আমার প্রিয় পোস্ট
- আসুন দেখে নেই সামুর কিছু অসম্ভব পোষ্ট


- রিয়াল রিফাত
- কয়েকজন ব্লগারকে দেখার ইচ্ছা ছিল - ইবনে 'উমার
- খবরদার !!!!! কেঊ আমাকে ঐ নামে ডাকবেন না
- জাতির নানা
- ফিফা মুখটা কি খুলবেন? - অসিউর
- অবশেষে জনসম্মুখে ফিফা । ১০০% হাছা কথা উইথ ছবি


- ধূসরধ্রুব
- সামুব্লগে আমার প্রিয়ব্লগারেরা-২ - আউলা
- ফিউশন ফাইভের সেরা কিছু কাজ † নতুন ব্লগারদের জন্য আবশ্যক পাঠ্য পোস্ট †† পোস্ট পড়লে হতাশ হবেননা নিশ্চিৎ - যেড ফ্রম এ
- বিয়ে করলেন ফিউশন ফাইভ, তাকে অভিনন্দন নতুন জীবনে - যেড ফ্রম এ
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- দূর্যোধনের দৃষ্টিতে অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন-১(পাক্ষিক) - দূর্যোধন
- কোন ব্লগার ডেটিং এ গেলে কি করবেন-১






- সাকিন উল আলম ইভান
- মুক্তিযুদ্ধের উপর রচিত ৭টি বই!!! হুমায়ূন আহমেদ, জাফর ঈকবাল, জাহানারা ইমাম, আনিসুল হক এবং সামুর খ্যাতনামা ব্লগারদের রচিত। - সজল বস
- আরিফ জেবতিক- এর তিউনিশিয়ান গার্লের জন্য ভালোবাসা, সাবরিনার জন্য অশ্রুপাত, কূটকচালিদের প্রতি থুতু আমার দুইটা কথা - যেড ফ্রম এ
- সামুলিক্স - সেইসব হারিয়ে যাওয়া গায়েবানা স্ক্রিনশট- ১



- পাওয়ার ফ্যালকন
- আমার অবহেলার কারণে সামু যে পোষ্ট গুলো থেকে বঞ্ছিত হয়……….



- সাকিন উল আলম ইভান
- নুরা বাবার ন্যাংটা হওয়া, নাইমুল ইসলাম খানের ন্যাংটা হওয়া - লাল তরঙ্গ
- নুরা বাবর ন্যাংটা হওয়া, নাইমুল ইসলাম খানের ন্যাংটা হওয়া ও প্রথম আলোর দুই টাকার পত্রিকা - লাল তরঙ্গ
- ::ব্রেকিং নিউজ:: মীরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন ফিউশন ফাইভ - কনফ্লিক্ট
- ব্লগ নিয়ে ৩০টি প্রবচন
- সবাক
- কেট আর উইলিয়ামসের বিয়ের মতো কোন ঘটনা যদি বাংলাদেশে ঘটতো!

- আলিম আল রাজি
- বইপড়ার অভিজ্ঞতা..!!! ( উৎসর্গ ফিউশন ফাইভকে ) - ধূসরধ্রুব
- আহ সামু, তোমার অতীত দেখে খুবই ঈর্ষাকাতর হই - প্রজন্ম৮৬
- নষ্টভেলে সেরা ব্লগার প্রতিযোগীতা

(আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ) - নষ্টছেলে
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- জাতি হিসেবে যেসব কারনে আমাদের ইমিডিয়েট লজ্জিত পাওয়া উচিত... - অন্য হাওয়া
- সভাক এবং ফিফা এবার এই হত্যাকান্ড নিয়ে একটা মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ করুন প্লিজ। - জসিম।
- ফিউশন ফাইভ এবং সবাকের মুখোশ খুলে গেছে - কনফ্লিক্ট
- বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন... - ১


- আলিম আল রাজি
- ইভ টিজিং এর এই ছবিটি ফেসবুকে পাইলাম



- shapnobilash_cu
- ১০০ এর উপরে ব্লগারের মন্তব্য থাকছে অপরবাস্তব-৫ এ! - কৌশিক
- আসিতেছে... শুদ্ধস্বরের প্রকাশনায় অপর বাস্তব-৫ - বাকী বিল্লাহ
- ফিউশন ফাইভের কান্ড দেখুন। - আজাদ আল্-আমীন
- বইমেলার প্রথমদিনেই ব্লগারদের প্রকাশিত বই- বিজ্ঞাপনপর্ব ১ - কনফ্লিক্ট
- আজ ফিফারে যে কমেন্ট করলাম, তাই পোস্ট আকারে তুলে দিলাম >>> হে ব্লগারগণ তোমদের-ই জন্য শুধু - ফটো পাগল
- শুভ জন্মদিন সামহয়ারইনব্লগ! যে বৃত্তের অন্ত নেই: বৃত্তান্ত লিখার চেষ্টা তাই বেপথু! - কনফ্লিক্ট
- ময়মনসিংহে ইভটিজিং বিরোধী পোস্টারিং ( ছবি ব্লগ) - কি নাম দিব
- মুন্সিগঞ্জ- বিক্রমপুরের বালিগাঁওয়ে ঈভ টিজিং বিরোধী পোস্টারিং ও শীত বস্ত্র সংগ্রহ - শিপু ভাই
- ব্লগ জীবনঃ ১ বছর পারঃ তথ্যের মহাসমুদ্রে বিচরন-(সাথে কিছু প্রস্তাব) - জুহো.
- এপ্রিল ফুল বানাবার জন্য লোকালটককে মাইনাচ - কৌশিক
- সামুর পিকনিক ও অপারবাস্তব সম্পর্কে জানতে চাই - কলমীকণ্ঠ
- আমার ব্লগ যে কারণে দাঁড়াবে এবং তারপরও আমি যে কারণে সেইখানে লিখবো না - মাহবুব মোর্শেদ
- গত দশ বছরে বাংলাদেশ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ বাংলা বইগুলো কী কী? - মাহবুব মোর্শেদ
- সবাইকে বিজয়ের শুভেচ্ছা......পরের বিজয় দিবস যেন না দেখে কোনো যুদ্ধাপরাধী......কিছু কথা...দুটো অবশ্যপাঠ্য পিডিএফ... - পাপতাড়ুয়া
- ফিউশন ফাইভ, হিসাবটা বুঝে নিন
- সবাক
- ফিউশন ফাইভ আর লোকাল টক- এই নেন এদের নামের তালিকা - রহস্যের সমাধান - রাসেল আরেফিন
- ভিনদেশি এক লাটভিয়ান অষ্টাদশীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন ফিউশন ফাইভ! সামুর ব্লগারদের কাছে এ ঘটনার ন্যায্য বিচার চাই।
= - রাজীব_নন্দী
- শাহরুখ না আইলেও চলবে বাট এই ব্লগাররা না থাকলে রকিং হইব কই। - অন্যমনস্ক শরৎ
- গাইবান্ধায় ইভ টিজিং বিরোধী পোস্টার লাগানো সম্পন্ন - সুজন ১২
- সামহোয়ারইন ব্লগে ২০১০ সালে আমার চোখে সেরা দশ পোস্ট :: একটু চোখ বুলিয়ে নিন, আপনিও থাকতে পারেন সেরাদের মাঝে
- জীবনানন্দদাশের ছায়া
- ইনি কে? - জহিরুল ইসলাম রাসেল
- চলুন, পোস্টার লাগাতে যাই! - সবাক
- চলুন, পোস্টার লাগাতে যাই মিরপুরে! - সবাক
- ছবি ব্লগ :: উত্তরা এবং মিরপুরে পোস্টারিং
- সবাক
- ঢাবিতে সামহোয়্যারইনব্লগের ব্লগারদের উদ্যোগে ইভটিজিং বিরোধী পোস্টারিং-পর্ব ২ - হানী
- ঢাবিতে সামহোয়্যারইনব্লগের ব্লগারদের উদ্যোগে ইভটিজিং বিরোধী পোস্টারিং - হানী
- আসুন বাস্তুহারা লেদা-বিবির প্রতি একটু দয়া করে ৩০ তারিখ ঢাকার রাস্তায় একটা মিছিল বের করি - রবিন-৭৭
- আওয়ামী লীগের 'রাজনৈতিক মুখপাত্র'-এর দায়িত্বে দৈনিক প্রথম আলো - সাহসী
- আম্মা আমার ঘর ফিরাইয়া দে - মনাডাকাইত
- স্বল্পদৈর্ঘ্য ব্লগীয় সাইন্স ফিকশনঃ আজি হতে ১৫০০ বছর পর (রাজি, রাজসোহান যৌথ প্রযোজনা)
- আলিম আল রাজি
- আওয়ামীলীগ পরিবেশিত, বিএনপি নিবেদিত ফিউশন ফাউভের পরিকল্পনায় নতুন ছবি "ঘর আমার ঘর" - আজাদ আল্-আমীন
- খালেদা জিয়ার বাড়ী ছাড়া কে নিয়ে রস + আলো এর পোস্টার - বিনিদ্র ~ রজনী
- সামহোয়ারইন ব্লগারদের উদ্যোগে নারীর বিরুদ্ধে যৌন সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক আপডেট পোস্ট - জীবনানন্দদাশের ছায়া
- ইভটিজিং বিরোধী আন্দোলন নিয়ে পরামর্শ বৈঠক - জীবনানন্দদাশের ছায়া
- কিছু সুসংবাদ সহ নারীর বিরুদ্ধে যৌন সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলন এর ফলোআপ - সবাক
- ফিউশন ফাইভের সাথে কথা বললাম মোবাইলে, প্রায় ৪০ মিনিট - অনিশ্চিত
- ব্লগাররা কাদের পোষ্ট বেশি পড়ে? - স্বাধীনতা আমি
- ইভটিজিং - আবদুল্লাহ আল-মামুন
- ইভ টিজার তোমাকেই খুঁজছে কারাগার। - বাবু>বাবুয়া>বাবুই
- ছবি ব্লগ ! ইভ টিজিং - জুবায়ের আহেমদ
- নতুন রিয়েলিটি শো!!!! - অসামাজিক ০০৭০০৭
- প্লিজ আপনার পকেট থকে কিছু টাকা দেবেন? সংগ্রাম করতাম! (ব্যাংক অ্যাকাউন্ট সহ) - সবাক
- আমারা অতিথি সেবিবো তোমরা ধোলাই দেও। - গরম কফি
- প্লিজ আপনার পকেট থকে কিছু টাকা কি দেবেন? সংগ্রাম করতাম--ঈভটিজিং বিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহনের আহ্বান - জীবনানন্দদাশের ছায়া
- ইভটিজিং বাংলাদেশে একটি সামাজিক ব্যাধি - আবু বকর িসিদ্দক
- মানবিকবোধ ও আমরা এবং একটি পোস্টার :: - জীবনানন্দদাশের ছায়া
- সামুর স্টিকি পোস্টের কর্পোরেট পোষ্টমর্টেম - কর্ন
- ব্লগার ফিউশন ফাইভের ইভটিজার-১তোমাকেই খুঁজছে কারাগার - আজাদ আল্-আমীন
- যেহেতু আর কেউ করতাছে না, সেহেতু আমিই আবার করতাছি: শুভ জন্মদিন কৌশিক। - অন্যমনস্ক শরৎ
- ফিউশন রহমান,হিমু দা নেভারেস্ট,মুসা দা এভারেস্ট আর আমার কোটি টাকার প্রশ্ন (রম্য)
- দূর্যোধন
- ফান পোস্ট :: আজ রাতে কোন ব্লগার কি স্বপ্ন দেখবেন!!
