somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... নোবেলবিজয়ী_টিপু
২৪ নভেম্বর ব্লাডক্যান্সারে ভুগে ২২ বছর বয়সে মারা যাওয়া এই ব্লগারের মৃত্যুতে ব্লগে নেমে আসে শোকের ছায়া, জানানো হয় শ্রদ্ধাঞ্জলি
----
এই মুহূর্তে সারা বিশ্বে মোট ওয়েবসাইটের সংখ্যা প্রায় ৫৬ কোটি। এর মধ্যে যদি সেরা তিন হাজার সাইটের কোনো তালিকা তৈরি করা হয়, তাতে বাংলাদেশ থেকে থাকবে মাত্র তিনটি সাইট, এর একটি সামহোয়্যারইন ব্লগ! ছয় বছরে পা দেওয়া বিশ্বের বৃহত্তম এই বাংলা ব্লগ কমিউনিটির আলোচিত-সমালোচিত উল্লেখযোগ্য সব ঘটনার সারাংশ নিয়ে এই আয়োজন—

ফ্যাক্টস ফাইল : সামহোয়্যারইন... ২০১১
(২৬ ডিসেম্বর ২০১০ থেকে ২৫ ডিসেম্বর ২০১১ পর্যন্ত)
■ রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা ১,০০,০০০+
■ চলতি বছরে সামহোয়্যারইন ব্লগ ভিজিট হয়েছে ৭৯ লাখ ৫০ হাজার ২৩১ বার।
■ মোট পেইজভিউ হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৩৮৪টি।
■ সামহোয়্যারে একজন ভিজিটর গড় সময় কাটিয়েছেন ২৫ মিনিট ৪৬ সেকেন্ড।
■ ব্লগে সর্বাধিক উপস্থিতি ছিল গত ১১ ডিসেম্বর (৩৭ হাজার ৮২৬ ভিজিট)
■ মোট ১৯৭টি দেশ থেকে ব্লগার ও ভিজিটররা সামহোয়্যারে এসেছেন
■ পেইজ লোড হওয়ার গড় সময় ছিল ৩.১০১ সেকেন্ড
■ এ বছর সামহোয়্যারইনের মোবাইল সাইট ভিজিট হয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৪৪১ বার।
■ মোবাইল সাইটে একজন ভিজিটর গড় সময় কাটিয়েছেন ৬ মিনিট ৪৬ সেকেন্ড।
■ ব্লগ ব্যবহারকারীদের দুই-তৃতীয়াংশই মোবাইল সাইটে ঢুকেছেন অপেরা মিনির মাধ্যমে।
■ সামহোয়্যারইনের এক লক্ষতম ব্লগার : আশিকুর রাসেল
■ অ্যালেক্সা র‌্যাংকিংয়ে বাংলাদেশে জনপ্রিয়তার বিচারে সামহোয়্যারইনের অবস্থান ১০ নম্বরে, সারা বিশ্বে ২৯৭৫। তবে শুধুমাত্র বাংলাদেশি সাইট ধরলে সামহোয়্যারইনের অবস্থান তৃতীয়, বিডিনিউজ ও প্রথম আলোর পরই।
■ গুগল পেইজ র‌্যাংকে অবস্থান : ৪/১০
■ গুগল অ্যানালাইটিকসের নিখুঁত পরিসংখ্যানে ব্লগের ভেতরবাড়ি - এক | দুই | তিন
সূত্র : গুগল অ্যানালাইটিকস এবং অ্যালেক্সা

নাগরিক সাংবাদিকতার অভূতপূর্ব চর্চা
নাগরিক সাংবাদিকতা বলতে যা বোঝায়, বাংলাব্লগে তার চর্চা নেই - এমন অভিযোগ অনেকটাই ঘুচেছে এই বছরে। ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর কর্তৃক ছাত্রী নিপীড়নের ঘটনায় মূলধারার গণমাধ্যমের ভূমিকা ছিল অস্বাভাবিক, রহস্যময়। অচিরেই ক্ষুব্ধ মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠে বিকল্প গণমাধ্যম—ব্লগ ও ফেসবুক। সাহস নিয়ে মুখ খুলতে শুরু করেন অনেকেই। এটিই বছরের সবচেয়ে সফল গণআন্দোলন, যা সংগঠিত হয়েছে পুরোটাই বিকল্প গণমাধ্যমের ওপর ভর করে। নাগরিক সাংবাদিকতার ভালো উদাহরণ হিসেবে বঙ্গোপসাগরের ভয়াল দূষণ, যুদ্ধে জড়িয়ে পড়া লিবিয়ার সীমান্ত থেকে সরাসরি আপডেট, চট্টগ্রামের ইপিজেড পরিস্থিতি কিংবা সত্যিকারের ডিজিটাল হয়ে ওঠা গ্রামটির কথা যেমন বলা যায়, তেমনি আনা যায় মূলধারার গণমাধ্যমে চাপা দেওয়া সেই মর্মন্তুদ কাহিনী কিংবা ২৬ নাবিক পরিবারের আর্তনাদের গল্প, ভুলে যাওয়া বিপ্লবী নারী কিংবা মিডিয়ার অন্ধকার
উদ্যমের অভাবেই চলতি বছর লাইভ ব্লগিং তেমন একটা দেখা যায়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মুখোমুখি বিতর্ক এবং ছবিমেলার উদ্বোধনী অনুষ্ঠানই সম্বল কেবল।

সদ্য সংবাদ : ব্লগেই প্রথম
১৬ ডিসেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা প্রথম প্রকাশিত হয় সামহোয়্যারইনেই। মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দৌড় প্রতিযোগিতা নিয়ে প্রথম লেখা হয় ব্লগেই, এরপরই সেটি পত্রপত্রিকাগুলোর মুখরোচক সংবাদে পরিণত হয়। হূমায়ূন আহমেদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরও প্রথম আসে ব্লগেই। এমনকি চিত্রনায়িকা কেয়ার গ্রেপ্তার হওয়ার খবরটিও ব্লগে প্রথম আসার পর একটি অনলাইন দৈনিক সেটি নিয়ে খবর প্রকাশ করে। লিবিয়া যুদ্ধে মরণাপন্ন এক ব্লগারের অভিজ্ঞতা কিংবা মূলধারার গণমাধ্যমে এড়িয়ে যাওয়া সেই দুর্ধর্ষ বাস ডাকাতির ঘটনাও ভোলার মতো নয়। এমনকি উত্তাল ওয়ালস্ট্রিট থেকেও ব্লগারের স্বর শুনেছি আমরা। সেটাই শুধু নয়, ব্লগকে নিখোঁজ সংবাদ দেওয়ার জায়গা বলেও বিবেচনা করেছেন কেউ কেউ। কোনো কোনো প্রতিষ্ঠানকে দেখা গেছে, ব্লগে উত্থাপিত অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতেও।

বিকল্প গণমাধ্যমের উত্থানের বছর
বেশ কিছু ঘটনায় মূলধারার গণমাধ্যম যেখানে নীরব ও অস্পষ্ট ভূমিকা পালন করেছে, ব্লগ সেখানে সরব হয়ে উঠেছে, কোনো কোনো ক্ষেত্রে ঘটনার পেছনের ঘটনাও তুলে এনেছে। বিকল্প গণমাধ্যম হিসেবে এ বছরই প্রথম ব্লগ তার উপস্থিতি জানান দিল উচ্চকন্ঠে। সবমিলিয়ে ২০১১ হচ্ছে বাংলাদেশে বিকল্প গণমাধ্যমের উত্থানের বছর।
বছরজুড়েই মূলধারার গণমাধ্যমের সমালোচনায় মুখর ছিল ব্লগাররা। বাণিজ্যবান্ধব গণমাধ্যমের ভেতরটাই শুধু নয়, বাইরেও ছিল কড়া নজরদারি। প্রধান লক্ষ্য যদিও বরাবরের মতোই প্রথম আলো, তবে অন্যান্য গণমাধ্যমেরও রেহাই মেলেনি, টেলিভিশন তো বটেই, এমনকি উন্মোচিত হয়েছে মুখ ও মুখোশও। বিজ্ঞাপন বন্ধের হুমকিতে মূলধারার গণমাধ্যম যে গ্রামীণফোনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকছে - এই তথ্যটুকুও মানুষ জেনেছে একমাত্র ব্লগ থেকেই
নানা বিষয়ে আবার মূলধারাও ব্লগের শরণাপন্ন হয়েছে। ভিকারুননিসার ছাত্রী লাঞ্ছনা ছাড়াও নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লোকমান হত্যার ঘটনায় সামহোয়্যারইন ব্লগকে সূত্র হিসেবে নিয়েছে অনেক পত্রিকা ও টেলিভিশন চ্যানেল। গবেষণার কাজেও ব্লগারদের ডাক পড়ছে। অন্যদিকে সামহোয়্যারইনে প্রকাশিত একটি লেখা হুবহু নকল করে নিজের নামে দৈনিক জনকন্ঠে প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসলাম ভূঁইয়া। পরে সংশ্লিষ্ট ব্লগার তার আইনজীবীর মাধ্যমে দৈনিক জনকন্ঠ ও অভিযুক্ত অধ্যাপককে উকিল নোটিশ পাঠান। মূলধারার গণমাধ্যমেও অবশ্য ব্লগব্লগারদের নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলতি বছর।

তুমুল বিতর্ক বছরজুড়ে
বছরজুড়ে বিতর্ক যথারীতি ছিলই নানা বিষয়ে, নানা ইস্যুতে। গত কয়েক বছরের 'হটকেক' আস্তিক-নাস্তিক বিতর্ক এ বছরও ছিল, তবে তেজ তুলনামূলক কম। যথারীতি ছিল ভারত-বিরোধিতাও। সমসাময়িক ঘটনাবলীই বরং উত্তাপ ছড়িয়েছে বেশি। স্বামীর হাতে নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মঞ্জুরের পক্ষেবিপক্ষে বিস্তর আলোচনা, ঢাকায় জাগো ফাউন্ডেশনের তৎপরতার পক্ষেবিপক্ষে, নানা ইস্যুতে মুহাম্মদ জাফর ইকবালের পক্ষেবিপক্ষে তুমুল বিতর্ক। আলোচনায় ছিল সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড, পারসোনার ক্যামেরা কেলেঙ্কারি, বিয়ের আসরেই তালাকপ্রাপ্ত শিক্ষক শওকত আলী খান হিরন। বাদ যায়নি ইউনূস থেকে কনোকো-ফিলিপস, শেয়ারবাজার থেকে টিপাইমুখ বাঁধ, বিশ্বকাপ ক্রিকেট থেকে আর্জেন্টিনা]র সফর কিংবা জাপানের ভূমিকম্প, অরুণ চৌধুরী, সৈয়দ আবুল হোসেন থেকে কবিতা-টবিতা এমনকি সমকামিতার মতো স্পর্শকাতর বিষয়ও।

আন্দোলন-গ্রেপ্তার : অনলাইন থেকে অফলাইনে
■ ৩ জুলাই মার্কিন কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে অন্যায্য চুক্তির প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন ব্লগার দিনমজুর নিকের অন্যতম লেখক অনুপম সৈকত শান্ত। বাংলা ব্লগের ইতিহাসে মূলধারার কোনো আন্দোলনে অংশ নিয়ে ব্লগার গ্রেপ্তার হওয়ার ঘটনা সেটিই প্রথম। ওইদিন রাতেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়। এছাড়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহূত হরতাল ও সমাবেশ কর্মসূচিতে বিপুলসংখ্যক ব্লগার অংশ নেন।
■ সেপ্টেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থসহায়তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে ব্লগারদের একাংশ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। মিছিল-সমাবেশেও তারা সক্রিয়ভাবে অংশ নেন। এর একপর্যায়ে ১ অক্টোবর গোয়েন্দা পুলিশ ব্লগার আসিফ মহিউদ্দিনকে থানায় ডেকে নিয়ে আটক করে। প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে আসিফ জানান, তার ব্লগিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন উসকে দিচ্ছে অভিযোগ করে তাকে ব্লগে এবং ফেইসবুকে লেখালেখি করতে নিষেধ করেন পুলিশ কর্মকর্তারা। তবে ভিন্ন একটি ভাষ্যও মিলেছে ব্লগেই। পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে সেখানে দাবি করা হয়, নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর প্রধান অধ্যাপক মহিউদ্দিনের আত্মীয় সন্দেহে আসিফ মহিউদ্দিনকে আটক করা হয়েছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে থানা থেকেই ছেড়ে দেওয়া হয় বলে ওই সূত্রের দাবি। তবে তৃতীয় কোনো পক্ষ আসিফ কিংবা ওই ব্লগারের দাবির সত্যাসত্য নিশ্চিত করেনি।
■ সৌদি আরবে আট বাংলাদেশির শিরচ্ছেদের মর্মন্তুদ ঘটনার পর ম্যাজিক মুভমেন্ট নামের একটি সংগঠন ১৫ অক্টোবর ঢাকায় এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটি ব্লগভিত্তিক না হলেও সামহোয়্যারইন ওই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে একটি ঘোষণা স্টিকি করে। এই কর্মসূচির খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে সৌদি আরবসহ আন্তর্জাতিক গণমাধ্যম।
■ অক্টোবরে জাতীয় সম্পদ রক্ষার লংমার্চেও ব্লগারদের একাংশ যোগ দেন। চিহ্নিত যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সংবাদ প্রচার করার দায়ে নিগ্রহের শিকার এক তরুণ সাংবাদিকের সমর্থনে ৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্লগারদের উদ্যোগে মানববন্ধনের ডাক দেওয়া হয়। বছরের শেষদিকে তিতাসের ওপর রাস্তা তৈরি করে নদী হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন ব্লগাররা। তিতাস নদীর মরণাপন্ন দশা সরেজমিনে দেখার জন্য ব্লগাররা একটি উদ্যোগও নেন।

