আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

কবিদের প্রতারণার ফাঁদে প্রবাসী নারীরা : অবশেষে মাঠে নামলো গোয়েন্দা সংস্থা

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩১

শেয়ারঃ
0 1 0

কানাডা থেকে প্রকাশিত নতুনদেশে ঢাকার পাঁচ কবির প্রতারণার ঘটনা নিয়ে পর পর দু সংখ্যায় কবির প্রতারণার ফাঁদে প্রবাসী নারী এবং একজন রোকন সাকুরের প্রতারণার চিত্র শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা ব্যাপক আলোড়ন তোলে বিভিন্ন মহলে। দেশে-বিদেশে শত শত ব্লগার ও ফেসবুকজীবী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আবার অনেকে প্রতারক কবিদের পক্ষ নিয়ে ফেসবুকে প্রচারণা চালানোর চেষ্টাও করে। নতুন দেশের চলতি সংখ্যায় নতুন কোনো কবির বৃত্তান্ত প্রকাশিত না হলেও চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশিত হয়েছে।

নতুনদেশের সাম্প্রতিক রিপোর্টে জানানো হচ্ছে- "কবিতায় প্রলুব্ধ করে প্রবাসী নারীদের প্রতারণা করা নিয়ে নতুনদেশ ডটকম এ প্রকাশিত প্রতিবেদনটি এখন ঢাকার গোয়েন্দাদের হাতে। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার অপরাধ দমন সেলের পক্ষ থেকে রিপোর্টটির ব্যাপারে নতুনদেশের কাছে খোঁজখবর নেওয়া হয় এবং তারা এ সংক্রান্ত বিস্তারিত তথ্য- চায়।"

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, "সাইবার প্রতারণার ক্ষেত্রে সংঘবদ্ধ বড় একটি অপরাধী চক্রকে ধরতে সরকারের গোয়েন্দারা কাজ করছেন। কবি নামধারীদের প্রতারণার এই তথ্য-উপাত্ত তাদের অনুসন্ধানে সহায়তা করবে বলে তারা মনে করছেন।"

এই ধরনের ব্যতিক্রমী ঘটনায় গোয়েন্দা সংস্থার জড়িত হওয়ার নজির এর আগে সম্ভবত নেই। সাইবার ক্রাইম দমনে গোয়েন্দা সংস্থার দক্ষতা আছে কি নেই- তাও আমাদের অজানা। ঘটনা কোনদিকে এগোচ্ছে- সেটাই এখন দেখার বিষয়। গোয়েন্দা সংস্থার জালে ঢাকার কোন্ কোন্ কবি আটকা পড়ছে- সেটাই এখন কৌতূহলের বিষয়।

সংযুক্তি
এরা কবি...

 

প্রকাশ করা হয়েছে: সমসাময়িক  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৪
মদন বলেছেন: ভাগ্যিস কবিতা লিখি না :P
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৬

লেখক বলেছেন: হাত মেলান। আমিও আপনার লাইনে।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৭

লেখক বলেছেন: মানে কবিতা লিখেন? যদি সেটা না হয়, তাহলে অসুবিধা নেই। আপনি নিরাপদ।

৩. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৯
স্পেলবাইন্ডার বলেছেন: গতকাল পরিমল মজুমদার নামে এক ব্লগার কবির পোস্টটি পড়েছেন?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: হুম পড়েছি। এইটাই তো!

৪. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪০
দ্যা ডক্টর বলেছেন: জেলে গেলে নাকি কবিদের প্রতিভা বিকশিত হয়।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫১

লেখক বলেছেন: সেটা হওয়ারই কথা। কিন্তু কারা প্রকোষ্ঠে কাগজ-কলম দেবে তো?

৫. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪১
হায়রে দুনিয়া বলেছেন: আমাদের সামুর ২-৩ জন সেলিব্রিটি ব্লগারও নাকি এতে জড়িত ;)

এই বিষয়ে আপনি কি জানেন?

