আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

বাংলা ব্লগভিত্তিক ইমেইল দস্যুতা : সংঘবদ্ধ চক্র থেকে সতর্ক থাকুন

২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

শেয়ারঃ
0 0 0

চার দিন আগে, ২৪ জানুয়ারি কৌশিকের এক উদ্বেগমাখা মেইল পেলাম- 'আপনি কি আমার ব্লগের পাসওয়ার্ড চেয়েছেন?' হতবাক আমি কী বলবো ভেবে পাই না। কৌশিকের ব্লগের পাসওয়ার্ড দিয়ে আমি কী করবো? তাছাড়া পাসওয়ার্ড চাওয়ার মতো আজগুবি অনুরোধ করার লোক আমি নই। হাসবো কি কাঁদবো কূল পাই না। কৌশিকের ফরওয়ার্ড করা মেইলে দেখি, ঠিক এইরকম করে লেখা- 'Boss, apnar swi blog ar password ta den. ekta darun idea asche mathay. post debo apna id te.' নিচে 'লোকালটক' লেখা ছোট্ট সিগনেচার। প্রথম দর্শনে যে কারোরই ধারণা হওয়া স্বাভাবিক যে, ওটা আমারই মেইল। পরে কৌশিকই আবিষ্কার করলেন, মেইলটাতে আমার আইডি শো করলেও সেটা ছিল নামের ঘরে, আর ইমেইল এড্রেস ছিলো . এবং সেটা ইউকে থেকে পাঠানো মেইল। খুব খেয়াল করে দেখলাম, কৌশিকের সঙ্গে মেইলে সাধারণত যেরকম ভাষা ব্যবহার করি, ওই মেইলটার ভাষাও প্রায় ওরকমই। এতে এটাও নিশ্চিত হলাম, মেইলটি যে বা যারা পাঠিয়েছে, তারা আমার এবং কৌশিকের আচরণের দিকে লক্ষ্য রাখছে নিবিড়ভাবে। যেন আমরা দাগী অপরাধী!

২.
দ্বিতীয় মেইলটি মিনিটকয়েক আগে। সেই পরিচিত ফরম্যাট। এবার সামহোয়্যারইনের আরিল্ড ক্লকারহগের নামে পাঠানো মেইল। সেখানে লেখা-
Dear Bloggers, I think you are aware of the declaration of some other day than swi for Bangla Blog Day. We are planning to dismiss their plan.
Please let us know you plan how can we dismiss the plan of some other blog on 1st February.
Regards
Arild

আরিলের নামে ব্লগে নানা অপবাদ-অভিযোগ থাকতে পারে, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে বলতে পারি, আরিল কখনো এরকম ইমেইল পাঠাতেই পারেন না। জিমেইলের শো অরিজিনালে গিয়ে দেখি- Received: from www-data by c.sparkleshosting.co.uk with local (Exim 4.69). মেইলের সিসি ফিল্ডে দেখছি চারটি মাত্র নাম- লোকালটক, কৌশিক, বিডি আইডলমনজুরুল হক।

৩.
ইমেইল দস্যুতা নতুন কোনো বিষয় নয়। সেদিকটা মনে রেখে শুধু এটকু বলি, ব্লগে এমন কী অপরাধ আমার, যার জন্য দিনের পর দিন সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হতে হবে আমাকে? সামহোয়্যারকেই বা কেন নোংরা আক্রমণের শিকার হতে হবে? কিংবা অন্য ব্লগারদের?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): e-mail fraudemail fraudhackhackinghackercyber securitycomputerdefacehackersbanglablogবাংলা ব্লগbangladeshdhakabangla blogsomewherein...blogsomewhereinblog ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনাহ্যাকিং  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
কৌশিক বলেছেন: অফ.টপিক. আমারব্লগ একটা স্টল পেয়েছে বইমেলায়। অবশেষে মেলায় ব্লগের একটা প্রতিনিধিত্ব থাকছে - বিষয়টা ভাবতেই আমার ভালো লাগছে। আড্ডা দেয়া যাবে চুটিয়ে।

পোস্ট প্রসংগে আর কি বলবো! জানেন তো - শুয়োরের বাচ্চাদের সবসময় লাথির উপরে রাখতে হয়। যখনই সামনে পড়বে তখনই লাথি। যত এলিগেন্ট বিষয় নিয়ে কথা বলুক না কেন, উত্তর মাত্র লাথিতে।
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: আমারও ভালো লাগছে যে, মেলায় ব্লগের একটা প্রতিনিধিত্ব থাকছে, সেটা যে ব্লগই নিক না কেন।
শুধু ভাবছি, এই ইমেইল দস্যুতার শিকার তো অন্য ব্লগাররাও হতে পারেন। আমরা না হয় তত্ত্বতালাশ করে উৎস সন্ধান করতে পেরেছি, সবার পক্ষে কি এটা সম্ভব? বাংলা ব্লগটাও ভুয়া ইঞ্জিনিয়ারদের হাত থেকে রেহাই পেল না।

২. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৮
অপ্‌সরা বলেছেন: এটা কি তোমার ছবি ভাইয়া?

শীতের টুপির সাথে দস্যু দস্যু সাজটা খুবি ভালো হয়েছে। :P
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: X( অপসরা মাইর ( ;) ) একটা পাওনা থাকলেন!

৩. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩১
ত্রিভুজ বলেছেন: মেইলটা আমিও পেলাম। সাইবার ক্রিমিনালরা কোনদিন ভাল কিছু উপহার দিতে পারেনি। যারা এগুলো করছে তারা অবশ্যই এর ফল পাবে।
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: ফল তো পাবেই। আরিল অবশ্য এই মুহূর্তে নিশ্চিত করলেন, মেইলটি তার নয়। তার একাউন্ট হ্যাকডও হয়নি। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সম্ভবত এটা করা হয়েছে, যাতে মেইল প্রেরকের ঘরে যা খুশি বসিয়ে নেওয়া যায়।

৪. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩২
মিলটন বলেছেন: এসবকে পাত্তা না দেয়াই ভালো। কোন ভিত্তি নেই। সতর্ক করার জন্য ধন্যবাদ।
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: পাত্তা দিচ্ছি না আসলে। কিন্তু দেখুন প্রথমে আমাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কৌশিকের সচেতনতায় সেটা ভেস্তে গেছে। এরপর আরিলকে করা হল। এভাবে এইরকম ইমেইল দস্যুতার শিকার তো অন্য ব্লগাররাও হতে পারেন। আমরা না হয় তত্ত্বতালাশ করে উৎস সন্ধান করতে পেরেছি, সবার পক্ষে কি এটা সম্ভব?

৫. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩
মহাপাগল বলেছেন: অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, আশা করি ব্লগারবৃন্দ সচেতন হবেন। +
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। সচেতনতা জরুরি।

৬. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪
অমি রহমান পিয়াল বলেছেন: এই সমস্যাটা আমি কয়েকদিন পরপরই ফেস করি। আচ্ছা কি করা যায় বলুনতো, মানে এইটার সমাধান কি?
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৭

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৭. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮
সপ্নীল বলেছেন: হুমম ভয়ন্কর তথ্য দিলেন। সাবধান হলাম।
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। আশা রাখি, অন্যদেরও সতর্ক করবেন এ ব্যাপারে।

৮. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯
কাব্য বলেছেন: হুমমমম জেনে রাখলাম !
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ কাব্য।

৯. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৭
রোহান বলেছেন: এইসব ফেইক ইমেইলের সমস্যা তো নতুন না.... সেন্ডারের নাম বদলায়া ফাইজলামি করা তো পুরানা কাহিনী... আইজকাল আর এইসব ইমেইলে কেউ ভুলে না। তবে ব্যাতিক্রম নাই তা না, কয়দিন আগে ইয়াহু থিকা পাঠানো একখান মেইল দেইখা আমার পরিচিত এক সিস্টেম অ্যাডমিনে ধরা খাইছিলো... বোঝনে এলা হের কাম হইলো অন্যের মেইলের নিরাপত্তা দেওয়া সে নিজেই ধরা খাইয়া বইসা আছে.....