- সবাক
- সামুতে ডেট এন্ড টাইমিংয়ের মরিচিকা - সৈয়দ ইবনে রহমত
- হেডিংটা ঠিক হয় নাই। (সাময়িক পোষ্ট) - সাহাদাত
- নতুন ফিচারের ধাক্কায় সামুর অক্কা - বিডি আইডল
- মূসা হিমালয়ের চূড়া জয় করতে পারে কিন্তু মানুষ হতে পারে নাই - শিরোনাম
- সমস্যা (সাময়িক) - কনফ্লিক্ট
- ব্রেকিং নিউজ! ব্রেকিং নিউঝ: আরিফ জেবতিক ফিফার টাকা খেয়েছেন। - হোমার জে সিম্পসন
- রাখিস মা রসেবসে এই সামু ব্লগে! ·٠•●♥ ♫♫♫·٠•●♥ ♫♫♫·٠•●♥ ♫♫♫ - কনফ্লিক্ট
- ব্লগীয় এক বছর উপলক্ষে কোর আই সেভেন এর একটা জ্ঞানগর্ভ (!!!) পোস্ট - কোর আই সেভেন
- এক্সট্রা লার্জ ফুটোস্কোপিক সচিত্র অডিওভিস্যুয়াল ডিজিটাল রুপকথা : হিট লেখক - আশীফ এন্তাজ রবি
- বিভিন্ন ঝগড়া নিয়া ব্লগ উত্তাল,সমস্যা নিয়া দেশ নাকাল....ঐদিকে প্রিয় ফিফারে দেখা যাইতাছে,আশা করা যায় একখানা সমাধানমুলক পুস্ট কিছুক্ষনের মাঝেই নাযিল হৈবে
- দূর্যোধন
- কাঙাল মামার ৩ বছর ও ১০০তম পোস্ট - কাঙাল মামা
- সামহোয়ার ইনে আমার এক বছর পূর্তিতে কিছু অপ্রাসঙ্গিক, ফালতু প্যাচাল - স্পেলবাইন্ডার
- ব্লগে এক যুদ্ধাপরাধী-কন্যার বিষাক্ত বিচরণ : পিতার কৃতকর্মের জন্য অনুতপ্ত হোন - সি পি জি
- সবচেয়ে জনপ্রিয় ব্লগার কে? - আজিব পোলা
- ফিউশন ফাইভ নিকটার জন্য মায়া হচ্ছে ভীষণ - অন্যমনস্ক শরৎ
- সেরা কমেন্টকারী কে? - আজিব পোলা
- দৈনিক আমাদের সময়ে নাইমুল ইসলাম খানের মন্তব্য কলাম পড়ে বুক ফাটা কান্না দমাতে পারছি না!
- কনফ্লিক্ট
- সামুর টাইম মেশিন অথবা কুলিং সিস্টেম! - লিটল হামা
- মাইক্রো ব্লগঃ ৪ - বিডি আইডল
- ফিউশন ফাইভও তাহলে ওয়াচে আছেন - ইচ্ছেফড়িং
- লোকালটক ওরফে ফিউশন ফাইভ, মুখোশের আড়ালে ওরা কারা? ফিউশন ফাইভ=রাহা=আশীফ এন্তাজ রবি ( কৌশিক, অন্যমনস্ক শরৎ ও একরামুল হক শামীম )!!?? - ছাপচিত্রি
- ফিউশন ফাইভ কি সামু থেকে বিদায় নিলেন
? - কনফ্লিক্ট
- রাতমজুর না ফিউশন ফাইভ? - শাহিদ কাপুর
- অল্পবিদ্যা ভয়ংকরী - রাধামোন
- সেরা হিট ব্লগ (তারিখ জুন ২০, ২০১০) - আবুল'স বাহার
- ইহা আমি কি দেখিলাম !!!!! ( দয়া করে নাদান কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন ) - নিশম
- বর্ষা-বরণ ও কতিপয় ব্লগারগণ - অন্যমনস্ক শরৎ
- সেরা হিট ব্লগ (তারিখ জুন ২০, ২০১০) - আবুল'স বাহার
- ফিউশন ফাইভঃ যে নামেই থাকুন....ব্লগিং করুন - বিডি আইডল
- ফিউশন ফাইভ, ব্লগের মাগনা জমিনে কে আপনার কফিনের শেষ পেরেকটি টুকে দিলো? - কনফ্লিক্ট
- ফিউশন ফাইভ এর লেখা পড়তে চান ? তিনি সামুতেই আছেন -দেখে আসেন ( খোচা ফান পোস্ট) - পরিবেশবাদী ঈগলপাখি
- আজ সেই ঐতিহাসিক দিন। ১ মাস আগে এই দিনে......(সমবেদনাপ্রার্থী পোস্ট) - আদনান_ফিরদাউস
- ৩ বছর ৩ দিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - এরশাদ বাদশা
- সামুতে যাদের লেখা মিস করি--পর্ব ১ - দি ফিউরিয়াস ওয়ান
- ভাগ্য ভালো যে, ব্লগ লেখার সুযোগ দেয়ার বিনিময়ে কর্তৃপক্ষ কোন চার্জ নেয় না !! - ওয়ান ম্যান
- আমাদের নিরবতা লালছাগুকে সেরা ব্লগার করে দিয়েছে কি??? একটু ভাবুন। - ধানমন্ডী ৩২
- এক টুকরু মাংস ও অবস্থান ফিরে পাওয়ার ব্লগীয় ক্যাচাল - ~অন্ধ~
- মনের জানালা-২ (আপনার সমস্যা এবং সমাধান) - আউলা
- সামহোয়ার ব্লগের তিন বছর : স্মৃতিচারনের ব্যর্থ চেষ্টা - উম্মু আবদুল্লাহ
- ব্লগারদের নামে গীবত গাইলাম
আর সেই সাথে শায়মা আপিকে জন্মদিনের শুভেচ্ছা
- সোহানুর রহমান
- যখন জেনে গেলাম আমিই লোকালটক - ওয়ান ম্যান
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- সাধু সাবধান- বাংলাদেশের সামনে ভয়াবহ দিন আসছে….. - ঢাকাইয়াকুট্টি
- আমার যত প্রিয় বল্গারস, পর্ব ২ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ফিউশন ফাইভ - অন্যর পিঠে কাঠাল ভেঙ্গে খাচ্ছেন কেন? - নাজমুল হক রাসেল
- অভ্র ক্যাচাল-আশা করতে আছি কিচুক্ষনের মদ্যেই একটা আবাল পোষ্ট নাজেল হইবে - আজরাঈল
- আইচ্ছা লুকালটকের কামই কি উল্টা দিকে একটা কিছু কইয়া দৃষ্টি আকর্ষন করা? - আবদুল্লাহ আল জাফর মালেক
- অপরবাস্তব-৪ নিয়ে আরো কিছু কথা... - অনুপম হাসান
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [৩য় পর্ব] - অনুপম হাসান
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [৬ষ্ঠ পর্ব] - অনুপম হাসান
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [৫ম পর্ব] - অনুপম হাসান
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [৪র্থ পর্ব] - অনুপম হাসান
- সামুর ইতিহাতে সবচেয়ে হিট ব্লগার অপি আক্তার আবার ফিরে আইছে সবাই তারে ধানদুর্বা দেন - কামরুল৯৯
- মামুন বিদ্রোহী লালসালুর নিক!!! - নীলতারা
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [২য় পর্ব] - অনুপম হাসান
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [১ম পর্ব] - অনুপম হাসান
- লোকালটক একটা জিনিয়াস - মাহবুব মোর্শেদ
- না share কইরা পারলাম না। - এস.আর.এফ খাঁন
- যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান,তারা এই ই-বুক টি ডাউনলোড করুন এবং মুক্তিযোদ্ধের অজনা অনেক ইতিহাস জানুন - নুর মোহাম
- এরশাদ বাদশাহ'র প্রতি অনুরোধঃ সামুকে সামুর মতই থাকতে দিন, ব্লগে বিভাজন সৃষ্টি করবেন না। - নীলতারা
- ব্লগ নিয়ে ভাবনা:: প্রসংগ ২য় বাংলা ব্লগ দিবস - জীবনানন্দদাশের ছায়া
- ফিফার পোস্ট প্রতিক্রিয়া: সামু ব্লগ কী তাই, আসিফ নজরুল সমকালে যা লিখলেন, নাকি অর্ধসত্য? ফিউশন ফাইভ আর ব্লগ কর্তৃপক্ষের কাছে একটি মরিয়া জিজ্ঞাসা! - রাজীব_নন্দী
- 'ফিউশন ফাইভ' ই সেই শেরপা যিনি জয় করলেন 'কেওক্রাডং' - জাতিষ্মর
- গ্রামীনফোন এবং আমি!! - রুসাফী আলম
- প্রিয় যত পোষ্ট - সন্দীপন বসু মুন্না
- লালসালু ও ফিউশন ফাইভ কী একই ব্যক্তি?

- নীলতারা
- রাজাকারমুক্ত ব্লগ বনাম A-TEAM - সবাক
- জনপ্রিয়তা না পেয়ে বিকল্প পথে কালের কন্ঠ


- মৌনোতা
- সাদামাটা দিনলিপি - আমড়া কাঠের ঢেকি
- পাহাড়ে মৃত্যুর মিছিল....যাদের জন্য সুশীল বিলাপ নেই - সুপান্থ রহমান
- ফিফার সমস্যাটা কোথায় মনে হয় ধরতে পারছি .... - হোরাস্
- পার্বত্য চট্টগ্রাম বিষয়ে "ফিউশন ফাইভের" পোষ্টের পক্ষ-বিপক্ষ নিয়ে কিছু কথা - তীরান্দাজ
- অপরবাস্তব-৪ সম্পর্কিত কিছু বাস্তবতা!! - আকাশচুরি
- বঙ্গবন্ধুর অবদান (লালসালুর ছড়ার EXTENSION ও ফিউশন ফাইভের আইডিয়া) - ফ্লাইওভার
- কবিতা Lesson - ১ (Nafis Iftekhar ft. গরু - গরু রচনা) - নাফিস ইফতেখার
- বইমেলার ক্রিয়া-প্রতিক্রিয়া এবং আজ যে বইগুলো কেনা হলো - মুনীর উদ্দীন শামীম
- অপরবাস্তব-৪ ও অন্যমনস্ক শরৎ - মেঘবাজি
- এই পোস্টির জন্য হয়তো আমাকে ব্যান করা হবে..তারপরও বলবো সবগুলো কথাই সত্যি..আমার মতো আপনারা সবাই জানেন।নিজের মিত্যুর জন্য নিজের দায়ী।সত্যি কথা বলে কেউ মরেনা শহীদ হয়ে যায়...ইতি শহীদ কাবজাব

- কাবজাব
- কালের কন্ঠ জনপ্রিয়তা না পাবার ব্যার্থতার দায়ভার কার?