ব্লগ ঘিরে মৌলবাদের বিষবাষ্প
ব্লগ যেমন ধীরে ধীরে সরকারের চক্ষুশূল হয়ে উঠছে, তেমনি স্বাধীনতাবিরোধী মৌলবাদি গোষ্ঠীগুলোও ব্লগ প্ল্যাটফর্মকে নানা কৌশলে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে। বছরের শুরুতেই ব্যাপারটা ধরা পড়ে হাতেনাতে। ব্লগমণ্ডলে বহুল আলোচিত এই ঘটনার জের ধরে সামহোয়্যারইন কর্তৃপক্ষকে অশালীনভাবে আক্রমণ করা হয় ব্লগ এবং ব্লগের বাইরে। এরকম এক আক্রমণের ঘটনায় একটি ব্লগের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশও করে। বছরের শেষদিকে ব্লগমণ্ডল ঘিরে মৌলবাদি গোষ্ঠীর তৎপরতার অভিযোগ পুনর্বার উত্থাপিত হয়।

ব্লগ দিবসের জমকালো আয়োজন
১৯ ডিসেম্বর পালিত হয় তৃতীয় বাংলা ব্লগ দিবস। এবার যুক্ত হয়েছিল ভিন্ন মাত্রা। ১৩টি ব্লগ প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে দিবসটি আয়োজিত হলেও পরে যুক্ত হয় আরো বেশ কয়েকটি ব্লগ। দিবসটি ঘিরে অফলাইনে যেমন ব্লগারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তেমনি কেবল অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখতেই অনলাইনে ভিড় জমিয়েছিলেন লক্ষাধিক মানুষ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন'। ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সাপোর্ট টু ডিজিটালবাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান প্রমুখ। এর আগে ১৫ ডিসেম্বর সামহোয়্যার ইন ব্লগের ষষ্ঠ জন্মবার্ষিকী সামহোয়্যার ইন অফিসে অনাড়ম্বর পরিবেশে পালন করা হয়।
অংশ নেওয়া ১৩টি ব্লগউন্মোচনএকুশে ব্লগপ্রজন্ম ফোরামকমজগত ব্লগমুক্ত ব্লগপ্রথম আলো ব্লগবিডিনিউজ ব্লগপ্রিয় ব্লগটেকটিউনস ব্লগদৃষ্টিপাত ▪ বাংলানিউজ ব্লগ ▪ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রসামহোয়্যারইন...ব্লগ
ছবিব্লগএকদুইতিনচারপাঁচছয়সাতআটনয়
আলোচনা-সমালোচনাসামথিং সামথিংব্লগ ডে অভিজ্ঞতাব্লগ দিবস : আমার চোখেআমি আর অন্য ব্লগাররা!ব্লগ করতে যেয়ে ব্লক যেন না হইব্লগ দিবস ২০১১আড্ডা মুখরিত সময়যেমন ছিলো ব্লগ ডে!ব্লগারের সাথে চ্যাটকথনকেকটা সেইরকম...একজন সাধারণ ব্লগারের দৃষ্টিতেভালো-মন্দ দিক এবং মজার কিছু উক্তিসামু ইজ দ্য বেস্টআমার ব্লগকথনএকটি মূল্যায়ন১০০০০০তম ব্লগার পুরস্কৃতঅভিনন্দন না লেইখাই জাতে ওঠার জন্যএকটি নেতিবাচক বিশ্লেষণ পোস্টযা বলেছেন এবং যা বলতে পারেন নাই
সহযোগী ব্লগেপ্রথম আলো ব্লগটেকটিউনসবিডিনিউজ ব্লগপ্রিয়ব্লগমুক্তব্লগকমজগৎ ১কমজগৎ ২প্রজন্ম ফোরাম
গণমাধ্যমেফেসবুক ইভেন্টপ্রথম আলো ১প্রথম আলো ২ব্লগ দিবস নিয়ে সভাসমকালবিডিনিউজবাংলানিউজ ১বাংলানিউজ ২বাংলানিউজ ৩লক্ষতম ব্লগারের কথাবার্তা টোয়েন্টিফোরডয়চে ভেলে

এই প্রথম সেরা ১০ ব্লগার
তৃতীয় ব্লগ দিবসে আনুষ্ঠানিকভাবে এই প্রথমবারের মতো নানা দিক বিবেচনায় দশজনকে সেরা ব্লগার হিসেবে নির্বাচন করা হয়। বর্ণক্রম অনুসারে এরা হলেন - আরিয়ানা, আলিম আল রাজি, আসিফ মহিউদ্দিন, ইমন জুবায়ের, জাহাজী পোলা, ডিসকো বান্দর, ফিউশন ফাইভ, মাহমুদুল হাসান কায়রো, রেজোওয়ানা এবং শায়মা। এই অনুষ্ঠানে সামহোয়্যার ইন ব্লগের এক লক্ষতম ব্লগারকে রায়ান্স কম্পিউটারের সৌজন্যে একটি নেটবুক ও ৫০০০ টাকার বই সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রাসঙ্গিক বিতর্কআয়োজন থেকে ফিরেসামুর সেরা দশ ব্লগারের নাম ঘোষনাযে কারণে উনারা সেরা ১০ জন ব্লগারসেরা দশ ব্লগার নির্বাচন মানি নাব্লগ বাঙালীর জন্য না...সেরা দশ বিশ্লেষণসেরা ব্লগার নির্বাচন কি প্রশ্নবিদ্ধ নয়?জুতো মেরে গরু দানের হাস্যকর প্রচেষ্টাসেরা ১০এ আমার নাম আসলোনা কেন?সেরা ব্লগার নির্বাচন...সেরা দশের সাত জনই ধর্মীয় কুসংস্কারমুক্তযে কারণে সেরাদেরকে একযোগে অভিনন্দন জানানো যাবে নাসেরা দশ নিয়ে কিছু কথাশুভেচ্ছা কিন্তু একটাই প্রশ্ন!সম্মানপ্রাপ্তদের নিয়ে একান্ত কথন

সম্মিলিত বিজয় র‌্যালি
১৬ ডিসেম্বর সকালে ঢাকার শাহবাগ জাদুঘরের সামনে থেকে সামহোয়্যারইন ব্লগসহ মোট ১৩টি কমিউনিটি প্ল্যাটফর্মের উদ্যোগে ব্লগারদের বিজয় র‌্যালি বের হয়। এর আগে অভিন্ন একটি পোস্ট সবগুলো ব্লগে একযোগে প্রকাশ করা হয়।
রিভিউশুরু থেকে শেষছবি আর ভিডিওমুহূর্তটুকুছবিব্লগমুক্তব্লগএকমাত্র অনলাইন নিউজ পেপার
ছবিব্লগএকদুইতিনচার
গণমাধ্যমেবাংলানিউজ ১বাংলানিউজ ২

ব্লগ প্রতিযোগিতা কেলেঙ্কারি
১১ মার্চ শুরু হয় 'ডয়চে ভেলে'র আয়োজনে আন্তর্জাতিক ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা 'ববস'। স্বেচ্ছাসেবী অনুবাদক রেজওয়ান এতে বাংলা ভাষার বিচারক ছিলেন। বেশ কয়েকটি বিভাগে একযোগে প্রায় সমসংখ্যক ভোট পেয়ে শীর্ষে থাকলেও শেষপর্যন্ত বাংলাভাষার কোনো ব্লগই বিচারকদের নজর কাড়তে পারেনি। তবে ব্লগাররা শুরু থেকেই বিতর্কিত মনোনয়ন নিয়ে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। এর মধ্যেই বিশেষ বিশেষ ব্লগারের পক্ষে নজিরবিহীন ভোট জালিয়াতির অভিযোগ উঠলে ব্লগাররা হয়ে ওঠেন প্রতিবাদমুখর। সেই স্বর ছড়িয়ে পড়ে বিভিন্ন অনলাইন মাধ্যমেও। সোচ্চার হন বিদেশী ব্লগাররাও। প্রতিযোগিতার একেবারে শেষ মুহূর্তে ইমন জুবায়ের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। প্রতিবাদের মুখে অফিসিয়াল বিবৃতি দেয় ডয়চে ভেলে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বিচারকরা বাংলাভাষার কোনো ব্লগকেই শীর্ষতালিকায় রাখেননি। বছরের শেষদিকে পরবর্তী ব্লগ প্রতিযোগিতার নতুন বিচারক ড. শহিদুল আলমের নাম ঘোষণা করে ডয়চে ভেলে কর্তৃপক্ষ।

ব্লগারদের বইয়ের ভুবন
গত ফেব্রুয়ারির একুশে বইমেলায় ব্লগারদের অর্ধশতাধিক বই প্রকাশিত হয়। কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, গল্পের বই ছাড়াও কেবল ব্লগের লেখা নিয়েও কয়েকটি সংকলন প্রকাশিত হয়েছে, এমনকি আঞ্চলিক ভাষায়ও। পুরো ফেব্রুয়ারি জুড়েই সামহোয়্যার ইন ব্লগে ছিল নামমাত্র মূল্যে বইয়ের বিজ্ঞাপন প্রচারের সুযোগ
■ একুশে বইমেলায় প্রকাশিত হয় সামহোয়্যারইন ব্লগের লেখা নিয়ে সংকলন অপরবাস্তব-৫। প্রথমবারের মতো এর সঙ্গে যুক্ত হয় নামি প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর। এবার মূল লেখার পাশাপাশি সংযোজিত হয় শতাধিক ব্লগারের মন্তব্যও। ১৮ ফেব্রুয়ারি বইমেলা প্রাঙ্গনের নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্লগাররা ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। ৯ ফেব্রুয়ারি বইমেলায় ব্লগারদের আড্ডা নিয়ে 'বই বসন্তে' নামের একটি অনুষ্ঠান (ভিডিও) প্রচার করে এনটিভি।
■ নভেম্বরের শেষ দিকে অপরবাস্তব -৬ এর জন্য লেখা আহবান করা হয়। তারও আগে 'অপরবাস্তব' বিষয়ক প্রচারণার জন্য রেডিও ফুর্তি ৮৮ এফ এম ব্যান্ডের মধ্যে ২৪ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও ফুর্তির পক্ষে এর চিফ অপারেটিং অফিসার ডেনিয়েল রহমান এবং অপরবাস্তবের পক্ষে শরৎ চৌধুরী, সাদিক মোহাম্মদ আলম , রাশেদুল হাফিজ, বাকীবিল্লাহ, কৌশিক আহমেদ, ফিউশন ফাইভ এবং শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ চৌধুরী ও সামহোয়ারইনের পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস জানা।
■ পুরো বছরে ই-সংকলন প্রকাশিত হয়েছে একটিই। চলচ্চিত্রকে উপজীব্য করে প্রকাশিত ‌'এক মুঠো চলচ্ছবি' ছিল বেশ সমৃদ্ধ একটি প্রকাশনা। ২০১০ সালের শেষ দিনেও একটি ই-সংকলন প্রকাশিত হয়েছিল কল্পবৈজ্ঞানিক গল্প নিয়ে।

ব্লগারদের মিলনমেলা
৬ মে সংসদ ভবন সংলগ্ন লেক-সেতুতে 'কৃষ্ণচূড়া আড্ডা' নানা বয়সী ব্লগারের উপস্থিতিতে জমেছিল বেশ। সিনেমাপ্রেমী ব্লগারদের নিয়ে অপর এক আড্ডার আয়োজন করা হয় ২৩ ডিসেম্বর, টিএসসিতে

