আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ব্লগারকে নিয়ে অ্যাপল আর পুলিশের বাড়াবাড়ির নিন্দা জানাই

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৩

শেয়ারঃ
0 1 0

ঘটনা সামান্য, তবে নাটকীয়তায় তুলনা কেবল বাংলা সিনেমা। ক্যালিফোর্নিয়ার এক বারে গিয়েছিলেন অ্যাপলে কর্মরত প্রকৌশলী গ্রে পাওয়েল, যিনি একজন আলোকচিত্রীও। মাতাল হয়ে সেখান থেকে ঘরে ফেরার পর তার বোধোদয় হয়, সঙ্গে থাকা আইফোনটি ফেলে এসেছেন মদের টেবিলে বা অন্য কোনোখানে। সাধারণ আইফোন হলে কথা ছিল না, কিন্তু সেটা ছিল আইফোন ৪জি সংস্করণের আনকোরা আইফোন, যা অফিসিয়ালি এখনো রিলিজ হয়নি, এমনকি যে ফোন সম্পর্কে সংবাদমাধ্যমেরও কোনো ধারণাই নেই। ফোনটি নিয়ে অ্যাপল কঠোর গোপনীয়তা রক্ষার নীতি মেনে চলছিল। নির্বাচিত প্রকৌশলীদেরই শুধু পরীক্ষামূলকভাবে ফোনটি ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল। কথা ছিল, আগামী জুনে অ্যাপলের ডেভেলপার কনফারেন্সে নতুন এই ফোন সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে।

হাটে হাঁড়ি ভাঙা
ফোন হারানোর কদিন পর হাটে হাঁড়ি ভাঙে বিশ্বজুড়ে জনপ্রিয় ব্লগ গিজমোডো। ব্লগের এক পোস্টে আইফোনের ৪জি সংস্করণের যাবতীয় ফিচার তুলে ধরে তারা। বিশ্বজুড়ে সেটা কেমন আলোড়ন তুলেছিল, তা বোঝা যায় একটি তথ্য থেকে- শুধু ওই একটি পোস্টই মিনিটকয়েক আগ পর্যন্ত ৮,৯৭৪,৫৫৪ বার পঠিত হয়েছে। সমীকরণটা সরল। বার থেকে মাতাল প্রকৌশলীর ফোনটা কুড়িয়ে পেয়েছিলেন গিজমোডোর এক ব্লগার। তবে গিজমোডো ব্লগ কর্তৃপক্ষ জানাচ্ছে, ফোনটা ব্লগার সরাসরি পাননি, অজ্ঞাতনামা এক ব্যক্তি পাঁচ হাজার ডলারে (মতান্তরে ১০ হাজার ডলার) সেটা গিজমোডোর কাছে বিক্রি করে।

পুলিশের বাড়াবাড়ি
হতভম্ব অ্যাপল ফোনটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানায় গিজমোডোকে। তবে ব্যাপারটাকে 'চুরি' হিসেবে সাব্যস্ত করে একইসঙ্গে ঘটনা তদন্তের অনুরোধও জানায় পুলিশকে। গত শুক্রবার গিজমোডোর সম্পাদক ও ব্লগার জ্যাসন চেনের বাড়ি এবং গাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক কম্পিউটার, হার্ড ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা, সেলফোন ছাড়াও আরো কিছু যন্ত্রপাতি ও কাগজপত্র আটক করে নিয়ে গেছে। জেলা এটর্নি অফিস ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

সেই প্রশ্ন আবারও
এই ঘটনায় সেই প্রশ্নটি উঠে এসেছে আবার- ব্লগাররা কি সাংবাদিক? যদি ব্লগিংও সাংবাদিকতা হয়ে থাকে, তাহলে সাংবাদিক তার সংবাদের উৎস জানাতে বাধ্য নন। সেই সূত্রে গিজমোডোর ব্লগারকে নিয়ে পুলিশের কার্যক্রমও বাড়াবাড়ি। অনেকেই এখন এ নিয়ে ক্ষোভ জানাতে দ্বিধা করছেন না।
এদিকে অ্যাপল কর্মকর্তারা নিরব। এবিসি নিউজের অনুরোধ ফেলে তারা কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। থাপড়ায়া দেওন উচিত শ্লাদের!