- মৌনোতা
- কাব্যগ্রন্থ "অন্যমনস্ক শরৎ" ও ব্লগ সংকলন "অপরবাস্তব" নিয়ে দুটো সাক্ষাৎকার - কৌশিক
- ব্লগার নাজিম উদ্দিন ভাই......বলুন আমিন - পরমানন্দ
- অপরবাস্তব ৫ হতে পারে অনেক পথ পেরিয়ে আসা সমৃদ্ধ কিছু - সবাক
- ব্লগ বিষয়ে সাক্ষাৎকার : চোখ রাখুন এনটিভির পর্দায় - রাগ ভৈরবী
- সচিত্র অপর বাস্তব ৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি মুহুর্ত (নতুন ছবিসহ) - রাহা
- অপরবাস্তব ৪ এর লেখকদের তালিকা, বাস্তবতা এবং আমার অভিজ্ঞতা - ফুরামন ২
- অপরবাস্তব ৪ এ প্রকাশিত লেখার লেখকদের তালিকা এবং আমার অভিজ্ঞতা(রি-পোস্ট) - ফুরামন ২
- জল পানি সমাচার - রাগিব হাসান ও আবুল বাশারের আর্টিকেল - কৌশিক
- অপরবাস্তব ৪ এর মোড়ক উন্মোচিত - রাহা
- অপরবাস্তব ৪ নিয়ে কিছু 'অনিচ্ছুক' কথা - ছন্নছাড়ার পেন্সিল
- অপরবাস্তব -৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে ফিরে - একরামুল হক শামীম
- অপরবাস্তব ও জোনাকরোড...একান্ত দুটি কথা - আকাশচুরি
- পহেলা ফাগুন শনিবার, অপরবাস্তব - ৪ এর মোড়ক উন্মোচন : বইটি আপনারই, আপনি আমন্ত্রিত - ফুরামন ২
- অপর বাস্তব-৪ (সাময়িক পোস্ট) - এ.টি.এম.মোস্তফা কামাল
- পহেলা ফাগুন শনিবার, অপরবাস্তব - ৪ এর মোড়ক উন্মোচন : বইটি আপনারই, আপনি আমন্ত্রিত - আবদুর রাজ্জাক শিপন
- "ধর্ষক নিজামী কারাগারে" - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- আমি পিএসডি (ডেস্টিনি ২০০০) হয়ে কোটিপতি হতে চাই কেউ কি সাহায্য করবেন? - বিডি আইডল
- আমার ব্লগের বাংলাব্লগ দিবস পালনে কিছু সামহোয়ারির গাত্রদাহ ও প্রাসঙ্গিক কিছু কথা - দণ্ডিত পুরুষ
- ফিউশন ফাইভ আসলে কে রে ভাই? - রাজীব_নন্দী
- কৃতজ্ঞতা স্মীকার - বংশী নদীর পাড়ে
- ২০০৯ সালে সামুর সেরা কেলেংকারি - প্রতিবিপ্লবী
- warning! hoax emails pretending to be from somewhere in... blog or somewhere in... - আরিল
- ব্লগার্স মেন্টাল হসপিটাল-
পর্ব-৩ - এরশাদ বাদশা
- আসুন সামুর মেধাবি সেরা ৫ জন ব্লগার কে নিয়ে একটি টিম করি।যারা ‘ফ্যান ক্লাব টুর্নামেন্ট এ সামুর হয়ে প্রতিনিধিত্ব করবেএবং সফলতা বয়ে আনবে। - নুর মোহাম
- ০.০০২ % হাসির কিছু ছবি - আবদুল মুনয়েম সৈকত
- আগামীকাল ১ম বাংলা ব্লগ দিবস: আসুন সবাই সফল করি। - জীবনানন্দদাশের ছায়া
- হাসতে মানা -- --



- লাল সাগর
- জাতির দাবি...দেশের মোবাইল ফোন কম্পানি গুলোর আসল উদ্দশ্য তাদের লোগোতে প্রকাশ করতে হবে...
- নিউরনটেক
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের ভারতে কী কাজ- ফিউশন ফাইভের পোষ্টের পাশ্বক্রিয়া - ফ্লাইওভার
- ফিকশন না ফ্যাক্ট আপনি কোন দিকে- কাউকে তো বলতে হবেই - নূহান
- কালের কণ্ঠঃ ভাবতাছি হ্যাকার থুক্কু হকার হয়া যামু - কুচ্ছিত হাঁসের ছানা
- আমারব্লগে আবার ইউজারদের তথ্য ফাসঁ-কর্তৃপক্ষের অনৈতিক চর্চা অব্যাহত - আবুল'স বাহার
- প্রথম আলো ব্লগের পেছনেও কি উলফার টাকা ব্যয় হচ্ছে? - সাইফ সামির
- টরেন্ট : কি এবং কেন (চর্বিত চর্বণ) - কোর আই সেভেন
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- কতিপয় ব্লগারের নিকনেইমের অর্থ ও তা দিয়ে বাক্য রচনা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ব্লগ থিম; ইম্পর্ট্যান্ট?????? - এরশাদ বাদশা
- লোকালটক (নার্ভাস৯০) মশায়ের কাছে প্রশ্ন - মগ্ন
- সন্ধ্যাবাতি, আপনি শান্ত হউন... বখাটেদের উপেক্ষা করুন! - ত্রিভুজ
- আমি সামু ছেড়ে যাব না - দন্ডিত
- সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ - কৌশিক
- ববিতারে নিয়া ফাইজলামির তীব্র নিন্দা জানাই - অমি রহমান পিয়াল
- কলেজের করিডোরে ----- (সোলস) - বিষাক্ত মানুষ
- ব্লগের মজা – মজার ব্লগ - সাইলেন্স অভ দ্যা ল্যাম্বস
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- সামহয়ারের যে লেখাগুলো ড্রাফট্ থেকে এখনও পোষ্ট করা হয়নি। - অ্যামাটার
- নিকট ভবিষ্যতে সামহোয়ারইন......
(ফান পুস্ট,
মডুরা বেরসিকের মত ডিলিট মাইরেন না) - রোবোটিক্স
- আসুন ভাইয়েরা উর্দুতে ব্লগিং করি। উর্দুতে (ليٹس بلوگ ان اردو) - মগবাজার
- কলিকাতাব্লগ নামটা আসলে ধোপে টিকবে না! - কৌশিক
- লোকালটক ফ্যান/এসি ক্লাবে যোগ দিন - আবুল'স বাহার
- গল্প:: ক্ষয় - দন্ডিত
- আধুনিক সামু'ভাষারীতি ও চর্চা - এসো ভাষা শিখি - লিপিকার
- সুস্থ ব্লগীয় পরিবেশ রক্ষা ও মডারেশন নিয়ে আলোচনায় আসুন... - নোটিশবোর্ড
- আইচ্ছা, প্রগতিশীল হওনের পূর্বশর্ত কি নাস্তিক হওন ? (জানতেচ্ছু পোস্ট)
- আবদুর রাজ্জাক শিপন
- ২টা ছবি...হারামীফোন এবং খারাপ চক্ষু
- লুথা
- কি আর করবেন....সাথেই থাকুন ... - যাযাবর রাজিব
- আমি rag দেই না (উৎসর্গ: ফিউশন ফাইভ) - আউলা
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- ব্লগারদের কাছে সবচাইতে মেজাজ খারাপ করা শব্দ বা কথা যেগুলো ......জরিপের ফলাফল - হোরাস্
- প্রসঙ্গ অপরবাস্তব - যীশূ
- অপরবাস্তব-৪ এর জন্য ব্লগারদের লেখা মনোনয়নের আহবান - অপ্সরা
- সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছো জড়ায়ে জড়ায়ে - অপ্সরা
- অপর অবাস্তবের জন্য
চোরকাঁটার লেখা আহ্বান - চোরকাঁটা
- পাপিশ্ঠ লুকালপাইপ কাগুক জেনারেল করিছে - আলিফ দেওয়ান
- পিরিতি সমীক্ষা ইজ নট কাঁঠালের আঠা!! - অন্যআনন
- মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন:: ফিরে দেখা ৭১ - ফিরে দেখা ১৯৭১
- ব্লগাব্লগিতে বিস্কুট-দৌড় সংস্কৃতি - মানস চৌধুরী
- আমার নাম বুনায়েল শাফাতঃ আমাকে লক্ষ্য করেন... - মার্ক জুবাবের
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- বঙ্গবন্ধু কি শুধুমাত্র আওয়ামী জনগণের স্বাধীনতার স্থপতি? নাকি সমস্ত বাঙ্গালী জনগণের স্বাধীনতার স্থপতি? - হাশেম দেওয়ান
- সাম্প্রতীক সময়ের চরম আলোচিত এবং সমালোচিত ব্লগীয় একটি নাটকের ব্যবচ্ছেদীকরনঃ (১ম পর্ব ) - একজন ব্লগার
- বুনায়েল শাফাতের আত্মসমালোচনাঃ কিছু কৈফিয়ত...... - মার্ক জুবাবের
- ব্লগকে প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করুন! - সুন্দর সমর
- একটা খোলা চিঠি ও কিছু জানতে চাওয়া - অমি রহমান পিয়াল
- বাংলা ব্লগের বিস্ময়কর প্রতিভা অথবা তথাকথিত এক কলিগের গল্প - মাহবুব মোর্শেদ
- একটি পুরনো দলিল : ফিউশন ফাইভ এর সৌজন্যে - লালপ্রভাত
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- মতপ্রকাশের স্বাধিনতা মানে যা খুশি বলা? - মদন
- ঠগীরা ইতিহাস, ঠগের হাতেই শেষ হবে আন্তর্জালিক জীবন! - অমি রহমান পিয়াল
- এই তো হলো স্বাধীনতা @ মডারেটর - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
- বাংলা ই-বুক লিংক - সজল বলছি
- সামহোয়ারনামা আধিপাত্য বিস্তারের একটি হীণ প্রকল্পে আর কতজন হারিয়ে যাবে? - শিরোনাম
- সামহোয়ারইন-প্রোফাইলস! সামহোয়্যারইনের ব্লগারদের মজার এবং অন্যান্য যত ব্যানার আর প্রোফাইল লেখা...