তয় ধরেন আমি আপনার জিমেইলে পারসোনাল কথা বার্তা নিয়া একখান মেইল দিলাম, সেইটা বাইরের কোনো বিশেষ মহল লক্ষ্য রাখে কেমনে? (মেইলটি যে বা যারা পাঠিয়েছে, তারা আমার এবং কৌশিকের আচরণের দিকে লক্ষ্য রাখছে নিবিড়ভাবে...) ননটেকি তো তাই জিগাইলাম আরকি.... টেকি ভাইয়েরা বুঝায়া কইলে সাবধান হওয়া যাইতো....

অট: এইখানে কি লুকজনে প্রায়ই একে অন্যের নিক / আইডি ইউজ করেন নাকি???
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: সমস্যা নতুন না হলেও অনভিজ্ঞ ব্লগাররা এতে সহজেই প্রতারিত হতে পারেন। ভয়টা সেখানেই। আর ওটা বোধহয় ভুল বুঝেছেন- জিমেইলের নয়, ব্লগীয় আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমি আসলে ঠিক জানি না, একে অন্যের নিক ব্যবহার করছে কি করছে না।
আপনাকে অনেক ধন্যবাদ।

১০. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫০
আরিল বলেছেন: thanks for highlighting this issue. as we move more and more of our lives into cyberspace, we will also have to live with hijackers and looters, sad as it is. i cannot know how many people have received this mail, but for those of you who know me, i guess you will know that i am not a destructive and jealous person :)

whatever can be celebrated should be celebrated. having two bangla blog days is double the fun of one, isnt it? it is really not an issue in my head. have a good day!
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১

লেখক বলেছেন: বলতে দ্বিধা নেই, আপনি নিঃসন্দেহে একজন সৎ ও ভদ্র কর্পোরেট।:) ফলে ওটা যে ভুয়া মেইল, সেটা শনাক্ত করতে এক সেকেন্ডও সময় লাগেনি আমার। যে বা যারাই করে থাকুক, এটা অবশ্য বেশ কাঁচা কাজ হয়েছে। আমার কেবল ভয় হচ্ছে, সাইবার অপরাধের বিষয়ে অনভিজ্ঞ ব্লগাররাও এ ধরনের ইমেইল প্রতারণার শিকার হতে পারেন আগামীতে। কোনটা আসল আর কোনটা ফেইক- সেটা শনাক্ত করতে তারা ব্যর্থও হতে পারেন। তাদের জন্য সচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি।
আপনাকে ধন্যবাদ, আরিল।

১১. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩
মিলটন বলেছেন: "লেখক বলেছেন:
১. ইউকেতে কলিকাতা ব্লগের অ্যাডমিনকে একটি ফোন করুন অথবা জিমেইলে চ্যাটে নক করুন।
২. তাকে অনুরোধ করুন, যেন এইরকম ইমেইল দস্যুতা কিংবা সাইবার অপরাধ থেকে সম্পূর্ণ বিরত থাকেন। কারণ এর প্রতিফল তার জন্যও বিপজ্জনক হতে পারে।"

:)
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: :)

১২. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
ত্রিভুজ বলেছেন: সেন্ডারের নাম বদলে দেয়াটা কঠিন কিছু না। তবে খুব কম মানুষই সন্দেহজনক মেইলের আসল সেন্ডার কে বোঝার চেষ্টা না করে মানুষকে ভুল বোঝে। আমার আইডি ব্যবহার করেও এই কাজ করেছে কেউ কেউ। আমার পরিচিতদের ভেতরেই কয়েকজন আছেন যাদের কাছে আমার আইডি শো করে মেইল পাঠানো হয়েছে। এগুলোর বিষয়ে সবার সচেতন থাকা জরুরী।