মানবিক উদ্যোগে প্রতারকের হানা
বরাবরের মতোই সামহোয়্যারইন ব্লগকে ঘিরে মানবিক উদ্যোগের কমতি ছিল না বছরের শুরু থেকেই। আগস্টে অভাবের দায়ে সন্তান বিক্রি করতে চাওয়া এক মায়ের পাশে দাঁড়ান কয়েকজন ব্লগার। অনেকটা নিরবেই সেই দুঃখিনী মাকে পুনর্বাসন করার কাজটিও করে ফেলেন তারা। কিন্তু বছরের শেষদিকে এসে মাত্র দুটি ঘটনা সব অর্জনকে ম্লান করে দেয়। প্রথমবারের মতো মানবিক সাহায্যের আবেদনগুলো যাচাই-বাছাই করার দাবিও ওঠে।
■ মুক্তিযুদ্ধে এক শহীদের স্ত্রী 'কলমদাদি' নাসেরা বেগমের সাহায্যার্থে কয়েকজন ব্লগার উদ্যোগ নেন চলতি বছরের ১৩ মার্চ। বছরের শেষ দিকে এসে জানা যায়, সংগৃহীত অর্থের সামান্যই কলমদাদির হাতে পৌঁছেছে। বাকি অর্থ কোথায় গেল- সেই অনুসন্ধানে নামতে গিয়ে বেরিয়ে এলো অজানা সব কাহিনী। এ নিয়ে দৈনিক আমার দেশে একটি সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয় ব্লগমন্ডলে। তবে বেশিরভাগ ব্লগারই উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে ওই সংবাদের নিন্দা জানান। পরে কালের কন্ঠেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
■ নভেম্বরে মানবিক সাহায্যের মিথ্যা আবেদন জানিয়ে ব্লগারদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে আরেক ব্লগার এবং তার স্বামী সেলেস্টিয়ান পিনেরোর বিরুদ্ধে। চট্টগ্রামে বসবাসকারী রোজলীন পিনেরো নামের সেই ব্লগার তার 'গুরুতর অসুস্থ' স্বামীর চিকিৎসার নামে বিভিন্ন ব্লগ থেকে বড়ো অংকের টাকা হাতিয়ে নেন। একটি ইংরেজি দৈনিকে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়।
■ বছরের শুরুতে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণের একাধিক উদ্যোগ নেওয়া হয়। বছরের শেষদিকে এসেও তীব্র শৈত্যপ্রবাহের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্লগারদের অনেকে, এমনকি দূরদুরান্তেও।

কিছু স্বীকৃতি-কিছু অর্জন
■ ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে জুলাইয়ে জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার অর্জন করে সামহোয়্যারইন। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেন অর্থমন্ত্রী।
■ ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকায় আয়োজিত তথ্যপ্রযুক্তি উৎসব ই-এশিয়াতে সামহোয়্যার ইন…ব্লগ টপ ফাইনালিস্ট হয় বেস্ট বিজনেস মডেল ফর লোকালাইজড অ্যাপ্লাকেশন/কনটেন্ট) বিভাগে। ই-এশিয়ার একটি সেশনে ব্লগার কৌশিক আহমেদ 'সোসিও-লোকালাইজড মিডিয়া : এজেন্ট ফর সোশ্যাল চেঞ্জ' শীর্ষক প্রেজেন্টেশন (ভিডিও) উপস্থাপন করেন।
■ বাংলা ব্লগ দিবস উপলক্ষে সামহোয়্যারইন ব্লগের পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস জানার সাক্ষাৎকার প্রকাশ করে ডয়েচে ভেলে এবং বাংলানিউজ। তারও আগে আগস্টে টেকটিউনস ব্লগের পক্ষ থেকে সামহোয়্যার ইন প্রতিষ্ঠাতা আরিল্ড ক্লকারহগের একটি সাক্ষাৎকার নেওয়া হয়।
■ ডিসেম্বরেই বাংলা ভাষায় ব্লগিং নিয়ে বিবিসি বাংলা প্রচার করে একটি বিশেষ প্রামাণ্যচিত্র, যার প্রায় পুরোটা জুড়েই ছিল সামহোয়্যারইন ব্লগ।

এখানে-সেখানে
■ ১২ ফেব্রুয়ারি আয়োজিত হয় ব্লগের প্রথম আলোকচিত্র প্রদর্শনী, অভিনবই বটে।
■ বছরজুড়েই নির্বাচিত পোস্টের সংকলন নিয়ে ব্লগাররা একাধিকবার উদ্যোগ নেন।
■ ব্লগ ও ব্লগারদের নিয়ে অনলাইন রেডিও আহা 'ব্লগারজ' নামে একটি নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে।

নতুন ফিচার, ভেতরে-বাইরে সমস্যা
২০ জানুয়ারি থেকে দীর্ঘদিনের প্লাস-মাইনাস প্রথা বিলুপ্ত করে 'ভালো লাগলো' বোতাম যোগ করা হয় প্রতিটি পোস্টের শেষে। এছাড়া একটি লেখা কতবার পঠিত হয়েছে তা প্রথম পাতায় দেখার সুবিধা রাখা হয়। ক্রমবর্ধমান ট্রাফিক, পাঁচ বছরের আপলোড করা ডাটা ছাড়াও সার্ভার হোস্টিং কোম্পানির কিছু সমস্যার কারণে বছরের মাঝামাঝি সময়ে ব্লগারদের কাছ থেকে প্রায়ই লগইন সমস্যাসহ ধীরগতির লোডিং টাইম নিয়ে অভিযোগ উঠছিল। সেপ্টেম্বরে ব্লগের সার্ভার আপগ্রেডেশনমেইনটেন্যান্স কাজের পর থেকে লগইন সমস্যা ছাড়াও ব্লগের লোডিং সময় কমে আসে। কপিপেস্ট কিংবা একেবারেই মামুলি জিজ্ঞাসামূলক পোস্টের ভিড়ে ভালো লেখা হারিয়ে যায় - এমন অভিযোগ ছিল সারা বছরই। বছরশেষের এই সময়ে আনন্দের খবর হল - ব্লগের চিরাচরিত ইন্টারফেসে শীঘ্রই পরিবর্তন আসতে যাচ্ছে। সেই সঙ্গে কপি-পেস্ট-রিপোস্ট-বিজ্ঞাপনমূলক পোস্ট থেকে ভালো পোস্টগুলো বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা করার জন্য ব্লগ টিম কাজ করে যাচ্ছে। এই সংক্রান্ত ঘোষণা আসবে শীঘ্রই। চলতি বছর অবশ্য মডারেশন নিয়ে অভিযোগ ছিল গত বছরের তুলনায় কম। তবে ব্লগ ছাড়িয়ে বাইরেও ব্লগারদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ঘটনা ঘটেছে একাধিক। এমনকি প্রতিপক্ষ ব্লগারের খোঁজে দলবল নিয়ে হানা দেওয়ার উদাহরণও তৈরি হয়েছে চলতি বছর। কারো কারো বিরুদ্ধে ওঠে সিন্ডিকেট ব্লগিংয়ের অভিযোগ।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29513111 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29513111 2011-12-30 23:59:04
ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য
ব্লগ নিয়ে ব্লগাররা...
বাংলা ব্লগিংয়ের ভেতর-বাহির
২০১১ সালের ভিন্নমাত্রার ২০টি পোস্ট
২০১১ সালে নারী বিষয়ক যতো পোস্ট
ব্লগের ভাষা
ব্লগের সাহিত্য ও ব্লগ সাহিত্য
বাংলা ব্লগের প্রথম লেখা, প্রথম ব্লগার
ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার
ব্লগের সর্বোচ্চ মাইনাসপ্রাপ্ত পোষ্ট
মিথিলা নাটক : ব্লগের কলংকিত সময়
সামহোয়ার ইন ব্লগের টপ কমেন্টার যারা
সেরা সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার
সামুর কিছু ভালো লাগা ব্লগারের কথা জেনে নেই চলুন
সামুর সেরা সব হিটম্যান
সুন্দর সুন্দর সব লেখার লিংক
প্রিয় পোষ্টগুলোর লিংক
সামহোয়্যার ইন ব্লগের আদ্যোপান্ত
নতুন ব্লগার হলে যে প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারবেন না
কিভাবে সামু ব্লগের খোঁজ পেলেন?
বাঙ্গালী সামুতে যেভাবে আসে, যে কারণে আসে...
ব্লগারদের কাছে কয়েকটি প্রশ্ন
মানুষ কোথায় ব্লগিং করে?
প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল!
নিকসংখ্যা ১,০০,০০০
ব্লগে ৫ বছর
ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা
সামুতে অর্ধযুগ
পরীক্ষামূলক ব্লগ ফিল্ম
মোবাইল দিয়ে জবাব দিন
মোবাইলে দেখুন বাংলা ব্লগ

বিশেষ নির্বাচন
১৯৭১ নিয়ে ৮৩টি ডকুমেন্টারি
সামহয়্যারের বইয়েরা

ব্লগ নিয়ে নির্বাচিত রম্য
২০১১ সালের সেরা ১০টি গায়েবি পোস্ট!
সামহোয়্যার ২০১২
২০১৪ সালে ব্লগের চেহারা কেমন হতে পারে
সামু সিটি কর্পোরেশন নির্বাচন
হার্ডকোর ব্লগারের একদিন
কোন্ ব্লগার ডেটিংয়ে গেলে কি করবেন
এক পোস্টের কত্তো রূপ!
কি হতে পারে ব্লগের ভবিষ্যত?
কোনো একরাতে ব্লগাররা
মন্ত্রীরা যখন সামুর ব্লগার
ইন্টারনেট ছাড়াই যদি ব্লগিং করা যেতো...
ব্লগ নিয়ে ৩০টি প্রবচন
সামুলিক্স - সেইসব হারিয়ে যাওয়া গায়েবানা স্ক্রিনশট
অবহেলার কারণে সামু যে পোষ্টগুলো থেকে বঞ্চিত হয়
বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন
বইমেলার প্রথমদিনেই ব্লগারদের প্রকাশিত বই
নষ্টভেলে সেরা ব্লগার প্রতিযোগিতা
বাংলা সিনেমার সেই কমন ডায়লগগুলো যদি ব্লগে কমেন্টরুপে প্রকাশ করা যেতো
▪ ব্লগারদের ইফতার : পর্ব - ১পর্ব - ২
ভূমিকম্প বিষয়ক প্রতিবেদন এবং বিখ্যাত ব্লগারদের ব্যক্তিগত অনুভূতির সংকলন!

ফিরে দেখা ২০১১ : গত দুই পর্বে ছিল...
সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা
সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০১ পোস্ট

পরবর্তী পর্বে থাকছে...
ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... ]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29512382 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29512382 2011-12-29 21:07:22
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা
লেখার বামপাশের সংখ্যাটি মূল তালিকায় ক্রম অবস্থান নির্দেশ করছে।

বিকল্প খবর (৭)
১. ভিকারুন্নেসা'র সর্বশেষ অবস্থা (আপডেটসহ) ■ ২১৫৪৭ বার পঠিত
২. পারসোনা কেলেংকারী, নতুন আপডেট... ■ ১৭০৩৫ বার পঠিত
৩. রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়... ■ ১৪৮৭৭ বার পঠিত
১৫. সৌন্দর্য পিয়াসী নারীরা সাবধান! ■ ৭৮৭১ বার পঠিত
১৭. ইহা আমাদের বাংলার সাগর!! ■ ৭৮১৫ বার পঠিত
৫৭. ভিকারুন্নিসার প্রাক্তন ছাত্রীদের বলছি ■ ৫৭২০ বার পঠিত
৬৫. পারসোনার কাছে আমার কিছু জিজ্ঞাসা ■ ৫৪৪৪ বার পঠিত

বিতর্ক (৪)
২২. শিক্ষক নামের মুখোশের আড়ালে কুকুরগুলো... ■ ৭৪১৪ বার পঠিত
৩১. নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ৭০০০ দেশমাতার সন্তান ■ ৬৬৩৩ বার পঠিত
৭৫. হাত-মুখ বেঁধে শ্লীলতাহানি করলেন শিক্ষক পরিমল! ■ ৫১৮১ বার পঠিত
৭৬. বাঙালীর মন, যৌনতাই ধন - একটি ছবিব্লগ ■ ৫১৬৮ বার পঠিত