- সত্যাশ্রয়ী
- (উৎসর্গ সকল পুরাতন ব্লগারকে যাদের দেখি না, এবং মিস করি) - আরিফুল হোসেন তুহিন
- জমজমাট ব্লগাড্ডা থেকে ফিরে - একরামুল হক শামীম
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- চিন্তাপত্রঃ ফিউ ফাইভ আর আলেকজান্ডার পেনড্রাইভ - আকাশ_পাগলা
- ফিউশন ফাইভ - জাহাঙ্গীর আলম আকাশ
- ফিউশন ফাইভ জবাব চাই? - জাহাঙ্গীর আলম আকাশ
- টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠুক বাংলাদেশ - কৌশিক
- ::: যদি কিছু মনে না করেন!!! ::: - অরণ্য আনাম
- আপনার হাতে কি কিছু ফালতু সময় আছে ?? আসুন না একটু ব্লগ-পলিটিক্স করি ... - আইরিন সুলতানা
- আবার লোকালটক - কৌশিক
- উপচে পড়া জীবনঃ ৬ - লাল দরজা
- সব হিরোদের পিছনের মানুষটির কাহিনী কী ? - ছাপচিত্রি
- লোকালটকের একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমানুকৃতির দুর্লভ সাক্ষাতকার পাওয়ার আশায়... - সাদা মন
- ডিজিটাল ছবি - মো. বাকীবিল্লাহ
- সামহোয়ারের সম্পাদক মহোদয়ের নামটা সবিনয়ে জানতে চাই - ফরহাদ উিদ্দন স্বপন
- ফিউশন ফাইভ আপনারে কইতাছি, আপনে এত গোয়েন্দা তথ্য নিয়া ঘুমান ক্যামনে! - প্রতিদিন
- এই ব্লগ সেই ব্লগ; নস্টালজিক প্যাঁচাল....- ডেডিকেটেড টু অল দ্যা নিউ ব্লগার.. - এরশাদ বাদশা
- লোকালটক ইজ দ্যা ক্রেজি ফেনোমেনন - কৌশিক
- লোকালটক জেনারেল!! - তিব্ব পতিবাদ!! - মুক্ত বয়ান
- ব্লগবন্ধু ফিফা এতোটা আত্মম্ভরীতা কি ভালো??? - এমিল
- এই ছবিটা কার বানানো? (সাময়িক পোস্ট) - আই লাভ ব্লগিং
- ৭ হাজার ৫০০ পয়সা মূল্যের 'অপরবাস্তব-৩' বনাম পরিচয়-সংকট, অত:পর দস্তখত-বিড়ম্বনা! - বাবুই
- চারটি ব্লগ কমিউনিটি সম্পর্কে ব্লগাররা যা বলেছেন - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ কমিউনিটি সংক্রান্ত জরিপের ফলাফল - ফাহমিদুল হক
- ক্যারিকুলাম - ছক্কা হাজী
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- সামহোয়ারনামা ৩ - সুমন রহমান
- দৃষ্টি আকর্ষণ: ফিউশন ফাইভ - মগ্নতা
- সাদা চোখে অপরবাস্তব - ভাঙ্গা পেন্সিল
- কার পরিচয় জানাটা আমার কাছে জরুরী? - অমি রহমান পিয়াল
- শেষ পর্যন্ত জয়ার পথেই হাঁটল লুকাল...... - অন্যমনস্ক শরৎ
- রহস্য গল্প : লাইন ছাড়া চলে না রেলগাড়ি - মাহবুব মোর্শেদ
- লোকালটকরে একটা লাথথি মারলাম - শাহরিয়ার হাসান
- "একটা লোকাল ধাঁধা আর একটা বেতাল খবর " - মদন
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বইমেলায় আজকে - অপ্সরা
- প্রসঙ্গ অপরবাস্তব - ৩ - এইচ আহমেদ
- এন টিভিতে কৌশিকের সাক্ষাৎকার - হামীম
- একটা ব্যাখ্যা চাই : ফিউশন ফাইভ এর কাছে - নীলবকুল
- লোকালটক, আনাল হক ও মনসুর হাল্লাজ - অমি রহমান পিয়াল
- ঘুরে এলাম বইমেলা - শম্পা শাহরিয়ার
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- অপরবাস্তব ৩: সামহোয়্যার ইন..... ব্লগ গল্প সংকলন ২০০৮ প্রকাশিত - রাহা
- আলমগীর কুমকুমকে ধন্যবাদ, 'অপর বাস্তব' বিষয়ে তাঁর কমেন্টের জন্য। - ব্রাত্য রাইসু
- অসাধারণ সব ব্লগারদের সাথে কিছুক্ষণ - ব্যতিক্রমী
- ব্লগার আড্ডা থেকে ফিরেই হাসান বিপুলের শততম পোস্ট (সম্পূর্ণ রঙিন চিত্রযুক্ত) - হাসান বিপুল
- ওয়ান ম্যান আর্মী লোকালটকের পরিচয় অবশেষে ফাঁস হয়ে গেলো - কৌশিক
- "অপরবাস্তব-৩" - ডালটন
- আমিই লোকালটক!! - সুমন রহমান
- প্রকাশিত হলো সামহোয়্যারইন... ব্লগ গল্প সংকলন " অপরবাস্তব ৩ " - একরামুল হক শামীম
- আজ বই মেলায় আসুন, ব্লগারদের উৎসাহিত করুন, স্বাধীনতার স্বপক্ষের কন্ঠকে আরও শক্তিশালী করুন.. - রাসেল আরেফিন
- বইমেলায় সামহোয়্যারইন... ব্লগ গল্প সংকলনের মোড়ক উন্মোচন আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) - একরামুল হক শামীম
- অপরবাস্তবের মোড়ক উন্মোচনে পিমুন্সীকে দাওয়াত দিলাম - কৌশিক
- বাংলায় সিটিজেন মিডিয়ার গাইড - রেজওয়ান
উৎসব করে মৃত্যুর এই আয়োজন মেনে নিতে পারি না
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩০
বলি না যে, বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করে ওরা ঠিক কাজ করেছে। বলি না যে, প্রকাশ্য আদালতে যে বিচার হয়েছে, সেই বিচারে পাওয়া শাস্তিটা অন্যায্য হয়েছে। ক্রসফায়ারে মেরে ফেললেও অতোটা বিষণ্ন বোধ করতাম না। কিন্তু রীতিমতো উৎসব করে মৃত্যুর এই আয়োজন- এই সভ্য দুনিয়ায় মেনে নিতে পারি না। সে হোক সাদ্দাম কিংবা কেমিকেল আলী, ফারুক কিংবা বজলুল হুদা, টিমোথি ব্রাউন কিংবা আকমল শেখ।
মৃত্যুদণ্ড ব্যাপারটা সম্ভবত বর্বর যুগের সর্বশেষ চিহ্ন, সভ্য দুনিয়ায় যা এখনো রয়ে গেছে। যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষ্যমতে, এখন বিশ্বের দুই-তৃতীয়াংশেরও বেশি দেশ আইন করে বা প্রায়োগিকভাবে মৃত্যুদন্ড বিলোপ করেছে৷ ২০০৮ সালের জুন মাসের শেষে, এই সংখ্যা দাঁড়ায় ১৩৭-এ৷ এই ১৩৭টি দেশের মধ্যে, ৯২টি সকল অপরাধের জন্য বিলোপ করেছে, ১১টি শুধুমাত্র সাধারণ অপরাধের জন্য বিলোপ করেছে এবং ৩৪টি প্রায়োগিকভাবে বিলোপ করেছে৷ এশিয়াতে যে ২৭টি দেশ সব ধরনের অপরাধের জন্য আইন করে বা প্রায়োগিকভাবে মৃত্যুদন্ড বিলোপ করেছে সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ভূটান, কম্বোডিয়া, কুক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া (ফেডারেল রাষ্ট্র), নেপাল, নিউজিল্যান্ড, নিউই, পালাও, ফিলিপাইন, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, তিমুর-লেস্তে, টুভালু ও ভানুয়াতু৷ ফিজি শুধুমাত্র সাধারণ অপরাধের জন্য বিলোপ করেছে৷ ব্রুনাই, দক্ষিণ কোরিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নাউরু, পাপুয়া নিউগিনি, শ্রীলংকা ও টোঙ্গা প্রায়োগিকভাবে বিলোপ করেছে৷
আর এই বাংলাদেশে ফাঁসির রশি নিয়ে রসালাপ- পত্রপত্রিকা থেকে এমনকি ব্লগারদেরও প্রিয় বিষয়। অন্য দেশে হলে আর কেউ না হোক, ব্লগাররা নিশ্চিত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়তো। অথবা এও হতে পারে যে, ফেটে না পড়াটাই স্বাভাবিক। হয়তো দলপ্রেমী, নেতাভক্ত নই বলে আমিই বুঝে উঠতে পারছি না। হয়তো সেটা আমারই সীমাবদ্ধতা। হতে পারে! তবু শালার সব মৃত্যুই কেন যেন বেদনাদায়ক। মন খারাপ করে দেয়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): death penalty, stanley williams, sheikh mujib, colonel faruk ;
প্রকাশ করা হয়েছে: রাজনীতি, সমসাময়িক বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: শাস্তি নিয়ে উল্লাস হচ্ছে একটা চূড়ান্ত অসভ্যতা। আজ রাতে দেখছি, জাতীয় পতাকা নিয়ে উল্লাস করছে আওয়ামী লীগ সমর্থকরা। যেন বাংলাদেশ আজই স্বাধীন হল! অথচ মাত্র একটি পরিবারের কাছে ৩০ লাখ মানুষের মৃত্যুও যেন কিছুই নয়। শেখ হাসিনা তার পিতৃহত্যার বিচারের রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় ছাড়াও বিপুলসংখ্যক জনবলকে ব্যতিব্যস্ত করেছেন, অথচ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তার সরকারের মাথাব্যথা নেই। উদ্যোগের নামে যা করা হচ্ছে, সেটা আইওয়াশ ছাড়া আর কিছুই নয়।
আপনি জানবেন, ইসলামে ভালো দিক যেমন আছে, তেমনি হাত কাটার মতো একটি বর্বর প্রথাও আমরা এখনো দেখি। বিশেষ করে সৌদি আরবে গরু জবাইয়ের মতো করে মৃত্যুদণ্ড কার্যকরের যে দৃশ্য আমি ভিডিও ক্লিপে দেখেছি, সারা জীবনেও ওদের আমি ক্ষমা করবো না। আপনাকে ধন্যবাদ।
কায়েস মাহমুদ বলেছেন:
মৃত্যুদণ্ড ব্যাপারটা সম্ভবত বর্বর যুগের সর্বশেষ চিহ্ন, সভ্য দুনিয়ায় যা এখনো রয়ে গেছে।
এই দুনিয়া সভ্য হলো কবে? সভ্য হওয়ার ডিফিনিশান কি আপনার কাছে?
লেখক বলেছেন: ডেফিনেশন জানানোর জন্য খুব বেশি কথা বলার দরকার বোধহয় নেই। অ্যামনেস্টির প্রতিবেদনটি পড়লেই বুঝবেন, সভ্য আর অসভ্যতার তুলনামূলক চিত্র। Click This Link
লেখক বলেছেন: নিঃসন্দেহে।
ত্রিভুজ বলেছেন:
অপরধের শাস্তি প্রকাশ্যে হলে একটা সুবিধা হচ্ছে ভবিষ্যতে একই ধরনের অপরাধ করার বিষয়ে অন্যরা একটু ভাবার অবকাশ পাবে। কিন্তু সমস্যা অন্য যায়গায়, যারা আফগানিস্থানের প্রকাশ্য শাস্তির সমালোচনা করে তারা যখন এরকম ঘটা করে দেয়া মৃত্যুদন্ডে উল্লাস প্রকাশ করে সেটা কেমন যেন দেখায়।যাই হোক, আমি দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে। এটা আপাত দৃষ্টিতে খারাপ দেখালেও এর দীর্ঘমেয়াদি ফল ভাল হয়। একই কারণে RAB যখন ক্রশ ফায়ার দিয়ে ক্রিমিনালদের সাইজ করে সেটাতেও আমার সমর্থন ছিলো আছে।
লেখক বলেছেন: মৃত্যুদণ্ড নিঃসন্দেহে বর্বর একটি প্রথা। জনসচেতনতা তৈরির কথা বলে এই বর্বরতাকে হালকা করা ঠিক হবে না। বর্বরতা মানে বর্বরতাই। ঠিক সেই কারণে এখন বিশ্বের দুই-তৃতীয়াংশেরও বেশি দেশ মৃত্যুদণ্ড প্রথা বিলোপ করেছে।
ভবঘূরে বলেছেন:
উম্মু আবদুল্লাহ বলেছেন: "There is no joy in watching hudud" - ইসলামের এই নীতিটা মনে পড়ছে। শাস্তি নিয়ে উল্লাস একদমই বিরক্তিকর।
ত্রিভুজ বলেছেন:
তবে এটা ঠিক যে মৃত্যুদন্ড নিয়ে উল্লাস করাটা দৃষ্টিকটূ। এই বিষয়ে আপনার সাথে একমত।
সায়েম হক বলেছেন:
সহমত।আসলে লাফায় আমাদের ছাগ আইডলের মত ফালতু লুকজন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
একলব্য১৯৭১ বলেছেন:
মৃত্যুদন্ড আমি সাপোর্ট করি-যে কাজ তারা করেছে তার জন্য মৃত্যুদন্ডই সঠিক।বর্বর কাজ করলে তার শাস্তিও বর্বর উপায়েই হওয়াটা বাঞ্ছনীয়।
লেখক বলেছেন: এটাও মনে রাখা দরকার, হত্যা ফের হত্যারই জন্ম দেয়। ফারুক-বজলুল হুদা-মহিউদ্দিনদের বাকি জীবন জেলখানায় পঁচিয়ে মারলেও একবিন্দু প্রতিবাদ করতাম না। কারণ সেটাই ওদের প্রাপ্য। কিন্তু ঘটা করে মানুষ মারার আয়োজন, দুঃখিত, মেনে নিতে পারি না।
হাসান বায়েজীদ বলেছেন:
আত্নস্বীকৃত খুনীদের জন্য কোনো করুনা নেই। তারা এতোদিন বেঁচে ছিলো এটাই তো বোনাস! উচিৎ ছিলো তাদের হাসতে হাসতে ফাসীর মঞ্চে যাওয়া।তাইলে প্রমান হৈতো সত্যই তারা দেশপ্রেমিক! আপনার অনুভূতিকে শ্রদ্ধা করি, মৃত্যূদন্ডের চেয়েও ভয়ংকর আযাব দীপান্তরে। যদি সেটা সেইরকম হয় আর-কি! প্যাপিলন নামের একটা ছবি আছে, দেইখেন, সেইরকম কিছু হৈলেও চলতো! আমার মনে হয়, এই ফাসী নিয়া যারা দু:খ পাইতাছে, ইভেন ইনক্লুডিং দ্য রিলেটিভস, শ্যূড গো টু ধানমন্ডি ৩২।
লেখক বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন। তারা যে দেশপ্রেমিক নয়, এটা বোঝা গেছে রাষ্ট্রপতির কাছে জীবনভিক্ষা চাওয়ার মাধ্যমে। সুলতান শাহরিয়ার রশিদ অবশ্য প্রাণভিক্ষা চাননি। আমি দুঃখিত যে, মৃত্যুদণ্ড ব্যাপারটাই আমার কাছে চরমতম বর্বর একটি প্রথা বলে মনে হয়। পাঁচ খুনির আচমকা ফাঁসির সূত্রে সেই কথা তুলেছি ঠিক, কিন্তু কোনোভাবেই খুনিদের পক্ষে কিছু বলার জন্য নয়।
রোহান বলেছেন:
বঙ্গবন্ধুর রায় নিয়া পুরা ব্লগে আপনার অবস্থানটা সবথিকা মজার... সেই রায়ের দিন থিকা ঘুরায়া ফিরায়া নানা বাক ভঙ্গিমায় আপনে মনের কষ্ট বুঝাইতাছেন। পরথমে বিচারকের কথা কইলেন, হের পরে কইলেন হাসিনা বাপ হত্যার প্রতিশোধে সফল, এর পরে কইলেন মেজর নুর নাকি সম্মুখ সমরের বীর সেনানী (!!) ..... এলা দিনের শেষে আইসা কইতাছেন ফাঁষি দেওয়া সভ্যতা বিরোধী... এই মাত্র কদিন আগে বাংলা ভাই আর শায়খ মিয়ার ফাঁষি হইলো আপনের মানবতা তখন আছিলোনা, মুনিররে রীমা হত্যার দাবীতে মারার টাইমে আপনার মানবতায় টান লাগে নাই? খুব সম্ভবত শায়খের পরে আর আজকের আগেও দু তিনটা ফাঁষি হইছে, আপনে এভারেজে কারো কথা কইলেন না। বাচ্চা শিশু আর অন্ত:সত্তা মহিলার হত্যাকারী এই পশুগুলা গত পয়ত্রিশ বছরে আলিশান জীবন যাপন করার সময় এক মুহুর্তের জন্য অনুতাপ প্রকাশ করছে? তাইলে এইসব পশুর জন্য আপনার এতো টান কেনো?
এইসব অসভ্যগুলারে না খেদাইলে দুনিয়াডা সভ্য হয় কেমতে???
লেখক বলেছেন: বাংলা ভাই কিংবা শায়খ বলে নয়, ফারুক কিংবা রশিদ বলে নয়, এমনকি যদি মুজিব পরিবারের কারোও মৃত্যুদণ্ড হয়ে থাকে কখনো, আমি অবশ্যই তার বিরুদ্ধে বলবো। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া আর কারো কথা হয়তো অতীতে বলিনি, ঠিকাছে। তবে সেটা সচেতনভাবে নয়। বলে রাখা ভালো, খুনিদের পক্ষে আমি কিছু বলছি না, তাদের জন্য আমার কোনো টান নেই। বরং আমি অন্য সবার মতোই মনে করি, তাদের বিচার হওয়া দরকার ছিল। আমার প্রতিবাদ শুধু উৎসব করে মানুষ মারার আয়োজন কিংবা মৃত্যুদণ্ড নিয়ে। এটা অসভ্য খেদানোর জন্য আরেক অসভ্যতা।
লেখক বলেছেন: 'কালের কলঙ্ক' শব্দবন্ধটা আওয়ামী লীগের বানানো। কালের কলঙ্ক যদি কিছু হয়ে থাকে, সেটা হল একাত্তর। একাত্তরের ওই সময়টার কাছে বাংলাদেশের আর সবকিছুই তুচ্ছ।
হাসান বায়েজীদ বলেছেন:
আরেকটা বিষয় উল্লেখ করি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো ধন্যবাদ পাওয়ার মতো নীরবতা পালন করছে, এইটা বলার অপেক্ষা রাখেনা।
লেখক বলেছেন: পুরোপুরি নয়, মোটামুটি নিরব। এই জিনিসটা আবার বিএনপি থেকে কখনোই আশা করা যেত না।
এরশাদ বাদশা বলেছেন:
আপনে স্রোতের বিপরীতে থাইকা নিজের জাত চেনাইতে চান...আবারো এই কথাডাই মনে হইলো। কি করমু...মনে যা আসে তাই কইয়া দ্যাই । লেখক বলেছেন: জাত চেনানোর ব্যাপার নেই আমার মধ্যে। বাইরে আমরা যা বলতে পারি না, কাগজে যা লিখতে পারি না, সেটা ব্লগে এসে বলি, বেশিরভাগ সময়ই নিঃসঙ্কোচে দ্বিধাহীনভাবে বলি। এই দিক থেকে ব্লগ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি স্রোতের বিপরীতে হয়, তাহলে হয়তো সেটাই হবে। বলতে পারাটাই আসল।
লেখক বলেছেন: ইস্, এটা কোথাকার ছবি?
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
মাইনাচ দেয়া হইল ...
লেখক বলেছেন: সমস্যা না। আপনার মতামতকে সম্মান করতে চাই।
লাল দরজা বলেছেন:
আগামী কয় দিন ফাঁসির আগে কে কি করছে কে কি খাইছে এই সব ব্লা ব্লা শুনতে হইব অনেক! টিভি আর পত্রিকা যতরকম ভক্করচক্কর আছে সেই সব কিছু আর বাদ রাখবে না বলে ধারনা করছি। পচাত্তরের কাপুরুষচিত নির্মম হত্যাকান্ডের একটা দৃষ্টান্ত মুলক বিচার হবার দরকার ছিল। আশা করি তা হয়েছে।
লেখক বলেছেন: ফাঁসির দড়ি ছিঁড়ে গিয়েছিল কিনা বা তাতে চিড় ধরেছিল কিনা, দড়িতে মোট কয়টি গিঁট ছিল- এই ধরনের পিলে চমকানো খবরও আসবে আশা করি।
খুনিদের পক্ষে নয়, শুধুমাত্র মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে বলছি।
মরহুম মুজিব ও তার পরিবারের সদস্যদের হত্যার জন্য বিচারে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে, তারা যদি প্রকৃত খুনী হয়ে থাকে (বিডির বিচার ব্যবস্থার উপর আস্থা নেই আমার), তাইলে ফাসি কার্যকর ১০০% ঠিক আছে।
অন্যদের উল্লাসের ব্যাপারটা অতিমাত্রায় কটু, কিন্তু আম-জনতা হইল দাবার গুটি - এইটা মাথায় রাখতে হবে।
এই প্রসংগে বিতর্কিত রাজনীতিক সালাউদ্দিন কাদের এর উক্তি আমার কাছে ১০০% খাটি মনে হয় - যে দেশে পিতার হত্যার বিচার করতে মেয়েকে দেশের প্রধানমন্ত্রী হওয়া লাগে, সেই দেশে আর যাই হোক, আইনের শাসন নাই।
কায়েস মাহমুদ বলেছেন:
ফিউশন পোষ্ট দেওয়ার পর এই নিকগুলো দিয়া প্লাস মেশিন চালু করে।
* প্ল্যান নাইন
* প্ল্যান এইট
* আলফা ওয়ান
* ইউ টু
* পেইজ থ্রি
* ওমেগা থ্রি
* ডেল্টা ফোর
* ফিউশন ফাইভ
* মাইল্ড সেভেন
* নভেম্বর ইলেভেন
* টিম সেভেনটিন
* নার্ভাস নাইনটিজ
* পাগলা গারদের ওয়ার্ডেন
লেখক বলেছেন: নিকগুলোর প্রায় সবগুলোই লগইন ব্যান। আপনি কর্তৃপক্ষের কাছ থেকেও এটা জেনে নিতে পারেন।
সাঈফ শেরিফ বলেছেন:
দ্যা লাইফ অব ডেভিড গেইল ছবিতে মৃত্যুদন্ডের বিরুদ্ধে সোচ্চার সংগঠন এক ভুয়া খুনির প্রতিমূর্তি আঁকে, যাকে পরে সেই পাতানো খুনের দায়ে মৃত্যুদন্ড দেয়া হয়। ঠিক এভাবে বাকের ভাইকে ফাসীতে ঝুলানো হয়। এর পর পরেই মানবতাবাদী সংগঠন তাদের পাতানো নাটক নিয়ে নামে, "দেখলে তো মৃত্যুদন্ডের ফাক দিয়ে কীভাবে নিরীহ মানুষ হত্যা করা হতে পারে?" এভাবে জনমত মৃত্যুদন্ডের বিপক্ষে ঘুরানোর একটা চেষ্টা থাকে। মৃত্যুদন্ডের বিরুদ্ধে যাদের আপত্তি, প্রশ্ন থাকল।
গুজরাটে যারা গণহত্যা করেছে, বা যেসব ইজরায়েলি ফিলিস্তিনী নারী-শিশু হত্যা করেছে বা বলকান কসাই স্লাভোদান মেলোসোভিচ যেভাবে ধর্ষণ-গণহত্যা করেছে, সেগুলো দেখবার পর, নিজের পরিবারের সদস্যকে এভাবে হারানোর পরসেই সব খুনিদের মৃত্যুদন্ডতে তারা খোশ-সন্তোষ-তুষ্টি প্রকাশ করবেন কিনা?
লেখক বলেছেন: আপনাকে ভুয়া খুনির প্রতিমূর্তির খোঁজে কেন যেতে হচ্ছে কিংবা বাকের ভাইয়ের উদাহরণ কেন টানতে হচ্ছে? সত্যিকারের ঘটনা দেখুন এখানে- http://en.wikipedia.org/wiki/Stanley_Williams
একটা কথাই বলতে পারি, কোনো অপরাধেরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়। সুখের বিষয় হচ্ছে, বিশ্বের দুই-তৃতীয়াংশ দেশ এতে সম্মত হয়ে বর্বর প্রথাটি বিলোপ করেছে।
লেখক বলেছেন: বর্তমান আইন অনুসারে যথার্থ শাস্তি অবশ্যই। তবে মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে প্রায় সারা বিশ্বই এখন সোচ্চার।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
মানবতার অবতার আয়া পর্চে। আযকে রাতে বালিশ ভিজে যাবে তুমার চুখের যলে। কানদো কানদো। আমি হাসপো। উৎসব করব। চায়া চয়া দ্যাহো।
লেখক বলেছেন: মানুষের জন্য চোখে জল নামলে সেটা তো দোষের নয়। মানুষ তো!
ভায়োলিক্স বলেছেন:
আমি একমত আপনার সাথে। প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: কোনো সন্দেহ নেই।
লেখক বলেছেন: একেবারে ঘড়ি ধরে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা গিনেস বুকে স্থান পাওয়ার মতো ব্যাপার। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক বলেছেন: হ্যাঁ।
স্তব্ধতা' বলেছেন:
একই বক্তব্য আজ তৃতীয় বারের মতো লিখছি:যে কোন অপরাধেরই বিচার হওয়া চাই। কিন্তু বিচারের নামে ক্যাপিটাল পানিশমেন্ট এর এই প্রচলনের এর তীব্র বিরোধীতা করছি।মানুষ হয়ে আর একজন মানুষের প্রাণ কেড়ে নেয়ার কোন অধিকার মানুষের নেই।যে অপরাধে একজন অপরাধীকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সেই একই অপরাধ সংঘটিত হচ্ছে ডেথসেন্টেনস গুলোর দ্বারা, পার্থক্য শুধু এই অপরাধকে জাষ্টিফাই করা হচ্ছে আইনের মাধ্যমে।এর থেকে সারাজীবন পাতালের অন্ধকার গহবরে আটকে রাখুক, তবু প্রাণ কেড়ে নেয়ার অপবাদ থেকেতো মানবতার মুক্তি ঘ্টবে।
লেখক বলেছেন: চমৎকার বলেছেন। ঠিক এটাই আমারও মনের কথা। সারাজীবন পাতালের অন্ধকার গহবরে আটকে রাখুক, তবু ঘটা করে মানুষ মারার আয়োজন আর নয়।
ত্রিভুজ বলেছেন:
@গরীবের কথা"যে দেশে পিতার হত্যার বিচার করতে মেয়েকে দেশের প্রধানমন্ত্রী হওয়া লাগে, সেই দেশে আর যাই হোক, আইনের শাসন নাই। ", এটা একটা দারুণ উক্তি এবং দুঃখজনক ভাবে সত্যি কথা।
লক্ষ্য করুন, গত ৩৮ বছরে যে পরিমান রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে সেগুলোর বিচার করতে গেলে আমাদের নেতাদেরকে কতবার ফাঁসি দিতে হবে সেটা হিসেব করা দরকার। দেশে আইনের শাসন যে নাই এটা ওপেন সিক্রেট বিষয়।
লেখক বলেছেন: বিকৃতি ঠিক নয়, এটা বাংলাদেশের প্রথম পতাকা ছিল। তবে পতাকা নিয়ে এদের উল্লাস প্রকাশের ভঙ্গিটাই আপত্তিকর। ভাবভঙ্গিতে মনে হচ্ছে, যেন অদ্য রাত ১২ ঘটিকায় বাংলাদেশ স্বাধীনতাপ্রাপ্ত হয়েছে!
ক্যালিপসো বলেছেন:
আমি তো কোন উল্লাস দেখলাম না। আপনি কোথায় দেখলেন জনাব? অন্তর পুড়ানি তো অন্য ভাবেও ব্যক্ত করতে পারতেন।
লেখক বলেছেন: ![]()
http://www.bdnews24.com/bangla/
লেখক বলেছেন: এই ইমোটিকনটা কিভাবে দেয়? এর অর্থই বা কী? ![]()
এরশাদ বাদশা বলেছেন:
মাইনে, ৭৫ এর হত্যাকান্ডটা কালের কলংক নয় বলতে চাইছেন? বঙ্গবন্ধুর হত্যাকান্ড বাঙালি জাতির জন্য কলংকজনক নয়? আওয়ামীবিরোধীতা করতে গিয়ে আপনি সরাসরি বঙ্গবন্ধুর বিরোধীতা করে বসছেন না?
লেখক বলেছেন: বঙ্গবন্ধু বিরোধিতাও প্রয়োজনে করতে পারি। অবশ্য এটা কবীরা গুণাহর অন্তর্ভূক্ত কিনা আমি ঠিক জানি না। আমি বাবা-মা, বিল গেটস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মার্কিন যুক্তরাষ্ট্র দেশটা ছাড়া এই দুনিয়ায় আর কারো অন্ধভক্ত নই। পীরভক্তি জিনিসটা আমার মধ্যে আসলে ছোটবেলা থেকেই নেই। সুতরাং আবারও বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি বর্বরতম অধ্যায়। তবে "কালের কলঙ্ক" গোছের কিছু নয়। ওটা আওয়ামী লীগের মুরিদদের বানানো একটা অবাস্তব উপমা। এইরকম উপমা তৈরি করে করে ওরা ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে একাত্তরের ৩০ লাখ মানুষ হত্যার চেয়েও মহিমান্বিত করে তুলেছে। এই না হলে বাংলাদেশ!
ঘোর-কলিযুগ বলেছেন:
উল্লাস আছে, মাদকতা আছে... প্রকাশ্য ও অপ্রকাশ্য আরো আরো কত কি আছে.... আছে ভবিষ্যৎও আছে..............................................................................................
লেখক বলেছেন: আর যাই হোক, ভুল বুঝবেন না, খুনিদের পক্ষে আমি কিছু বলছি না।
লেখক বলেছেন: সার্টিফিকেট কি রেডি হচ্ছে নাকি?
![]()
সায়েম হক বলেছেন:
@এরশাদ বদ-মাল কি মাথায় উঠছে ?
এরশাদ বাদশা বলেছেন:
কালের কলংক যদি ৭১ হয়ে থাকে, তাহলে সেই একাত্তরের অবিসংবাদিত নেতা কে? এ সম্পর্কে আপনার দ্বিমত আছে? বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে? হয়তো যুদ্ধ পরবর্তী আওয়ামী বাকশাল এর কার্যক্রম নিয়ে বলবেন। কিন্তু সেটা কি বঙ্গবন্ধুর মতো নেতাকে হত্যা করার জন্য মোটিভ হতে পারে। জানি আপনি খুনিদের পক্ষে সাফাই গাইছেন না। মৃত্যুদন্ড রোধের কথা বলছেন। কিন্তু ভাই, উল্লাস যেটুকু হচ্ছে, সেটা আপনাতেই হচ্ছে। বঙ্গবন্ধুকে আমরা যদি কিছু দিতে পারলাম, বাংলাদেশকে যদি কিছু দিতে পারলাম, তবে সেটা আজ। কিন্তু বলছিনা, এই শাস্তির মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো। এভাবে সব হত্যাকান্ডের বিচারই হওয়া বাঞ্চনীয়। কিন্তু হাসিনা এবার গদিতে হেলান দিয়ে বসলো বলে। লেখক বলেছেন: একাত্তরের মুক্তিযুদ্ধে কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্ব দেননি। তার সুযোগও ছিল না। তখন তিনি পাকিস্তানের কারাগারে। এজন্য অবশ্য তার ভূমিকা ম্লান হয়ে যায় না। তবে মুক্তিযুদ্ধকালে তাকে একেবারে নেতৃত্বের আসনে বসানো ঠিক হবে না। ওই কৃতিত্ব পাবেন তাজউদ্দিন-সৈয়দ নজরুল ইসলাম-ওসমানীরা।
আমি শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিরুদ্ধে-- সেটা যার বেলাতেই হোক না কেন, যখনই হোক না কেন। খুনিদের জন্য আমার বিশেষ কোনো করুণা নেই।
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
মাইনাচ দেয়া হইল ...
লেখক বলেছেন: আপনার দ্বিমতকে সম্মান করতে চাই।
ক্যালিপসো বলেছেন:
এইটারে উৎসব কয় না। ক্ষমতাসীন দল উৎসব করলে সেইটা উৎসবের চেহারা পাইত। কিছু মানুষের আবেগরে আপনে উৎসব কৈয়া আসলে মানবতাবাদী সাজার ভান করতেছেন।আপনে ভাল কইরা জানেন এই দেশে বিনা বিচারের খুন লৈয়াও মানুষ মিঠাই খায়। সেইখানে স্বপরিবারে একজন রাষ্ট্রপতিরে খুন কৈরা তারা এত বছর ধৈরা শাহেনশার মত আছিল। আইন অনুযায়ী তারা বিচারে মৃত্যদন্ড পাইছে। মানবতাবাদ দেখাইলে সব খানে দেখানো উচিৎ । শুধু আইজকার মানবতাবাদী হওনে ক্লিয়ার হৈল আপনে ছুপা রুস্তম। দিন্টা মনে থাকপে।
লেখক বলেছেন: আমার যেটা খারাপ লাগে, সেটা আমি বিনা দ্বিধায় রাখঢাক না রেখে বলে ফেলি। এইজন্যই ব্লগ ভালো লাগে। কিন্তু আলাদা করে মানবতাবাদী সাজা কিংবা ছুপা রুস্তম গোছের কিছু এখানে নেই। বিশ্বের দুই-তৃতীয়াংশ দেশের মানুষ মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে একমত হয়েছেন, তৃতীয় বিশ্বের গরিব দেশের একজন নাগরিক হিসেবেও আমিও তাদের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছি। এটা যদি মানবতাবাদী সাজা হয়, তাহলে সেটাই!