আপনি যখন প্রথম খবরটা দিসিলেন, আমি লিখসিলাম যে আমার খবরটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই।

ভুল বুঝসিলাম মনে হইতাসে। আমি ভাবিই নাই যে পানি এতদুর গড়াইতে পারে।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: কন কি! সেলিব্রিটি ব্লগারদের নিয়ে একটু হিন্টস দেন। আরেকটা পোস্ট নামায়া দিই।

নতুন দেশের সম্পাদক সেরীন ফেরদৌস বলছেন, তিনি পাঁচ কবির প্রতারণা সম্পর্কে ডিটেইলস তথ্য পেয়েছেন প্রমাণসহ। তবে তিনি দাবি করছেন, আরো অনেক কবি এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত রয়েছেন।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৫

লেখক বলেছেন: শুনে আরো অবাক হবেন, পঞ্চকবির এক কবি শাহবাগ আজিজ সুপার মার্কেটে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত। যদিও সেই ঘটনা অন্য কবি-সাহিত্যিকরা মিলে ধামাচাপা দিয়েছেন।

৭. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৭
হরিসূধন বলেছেন:
রোকন কি সামুর "আবাল' রোকন?

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: নাহ্। তবে নামে মেলে শুধু একজন, যদিও নিশ্চিত না!

৮. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৯
দূরে কোথাও বলেছেন: ফেসবুকে কবিদের নামগুলো দেখে কষ্ট লাগল
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: এখানে অবশ্য কথা আছে। ফেসবুকে ঢালাওভাবে যেসব কবির নাম বলা হচ্ছে, তাদের মধ্যে কারো কারো নাম শ্রেফ পূর্ব শত্রুতাবশত জড়ানো হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: কবি হওয়া তো খারাপ কিছু না, তবে প্রতারণা করা খারাপ, নিন্দনীয়, ঘৃণ্য।

১০. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৭
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: কবিরা লুল হই এইডা পুরান কথা।এই নিয়া এত ত্যানানোর মানে নাই :)
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: গোয়েন্দা সংস্থা যেখানে মাঠে নেমে গেছে, সেখানে আমরা ব্লগার হয়ে নীরব থাকি কী করে?

১১. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৯
মজার মানুষ বলেছেন: আজ কাল কবি বলে যারা পরিচিত তারা যা লিখে তাকে ঠিক কবিতাই মনে হয় না। এই কবিতা পইড়া মাইয়ারা আবার ওগো প্রেমে মইজা ও যায়??? ওদের নজরুল, রবীন্দ্র ও জীবনানন্দ পড়তে দেন কেউ। তাইলে আর এগুলারে কবি আর এগুলার লেখাকে কবিতা মনে হইবো না।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৩

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। ওই মেয়েদেরও যেন কোনো কাম-কাজ নেই, হাবিজাবি কবিতা পড়ে প্রেমে মজে যায়, আর ভিডিও ক্যামেরা যোগান দেয়। অদ্ভূত!

১২. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৩
রােসল আহেমদ বলেছেন: ছবিটা কি ভিক্টিমদের কারও?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৪

লেখক বলেছেন: না, ইনি একজন মডেল। নাম সোনিয়া আলী। নতুনদেশ পত্রিকার আয়োজনে ছবিটি তোলা হয়েছে। আমি সেখান থেকে মার্ছি।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: সময়োচিত লেখা। আমি নিজেও ওটা নিয়ে লিখবো ভাবছিলাম। আপনি আগেই লিখে ফেললেন। :(

১৪. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৮
সিনসিয়ার বলেছেন: বস নতুন দেশের নিউজের কোন বিশ্বাসযোগ্যতা নাই, শালারা হয় কাটতি বাড়াইতে নয় ইনটেনশনালি কয়েকজনরে হ্যারাস করার লাইগা রিপোর্ট খান ছাড়ছে...এইখানে (রিপোর্টের পেছনে) আপনের দুয়েকজন ইয়ার-দোস্তের হাত/মাথা থাকলেও থাকতে পারে ;) ...প্রথম তারাই (এইখানে পড়েন তিনজন ;) ) রিপোর্টখানা আম পাবলিকের নজরে আনতে ভূমিকা রাখছে...ঘটনা সেরকম হলে কিন্তু সেইরম হইবে...

প্রথমে এক শিষ্যকে দিয়ে কোন এক বালছাল অনলাইন ম্যাগে একটা রিউমার ছাড়া...তারপরে ফেসবুক ও ব্লগে সেই রিপোর্টরে এবং রিপোর্টাররে তুলাধুনা করা (এইখানে পড়েন ম্যাঙ্গো পাবলিকের নজরে আনা)...যার থেকে ইনস্পায়ার হয়ে মানবজমিনরে রিপোর্ট করতে পারসু্য়েড করা...তারপরে মানবজমিন এর রিপোর্টকে সূত্র হিসেবে উল্লেখ করে ফেসবুক এবং ব্লগে আরো একবার হাংকিপাংকি করা....