সমসাময়িক ঘটনা (১২)
১৬. তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যারের শ্রদ্ধার্ঘ ■ ৭৮২৪ বার পঠিত
৩৩. ২১শে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে- আসবেন তো সবাই? ■ ৬৪৩২ বার পঠিত
৩৪. ফেলানী'র জন্য চোখের জল ফেলো না... ■ ৬৩১৮ বার পঠিত
৩৬. ব্লগার দিনমজুর ও সোশ্যাল এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! ■ ৬৩০৯ বার পঠিত
৪৫. আসিফ মহিউদ্দীনের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে... ■ ৬১৭২ বার পঠিত
৫৪. তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম! ■ ৫৮৩১ বার পঠিত
৬০. শাবির সূশীলদের মুখে চপেটাঘাত করলেন মাদ্রাসা ছাত্র ■ ৫৫৭৪ বার পঠিত
৬৯. প্রভা-চৈতী-নির্ঝরের পর এবার অরুণ চৌধুরী! ■ ৫২৯১ বার পঠিত
৭৩. সোনার বাংলা তোমায় আর ভালবাসতে পারছি না... ■ ৫২০১ বার পঠিত
৭৭. আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার ■ ৫১৬২ বার পঠিত
৮২. প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন এবং আন্তর্জাতিক প্রতারনা ■ ৫০৭৮ বার পঠিত
৯১. চিঠি (টিপুর জন্য শোকগাথা) ■ ৪৯০০ বার পঠিত

রাজনীতি (৫)
৪৯. অভিনন্দন আইভী... নারায়ণগঞ্জবাসীদের অজস্র ধন্যবাদ ■ ৬০৬৭ বার পঠিত
৮৪. মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে... ■ ৫০২২ বার পঠিত
৮৭. নাসিক নির্বাচনের ফলাফল (লাইভ আপডেট) ■ ৪৯৩১ বার পঠিত
৮৮. আমি চাইনা গণতান্ত্রিক সরকার পেটে... ■ ৪৯২১ বার পঠিত
৯০. একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ... ■ ৪৯০৭ বার পঠিত

অপরাধ-প্রতারণা (৫)
৩৯. ফটোগ্রাফার অপূর্ব : ফ্যাশন মিডিয়ার এক চতুর ক্রিমিন্যাল ■ ৬২৫৬ বার পঠিত
৫৫. পরম শান্তিতে ঘুমিয়ো, আদৃতা : হত্যার কিছু মোটিভ! ■ ৫৮১৪ বার পঠিত
৬৪. একটি সতর্কীকরন, dolancer.com থেকে দূরে থাকুন ■ ৫৫১৪ বার পঠিত
৬৬. চন্ডালিনী নারী, প্রেয়সী না হোক মাতৃরূপে আবির্ভূত হও... ■ ৫৩৮৯ বার পঠিত
৯২. তিনি সুফি নামধারী ভন্ড, ক্যাটরিনার রসালো... ■ ৪৮৯৪ বার পঠিত

প্রযুক্তি-কম্পিউটার (১২)
৪. ফেসবুক টাইমলাইন এক্টিভেট করে নিন প্রোফাইলে ■ ১৩২২৩ বার পঠিত
২৮. আপনি কি ফেসবুক ব্যবহার করেন?) ■ ৬৭১২ বার পঠিত
২৯. ইন্টারনেট ফ্রী কল করে চমকে দিন!! ■ ৬৭০৯ বার পঠিত
৩২. একটি অতীব কার্যকর ওয়েবসাইট ■ ৬৪৯৭ বার পঠিত
৪০. ফেইসবুকে হোক না আরেকটু মজা ■ ৬২৫২ বার পঠিত
৪২. মোবাইলের অসংখ্য সিম নাম্বার মনে রাখার উপায় ■ ৬২২৮ বার পঠিত
৪৩. ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল... ■ ৬১৯৭ বার পঠিত
৪৭. VLC PLAYER দিয়ে ৭টি কাজ... ■ ৬১৩৪ বার পঠিত
৪৮. আমার বুকমার্ককৃত মুভি ডাউনলোড করার সাইট ■ ৬০৮৬ বার পঠিত
৬৩. Facebook এর কিছু কমন ফেইক আইডি ■ ৫৫৪১ বার পঠিত
৬৭. IDM অথবা ডাউনলোড ম্যানেজার দিয়ে টরেন্ট ডাউনলোড ■ ৫৩৪৩ বার পঠিত
৮৬. অল্প বিনিয়োগ করে স্থায়ীভাবে অনলাইন থেকে আয়... ■ ৪৯৬৭ বার পঠিত

মানবিক (৫)
৭. অপহৃত ছাত্রী শম্পাকে উদ্ধার করতে এগিয়ে আসুন ■ ১০৬৩১ বার পঠিত
৮. একজন শিক্ষকের জন্য হাত পাতছি ■ ১০২০৬ বার পঠিত
২০. স্বপ্নহত্যার এক বছরঃ আমাদের ক্ষমা করো সম্রাট ■ ৭৫৬৬ বার পঠিত
৫৩. মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী এখন ফেরিওয়ালা! ■ ৫৮৪৯ বার পঠিত
৭৪. নুহা’দের এমন অগোচর প্রস্থান... ■ ৫২০১ বার পঠিত

রম্য (৬)
৯. আমার বাসর রাত, নতুন বউ, বাংলা সিনেমা...(১৮+) ■ ৯৪২৬ বার পঠিত
১০. টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ ■ ৯৩৫০ বার পঠিত
১২. জিম্বাবুইয়ান ডলারের আত্মকাহিনী (চরম ফান পোস্ট) ■ ৮৩৫২ বার পঠিত
৩৭. ডিজিটাল হৈমন্তী (রবিঠাকুরের ‘হৈমন্তী’ অনুকরনে) ■ ৬৩০২ বার পঠিত
৩৮. পদ্মা নদীর মাঝি - ২০২১ ■ ৬২৮৬ বার পঠিত
৫১. ডিজুস ফটিকের ‘ছুটি’ (রবিঠাকুরের ‘ছুটি’র অনুকরনে) ■ ৫৯১৯ বার পঠিত

প্রাপ্তবয়স্কদের উপযোগী (১০)
১৩. আধুনিক কামসুত্র পজিশন (পুরাপুরি ১৮+) ■ ৮৩০০ বার পঠিত
১৮. আমার দেখা কিছু বড়দের মুভি ১৮+ সিজন টু ■ ৭৭৯৫ বার পঠিত
২১. মেয়েরা কেন সেক্স করে? (কিঞ্চিত ১৮+) ■ ৭৪৩৪ বার পঠিত
২৪. +১৮, অতিজ্ঞানী ও অতিমুর্খদের প্রবেশ নিষেধ... ■ ৬৮৬৩ বার পঠিত
২৭. ১৮+ ডসের জবাবে রিস্ক নিয়ে ২৪+ দিলাম ■ ৬৭৩৩ বার পঠিত
৩০. অসম্ভব রসের ১৮+ কৌতুক (নিজ দায়িত্বে পড়ুন) ■ ৬৬৯৫ বার পঠিত
৬২. যৌবন আকাংখা 'কমাতে' চান? (১৮+ নয় মোটেও) ■ ৫৫৪৩ বার পঠিত
৬৮. শিশা লাউন্জে আমার এক সন্ধা (১৮+) ■ ৫৩৩৫ বার পঠিত
৭৯. চুমু খাচ্ছেন? ভালো! একটু জেনে নিন! ■ ৫১৩৮ বার পঠিত
৮১. আবার কিছু চরম কৌতুক(কঠিনভাবে ১৮+) ■ ৫০৪৮ বার পঠিত

গণমাধ্যম (৩)
৪৪. প্রথম আলো নিয়া দুইটা কথা,কয়েকটা লিংক আর ভিডিও ■ ৬১৭৬ বার পঠিত
৫০. বাংলাভিশনে সাকিবের নামে ভুয়া রিপোর্টিং ■ ৫৯৮০ বার পঠিত
৮০. যেভাবে নগ্ন হলেন আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান ■ ৫০৮৭ বার পঠিত

বিনোদন/সিনেমা (৬)
২৫. চলুন দেখি আসি প্যারিস ও সরি ঢাকা ফ্যাশন উইক ■ ৬৮৪৬ বার পঠিত
৪১. ‘মেহেরজান’ : কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা ■ ৬২৪১ বার পঠিত
৫৬. আপনি কি মুভি পাগল? ■ ৫৭৭৩ বার পঠিত
৫৯. মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! ■ ৫৫৯০ বার পঠিত
৭৮. আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র ■ ৫১৪৫ বার পঠিত
৮৫. বাংলা নাটক কি আস্তে আস্তে ১৮+ হয়ে যাচ্ছে? ■ ৪৯৭৯ বার পঠিত

খেলা (৩)
৬. আমার প্রতিবাদের ভাষা: শেয়ার না করে পারলাম না... ■ ১১৩৩৫ বার পঠিত
৬১. ২৯ মার্চ নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে... ■ ৫৫৬৫ বার পঠিত
৮৩. মাঝপথের বিশ্বকাপ ■ ৫০২২ বার পঠিত

শিক্ষা-জীবিকা (৪)
১১. জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? ■ ৯১৭১ বার পঠিত
৭১. যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা - প্রফেসরদের ইমেইল করবেন কীভাবে? ■ ৫২৮১ বার পঠিত
৭২. বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সকল পোস্ট একত্রে ■ ৫২২২ বার পঠিত
৮৯. ভালো থেকো বুয়েট, ভালো থেকো ভিসি! ■ ৪৯১৪ বার পঠিত

লাইফস্টাইল (৫)
৫. কোন জেলার মেয়ে বিয়ে করবেন? ■ ১৩০৭৩ বার পঠিত
২৩. দেখে নিন, কোন জেলার ছেলেকে বিয়ে করবেন। ■ ৭৩৭৪ বার পঠিত
২৬. ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে... ■ ৬৮০১ বার পঠিত
৪৬. ঢাকা শহর এবং এর আশেপাশে সুবিধাজনক ডেটিংপ্লেস ■ ৬১৫৪ বার পঠিত
৫২. DBBL কার্ড আছে? ধরা না খাইতে চাইলে জানুন ■ ৫৯১৯ বার পঠিত

সাহিত্য (১)
৫৮. বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো ■ ৫৬৭৭ বার পঠিত

বিচিত্রিতা (৪)
১৪. বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা ■ ৭৯২৭ বার পঠিত
১৯. ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন ■ ৭৬৪৮ বার পঠিত
৩৫. পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় পাঁচটি স্থান ■ ৬৩১০ বার পঠিত
৭০. হাজার বছর আগের বিমান। যে রহস্যের নেই শেষ ■ ৫২৮৩ বার পঠিত

হয় মুছে ফেলা হয়েছে, নয়তো ড্রাফটে আছে (৮)
৯৩. ইরানী বয়ফ্রেন্ডের সাথে রুমানা ম্যাডামের ছবি ব্লগ ■ ১৯৩২৪ বার পঠিত
৯৪. জাগো : ঢাকার রাস্তাজুড়ে অ্যাডভেনচার ■ ১৩৪৮৭ বার পঠিত
৯৫. সাঈদের লাশ ! আর কিছু ভাবনার খোরাক !! ■ ৮২০৭ বার পঠিত
৯৬. মিলিয়ে দেখুনতো জাফর স্যারের মেয়ে কিনা!!! ■ ৬৭৭২ বার পঠিত
৯৭. আমার স্বামীর (হাসনা-হেনা) যাবতীয় আপগ্রেড... ■ ৫৩৩৩ বার পঠিত
৯৮. যে পোস্টগুলো পড়লে সামুর ফ্যান হয়ে যাবেন ■ ৭৭৪০ বার পঠিত
৯৯. রিলেশনের ঝগড়া ■ ৬৯১৮ বার পঠিত
১০০. ব্লগ মাতা জানার কাছে আন্তরিক ভাবে আবেদন করছি... ■ ৬৪২৬ বার পঠিত

গত পর্বে ছিল
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০১ পোস্ট

পরবর্তী পর্বে থাকছে
ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29511136 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29511136 2011-12-27 22:35:50
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্ট চরম অনীহা। শুধু মন্তব্য নিয়েই একটি ব্লগ ছিল চার বছর আগে। ছিল একটি পরীক্ষামূলক আয়োজনও ( , , , )।
এই বছর সর্বাধিক মন্তব্য পাওয়া পোস্টগুলো একনজর দেখে মনে হয়েছে বেশিরভাগই অর্থহীন চটুল মন্তব্যে ভর্তি। যা নিশ্চিতভাবেই ব্লগ সম্পর্কে বাইরে ভুল বার্তা পৌঁছাবে। তবে ভালো পোস্টে চিন্তাশীল মন্তব্যের সংখ্যাও একেবারে কম নয়। অনেক পোস্ট আবার স্টিকি হওয়ার সুবাদেও মন্তব্য এসেছে তুলনামূলক বেশি।

চলুন এবার, দেখে নেওয়া যাক ২০১১ সালে সর্বাধিক মন্তব্য পাওয়া পোস্টগুলোর তালিকাটি-

ব্লগারদের বই অপর বাস্তব -৬ এর জন্য লেখা আহবান ■ মোট মন্তব্য ৭২৭
রুমানা, এই যুদ্ধ আপনার একার নয়...আমাদের সকলের..!! ■ মোট মন্তব্য ৭০৮
আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... ■ মোট মন্তব্য ৬৫৩
আমার সাথে দেখা হওয়া কিছু ব্লগার সম্পর্কে ট্যাগ ■ মোট মন্তব্য ৫৬০
আগ্রহী উপযুক্ত কন্যাগন যোগাযোগ করুন বা এইরুপ কন্যার সন্ধান দিন ■ মোট মন্তব্য ৫৫৫
আমার নিজস্ব নোটিশ বোর্ড নং- ২ ,আমাকে এখানে টোকা মারুন ■ মোট মন্তব্য ৫৫৩
কোন জেলার মেয়ে বিয়ে করবেন? ■ মোট মন্তব্য ৫৪০
ফেলানী'র জন্য চোখের জল ফেলোনা... ■ মোট মন্তব্য ৫৪০
ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়েরকে ভোট দিন ■ মোট মন্তব্য ৫৩৬
চিঠি ( টিপুর জন্য শোকগাথা) ■ মোট মন্তব্য ৫১৩
মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী এখন ফেরিওয়ালা!!! ■ মোট মন্তব্য ৫০২
২১ শে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে- আসবেন তো সবাই?(আপডেট) ■ মোট মন্তব্য ৫০২
পারসোনা কেলেংকারী, নতুন আপডেটঃ নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে... ■ মোট মন্তব্য ৪৯৯
ইহা আমাদের বাংলার সাগর!! ■ মোট মন্তব্য ৪৯৭
শীতের রাইতে আড্ডাবাজি ভালু না ■ মোট মন্তব্য ৪৯১
ইতিবাচক ব্লগিং এর লক্ষ্যে পরিবর্তিত হলো পোস্ট রেটিং সুবিধা... ■ মোট মন্তব্য ৪৮২
জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার ■ মোট মন্তব্য ৪৭৩
টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ ■ মোট মন্তব্য ৪৭২
চির রহস্যময় কিংবদন্তী-খনা!!! ■ মোট মন্তব্য ৪৬৮
ইসলাম এবং নাস্তিকতা (একটি সম্ভাব্য ফলাফলশুন্য আলোচনা) ■ মোট মন্তব্য ৪৫৯
আজ হাউ কাউ পার্টির চেয়ারপারসন : রেজোওয়ানার জন্মদিন ■ মোট মন্তব্য ৪৫২
তোর দেয়া দুঃখে এখন আমার দুচোখে আর বৃষ্টি নামেনা ■ মোট মন্তব্য ৪৪০
আমি বখাটে- একটি পরীক্ষামূলক ছবিব্লগ অথবা কবিতা অথবা ছবিতা ■ মোট মন্তব্য ৪৩২
আড়ি ■ মোট মন্তব্য ৪৩১
তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ ■ মোট মন্তব্য ৪২৭
ভিকারুন্নেসা'র সর্বশেষ অবস্থা (আপডেট সহ) ■ মোট মন্তব্য ৪২৫
~~আমরা তখন পাখি ছিলাম, আমরা তখন ফড়িং~~ ■ মোট মন্তব্য ৪২০
নিজের শরীরে দড়ি বেঁধে আমরা মাথা নিচু করে রাজপথে দাঁড়িয়ে থাকবো ■ মোট মন্তব্য ৪১৮
আপনি কি কোন সমস্যার মধ্যে আছেন?? আপনার সমস্যা জানান..... ■ মোট মন্তব্য ৪১৬
আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র ■ মোট মন্তব্য ৪১৫
আজ জনপ্রিয় ব্লগার বাবুনি সুপ্তির শুভ জন্মদিন । যে আমার খুব প্রিয় ব্লগার ও ■ মোট মন্তব্য ৪০৭
প্রেসক্লাবে 'ব্লগারদের' মানববন্ধনের নেপথ্যে জামায়াত-শিবির চক্র সক্রিয়? ■ মোট মন্তব্য ৪০৫
তুই নেই তাই.........(শেষ পর্ব সারাবেলা) ■ মোট মন্তব্য ৪০২
রঙ, সময় ও মৃত্যু বিষয়ক ■ মোট মন্তব্য ৩৯০
এরা এত কমেন্টস করে কিভাবে?? ■ মোট মন্তব্য ৩৮৮
ব্যথা ■ মোট মন্তব্য ৩৮৫
গ্রাফোলজী - হাতের লেখায় মানুষ চেনার বিস্ময়!! ■ মোট মন্তব্য ৩৮৪
করপোরেট বেনিয়াদের হাতে বন্দী একুশে ফেব্রুয়ারি ■ মোট মন্তব্য ৩৮৪
আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার ■ মোট মন্তব্য ৩৭৫
■ মোট মন্তব্য ৩৭৩
প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! ■ মোট মন্তব্য ৩৭২
সামহোয়ারের ব্লগার্স আড্ডা হলো বইমেলা,ছবির হাটে ■ মোট মন্তব্য ৩৬৮
রক্তকরবি ও মিথিলা নামের একটি মেয়ে .... ■ মোট মন্তব্য ৩৬৬
প্রচলিত হারাম খাদ্য দ্রব্য ও আমার সরল স্বীকারোক্তি ■ মোট মন্তব্য ৩৫৭
হাতুড়ে ছবি তোলকের ছবি ব্লগ ও পাপারাজ্জি জিসান শা ইকরাম ■ মোট মন্তব্য ৩৫৭
বাংলা ব্লগ দিবস : ব্লগারগনের প্রস্তুতি কেমন? ■ মোট মন্তব্য ৩৫৬
তুমি কি কেবলি ছবি.....শুধু পটে লিখা... ■ মোট মন্তব্য : মোট মন্তব্য ৩৫৪
একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর হলফনামা... ■ মোট মন্তব্য ৩৫২
নিপুণের দিনরাত্রী- শেষ পর্ব ■ মোট মন্তব্য ৩৫২
...ডাইনী বুড়ি, মুইল্লা ও পাতি শিয়াইল্লার গল্প... ■ মোট মন্তব্য ৩৫২
কিভাবে হবেন সবচেয়ে অ-জনপ্রিয় ব্লগার ? ■ মোট মন্তব্য ৩৫০
আসিফ মহিউদ্দীনের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ ■ মোট মন্তব্য ৩৮৪
...ব্লগের সব আপুনি ভাইয়াদের বাবুদের জন্য একটা গল্প!!! ■ মোট মন্তব্য ৩৪৮
কে কে বিবাহিত? ■ মোট মন্তব্য ৩৪৭
বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা ■ মোট মন্তব্য ৩৪৫
শিরোনামহীন এক মানুষের শিরোনামহীন কোন গল্প : মোট মন্তব্য ৩৪৫
ব্লগ ডে তে ব্লগারদের ফটুক দেখুন আর আফসুস করুন ■ মোট মন্তব্য ৩৪২
মাটির সাথে একদিন (একজন শিক্ষানবিশ ফটোতোলকের কিছু ফটো) ■ মোট মন্তব্য ৩৪১
খাব খাব খাব ■ মোট মন্তব্য ৩৩৯
আরশীতে জলমোতির ছায়া ■ মোট মন্তব্য ৩৩৮
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার হৃদয় মন্দীরে ■ মোট মন্তব্য ৩৩৬
ব্যাক্তিত্ব পরিমাপে চোখ, মুখ বা চেহারা ও পা বনাম প্রালোজী। ■ মোট মন্তব্য ৩৩৪
আরশিতে প্রিয়দর্শিণী, নারীত্বের অবসাদ, গল্পে গল্পে সাম্প্রতিক ব্লগ... ■ মোট মন্তব্য ৩৩২
ডাক দিয়া যাই, কে কে যাবি আয় ■ মোট মন্তব্য ৩২৯
ফিরে দেখা : স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি ■ মোট মন্তব্য ৩২৮
আসুন আড্ডা দেই। আপডেট : অত্যন্ত সফল ভাবে আড্ডা অনুষ্ঠিত ... ■ মোট মন্তব্য ৩২৮
চোখ হারানো রুমানা কি পারবে আমাদের সবার অন্ধত্ব ঘোচাতে? ■ মোট মন্তব্য ৩২৮
জিম্বাবুইয়ান ডলারের আত্মকাহিনী ■ মোট মন্তব্য ৩২৫
পাত্র চাই (দুষ্টামি পোষ্ট) ■ মোট মন্তব্য ৩২৪
এরা ব্লগারের ছদ্মবেশধারী গ্যাংস্টার । এদের ধরিয়ে দিন !!! ■ মোট মন্তব্য ৩২৩
যাদের লেখা আমাদের আমব্লগারদের এন্টেনার ১০০হাত উপ্রে দিয়া যায় ■ মোট মন্তব্য ৩২২
শহীদ সাগর- যে সাগর রক্তের বিনিময়ে এসেছিলো বাংলার স্বাধীনতা ■ মোট মন্তব্য ৩২২
ট্রানজিটের পয়লা মাশুল: তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম! ■ মোট মন্তব্য ৩২১
বিবাহযোগ্য আপামনিরা দেখে নিন, কোন জেলার ছেলেকে বিয়ে করবেন। ■ মোট মন্তব্য ৩২০
ডিসকো বান্দর, আফ্রিকান নেংটু বাবা, নাস্তিক ভাইগন এবং মডারেটররা! ■ মোট মন্তব্য ৩১৯
বই এর পাতার স্বপ্নপুরুষ ও স্বপ্নকন্যারা আর মনের পাতার খোকাভাই ■ মোট মন্তব্য ৩১৮
সকাল মিয়ার বিয়ার পাত্রী নির্বাচন ■ মোট মন্তব্য ৩১৫
Genre- হরর, ক্রাইম। ■ মোট মন্তব্য ৩১২
পরীরা যখন ভাসে মেঘের ভাঁজে... ■ মোট মন্তব্য ৩১২
আবার এসেছে ফিরে পহেলা বৈশাখ!! ■ মোট মন্তব্য ৩১২
আমার সমকামী অভিজ্ঞতা ■ মোট মন্তব্য ৩০৯
তুই ■ মোট মন্তব্য ৩০৬
জিসানের ব্যবচ্ছেদ, জিসান উইথ সামহয়ারইন ব্লগ ■ মোট মন্তব্য ৩০৬
কবুতর কাহিনী .... ■ মোট মন্তব্য ৩০৬
সে এক অপার শান্তি ও সৌন্দর্য্যের দেশে কয়েকটা দিন... ■ মোট মন্তব্য ৩০৬
নুহা’দের এমন অগোচর প্রস্থান: দায় এড়াতে কি পারি আমরা? ■ মোট মন্তব্য ৩০৪
মাইলোর নেট তোরে তিন তালাক ■ মোট মন্তব্য ৩০৪
নিজেকে সামুব্লগের ইতিহাসের অংশ করে যান! ■ মোট মন্তব্য ৩০৩
কিভাবে আমি আস্তিক হলাম। ■ মোট মন্তব্য ৩০২
আসেন,কিছুক্ষণ আড্ডা দিই!বেশি সমস্যা হবে কী? ■ মোট মন্তব্য ৩০১
ন্যান্সি এবং আমি ■ মোট মন্তব্য ৩০০
ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন ■ মোট মন্তব্য ২৯৮
মাননীয় প্রধানমন্ত্রী ,আর কত নারী ধর্ষিত,নির্যাতিত,এসিডদগ্ধ হলে... ■ মোট মন্তব্য ২৯৫
নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন ■ মোট মন্তব্য ২৯২
ডিসকো বান্দরের ১৭ তম বিবাহ বার্যিকী!! ৬২০৫ দিন আগে... ■ মোট মন্তব্য ২৯০

ড্রাফটে আছে, নয়তো মুছে ফেলা হয়েছে
আমি ব্লগ মাতা জানার কাছে আন্তরিক ভাবে আবেদন করছি ■ মোট মন্তব্য ১১০৪
আজ আমি আপনাদের নতুন একটা রান্না শেখাবো ■ মোট মন্তব্য ৬০৫
আজ আমি আপনাদের নতুন একটা রান্না শেখাবো(২য় পর্ব) ■ মোট মন্তব্য ৪১৮
বিচার চাইতে এলাম মডারেটর এবং ব্লগারদের(নারী-পুরুষ সবাই) কাছে ■ মোট মন্তব্য ৪০১
সামু ব্লগীয় সংস্কৃতি ■ মোট মন্তব্য ৩৪১
Love Love Love U All... ■ মোট মন্তব্য ৩২০
ডাক্তার পরামর্শ-০১. কয়েকটি ভুল যা ছেলেরা সেক্সের সময় করে থাকে ■ মোট মন্তব্য ২৯১

পরবর্তী পর্বে
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক পঠিত ১০০ পোস্ট ]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29510624 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29510624 2011-12-26 23:14:27
কী অদ্ভূত, বাংলা সার্চে গত ১০ বছরের দুর্নীতির কোনো হদিসই নেই!
এমনিতে ডিজিটাল যুগে অ্যানালগ পদ্ধতিতে দুর্নীতি খোঁজাও খুব কাজের কথা নয়। যথারীতি ‘বাংলা সার্চে’ও নেই মানে নেই!



২.
মূল সমস্যা মূলত আমজনতার। খেয়ে না-খেয়ে তারা কেবল দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ায় আর নিষ্ঠাবান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে। ২০০১ থেকে ২০০৬ মেয়াদেও একই ঘটনা। পুরো পাঁচটি বছর সবাই সাক্ষাৎ দুর্নীতিবিরোধী যমদূত। কিন্তু মেয়াদ পেরোতেই বেরিয়ে এল থলের বেড়াল। ওদিকে কাহিনী জমে ওঠার আগেই কেউ পাড়ি জমালেন লন্ডনে, কেউ আবার মালয়েশিয়া-থাইল্যান্ডে। সে এক সুগভীর সম্প্রসারণবাদী ষড়যন্ত্র! ডজন ডজন দুর্নীতি মামলা? সে তো সরকারের দমননীতির অংশ মাত্র। বিদেশী ব্যাংকে নামে-বেনামে একাউন্ট? কে না জানে, এ হল সুদূরপ্রসারী চক্রান্ত।

সুতরাং এই পাড়েও সবাই মহাত্মা গান্ধীর একনিষ্ঠ অনুসারী। দুর্নীতি তো দূরের, ভাজা মাছও উল্টে খেয়েছেন কিনা সন্দেহ। বলাবাহূল্য, ‘বাংলা সার্চে’ তারই প্রতিফলন ঘটেছে হাতেনাতে।

দুটি ছবিই বড়ো আকারে দেখতে পারেন-
এখানে এবং এই জায়গায়।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29496507 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29496507 2011-12-05 00:06:56
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মনে অনেক দুঃখ...
সংযুক্তি
প্রথম প্রকাশদ্বিতীয় প্রকাশ]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29467892 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29467892 2011-10-17 15:24:05
দোষী ছিল না শিরচ্ছেদের শিকার সেই আট বাংলাদেশি : প্রতিবাদের স্বর পৌঁছে গেল সৌদি আরবেও
ফুটেজ : যেভাবে হত্যা করা হয় আট বাংলাদেশিকে





অথচ দোষ ছিল না সেই আট বাংলাদেশির!
আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল যে, সৌদি আরবে অভিযুক্ত আট বাংলাদেশি আত্মপক্ষ সমর্থনের সামান্যতম সুযোগও পাননি। এমনকি নিজেদের পক্ষে কোনো আইনি সহায়তাও তারা পাননি। বিচার হয়েছে শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তি আদায়ের মাধ্যমে। প্রশ্ন উঠতে পারে, এই স্বীকারোক্তি কিভাবে আদায় করা হয়েছিল? যেখানে পুলিশ থেকে তথাকথিত আদালত - সবখানেই ভাষা কেবল আরবি, সেখানে আরবি না জানা কিংবা স্বল্প জানা আট বাংলাদেশি শ্রমিক স্বীকারোক্তিই বা কিভাবে দিলেন? তথাকথিত আদালতে শুনানিই বা কিভাবে হয়েছিল, যেখানে এমনকি অভিযুক্ত আট বাংলাদেশির পক্ষে কোনো আইনজীবিও ছিল না?

বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী, বৈদ্যুতিক তার চুরি করছিল অন্য একটি অজ্ঞাত গ্রুপ। সেখানে চাকরিরত আট বাংলাদেশি শ্রমিক চুরি নয়, বরং চোরদের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির সময় মিশরীয় নিরাপত্তা কর্মী মারা যান।

আট বাংলাদেশি কি তার চুরির সঙ্গে জড়িত ছিলেন? না, সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং এটাই অস্বাভাবিক যে, যে প্রতিষ্ঠানে আট বাংলাদেশি দীর্ঘদিন কর্মরত ছিলেন, তারা কেন হঠাৎ চুরি করতে নামবেন?
আট বাংলাদেশি কি মিশরীয় নিরাপত্তা কর্মী খুনের সঙ্গে জড়িত? সেটাও প্রশ্নবিদ্ধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্ত প্রতিবেদন অনুযায়ী স্পষ্টই বোঝা যাচ্ছে, আট বাংলাদেশি নয়, চুরির কাজটা করতে গিয়েছিল অন্য একটি গ্রুপ। বাধা দিতে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষ হয় চোরদের। এই সময় মিশরীয় নিরাপত্তা কর্মীটি নিহত হন।

প্রতিবাদের স্বর পৌঁছে গেল সৌদি আরবসহ আন্তর্জাতিক অঙ্গনে
ঢাকায় আজকের প্রতীকী প্রতিবাদের পরপরই খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সৌদি নিউজ টুডে। যার শিরোনাম ছিল - Members of 'Magic Movement' protest against beheading of eight Bangladeshis in Saudi Arabia. সৌদি জনগণ জানলো, বাংলাদেশিরা শুধুই তরবারির নিচে মাথা পেতে দিতে জানে না, প্রতিবাদও করতে জানে।

ডেমোটিক্স
নিউ ইয়র্ক টাইমস, হাফিংটন পোস্টের মতো সংবাদমাধ্যম যার প্রশংসায় পঞ্চমুখ, সেই ডেমোটিক্সও প্রতিবাদ সমাবেশটিকে দিয়েছে আলাদা গুরুত্ব

ইয়াহু নিউজ
Mock execution scene...

সালেম রেডিও নিউজ নেটওয়ার্ক
বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মার্কিনভিত্তিক এই নিউজ নেটওয়ার্ক।

চীনা সংবাদ সংস্থা DAUM
BANGLADESH SAUDI ARABIA PROTEST

প্রথম আলো
অভিনব কর্মসূচিতে বর্বতার প্রতিবাদ

ই-প্রথম আলো
অভিনব কর্মসূচিতে বর্বরতার প্রতিবাদ

সকালের খবর
ম্যাজিক মুভমেন্টের অবস্থান কর্মসূচি

এবিসি রেডিও
৮ বাংলাদেশীর শিরোশ্ছেদের ঘটনার প্রতিবাদ ম্যাজিক মুভমেন্টের

ফিনান্সিয়াল এক্সপ্রেস
Protesting against beheading of eight Bangladeshis

ডেইলি সান
NHRC to protest beheading in int'l forums

নিউ এইজ
Mock execution to protest at Saudi beheading of 8 Bangladeshis

বিডিনিউজ টোয়েন্টিফোর
'শিরোচ্ছেদের সময় এমনই অসহায় ছিলেন তারা'

বাংলানিউজ টোয়েন্টিফোর
শাহবাগে ৮ তরুণের শিরোশ্ছেদ!

বার্তা টোয়েন্টিফোর ডট নেট
৮ বাংলাদেশীর শিরশ্ছেদের নিন্দায় ব্লগারদের প্রতিবাদ

প্রতিক্রিয়া : দেশে-বিদেশে
জাতিসংঘের সামনে বাংলাদেশিদের বিক্ষোভে নোবেলজয়ী কারমান
প্রতিবাদ হল শাহবাগে, প্রতিধনিত্ব হল সারা বিশ্বে, প্রতি কম্পিত মধ্যপ্রাচ্য
আট বাংলাদেশির শিরোচ্ছেদের সময় যারা প্রতিবাদ করেছিলেন, তাদের অভিনন্দন
প্রতীকী আয়োজনে শিরশ্ছেদের প্রতিবাদ এবং সামুর অবদান
সরকার ও দূতাবাস তৎপর, শিরশ্ছেদ নয় জীবন পেতে পারে ৫ বাংলাদেশী
সংবাদ সম্মেলনে সৌদি রাষ্ট্রদূত বললেন : হত্যার অপরাধে গ্রামের সবার শিরশ্ছেদ করা যেতে পারে
দুই সৌদি জল্লাদের জবানবন্দি
সৌদী কায়দায় তদন্ত, বিচার, ও দন্ড
মধ্যপ্রাচ্য কড়চা-৩
সৌদি আরবে আটক ৫০০ বাংলাদেশি ফিরিয়ে আনতে কেন নির্দেশ নয়
সৌদি কল্লাকাটা - দায়ী আওয়ামী লীগ দূতিয়ালী - তাই প্রতিবাদকারীরা নিরব
Govt moves to save 5 Bangladeshis from execution in S Arabia
আজ আবার ২ জনের গলা কাটা হল
ছবিব্লগ : Stop Slaughtering Humanity
আমার ভাইয়ের মৃত্যূ ও সৌদিদের ক্ষমার অযোগ্য বর্বর আইন ও হাহাকার

আমরা আছি এই ঠিকানায়
ম্যাজিক মুভমেন্ট
ফেসবুক গ্রুপ : কিক আউট সৌদি ডাইনেস্টি ফ্রম দ্য ল্যান্ড অফ ইসলাম ]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29466744 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29466744 2011-10-15 20:08:24
আগামী দিনে অ্যাপলের যেসব যুগান্তকারী পণ্য মিস করবেন স্টিভ জবস
আই ফ্রিজ
কর্মব্যস্ত মানুষের প্রতিটি সেকেন্ডই মূল্যবান। তাদের দিকে লক্ষ রেখে অ্যাপলের এই যুগান্তকারী পণ্য ঘরে-বাইরে সবখানে দেয় অনাবিল প্রশান্তির নিশ্চয়তা। বাসাবাড়িতে ঢাউস আকারের ফ্রিজ এখনও জনপ্রিয় বটে, তবে রক্ষণাবেক্ষণের ঝক্কিও তাতে কম নয়। আইফ্রিজ এ জায়গায় অতুলনীয়। আকারে ছোট, ঘরের বাইরে কিংবা ভ্রমণকালে সহজেই বহন করা যায় এই ফ্রিজ। চালানোর জন্য সার্বণিক বিদ্যুৎও লাগে না, শুধু ব্যাটারি চার্জ করে নিলেই হল। অ্যাপলের অন্যান্য পণ্যের মতো এতেও আছে ফোন করার সমস্ত সুবিধা।



আইওয়াশ
সাধারণ মানুষের মধ্যে খুব একটা জনপ্রিয়তা নেই, তবে বিস্ময়কর তথ্য হল এই পণ্যটি থেকে অ্যাপল সবচেয়ে বেশি লাভ করে। কারণ বিভিন্ন দেশে সরকারি পর্যায়ে পণ্যটি কেনা হয়ে থাকে পাইকারি হারে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পুলিশ ও র‌্যাবের মতো আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর মধ্যে পণ্যটির চাহিদা প্রশ্নাতীত।



আইফ্যান
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণতা। বাইরে বের হলেই হতে হয় ঘেমেনেয়ে একাকার। ভ্যাপসা গরম থেকে বাঁচতে আইফ্যান যেন এক ম্যাজিক! আকারে প্রায় বুকপকেটের সমান, চাইলে ফ্যানটি ভাঁজ করেও রাখা যায় সহজে। এতে একইসঙ্গে আছে ফোন ও টেক্সট ম্যাসেজ পাঠানোর সুবিধা। তবে ফোন এবং ফ্যান দুটোই একসঙ্গে চালু রাখা যায় না। একটি চালু থাকলে অন্যটি স্ট্যান্ডবাই মোডে থাকে।