লক্ষ্য করবেন, পাঁচ খুনির আচমকা ফাঁসির সূত্রে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা তুলেছি ঠিক, কিন্তু কোনোভাবেই খুনিদের পক্ষে কিছু বলার জন্য নয়।
মৌ-মাছি বলেছেন:
উৎসব টা হল কই। কিছু বুঝে উঠার আগেই তো দিল ফাঁসি।
মৃত্যুদন্ড পুরাপুরি বাদ দেয়া উচিৎ নয়। নৃশংস খুনের বিচারে, এসিড মারার ঘটনায় অবশ্যই মৃত্যুদন্ড দেয়া দরকার। মানবাধিকার মানে এই নয় যে এত স্তরের বিচার পার হওয়ার পরেও জঘন্য অপরাধীকে ছেড়ে দিতে হবে।
লেখক বলেছেন: অপরাধীকে ছেড়ে দেওয়ার কথা তো আসছে না। বর্বর প্রথাটাই শুধু বিলোপ করার কথা বলছি।
এরশাদ বাদশা বলেছেন:
বদ মাল আমার মাথায় উঠনের কি কাম...মনে হ্ইতাছে তুমারই চড়ছে..যাও মগবাজার গিয়া বিলাপ ধইরা কান্দন করো..তাতে কইরা যদি মনের বেদনা ইকটু কমে...@সায়েম হক
নীজর্ন বলেছেন:
অনেক গোলো পোস্ট পরেছে এই টপিক নিয়ে যার বেশির ভাগ ই ৩-৪ লাইনের বেশি না। যেগুলো আসলে বিশে্লষন ধমী কিছু নেই যা আপনার তাতে পেলাম এজন্য আপনাকে ধন্যবাদ।শেখ মুজিব অবিসংবাদিত নেতা এতে আপতি নেই। উনার শাসনামল নিয়ে যদিও কিছো আপতি আছে তরপর ও বলব উনাকে হত্যা করা ঠিক হয়নি। এবং হত্যার পর শাহরিয়ার- ফারুক গং যা করেছে তাও সমথন যোগ্য নহে। তাই উনাদের এই শাস্তিটা পাওনা ছিল। এখন সবচেয়ে খারাপ লাগছে যে কিছু মানুষ এটা নিয়ে রাজনিতী করছে। অন্ব ভক্ত দেখাতে গিয়ে এমন কাজ করছে যে উনাদের মনুষত্য নিয়ে আমি আসলেই শংকিত। আশা করব আওয়ামি লীগ এবার তাদের রাজনীতি করার কাজে এই ইস্যু ব্যবহার করা বন্ব করবে। সাথে সাথে মানুষ নামের কিছু পাণী গোলো আবার তাদের মনুষত্য ফিরে পাক এই আশা করছি।
লেখক বলেছেন: ভালো বলেছেন।
লেখক বলেছেন: হুমায়ূন আহমেদের একটা গল্প আছে- খেজুর কাঁটা দিয়ে চোরের চোখ তোলা হবে। সেটা নিয়ে পুরো গ্রামে উৎসব উৎসব রব।
জাতির আত্বা আজ শান্তি পাইছে। জাতি আজ পবিত্র হইছে। এত দিন পাপী ছিল। এই বার আমাগো দেশে আল্লাহর রহমত এর বন্যা বইবে।
লেখক বলেছেন: আর যাই হোক, আল্লাহর কাছে বন্যার জন্য ফরিয়াদ করবেন না প্লিজ। অনেক সমস্যা হয় মানুষের।
দূর আকাশের নীল তারা বলেছেন:
লেখক বলেছেন, মৃত্যুদণ্ড নিঃসন্দেহে বর্বর একটি প্রথা। আর সপরিবারে খুন খুব সভ্য প্রথা। শালা রাজাকার।
আমেনেষ্টি ইন্টারন্যাশনালের কথা বলছেন্ এই আমেনেষ্টি ইন্টারন্যাশনাল কি আমেরিকার গুয়ানতানামো কারাগার বন্ধের ব্যাপারে একবারও প্রতিবাদ করেছিল?
লেখক বলেছেন: গুয়ান্তানামো নিয়ে অ্যামনেস্টি প্রতিবাদ করেনি, এটা ঠিক নয়। দেখুন এইখানে
নীজর্ন বলেছেন:
অনেক গোলো পোস্ট পরেছে এই টপিক নিয়ে যার বেশির ভাগ ই ৩-৪ লাইনের বেশি না। যেগুলো আসলে বিশে্লষন ধমী কিছু নেই যা আপনার তাতে পেলাম এজন্য আপনাকে ধন্যবাদ।শেখ মুজিব অবিসংবাদিত নেতা এতে আপতি নেই। উনার শাসনামল নিয়ে যদিও কিছো আপতি আছে তরপর ও বলব উনাকে হত্যা করা ঠিক হয়নি। এবং হত্যার পর শাহরিয়ার- ফারুক গং যা করেছে তাও সমথন যোগ্য নহে। তাই উনাদের এই শাস্তিটা পাওনা ছিল। এখন সবচেয়ে খারাপ লাগছে যে কিছু মানুষ এটা নিয়ে রাজনিতী করছে। অন্ব ভক্ত দেখাতে গিয়ে এমন কাজ করছে যে উনাদের মনুষত্য নিয়ে আমি আসলেই শংকিত। আশা করব আওয়ামি লীগ এবার তাদের রাজনীতি করার কাজে এই ইস্যু ব্যবহার করা বন্ব করবে। সাথে সাথে মানুষ নামের কিছু পাণী গোলো আবার তাদের মনুষত্য ফিরে পাক এই আশা করছি।
ভালোকথা... বলেছেন:
আপনে একটা খুব ভোদাই কিসিমের দুই মুক্ষা সাপ, মনে হয় নিজেরে চালাক ভাবেন বেশী
লেখক বলেছেন: আপনার অনুমান অনেকটাই সঠিক বলে মনে হচ্ছে। যে কোনো মানুষই নিজেকে সাধারণত চালাক ভাবেন। এটাও হয়তো ঠিক যে, আমি কিছুটা ভোদাই কিসিমের। তবে সাপকে আমি একটু ভয় পাই। এই জায়গায় কি অন্য কোনো উপমা ব্যবহার করতে পারেন, দয়া করে?
ধন্যবাদ।
জাতেমাতাল বলেছেন:
মৃত্যুর উল্লাস জীবিত মানুষের দেহ মনে উত্তেজনা বয়ে আনে...
লেখক বলেছেন: এর অন্যতম কারণ হতে পারে, সদাবিষণ্ন এই জাতির আসলে উৎসবের উপলক্ষ খুব বেশি নেই। ফলে তারা প্রাচীন রোমানদের মতো মানুষ হত্যা করে উৎসব পালনের চেষ্টা করে।
লেখক বলেছেন: বর্বর দেশগুলোর তালিকা তৈরি করলে তার মধ্যে মুসলমানপ্রধান দেশগুলো মনে হয় সর্বাগ্রে থাকবে। কী বর্বরতা!
মানবী বলেছেন:
কারো মৃত্যু নিয়ে উল্লাস অত্যন্ত নীচ ও ঘৃন্য মানসিকতা প্রকাশ করে। সপরিবারে জাতির জনককে হত্যা করা হলে তা নিয়ে উল্লাস যেমন মানা যায়না, তেমনি মানা যায়না তাঁর হত্যাকারীদের ফাঁসী নিয়ে উল্লাস। বিচারের মাধ্যমে অপরাধী শাস্তি পেয়েছে, বিষয়টি শান্ত ও ভদ্রভাবে গ্রহন কারাটাই স্বাভাবিক ও মানবিক হতো।দুঃখজনক হলো জাতি হিসেবে আমরা দিন দিন ভয়ংকর ও পাশবিক হয়ে উঠছি। আগামী দিন যাঁরা ক্ষমতায় আসবেন তাঁরা এর চেয়েও নির্মম কোন আচরন করে নিজেদের (?)শ্রেষ্ঠত্বের প্রমান দিতে চাইবেন, পরের জন আরো ভয়ংকর কিছু করে। আমাদের রাজনীতিবিদদের কল্যানে নিজের অজান্তেই আমরা প্রতিদিন প্রতিশোধ, প্রতিহিংসা আর নিষ্ঠুরতার প্রতিযোগিতা করে যাচ্ছি...
তবে কেউ জয়ী হতে পারছিনা..!
কে কার চেয়ে কতো ভয়ংকর ও নির্মম হতে পারি, শেষ হাসিটা যেনো তারই!!!
শুধু ভুলে যাই এসবের শেষ বলে কিছু নেই....
লেখক বলেছেন: ঠিকই বলেছেন আসলে। জাতি হিসেবে আমরা দিন দিন ভয়ংকর ও পাশবিক হয়ে উঠছি। মানুষের মৃত্যুই এই দেশে উৎসবের অন্যতম প্রধান উপলক্ষ!
ঘোর-কলিযুগ বলেছেন:
জ্বি ভুল বুজি নাই। কারো পক্ষে বা বিপক্ষে আমারও কহতব্য কিছু ছিলনা। শুধু সময়ের, ঘটনাঘটনের কিছু নোক্তা টুইকা রাখা.............................................................
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্তব্ধতা' বলেছেন:
অনেক সুচিন্তিত ব্লগারই উপরে মন্তব্য করেছেন।আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমাদের চিন্তার সংকীর্ণতা দেখে।কেনো প্রতিটি বিষয়কেই রাজনৈতিক প্রেক্ষাপটেই বিচার করতে হবে? কথা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট এবং এর যৌক্তিকতা নিয়ে।এখানে আলীগ/বিএনপি আসছে কেনো? খুব কমসংখ্যক মন্তব্যকারীকেই দেখলাম রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে একটি অবস্থান থেকে ব্যাপারটিকে অনুধাবন করতে পারছেন।ক্যাপিটাল পানিশমেন্ট এর বিরোধিতা আর বঙ্গবন্ধুর বিচারের বিরোধিতা দুটোর পার্থক্য নিরূপন করাটা কি এতটাই দূরহ কাজ? মৃত্যুদন্ড প্রথার বিরোধীতা মানেই একজন রাজাকার হয়ে গেলো? বা নিজামীর বিরোধীতা মানেই কি একজন ভারতীয় দালাল হয়ে গেলো? কি সব হাস্যকর যুক্তি ও মন মানসিকতা নিয়ে বিচরণ করি আমরা? মনুষ্য প্রজাতি (বিশেষ করে এই দেশের) যে কেন এখনও ঘাস খাওয়া শুরু করেনি এই ব্যাপারটি বড়ই আশ্চর্যের। লেখক বলেছেন: অদ্ভূত এক হাস্যকর মানসিকতা নিয়ে এই দেশে বাস করছি আমরা। মৃত্যুদণ্ড প্রথার বিরোধিতামাত্রই যে কাউকে রাজাকার সাব্যস্ত করা এখানে খুবই স্বাভাবিক, নিজামী-মুজাহিদদের বিরোধিতা করলেই তাকে ভারতীয় দালাল আখ্যা দেওয়া এখানে খুব স্বাভাবিক।
আপনার এই পর্যবেক্ষণটিও গুরুত্বপূর্ণ- খুব কমসংখ্যক ব্লগারই আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে একটি অবস্থান থেকে দাঁড়িয়ে ব্যাপারটিকে অনুধাবন করতে সক্ষম হয়েছেন।
পারভেজ আলম বলেছেন:
মৃত্যুদণ্ড মোটেই বর্বর কোন বিষয় না। বরং আধুনিক যুগে যে কয়টা বর্বরতার সৃষ্টি হয়েছে তার একটা হচ্ছে মৃত্যুদণ্ড না দিয়ে জেলখানায় আটকে রাখা।
লেখক বলেছেন: মৃত্যুদণ্ড তাহলে বর্বর প্রথা বলে মনে করছেন না আপনি? অবশ্য সেটা স্বাভাবিকই হয়তো!