একটু কষ্ট করলেই আসল সেন্ডারের পরিচয় বের করা যায়। সবার এই বিষয়ে সচেতনতা জরুরী। সন্দেহজনক মেইলগুলোর জন্য গুগলের শো অরজিনাল অপশন ব্যবহারটা সবার জানা থাকা ভাল-







২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: এটা নিয়ে বিস্তারিত একটি পোস্ট দিতে পারেন। বিশেষ করে প্রেরকের নাম বদলে দেওয়ার সফটওয়্যার বা টুল সম্পর্কে বিস্তারিত থাকলে অনেকেই বিষয়টি সম্পর্কে জানবেন আশা রাখি। মেইলার ডেমন বা হোয়াক্স মেইলার নামের কী যেন এক সফটওয়্যারের কথা শুনেছিলাম এর আগে, যা ব্যবহার করে নাকি প্রেরকের নাম বদলে দেওয়া যায় ইচ্ছেমতো।

১৩. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮
ত্রিভুজ বলেছেন: "তবে খুব কম মানুষই" = বেশিরভাগ মানুষই
১৪. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১
রোহান বলেছেন: আইজকা সকালে আমগো সিওওর থিকা মেইল পাইলাম হেয় নাকি আমগো কাছে ডিসকাউন্টে ভায়াগ্রা বেঁচতে চায়.... এর লিগা আম্রা সবাই নিশ্চয়ই হের কাছে ফুনাই নাই যে কত দাম কি ডিসকাউন্ট... হে হে হে...তাই ভাব্লাম এই নিয়া হটাৎ হাউ কাউ কিল্লিগা... তয় যাগো কাছে মেইল গেছে দেখলাম হেরা এমুন দুই তিনটা সফটওয়ার মেকাররে গিল্লা খাওনের মতো কাম দেখাইছে এর আগে অনেকবার... যাই হোক কলিকাতা ব্লগের কাম জাইনা বিনুদিত হইলাম... এর আগে কলিকাতা ব্লগে একজন কিছু হইলেই ঘ্যাটনার আগে আগে মেইলে গন্ধ পায়া যাইতো... এখন দেখি সেই গন্ধ অপরাধের পর্যায়ে যাইতাছে.... আমগো দেশের সাইবার ক্রাইম সংক্রান্ত আইন আরও শক্ত করণের কাম আছে...

থেন্কু।
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: হা হা হা। বস বিক্রি করছেন ভায়াগ্রা! :)
ঘটনাটি ঘটেছে ইউকে থেকে। আমাদের দেশের সাইবার আইনের জালে তো অপরাধীকে আটকানো কঠিন। তবে আপনার সঙ্গে একমত যে, এ সংক্রান্ত আইনের প্রয়োগ দরকার।

১৫. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১০
আরিল বলেছেন: on the special request from the admin of another blog, we have deleted the author´s reply to comment #6 as it was a claim against them that probably was not fully proven.
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: আমি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানাই। অন্য ব্লগের এডমিনরা এ ধরনের পোস্টের দিকে শ্যেনদৃষ্টি রাখছেন- এটাও খুবই আশার কথা।

১৬. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১
অমি রহমান পিয়াল বলেছেন: ওহ আচ্ছা! এতক্ষণ আমি কাহিনীটা ধরতে পারি নাই। এখন পরিষ্কার হইছে। =p~

কৌশিক অবশ্যই স্বাগতম। নিশ্চিত থাকেন নো বডি উইল কিক ইউর এস দেয়ার হাহাহা। আইসেন আড্ডা দিমু চুটাইয়া
১৭. ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪
কৌশিক বলেছেন: অমি রহমান পিয়াল - আপনার সাথে কোথাও কোনো আড্ডা দেবার ইচ্ছা নাই। তবে সামনে পড়লে আপনার পাছায় লাথি দেবারও কোনো ইচ্ছা নাই। হাই-হ্যালো বলা যাবে।
১৮. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৪
বিডি আইডল বলেছেন: এই হোয়াক্স মেইলের খেলা আমার ব্লগে খুব কমন একটা বিষয়... এই বিষয়ে আমার ব্লগে একটা পোষ্ট আছে আমার এই ই-মেইলটা কে পাঠিয়েছে? আমার ইনবক্সে আমার ব্লগ নিয়ে এই ধরণের মেইলের সংখ্যা ১৫ এর নীচে হবে না