ওদিকে টার্গেটেড কবিদের কিন্ত ঘুম হারাম...কামাইরুজী বন্ধ হওয়ার জোগাড়...রেপুটেশানের বারোটা...ভবিষ্যতে মিডিয়ায় সন্দেহজনক চরিত্র সন্দেহে সুশিল মালিকগণ কর্তৃক এড়ায়ে চলা....মামুর নৌকায় গ্লাস না পাওয়া...

যা হইতেছে, সরাসরি নাম উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করলেও যাদের সন্দেহ করা হচ্ছে তাদের এতো ক্ষতি করা সম্ভব হইতো না...

আমাদের গ্রামে এরকম টেকনিক মাঝেমধ্যে প্রতিপক্ষকে সায়েস্তা করতে প্রয়োগ করা হয়...ভিলেজ-পলিটিক্সে এই রীতি জায়েজ এবং বহুত পুরান...
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: ব্রাত্য রাইসুর বিডিনিউজ আর্টস, কিংবা মারুফ রায়হানের মাটি, কিংবা ফরিদ কবিরের নতুনধারা কিংবা অন্য কোনো সাময়িকী বা অনলাইন সাময়িকীতে যদি এই ধরনের প্রসঙ্গ নিয়ে প্রতিবেদন আসতো, তাহলে সেটা নিয়ে বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন দাঁড়াতোই। কারণ ঢাকার কবিদের দলাদলি কার না জানা! কিন্তু নতুনদেশের নেপথ্যে যারা আছেন, সেরীন ফেরদৌস এবং শওগাত আলী সাগর- তাদের সঙ্গে সাহিত্যজগতের দূরতম সম্পর্কও নেই। তাহলে তারা কেন 'ইনটেনশনালি কয়েকজনরে হ্যারাস করার লাইগা' এই প্রতিবেদনগুলো ছাপবে? রোকন সাকুরদের হ্যারাস করে তাদের কিইবা লাভ? তবে হ্যাঁ, নতুনদেশ চমক সৃষ্টি করার জন্যও অনেকসময় নানা ধরনের খবর ছাপে। যা মাঝেসাঝে মানবজমিন কিংবা আমাদের সময়ের খোরাক হয়ে থাকে।

হ্যাঁ, ভিলেজ পলিটিক্সের ধরনের সঙ্গে মেলে বটে, কিন্তু সেরীন ফেরদৌসের কাছে তো ডিটেইল প্রমাণ আছে। দ্বিতীয় পর্বে তার কিছু তিনি প্রকাশও করেছেন চ্যাটলগ সহ। তাছাড়া ফেসবুকে তো দেখছি, অনেক প্রতিষ্ঠিত কবি সেরীনের রিপোর্টের সপক্ষে সাক্ষ্যও দিচ্ছেন।

১৫. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:১২
'লেনিন' বলেছেন: একটা দুইটা কবিতা লিখছিলাম ছড়া আবার মেলাসংখ্যক। কী দেশে যে বাস করি। কবে না জানি শুনবো সাউথ আফ্রিকা/নাইজেরিয়ার মতো বিলিয়ন বিলিয়ন ডলারের স্কাম মেইল প্রতারণা শুরু করছে বাঙালিরাও!
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪৩

লেখক বলেছেন: আরে ভাই, আর বলবেন না। প্রকৃত কবিরাও এখন লজ্জায় মরে যাচ্ছেন। সেদিন এক প্রতিষ্ঠিত কবি আফসোস করে বললেন- কবিতার জগৎটা নোংরামিতে ভরে গেছে।

আপনার অপ্রকাশিত কবিতা আর ছড়াগুলো আপাতত তালা মেরে রাখেন। সবার আগে মান-সম্মান। ;)

১৬. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৩
সিনসিয়ার বলেছেন: পঞ্চকবির এক কবি শাহবাগ আজিজ সুপার মার্কেটে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ফেসবুকে ঢালাওভাবে যেসব কবির নাম বলা হচ্ছে, তাদের মধ্যে কারো কারো নাম শ্রেফ পূর্ব শত্রুতাবশত জড়ানো হয়েছে ।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ, কয়েকজনের নাম জড়ানো হচ্ছে শ্রেফ শত্রুতাবশত।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪৪

লেখক বলেছেন: আবার দিলাম।

১৮. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫৫
সিনসিয়ার বলেছেন: বস পোষ্টখান মুইছা দিলাম, কিন্তু আমি নিশ্চিত কিছু সময় সেই ব্লগে কোন পোষ্ট আছিল না...আমি নিশ্চিত...পর্যবেক্ষণ করতে আছি...