আইরোজগার
মাটির ব্যাংক আজকাল আর দেখা যায় না। তবে সঞ্চয়ের অভ্যাস হারিয়ে যায়নি মানুষের। মধ্যবিত্তের একসময়কার অনিবার্য সঙ্গী মাটির ব্যাংক অ্যাপলের হাতে এসে নিয়েছে সৃজনশীল রূপ। সুপরিসর ছিদ্র দিয়ে পয়সা তো বটেই, যে কোনো অংকের টাকাও নতুন এই ডিভাইসে নিরাপদে জায়গা করে নিতে পারে।



আইওয়াটার
অ্যাপলের ‘এক্সটা পন্ড’ প্রযুক্তিতে তৈরি এই পানি সহজেই পান করা যায়। প্রতি বোতল আইওয়াটারে হাইড্রোজেন ও অক্সিজেনের এক বিস্ময়কর সমন্বয় ঘটেছে। এ ছাড়াও এতে বায়ুরোধক ঢাকনা তো আছেই, সঙ্গে প্রতিটি বোতলের গায়ে রয়েছে সুদৃশ্য তাপ সহনীয় লোগো।



আইপট
রান্নাবান্না নিয়ে গৃহিনী মাত্রেরই ঝামেলার শেষ নেই। এ থেকে মুক্তি দিতে এলো–আইপট। এতে আছে বিশেষ বিল্টইন ব্লুটুথ সুবিধা, যার সাহায্যে রান্নাঘরে না গিয়েই ৮০০ গজের ভেতরে যে কোনো জায়গা থেকে আপনি রান্না করতে পারবেন যে কোনো কিছু, একদম নিখুঁতভাবে। খাবার পুড়ে যাওয়ার আশঙ্কাও নেই, কারণ আইপটের তাপমাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ইমেইল ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কীকরণ মেইল পৌঁছে যাবে।



আইএমএলএম
আইনজীবীদের যেমন কালো গাউনে, ঠিক তেমনি মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম (আরো সংক্ষেপে মলম) ব্যবসায়ীদের চেনা যায় শীত-গ্রীষ্ম-বর্ষায় হাতে চামড়ার ব্যাগ আর গলায় টাই পরা দেখলে। যদিও পণ্যটি নিয়ে নানা বিতর্ক আছে শুরু থেকেই, তবু অ্যাপলের সৃজনশীলতা চোখে পড়ার মতো।



আইফুট
কম্পিউটার চালানোর সময় হাতের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। পা দুটো সে তুলনায় উপেক্ষিত, তবে একেবারে গুরুত্বহীনও নয়। মাউসের জন্য যেমন মাউসপ্যাড, তেমনি সঠিকভাবে কম্পিউটার চালনার স্বার্থে পা রাখার জন্যও চাই সঠিক স্বাস্থ্যসম্মত জায়গা। আইফুট নিখুঁত ও স্বাস্থ্যসম্মতভাবে ঠিক এর সমাধান নিয়ে এসেছে। এতে প্রি-লোড করা আছে জনপ্রিয় কিছু নৃত্যের পা-চালিত মূদ্রাও।



আইডিশ
স্যাটেলাইটের যুগে ডিশ অ্যান্টেনা ছাড়া বিনোদনের কথা ভাবাই যায় না। তবে বিশালকায় ডিশ অ্যান্টেনা লাগাতে সুপরিসর জায়গার যেমন প্রয়োজন, তেমনি আছে রক্ষণাবেক্ষণের ঝামেলা। এখন আর দুর্ভোগ নয়, আইডিশ নিয়ে এসেছে ভবিষ্যতের প্রযুক্তি। আপনার মোবাইল ফোনের ওপরে ছোট্ট ডিশ অ্যান্টেনাটি লাগিয়ে টেলিভিশনেই উপভোগ করুন ইচ্ছেমতো স্যাটেলাইট চ্যানেল। ঝকঝকে ছবি, জোরালো শব্দ আর বিশেষ ধাতুতে নির্মিত অ্যান্টেনা দীর্ঘস্থায়ীও বটে।



আইক্রিম
আইক্রিমকে বলা হয়ে থাকে বহুমাত্রিক ক্রিম। রঙ ফর্সা করার জন্য এটি গায়ে মাখা যায়, আবার জ্যাম-জেলীর বিকল্প হিসেবে খাওয়াও যায়।



আইসয়াবিন
প্রযুক্তি ছেড়ে অ্যাপল কেন ভোগ্যপণ্যের ব্যবসায়—এ নিয়ে বিতর্ক কম নয়। তবু আইসয়াবিন সমাদৃত হয়েছে ক্রেতাদের ঘরে ঘরে। পাওয়া যাচ্ছে এক থেকে পাঁচ লিটারের সুদৃশ্য স্বচ্ছ প্যাকেটে।

সংযুক্তি
দ্বিতীয় প্রকাশ]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29463386 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29463386 2011-10-10 15:19:32
পারসোনা কিংবা কানিজ আলমাসকে নিয়ে কী করা যায়, কী করা যায় না...
অভিযোগ কী?
পারসোনার বনানী শাখায় একটি সিসিটিভি ক্যামেরা পাওয়া গেছে, যার মুখ একটি বিশেষ কক্ষের দিকে ফেরানো ছিল।

কী করা যায় এখন?
১. পারসোনা বন্ধ করে দেওয়া।
২. কানিজ আলমাসকে বিচারের মুখোমুখি করা।
৩. পারসোনার বিপক্ষে জনসচেতনতা তৈরি করা।

কেন করা যায় না?
১. চাপ দিয়ে পারসোনা বন্ধ করা যাবে না, যেহেতু সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি বিধিবিধান মেনে প্রতিষ্ঠানটি চলে।
২. বিচারের মুখোমুখি করার জন্য একটি মামলা লাগে। কিন্তু আমরা দেখছি যে চিকিৎসক ভদ্রমহিলা অভিযোগটি করেছিলেন, তিনি মামলা করতে আগ্রহী নন। এমনকি আজকে কানিজ আলমাস এবং ওই মহিলার স্বামীর একটি যৌথ বিবৃতি সংবাদপত্র অফিসগুলোতে গেছে। যাতে দুজনেই বলেছেন, "সেদিনের ঘটনা নিছকই ভুল বোঝাবুঝির ফল। বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা হয়ে যায়। এমনকি আমরা উভয়পক্ষই পুরো বিষয়ে সন্তুষ্ট থাকায় কেউ কারো বিরুদ্ধে কোথাও কোন অভিযোগও করিনি।" পুলিশও বলছে, তাদের জব্দ করা হার্ডডিস্কে আপত্তিকর কিছু পাওয়া যায়নি।
৩. অনলাইনে পারসোনার বিপক্ষে বিস্তর প্রচার-প্রচারণা চললেও এমনকি সেই অভিযুক্ত বনানী শাখায় ঠিক আজকেই রূপচর্চাপ্রেমী বিপুল মহিলার ভিড় দেখা গেছে। ফলে জনসচেতনতা আদৌ তৈরি হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার।

তাহলে কী হবে এখন?
সবমিলিয়ে আমার মনে হচ্ছে, পারসোনা এবং কানিজ আলমাস খান এই যাত্রায় পার পেতেই চলেছেন। এর মূল কারণ, ঘটনার ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই। হাতে প্রমাণ নেই। ফলে প্রধান প্রধান সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে ঘটনাটিকে গুরুত্ব দেয়নি। আবার এমনও মনে করার কারণ নেই যে, সব সংবাদপত্রই পারসোনার কাছে বিক্রি হয়েছে। সেটা অসম্ভবই বলতে গেলে। আর এমনিতে একটি প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সিসিটিভি ব্যবহার করতেই পারে। কিন্তু যেহেতু ভুল হোক, সঠিক হোক পারসোনার বিরুদ্ধে অনৈতিকতার একটি অভিযোগ এসেছে, সুতরাং কানিজ আলমাস খানের উচিত পারসোনার সবগুলো শাখা থেকে পুরুষ কর্মীদের সরিয়ে সেখানে নারী কর্মী নিয়োগ দেওয়া। পুরুষ কর্মী যদি থাকেও, তারা অবশ্যই পার্লারের বাইরে থাকবে এবং সিসিটিভি অপারেশনের মতো কাজে তাদের কোনোভাবেই নিয়োগ দেওয়া চলবে না। এই ইস্যুতে আমরা কানিজ আলমাস খানের ওপর চাপ রাখতে পারি সবাই মিলে।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29459628 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29459628 2011-10-04 00:05:54
ইন্টারনেট ছাড়াই যদি ব্লগিং করা যেতো, তাহলে যা যা ঘটতো... (ছবিতে পোস্ট জমা দিতে আসা ব্লগারদের সারি, সামহোয়্যারইন অফিসের সামনে থেকে তোলা ছবি)

ব্লগার মাত্রেই জানেন, সামহোয়্যারইন অফিসের কাউন্টারে অফসেট কাগজে হাতে লিখে পোস্ট জমা দিতে হয়। মনোনীত হলে সেই পোস্টগুলো অফিসের দেয়ালে আঠা দিয়ে লাগানো (প্রকাশিত) হয়। প্রথা অনুযায়ী সামহোয়্যারইন প্রাঙ্গণে সমবেত ব্লগাররা চিৎকার করে কোনো পোস্ট সম্পর্কে মন্তব্য দিয়ে থাকেন।

সরেজমিনে একদিন
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, অনেক ব্লগার সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পোস্ট জমা দিচ্ছেন। বিকেলের দিকে তুলনামূলক ভিড় বেশি দেখা যায়। তখন বিশৃঙ্খলাও বেশি হয়। ব্লগাররা জানান, পত পরশু লাইনের বাইরে গিয়ে পোস্ট জমা দিতে গেলে কৌশিক আহমেদ নামের এক ব্লগারের সঙ্গে সামহোয়্যারইনের কর্মচারীদের বাকবিতন্ডা হয়। পরে কর্মচারীরা একজোট হয়ে কৌশিক আহমদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে প্রহারের শিকার হন ব্লগার অন্যমনস্ক শরৎ।
এর আগে সামহোয়্যারইন অফিসের সামনে আস্তিক ও নাস্তিকদের মধ্যে রক্তক্ষয়ী এক দাঙ্গার ঘটনা আলোড়ন তুলেছিল দেশজুড়ে। সুশীল সমাজসহ নাগরিক সমাজ তখন ব্লগ কালচার সমূলে বন্ধ করার দাবিতে সোচ্চার হয়েছিল।

কিছু সমস্যা
চাকরিজীবী ব্লগাররা যানজটের মধ্যে সামহোয়্যারইন অফিসে গিয়ে পোস্ট জমা দিতে পারেন না - এ সমস্যা বহুদিনের। চাকরিজীবীদের অনেকে অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে পোস্ট জমা দিতে গিয়েও সামহোয়্যারইন অফিসে কাউকে পাওয়া যায় না। তারা অফিস সময়ের পর পোস্ট জমা নেওয়ার জন্য সামহোয়্যারইন অফিসে অতিরিক্ত লোকবল নিয়োগের দাবি জানান। এদিকে দূরের ব্লগাররাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সিলেট থেকে পোস্ট জমা দিতে আসা দুজন ব্লগার আলিম আল রাজি ও সাকিন উল আলম ইভান ক্ষোভমিশ্রিত কন্ঠে বলেন, 'আমরা ঢাকা থেকে দূরে থাকি। তাই একসঙ্গে কয়েকটি পোস্ট জমা দিতে চেয়েছিলাম। কিন্তু সামহোয়্যারইনের একজন দারোয়ান এজন্য অতিরিক্ত টাকা দাবি করেন।' তারা প্রশ্ন রাখেন, 'ব্লগিং করার এই কি শাস্তি?' তবে সামহোয়্যারইনের কর্তা আরিল ও জানা দুজনেই ঘুস দাবির কথা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, আমাদের কার্যালয় ছোট হওয়ায় পোস্ট গ্রহণ ও বর্জনে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এ কারণে গত সপ্তাহে দুই চটের বস্তা সমপরিমাণ পোস্ট আমরা প্রকাশ করতে পারছি না। ফলে অনেকেই ক্ষুব্ধ হয়ে আমাদের অফিসের আশেপাশের দেয়ালে ফ্লাডিং করছেন।' তারা বলেন, এই ধরনের প্রবণতা অনাকাঙ্ক্ষিত।

ছিনতাই, বাদ-প্রতিবাদ
এদিকে বিশৃঙ্খলার সুযোগে ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায়ই। এই ধরনের ঘটনা সামাল দিতে ব্লগাররা সামহোয়্যারইনের সামনে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানান। ওদিকে কোনো নোটিশ ছাড়াই পোস্ট ছিঁড়ে ফেলার (ডিলিট) ঘটনাও কম নয়। প্রতিদিন এ নিয়ে ব্লগারদের বাদ-প্রতিবাদ লেগেই আছে। ব্লগাররা বলছেন, সামহোয়্যারইন কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই দেয়ালে টাঙ্গানো পোস্ট ছিঁড়ে ফেলছেন। অনেকের পোস্ট আবার দেয়াল থেকে তুলে আলাদা একটি ফাইলে ড্রাফট করা হচ্ছে। কয়েকজন ব্লগার অভিযোগ করে বলেন, তাদের পোস্ট শুধু ছেঁড়াই হয়নি, প্রত্যেকের আঙ্গুলে অমোচনীয় কালির সিল মেরে জেনারেলও করা হয়েছে।

অবিলম্বে ইন্টারনেটায়নের দাবি
যতোই দিন যাচ্ছে, ইন্টারনেটে ব্লগ স্থাপনের দাবি ততোই জোরালো হচ্ছে। ব্লগাররা ক্ষোভজড়িত কন্ঠে বলেন, উন্নত বিশ্বে যখন ইন্টারনেট নিয়ে ওয়েবপেইজ খোলা, ইমেইলের মাধ্যমে চিঠি প্রেরণ সহ নানা ধরনের বিস্ময়কর কর্মকান্ড ঘটছে, তখন সামহোয়্যারইন ব্লগকে ইন্টারনেটায়ন করা এখন সময়ের দাবি।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29427489 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29427489 2011-08-07 23:25:26
বিশেষ এক ডিজিটাল পণ্য নিয়ে সরকার অবশেষে ব্যবসায় নামলো!