অনেকেই যেমন বলছেন সবাই যানে এটা ভুয়া...এত সহজ নয় বিষয়টি....আইডিতে লেজিটিমেট মেইল এড্রেস দেখলে অনেক লোকই বিভ্রান্ত হবার সুযোগ আছে...অরিজিনাল সোর্স কয়জন আর দেখে...

এইসব নোংরামির নিন্দা জানাই
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: লক্ষ্য করবেন, আমিও এই একই কথাই বলে আসছি যে, বিষয়টা অতো সহজ নয়। আইডিতে লেজিটিমেট মেইল এড্রেস দেখলে অনেকেরই বিভ্রান্ত হবার সুযোগ আছে। অরিজিনাল সোর্স কয়জন আর দেখে? অনেকে তো জানেনই না।

১৯. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
স্বপ্নকথক বলেছেন: [sorry 4 english]

ki shorboneshe kotha!! purai voy pailam! ami to eita jantam e na!
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: সচেতন হয়েছেন- এটাই যথেষ্ট।

২০. ২৮ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৬
মনজুরুল হক বলেছেন:

মাঝ রাতে পিসি অন করেই আরিল্ড এর মেইলটা পেলাম। এক বন্ধুকে ফোন করতে জানাল এ নিয়ে আপনি পোস্ট দিয়েছেন। এটা নিয়ে মোটেই চিন্তিত নই। কিন্তু যারা মনে করছেন তাদের ট্রেন ছেড়ে গেছে, তারা এখন নানা অজুহাত খাড়া করে ছেড়ে যাওয়া ট্রেনের মুন্ডুপাত করবে, এবং নেট-জাসুসী চালাতে থাকবে........কি আর করা! আসুন আড্ডা দেই!
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১০

লেখক বলেছেন: হা হা হা। দারুণ বলেছেন। বালখিল্য সব কাণ্ডকারখানা করে মানুষের হাসির পাত্র হওয়া যায়। তবে ছেড়ে যাওয়া ট্রেন কি থামানো যায় আদতে?

ওই বইটা বেরুচ্ছে তো আপনার?

২১. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৩
মুভি পাগল বলেছেন:
ক্রিমিনালদের কাজই ক্রিমিনালগিরি করা। সো কি আর করা!!!!!!!!!
২৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬
ক্যামেরাম্যান বলেছেন: মাস মেইলার জাতীয় সফটওয়্যার দিয়ে যে কোন ইমেইল আইডির নামে মেইল পাঠান যায়। তবে সেক্ষেত্রে এসএমটিপি সার্ভার থাকে ভিন্ন।
২৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯
জেরী বলেছেন: বদভ্যাস আর সদঅভ্যাস যাই বলেন না কেন আমি প্রায়ই মেইল না পড়েই ডিলিট মারি। সামুর মেইল এভাবে ডিলিট মারি মাঝে মাজে;)
২৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮
কাঙাল মামা বলেছেন: আমরা আম-ব্লগার....আমাগো কাছে এডি আইবো না :(
২৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
শফিকুল বলেছেন:
@কৌশিক thanks for everything.

and also for great answear.
২৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩
জাকি ফারহান বলেছেন: জেনে রাখলাম, ধন্যবাদ।
২৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১
কাঠের খাঁচা বলেছেন: কাঙাল মামা বলেছেন: আমরা আম-ব্লগার....আমাগো কাছে এডি আইবো না :

আপ্নে তো তাও আম। আমি হইলাম গিয়া জাম ব্লগার।

 

মোট সময় লেগেছে ১.০৩৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