দ্বিতীয় পর্বে তার কিছু তিনি প্রকাশও করেছেন চ্যাটলগ সহ। তাছাড়া ফেসবুকে তো দেখছি, অনেক প্রতিষ্ঠিত কবি সেরীনের রিপোর্টের সপক্ষে সাক্ষ্যও দিচ্ছেন।-কি সাক্ষ্য দিচ্ছে, এই কবিরা পরকীয়া/হালাল প্রেমের বিনিময়ে কিছু সন্মানী নিতো? তো এতে কি সমস্যা? আপনে সার্ভিস নেবেন, আপনের অবস্থা সার্ভিসদাতার তুলনায় অনেক বেশি সচ্ছল আর আপসে সার্ভিসের ফি দেবেন না? আবার সার্ভিস দেয়া বন্ধ করলে সেইটা নিয়ে মিডিয়ায় আসবেন- এইটাইবা কেমন বিচার?

আমি কিন্তু মোটামুটি নিশ্চিত - যা যা প্রচারিত হইতেছে তার ভেতরে ফাক্টের চেয়ে পোয়েটিক্স (পোয়েট্রি+পলিটিক্স) বেশি ।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩০

লেখক বলেছেন: তার আসলে দুইটা নিক। একটা হল এইটা, আর একটা এইটা

সাক্ষ্য মানে এইরকম-
যেমন মুজিব মেহদী বলতেছেন, তিনি রোকন সাকুরের প্রকৃত পরিচয় শনাক্ত করতে পেরেছেন। এর মানে তো এই না যে, তিনি অন্ত্যমিল ধরে শনাক্ত করেছেন। আপনি হয়তো জানবেন, ঢাকায়ও এদের ওইরকম কাণ্ডকীর্তি আছে, সেইসবের সূত্রে মুজিব এবং আরো অনেকেই তাদের শনাক্ত করেছেন। এইটাকে আমি 'সাক্ষ্য' আখ্যা দিয়েছি।

তবে হ্যাঁ, পোয়েটিক্স হয়তো থাকতে পারে। যেমনটা ফেসবুকে, যদি লক্ষ্য করে থাকে, মাহবুব মোর্শেদও প্রমাণের বিস্তর চেষ্টা করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমি মোটামুটি নিঃসন্দেহ যে, একটা নির্ভেজাল সাইবার ক্রাইমের উদঘাটিত হতে যাচ্ছে শীঘ্রই।

১৯. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৯
'লেনিন' বলেছেন: ফিফা:আপনার অপ্রকাশিত কবিতা আর ছডা়গুলো আপাতত তালা মেরে রাখেন। সবার আগে মান-সম্মান।

ধুর! ওগুলো আগেই প্রকাশিত। নতুন কোনো কিছু লেখার সময় বা স্পৃহা কোনোটাই এক হচ্ছেনা। সুতরাং নতুন কিছু সহসা লেখা হবেনা।

কথা হচ্ছে গোয়েন্দা তৎপরতা শুরু হলেও গোয়েন্দা বাবাজিরা কাজের কোনো কম্মো জানে তো নাকি?
২৩ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: আমারও তো সেই একই প্রশ্ন। :(

২০. ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪০
আইরিন সুলতানা বলেছেন:

Click This Link

এই লিংকে ব্লগার মানুষ একটা প্রশ্ন করেছিল....
২৩ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: রেজা ঘটক রোকন সাকুরের বন্ধু। তবে উনি জড়িত কিনা জানি না।

আইরিন, আপনি জানেন আমি কিন্তু ভালো, সজ্জন এবং সচ্চরিত্র। ভয়ে আছি, নতুনদেশে একটামাত্র অভিযোগ আমার পুরো ব্লগ ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। আমার অবশ্য আস্থা আছে, এই ধরনের অভিযোগ আপনি বা ব্লগের অন্য কেউ করতেই পারেন না!

 

মোট সময় লেগেছে ১.১০১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