 

প্রকাশ করা হয়েছে: প্রযুক্তি ও কম্পিউটারব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫০

লেখক বলেছেন: কী পড়িতেছে?

২. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৮
হুপফূলফরইভার বলেছেন: হু হু! দারুণ মজারুথ্য।

পোস্টে 'ডাবল++'
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: না না, মজার তথ্য কোত্থেকে! বরং আসুন নিন্দা জানাই। নিন্দা জানানোর সংস্কৃতি গড়ে উঠুক।

৩. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৮
সবাক বলেছেন:
অ্যাপলরে ভালা পাই :)
ওই ব্লগার বাড়াবাড়ি করেছে, তাকে সূর্যচেংগী দেয়া হউক ;)

এটা না করে সে অ্যাপলকে ব্ল্যাকমেইল করতে পারতো। তথ্য প্রকাশ করার ভয় দেখিয়ে কিছু ডলার কামিয়ে নিলেই পারতো। :P
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: অ্যাপলের দালালেররা
হুশিয়ার, সাবধান! ;)

৪. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩১
কালপুরুষ বলেছেন: ব্যাপারটা জানলাম।
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: আমরা আশা করতে পারি, অদূর ভবিষ্যতে এক্সক্লুসিভ তথ্য বা দলিল সংবাদপত্রের আগে ব্লগেই আসবে কোনো অনুসন্ধানী ব্লগারের হাত ধরে।

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: কোন্টা? পুলিশেরটা না, ব্লগারেরটা?

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: মজার!

৭. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৯
ক্যামেরাম্যান বলেছেন: ইয়ে, এরা কি পুলিশ বাংলাদেশ থেকে ধার নিয়েছিলো ?
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: লক্ষণ দেখে তো বাংলাদেশের পুলিশ বলেই মনে হচ্ছে। মিশনে গেছে মনে হয়।

৮. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪০
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: ব্যপকস পাঠক সংখ্যা। 8-|

এখন তেকে রাস্তা ঘাটে কুনু কিছু পাইলে আগে তার ফিচার গুলা টুইক্যা রাইখ্যা তার পর মালিকরে ফেরতের চিন্তা করুম। :P
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: আসলেই, শ্রেফ হতবাক হয়েছি পাঠকসংখ্যা দেখে। আর হ্যাঁ, আমরা আশা করতে পারি, অদূর ভবিষ্যতে এক্সক্লুসিভ তথ্য বা দলিল সংবাদপত্রের আগে ব্লগেই আসবে কোনো অনুসন্ধানী ব্লগারের হাত ধরে।

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: মজাও আছে, আবারও ভাবনার বিষয়ও আছে।

১০. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫০
তীরান্দাজ বলেছেন: গুরু....... বলেছেন: এখন তেকে রাস্তা ঘাটে কুনু কিছু পাইলে আগে তার ফিচার গুলা টুইক্যা রাইখ্যা তার পর মালিকরে ফেরতের চিন্তা করুম।
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ, আমরা আশা করতে পারি, অদূর ভবিষ্যতে এক্সক্লুসিভ তথ্য বা দলিল সংবাদপত্রের আগে ব্লগেই আসবে কোনো অনুসন্ধানী ব্লগারের হাত ধরে।

২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: :||

১২. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৮
পারভেজ বলেছেন: গিজমোডোর ইমেইলটা আমিও পেয়েছিলাম। বেশ মজা লেগেছিল তাদের চুনচেরা বিশ্লেষণে আর অ্যাপলকে বোকা বনতে দেখে।
কিন্তু এটা নিয়ে অ্যাপলের এতো খেপে যাওয়াটা ঠিক হয়নি!
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: অ্যাপল এইখানে একটা সূক্ষ্ম বাণিজ্যিক খেলা খেলছে মনে হয়। যতোদিন এই ইস্যুটা জিইয়ে রাখতে পারবে তারা, ততোদিন আইফোন ফোরজির প্রতি মানুষের আগ্রহও বাড়বে। আগ্রহ=বিক্রি!

