ফিউশন ফ্যাক্টরি : অবশেষে নিজের একটা কুঁড়েঘর...
১৬ ই জুলাই, ২০১১ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহামরি কিছু না। পরের ঘরে (গুগল ব্লগার) ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে সেটা সাজানোর চেষ্টা। শুরুতে রঙচঙ দিয়ে বিয়েবাড়ির মতো কিছু একটা করার চেষ্টা করেছিলাম। এখনকার বুদ্ধিজীবী বুড়োরা যেমন ক্ষণে ক্ষণে রবীন্দ্রনাথ জপ করেন। আমি করি গুগল জপ। শেষপর্যন্ত সেই গুগলের কাছেই আত্মসমর্পণ। থিমটাও গুগলের মতোই সাদামাটা, কিন্তু স্টাইলিশ। ভেতরের কোডে বিস্তর হাত লাগাতে হয়েছে। ইচ্ছে ছিল পুরো সাইটটাই ১০০ ভাগ বাংলায় করার। সেটা পারা যায়নি। তারিখ-টারিখ কিছু এখনো রয়ে গেছে ইংরেজিতে। রয়ে গেছে আরো নানা সমস্যা। ফলে নিরীক্ষা চলবে আগামীতেও। ভাঙাগড়া হবে ইচ্ছেমতো। এমনিতে আমার প্রায় লেখাই লিংকে ভরা, ফলে লিংক অবিকৃত রেখে সামহোয়্যারইন এবং অন্যান্য উৎস থেকে চার শতাধিক লেখা ও ছবি ব্লগস্পটে নিয়ে যাওয়াটাও ছিল খুবই ঝামেলার কাজ। সেটা আশা করি সম্পন্ন করা গেছে।
বলাবাহূল্য, আগামীতেও সামহোয়্যারেই লিখবো প্রধানত। সাইটে একটা কপি ব্যাকআপ হিসেবে থাকবে। তবে সামহোয়্যার কর্তৃপক্ষ কোনো পোস্ট মুছলেই সেটা আমার সাইটে চলে যাবে। সেখানে ইতিমধ্যে 'নিষিদ্ধ শিরোনাম' নামে একটি বিভাগ করা হয়েছে।
সাইটের ঠিকানা :
http://fusionfactory.blogspot.com/
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন