয়ে ফেলতে বলেছি।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে চট্টগ্রাম বিমানবন্দরকে আধুনিকায়নের উদ্যোগ নেয়। আন্তর্জাতিক রুটে শুরু হয় বিমান চলাচল। আধুনিকায়নের পর এর নামকরণ করা হয় বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠকারী প্রয়াত আওয়ামী লীগের নেতা এম এ হান্নানের নামে। আধুনিকায়নের আগে এই বিমানবন্দরের নাম ছিল ‘চট্টগ্রাম বিমানবন্দর’।

২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে নাম পরিবর্তন করে ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর’ করা হয়। এরপর বিমানবন্দরের লাউঞ্জে শিল্পী হাশেম খানদের চিত্রকর্মের পাশে স্থাপন করা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুর‌্যাল।

সাংসদ মোশারফ হোসেন বলেন, ‘আমরা চাইলে তো তখন সেখানে বঙ্গবন্ধু বা এম এ হান্নানের মুর‌্যাল সংযুক্ত করতে পারতাম। কিন্তু চট্টগ্রামে পর্তুগিজদের আগমন থেকে শুরু করে ব্রিটিশ বিপ্লব, কর্ণফুলী নদী প্রভৃতি নিয়ে মুর‌্যালটি তৈরি হয়। সেখানে স্বাধীনতার ঘোষণাও ছিল। কিন্তু তাতে কারও নামও আমরা দিইনি।’
৪৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৯:৪৫
অচেনা সৈকত বলেছেন: খালেদা জিয়া মেডিক্যাল কলেজ আর খালেদা জিয়া হল প্রতিষ্ঠার সময় সেটা নিয়ে আপনার কোন প্রতিবাদ দেখা যায় নি। কারণটা কি এই যে, তখন দেশটা খালেদা জিয়া আর তারেক রহমানের পৈত্রিক সম্পত্তি ছিল?
৪৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪
মহসিন৭১ বলেছেন: এখনও অনেক কিছু বাকী আছে। দেখতে থাকেন।
৪৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
ও.জামান বলেছেন: একটা নতুন প্রতিষ্ঠান তৈরি কইরা নাম দিলে তবু মানা যায় এই আম্লীগ যা করতাছে তা হইল ডাকাতি।
এইখানে আম্লীগরে যেই দালালরো চাপাবাজি করতাছে তাগো কইতাছি--

১। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থিকা ১৯৯৬ সালের আগ পর্যন্ত ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স এর নাম শেখ কামালের মরহুমা স্ত্রীর নামে পয়লা পরিবর্তন করা হয় ১৯৯৬ সালে।

২। স্বাধীনতার পর হতে পরচিত বি.এস.এম.এম.ইউ এর নাম বঙ্গবন্ধুর নামে করা হয় ১৯৯৬ সালে।

৩। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ঢাকা স্টেডিয়াম বঙ্গবন্ধুর নামে দেওয়া হয় ১৯৯৬ সালে।

৪। বিশ্বব্যাপী যমুনা মাল্টি-পারপাজ ব্রিজ (বিশ্বাস না হইলে গুগলে সার্চ দেন) বঙ্গবন্ধুর নামে ছিনতাই করা হয় ১৯৯৬ সালে।

৫। ১৯৭৯ সালে প্রতষ্ঠিত জাতীয় যুব কেন্দ্র হাসিনার নামে যায় ১৯৯৬ সালে।

এই লিস্ট আরো লম্বা...

কাজেই সেলটিক সাগর, ক্যামেরাম্যান গংরা যেই চাপাবাজি করল তা ঠিক না।
৪৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
সুধাসদন বলেছেন: আপডেট কই? জিয়ার নামে সকল স্থাপনার নাম পরিবর্তনের খবর, জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তনের খবর আপডেট করুন।
৪৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৩
মিনরুল বলেছেন: + না দিয়া পারলাম না
৫০. ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪৮
অিপ্রয় সত্য বলেছেন: বঙ্গবন্ধু বন্য প্রাণী প্রজনন কেন্দ্র।.......
৫১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২২
কাকতারু্য়া বলেছেন: সব ঠিক আছে। কিন্তু কথা হলো: দেশে নামকরনের ইতিহাস শুরু কবে থেকে? ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তাই না?

১। দেশে প্রথম নামকরন শুরু হয় মরহুম প্রসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় থেকে।

২। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জিয়া হল আর বেগম জিয়া হল প্রথম স্থাপিত হয়। অত:পর বঙ্গবন্ধু আর শেখ হাসিনার নামে শুরু হয়।

৩। বি এন পির প্রথম টার্মে গাজীপুরে গোরস্থান দখল করে জিয়া স্মৃতি সংঘ বানানো হয়েছিলো।

এগুলো স্রেফ উদাহরন। এক চোখে তাকিয়েন না ভাই। " আমার নেতা মুতিলে সুগন্ধ আর তোমার নেতার গায়ে ও দুর্গন্ধ" এই মানষিকতা থেকে বের হয়ে ভাল কিছু চিন্তা করেন। দেশের কাজে দিবে।
৫২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৪
আকাশের তারাগুলি বলেছেন: তা ঠিক তা ঠিক, সব শেখদের নামে করা হলো যাতে জাতি প্রভুত ক্ষতি সম্মুখীন হলো। এর জন্য শেখ হাসিনার বিচার হতে হবে।

কিন্ত মহারানি খালেদা জিয়া দুটোই করেছেন। নাম করন ও জবর দখল। ক্যান্টন মেন্টের বিশাল বাড়ি, যা থেকে তিনি বিচারিক মামলায় উৎখাত কৃত। গুলশানের বাড়ি ১ টাকা দামে, দিনাজপুরে মাতা সাগর দীঘি সংশ্লিষ্ট বিশাল ভুমি, ২ কুসন্তানের রাষ্ট্রীয় খরচায় লেখা পড়ার বন্দোবস্ত, যা তাদের রাষ্ট্রের ক্ষত হিসেবে তৈরী করেছে। আর আর আর......................... ছিঁড়া গেন্জী আর ভাংগা স্যুটকেসের ফাঁক দিয়ে বাইরে যাহা যাহা দেখা গিয়াছে তাহাই নিজের করিয়া নিয়াছে। ইহাতে বেগম জিয়া পরিবার লাভবান হলেও দেশের কোন ক্ষতি হয় নাই।

 

মোট সময় লেগেছে ১.১৩৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