মগ্নতা বলেছেন:
প্রাণভিক্ষার আবেদন নিয়ে ধূম্রজাল
স্টাফ রিপোর্টার
প্রাণভিক্ষার আবেদন করেননি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশীদ খান। তার মেয়ে জানান, বাবা প্রাণভিক্ষার আবেদন জানাবেন না।
এদিকে গতকাল লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে প্রচার করা হলেও পরিবারের সদস্যরা জানান, তিনিও প্রাণভিক্ষার আবেদন করেননি। পরিবারের একটি সূত্র জানায়, সৈয়দ ফারুক রহমান তাদের জানিয়েছেন রিভিউ পিটিশন খারিজ হলেও তিনি প্রাণভিক্ষার আবেদন জানাবেন না। রিভিউ পিটিশন দায়েরের আগেই মেজর (অব.) বজলুল হুদা, মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন ল্যান্সার ও কর্নেল (অব.) মহিউদ্দিন আহমদ আর্টিলারি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে জানায় কারা কর্তৃপক্ষ। তবে তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং পরিবার জানিয়েছেন প্রাণভিক্ষার আবেদনের যে প্রচারণা চালানো হয়েছে তা সঠিক নয়। ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আইন অনুযায়ী প্রাণভিক্ষার আবেদন করা হয় রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর। রিভিউ পিটিশনের আগে প্রাণভিক্ষার আবেদনের আইনগত কোনো ভিত্তি নেই। তিনি বলেন, কনডেম সেলে মৃত্যুর প্রহর যারা গুনছেন তাদের কাছ থেকে চাইলে সবকিছুই আদায় করা যায়।
রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন, রিভিউ হচ্ছে আদালতের শেষ ও চূড়ান্ত প্রক্রিয়া। রিভিউর রায় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছার দিন হতে পরবর্তী ২১ থেকে ২৮ দিনের মধ্যে তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সরকার তার আগেই ফাঁসি কার্যকর করার মাধ্যমে আরেকটি হত্যাকাণ্ড ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।
লেখক বলেছেন: সুলতান শাহরিয়ার রশীদ ছাড়া বাকি চারজনই প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন- এটাই সত্যি।
কৌশিক বলেছেন:
ইন্ট্যারেস্টিং হলো খুনীদের পক্ষে মানবাধিকার সংস্থাগুলো বিশেষভাবে দৃষ্টি দিয়ে থাকে -
লেখক বলেছেন: আপনার পর্যবেক্ষণে একটু ভুল আছে। যেমন অ্যামনেস্টি বঙ্গবন্ধুর খুনিদের শাস্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা শুধুমাত্র মৃত্যুদণ্ড প্রথার বিরোধিতা করেছে।
এনটনি বলেছেন:
"বঙ্গবন্ধুর খুনীদের মৃত্যুদন্ডে জাতি হিসাবে আমরা দায়মুক্ত হয়েছি" এই কথাটায় আপত্তি আছে......জাতি হিসাবে আমাদের দায়মুক্তি হবে যখন যুদ্ধাপরাধীদের বিচার হবে.....
লেখক বলেছেন: 'দায়মুক্তি' কথাটা আওয়ামী প্রচারণার একটি অংশ।
লেখক বলেছেন: মৃত্যুদণ্ড প্রথার বিরোধিতা করাকে কেন সুশীল বিলাপ মনে হল?
নীল ভোমরা বলেছেন:
সহমত!
লেখক বলেছেন: ধন্যবাদ।
শামীম রিয়াজ বলেছেন:
চোউক্ষে পানি আয়া গেল!
লেখক বলেছেন: সেক্ষেত্রে সবসময়ই বসুন্ধরা টিস্যু সঙ্গে রাখা আপনার চোখের সুস্থতার জন্য ভালো হবে। রুমাল দিয়ে হালকা করেও চোখ ঘষে নিতে পারেন।
সুধাসদন বলেছেন:
শেখ মুজিব নিহত হবার ৪ বছর আগে স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। মুজিবামলে ৩০ হাজার বিরোধী রাজনীতিককে বিনা বিচারের হত্যা করা হয়। অথচ তাদের বিচারের কোন নাম নেই। অবস্থা দেখে মনে হয়, তাদের জীবনের কোন দাম নেই আওয়ামী লীগের কাছে।
ওবায়েদ বলেছেন:
যে খুন করেছে অন্যায় ভাবে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। যে লোক অন্যজনকে অন্যায় ভাবে খুন করলো, বিচারে তার মৃত্যুদন্ড হতেই পারে। প্রকাশ্যে হলে খুনা খুনি কমে যাবে।কিন্তু কারো মৃত্যুদন্ডে বা মৃত্যুতে উল্লাস করা মেনে নেওয়া যায় না।
অ্যামাটার বলেছেন:
বিষয়টা জটিল।
হাইফেন বলেছেন:
হুনো বচ তুমার পুস্টের কনটেন্ট লইয়া আমার মাথাব্যথা নাই, আমার কতা অইলো আইজ ইট্টু আগে দ্যাকলাম একখান পুস্টে লেকচে লাশের উপ্রে নাকি জুইত্যা মারচে। এইডা পইড়া আমার ম্যাজাজ খারাপ হইয়া গ্যাচে। আইজ সিদ্ধান্তে আইলাম চিন্তায় চেতনায় বেশিরভাগ বাঙালিই একেকজন চুতমারানি।
ইশতে আশিক বলেছেন:
অপরাধের শাস্তি কোন উতসবের ব্যাপার নয় , সস্তির ব্যাপার। কিন্তু আজ আমরা যা দেখছি তা ছোটলোকীর চরম সীমা লঙ্ঘন করেছে। আমাদের রাজনৈতিক দলের কর্মীরা কোন শ্রেনী থেকে উঠে এসেছে তা ভাবতেউ ঘৃনা হয়।
লুথা বলেছেন:
আমরা বাঙ্গালীরা হইতেছি হুজুগে মাতাল...এই বাঙ্গালীরাই আবার ২০১৪'তে আঃলীগকে ভোট দিবে না...তখন তারাই আবার মুজিবের নাম ভুলে যাবে, আজকে তারাই আবার শেখ শেখ করে করে নিজের মুখে ফেনা তুলতেছে...মাঝে মাঝে চিন্তা করি, আসলেই কি এই বাঙ্গালী শেখের বিচার চাইছিলো ?? তাইলে ৯১ এবং ২০০১ এ কেন বিএনপি-জামাত কে ক্ষমতায় নিয়ে আসছিলো ??
হঠাত করে এতো দেশপ্রেম এবং মুজিব প্রেম কোথা থেকে আসলো ??? নির্লজ্জ আমরা ...
অমাবশ্যার চামচিকা বলেছেন:
মৃত্যুদন্ড নিয়ে উল্লাস করা মোটেও সমর্থন করিনা।
সবাক বলেছেন:
আ.লীগের হাতে আর একটা ইস্যু আছে। সেটারে ঝুলাইয়া রাখবো আগামি নির্বাচন পর্যন্ত। একটু অগ্রগতি দেখিয়ে বলবে আবারো ভোট দাও, বিচার সম্পন্ন করি। আবার ক্ষমতায় যাই।
মৃত্যু নিয়ে উল্লাসে তেমন কোন অনুভূতি হয় নাই। এর চাইতেও নোঙরা বিষয় আশেপাশেই ঘটে। এটাতো মামুলি।
নতুন রাজা বলেছেন:
অফটপিকঃ কোন একটা পোষ্টে দেখলাম, আপনি উইন্ডোজ ৭ খুজছেন। পেয়েছেন? না পেলে একটু জানাবেন প্লিজ। একটা ফ্রি ৩২ বিট উইন্ডোজ ৭ সাইট আছে। আমি নামিয়ে ইন্সটল করেছি। পারফর্মেন্স-এ আমি পুরোপুরি সন্তুষ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন "কি" লাগে না। এমনকি আপনি অরিজিনাল-এর মতো আপডেট-ও করতে পারবেন। কিন্তু সাইজ ৩ গিগার কাছাকাছি। প্রয়োজন হলে বলবেন...
জাহিদ আহমেদ বলেছেন:
িসপাহী বলেছেন: সৌদি আরবে প্রকাশ্য মৃত্যুদন্ড দেয়ার কারনে বোধহয় পৃথিববির সবছেয়ে কম অপরাধ সেখানেই হয়। - একমত!মৃত্যুদন্ড না থাকলে পৃথিবী আরো ভয়াবহ হয়ে উঠতো। নিশ্চয় এটা বির্তকিত বিষয়, কিন্তু আমাদের নিরাপদে বেচে থাকতে হলে মৃত্যুদন্ডের প্রয়োজন রয়েছে।
পৃথিবী সভ্য হয়নি, হবেও না। এটা প্রকৃতিরই নিয়ম। এ নি্য়ম কেউ ভাংতে পারবে না।
বাকীদেরো মৃত্যুদন্ড কার্যকর করা দরকার। ভবিষ্যতের খুনিরা দেখুক কি নির্মমভাবে হত্যাকারীদের ফাসি দেয়া হয়। এদের জন্যই আজ বাংলার মানুষ কাদে।
আরাফাত৫২৯ বলেছেন:
আপনি একটা কমেন্টের উত্তরে লিখেছেন, "খুনিদের পক্ষে নয়, শুধুমাত্র মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে বলছি।"তাহলে জেনারেল সকল খুনীদের নিয়ে সমলোচনা করুন, খামাখা বঙ্গবন্ধুর খুনীদের উদাহরণে টানলেন কেন??
ইসলামেও খুনের বদলা খুন দিয়েই নিতে বলা হয়েছে। আর এইসব বড় বড় কথা নিজের কেউ খুন হবার পর বইলেন।
বুঝে-শুনে এবং চিন্তা করে, আপনার মতামতকে শ্রদ্ধা জানিয়ে "মাইনাস" জ্ঞাপণ করে গেলাম।
দুরন্ত ইসলাম বলেছেন:
" িসপাহী বলেছেন: সৌদি আরবে প্রকাশ্য মৃত্যুদন্ড দেয়ার কারনে বোধহয় পৃথিববির সবছেয়ে কম অপরাধ সেখানেই হয়। - একমত!মৃত্যুদন্ড না থাকলে পৃথিবী আরো ভয়াবহ হয়ে উঠতো। নিশ্চয় এটা বির্তকিত বিষয়, কিন্তু আমাদের নিরাপদে বেচে থাকতে হলে মৃত্যুদন্ডের প্রয়োজন রয়েছে।
পৃথিবী সভ্য হয়নি, হবেও না। এটা প্রকৃতিরই নিয়ম। এ নি্য়ম কেউ ভাংতে পারবে না।
বাকীদেরো মৃত্যুদন্ড কার্যকর করা দরকার। ভবিষ্যতের খুনিরা দেখুক কি নির্মমভাবে হত্যাকারীদের ফাসি দেয়া হয়। এদের জন্যই আজ বাংলার মানুষ কাদে। "
আপনার সাথে আমি এক মত। খুনীরা বেচে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে। আপনার কাছে কি মনে হয় তাদের বেচে থাকার অধিকার আছে?
কাউকে মেরে ফেলে আবার যদি বলে, বেচে থাকার অধিকার আছে সেটা ঠিক নয়।
আমি বাস্তবতার প্রয়োজনেই মৃত্যুদন্ড সমর্থন করি। উতসব তো আর সরকার করাচ্ছে না। মানুষ যখন দেখছে ৩৮ বছর পর ঠিকই দাম্ভিক খুনীদের ফাসি হচ্ছে তখন মানুষ তো উল্লাস প্রকাশ করতেই পারে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