১৩. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৩
সব্যসাচী প্রসূন বলেছেন: আমার জানা মতে আ্যপল থ্রি জি এস আর ৪ জির মধ্যে পার্থক্য খুবই সামান্যই .. তা নিয়েই এত কান্ড। ভাগ্যিস ফোনটা কোন চাইনীজের হাতে পড়ে নাই তাইলে আ্যপলের আগেই ওরা ঐ ফিচারের মোবাইল সেট বাজারে ছাইড়া দিত =p~
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: হাহাহা। ঠিক। চাইনিজের হাতে পড়লে রক্ষা ছিল না।

২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: কেমন আছেন রোডায়া?

১৫. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৫
শয়তান হন্তারক বলেছেন: শুনেছি ইরাক আর আফগানিস্তানে ডাব্বা মারার কারণে যে অর্থনৈতিক রিসেশনের সৃষ্টি তার চাপ সইতে না পেরে সে দেশের পুলিশরা নাকি এখন দক্ষিণ উপমহাদেশীয় পুলিশদেরও হার মানিয়েছে। কিছুদিন আগে নিউইয়র্ক সিটিতে নাকি ১২ বছর বয়সী এক বালিকা স্কুলে বিরতির সময় হোয়াইট বোর্ডে আঁকাঝুকি করার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাজতে দিয়েছে। http://www.allvoices.com/news/5540328-schoolgirl-12-arrested-for-doodling
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: হ্যাঁ, ওই ঘটনা জানি। স্কুলছাত্রীর অভিভাবক বড়োসড়ো ক্ষতিপূরণ মামলা ঠুকেছেন ইতিমধ্যে। পুলিশের অসহিষ্ণু হয়ে ওঠা তাহলে রিসেশনের প্রতিক্রিয়া?

১৬. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৬
আবিদ হাসান বলেছেন: আসলেই থাপড়ানো দরকার
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: মনের কথাটি বলেছেন।

১৭. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৭
রিফাত হোসেন বলেছেন: সামান্য না অনেক পাথর্ক্য যা নোকিয়াকে উড়িযে দিবে ।

দুইটা ক্যামেরা আছে , ভাল জুম । সাতে ফ্ল্যাশ লাইট সহ । আগের টার মত গোল টাইপের না । এবারটা কিছু চারকোনা গোছের । স্টিলের নাকি কি যেন ধাতু ব্যবহার করা হযেছে কভারে । বেশ শক্তপোক্ত । বলতে গেলে আইফোন এখন সহজেই নোকিয়াকে ছাড়িয়ে যেতে পারবে । তবে তার ধারণক্ষমতা লেখা ছিল না সেই জায়গায় দুইটা এক্স ছিল !

যাই হোক সূত্র অস্ট্রিয়ান পত্রিকা 'অস্টেরাইখ'
এই মাসের শুরু তে পড়েছিলাম মনে হয় ।
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: চারকোনা ঠিক আছে। ভিডিও চ্যাট আর মাইক্রো সিম ব্যবহারের সুবিধাও থাকছে।
অস্টেরাইখ সম্ভবত গিজেমোডো থেকেই তথ্য পেয়েছে।

১৮. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩১
শ।মসীর বলেছেন: ইদানিং আপনে খালি ব্লগারগোরে ভয় লাগানোর পোস্ট দিতাছেন, ব্যাপার সুবিধার ঠেকতেছেনা.... ;);)
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২২

লেখক বলেছেন: মনের কথা জানলেন কিভাবে? ;)

১৯. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৭
পরান বলেছেন: থাপড়ায়া দেওন উচিত শ্লাদের!
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: একেবারে মনের কথাটাই বলেছেন।

২০. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১০
হাসান বলেছেন: আমার মনে হয়েছে পুরো ঘটনাটাই এ্যাপেলের সাজানো নাটক। একটি বারে তো হাজার রকমের কাস্টমারই আসতে পারে। তাদের হাতে নানান ধরনের ফোন থাকতে পারে, কেউ যদি ফোনটি পেয়েই থাকে তাহলে হয় সে অন্যের কাছে বিক্রি করে দেবে কিংবা নিজে ব্যবহার করবে। তা না করে সে গিজমোডোকে ফোন করল - এটা কি একটু বেশি বাড়াবাড়ি মনে হয়নি? আর যে বেচারা ফোনটি হারিয়েছে, সে কি এত মদ খাওয়ার আগেই মাতাল হয়ে গিয়েছিল যে ফোনটি পকেটে করে বারে নিয়ে গিয়েছে?

মিডিয়াতে একটু হাইপ তোলার জন্যই এ্যাপেলের এটা নতুন নাটক।
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এইখানে অ্যাপলের অ্যাপল সূক্ষ্ম বাণিজ্যিক খেলাও থাকতে পারে। যতোদিন এই ইস্যুটা জিইয়ে রাখতে পারবে তারা, ততোদিন আইফোন ফোরজির প্রতি মানুষের আগ্রহও বাড়বে। তবে অ্যাপল নিজেই যেহেতু পুলিশী তদন্তের আহবান জানিয়েছে, গিজমোডোর ওপর যেহেতু বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোর চোখ, জোচ্চুরি থাকলে সেটা ঠিকই বেরিয়ে পড়তো এতোদিনে।

আমার মনে হয়, গিজমোডোর ব্লগারই পেয়েছিল ফোনটি। মামলার ঝামেলা থেকে বাঁচতে তারা অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফোন কিনে নেওয়ার নাটক সাজিয়েছে।

২১. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৮
রাষ্ট্রপ্রধান বলেছেন: সূর্যচেংগী কি ?? একটি সাদা মনের প্রশ্ন
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৪

লেখক বলেছেন: আমিও বুঝিনি শব্দটার কী অর্থ। সবাকের দৃষ্টি আকর্ষণ করছি।

২২. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ব্লগাররা আমার মতে সংবাদিক নয়। তবে অনেক সাংবাদিক ব্লগার হতে পারেন। আর ব্লগাররা (সবাই নয়, কেউ কেউ) সাংঘাতিক :#) ;)
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৪

লেখক বলেছেন: এখন পর্যন্ত আপনার কথাটা ঠিকই আছে। তবে সেইদিন বেশি দূরে নয়, যেদিন ব্লগাররাও সাংবাদিক বলে বিবেচিত হবেন। এই লেখাটায় কিছু কিছু প্রশ্নোত্তর পাবেন।

২৩. ২৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০৫
নিঃসঙ্গ বলেছেন: কয়েক দিন আগে খবরটা পড়ছিলাম বিডিনিউস২৪.কম বিডিনিউসে লেখছে ফোনটা নাকি ফেরত দিয়ে দিছে।

সব্যসাচী প্রসূন বলেছেন: আমার জানা মতে আ্যপল থ্রি জি এস আর ৪ জির মধ্যে পার্থক্য খুবই সামান্যই .. তা নিয়েই এত কান্ড। ভাগ্যিস ফোনটা কোন চাইনীজের হাতে পড়ে নাই তাইলে আ্যপলের আগেই ওরা ঐ ফিচারের মোবাইল সেট বাজারে ছাইড়া দিত
২৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৮
মুভি পাগল বলেছেন:




গদাম গদাম থাবড়া

 

মোট সময় লেগেছে ১.১১০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