---
বড়ো করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29425661 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29425661 2011-08-04 23:24:28
সংখ্যাতত্ত্বে অনলাইন বাংলাদেশ : ছুটছে সোশ্যাল মিডিয়া দুরন্ত গতিতে একটা কাজ করার চেষ্টা করলাম। সঙ্গে একপলক দেখা যাক কথায়ও -

২০০৬
বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার যাত্রা শুরু ২০০৬ সাল থেকে।

১,০০,০০,০০০
এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত অন্তত ১ কোটি বাংলাভাষী মানুষ।

২০,০০,০০০
বাংলাভাষী ফেসবুক ইউজার এখন ২০,০০,০০০। এদের ৫১ ভাগই ১৮ থেকে ২৪ বয়সী তরুণ।

১,২০,০০০+
বাংলাদেশে এই মুহূর্তে মোট ব্লগার ১,২০,০০০+

৮০,০০০
কেবল সামহোয়্যারইনেই ব্লগার এখন ৮০,০০০।

৩০,০০০+
■ বাংলা ব্লগগুলোতে প্রতিদিন পেইজভিউ ৩০,০০০+
■ টুইটারের মতো মোবাইলভিত্তিক একটি সেবা আওয়াজের সদস্যসংখ্যা ৩০,০০০+

১০,০০০+
গুগলপ্লাসে বাংলাভাষী ইউজার ১০,০০০+

১০০+
গত ছয় বছরে ব্লগারদের মুদ্রিত বই বেরিয়েছে ১০০+

৩০+
■ বাংলাভাষী কমিউনিটি ব্লগ প্লাটফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ৩০+
■ গত পাঁচ বছরে বাংলা ব্লগ নিয়ে গবেষণা প্রবন্ধ রচিত হয়েছে ৩০+

১০+৫
গত পাঁচ বছরে বাংলা ব্লগভিত্তিক জনসচেতনামূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে অন্তত ১০টি। প্রতিবাদী উদ্যোগ ছিল কমপক্ষে ৫টি।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29424097 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29424097 2011-08-01 23:41:36
টিফা থেকে টিইসিএফ : অসৎ সরকার আর মার্কিন শকুনের চোখ এখন দুই কোটি কম্পিউটার ব্যবহারকারীর ওপর
এমন দৃশ্য ঠিক এই মুহূর্তে হাস্যকর মনে হতে পারে। কিন্তু নিশ্চিত করে বলতে পারি, এই দৃশ্য খুব শীঘ্রই দেখা যাবে এই বাংলাদেশে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা কিংবা রাজশাহীই শুধু নয়, কিম্ভূত এক চুক্তির জাল থেকে রেহাই পাবে না বাংলাদেশের কোনো কম্পিউটার ব্যবহারকারীই।

টিফা থেকে টিইসিএফ
এর আগে বহু চেষ্টার পরও গণমানুষের বিক্ষোভের মুখে সরকার টিফা চুক্তি করতে পারেনি। ধুরন্ধর সরকার সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে আবার সেই একই চুক্তির পসরা নিয়ে ওয়াশিংটন-ঢাকা আসা-যাওয়া শুরু করেছে। চুক্তির নামটিও প্রস্তাব করেছে সরকার নিজেই। মার্কিন সরকার নামটা টিফাই রাখতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের ধূর্ত আমলারা একটু বদলে নাম দিয়েছে 'টিইসিএফ'। একটু নতুন মোড়কে সেই একই মালমসলা। চুক্তির সবকিছুই আসলে শেষপর্যায়ে। সরকার পক্ষে যারা এই চুক্তির সঙ্গে জড়িত, তারা বিষয়টা নিয়ে লুকোচুরি করতে চাইছে, যেন এ নিয়ে কোনো বাদ-প্রতিবাদ না হয়। অর্থ, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়েই এখন সামান্য আটকে আছে চুক্তির সবকিছু চূড়ান্ত হওয়াটা। সেটাও এখন শ্রেফ সময়ের ব্যাপার। কারণ খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে এই চুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান সম্ভাব্য চুক্তিটির অগ্রগতি হচ্ছে না কেন, জানতে চেয়ে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের কাছে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বারবার আলোচনা ভেঙে গেলে পারস্পরিক অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর এই অর্থ উপদেষ্টা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ভৃত্য! আর এই যে অর্থমন্ত্রী কিংবা বাণিজ্যমন্ত্রী তাদের কথোপকথনের শেষাংশে 'অবশ্যই দেশের স্বার্থ রক্ষা হবে' বলে যে বাণীটি উচ্চারণ করছেন নিয়ম করে, সেটাও ওই কথার কথাই। রাজনৈতিক বুলি মাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে পারলেই আমাদের বাণিজ্য সচিবের খুশিতে ডগমগ করার কথা। দেশের স্বার্থের কথা চিন্তা করার সময় কোথায় তার? বরং খোঁজ নিলে হয়তো দেখা যাবে, এই চুক্তির বিনিময়ে অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট কোনো প্রতিষ্ঠানে চাকরির নিশ্চয়তা নিয়ে এসেছেন।

চুক্তিটা যে কারণে স্পর্শকাতর
টিইসিএফ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান বিষয় হল মেধাস্বত্ব আইনের পূর্ণ বাস্তবায়ন। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছ থেকে কিছু ছাড় ও সুবিধা পেয়ে আসছিল। এর একটি হল ২০১৩ সালের ১ জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশকে কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্টসহ অন্য কোনো মেধাস্বত্ব বিধি প্রয়োগ করতে হবে না। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির যেটুকু প্রসার হয়েছে, তা মূলত এই সুবিধার কারণেই। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত টিইসিএফ চুক্তি স্বাক্ষর হওয়া মাত্রই বাংলাদেশে মেধাস্বত্ত্ব বিধি কার্যকর হয়ে যাবে। তাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার হয়ে উঠবে অকল্পনীয়ভাবে ব্যয়বহুল। কম্পিউটারে ব্যবহৃত প্রতিটি সফটওয়্যারেরই লাইসেন্স নিতে হবে চড়া মূল্যে। শুধু তাই নয়, কৃষিসহ বিজ্ঞান ও প্রযুক্তির সব সম্ভাবনাময় খাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। কারণ ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটসের (ট্রিপস) নামে বিজ্ঞান ও প্রযুক্তির নানা ক্ষেত্রে নানা স্বত্ব তৈরি করে রেখেছে যুক্তরাষ্ট্র। আবার তথ্যপ্রযুক্তিই শুধু নয়, দেশের সম্ভাবনাময় ওষুধশিল্পও এই চুক্তির অনলে পুড়বে। স্বল্পোন্নত দেশ হিসেবে ওষুধের ক্ষেত্রে ২০১৬ সাল পর্যন্ত পেটেন্টের কোনো বাধ্যবাধকতা নেই বাংলাদেশের ওপর। টিইসিএফ চুক্তি হলে সেটা অকার্যকর হয়ে পড়বে। তাতে ওষুধ উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। ওষুধের দামও অনেকগুণ বেড়ে যাবে।

দেশবিরোধী চুক্তিতে সরকারের কেন এতো আগ্রহ
এটা কারও অজানা নয় যে, ইউনূস ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা শীতল সম্পর্ক যাচ্ছে এই সরকারের। এর জের হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন পার্শ্ববর্তী ভারত সফরে এলে ঘন্টাখানেকের জন্যও তাকে বাংলাদেশের আনতে রাজি করাতে পারছে না সরকার, এমনকি মার্কিন প্রশাসনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও। ফলে সরকার এখন যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হতে চাইছে। সরকারের অসহায়ত্ব বুঝে যুক্তরাষ্ট্রও এই ফাঁকে চুক্তিটা করিয়ে নিতে চায়। মার্কিন-ভক্ত প্রমাণের জন্য সরকার এখন বাংলাদেশের মানুষের পশ্চাৎদেশটা মেরে মার্কিনীদের স্বার্থ রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে।

সামনে তাহলে কী ঘটতে যাচ্ছে?
বিজয় সফটওয়্যারের মেধাস্বত্ত্ব নিয়ে এক মোস্তফা জব্বারের অশ্লীল বিলাপ ছাড়া বাংলাদেশে সেভাবে আর কিছু দেখা যায় না। কিন্তু টিইসিএফ চুক্তির মূল বিষয় যেহেতু মেধাস্বত্ত্বের পূর্ণ বাস্তবায়ন, সে কারণে দরিদ্র দেশ বাংলাদেশ আর তার প্রতিটি কম্পিউটার ব্যবহারকারীকে এই মেধাস্বত্ত্বের ধকল পোহাতেই হবে। সবদিক থেকেই তথ্যপ্রযুক্তির ব্যবহার হয়ে দাঁড়াবে চরম ব্যয়বহুল। আগামী বছর থেকেই হয়তো একটা কম্পিউটারের সঙ্গে লক্ষাধিক টাকার সফটওয়্যার কিনতে হবে। ওয়ার্ড-এক্সেল মিলিয়ে মাইক্রোসফট অফিসটা কিনতে গেলে আপনাকে গুণতে হবে প্রায় ৪০ হাজার টাকা। আরেকটু কম সুবিধাসম্পন্ন প্যাকেজ কিনতে হলে কমপক্ষে ২০ হাজার। কেবল এডবি ফটোশপেরই সর্বশেষ সংস্করণের দাম পড়বে মাত্র ৫১ হাজার টাকা। এর চেয়েও ভয়ংকর বিষয় হল, চুক্তি হলে এমন এমন সব জিনিস তখন কপিরাইট আইনের আওতায় চলে আসবে, যা ঠিক এই মুহূর্তে ভাবাটাও খুবই কঠিন। বিধি কার্যকর হলে সেটা বাস্তবায়নের ব্যাপারটাও আসে। কাজেই এটা খুব স্বাভাবিক যে, মার্কিন সরকারের আয়োজনে মাইক্রোসফট-এডবির অর্থায়নে খুব শীঘ্রই RAB-পুলিশ-ম্যাজিস্ট্রেটদের পাইরেটেড সফটওয়্যার শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হবে। অনুদান দেওয়া হবে থানাগুলোতে। সরকারের চাঁইদের পকেটটা ফুলিয়ে দেওয়া হবে ডলারে ডলারে। প্রাপ্তির তুলনায় এই বিনিয়োগ সামান্যই হবে বলতে গেলে।

দেশি-বিদেশি শকুনদের টার্গেট কারা
বিটিআরসির তথ্য অনুসারে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী এখন প্রায় এক কোটি। ২০১৪ সালে সেটা আড়াই কোটিতে গিয়ে দাঁড়াবে। পরিসংখ্যান না থাকলেও সবমিলিয়ে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা এখনই অন্তত দুই কোটি হবে। এদের বেশিরভাগই তরুণ। এই তরুণরাই এখন মার্কিন বাণিজ্য শকুনদের টার্গেট।
পকেটে টাকা নেই, দু বেলা খাওয়ার পয়সা নেই, চাকরির সুযোগ নেই, তবু উপায়হীন তরুণরা কম্পিউটারটা শিখছিল খেয়ে না খেয়েই। ৩০ হাজার টাকা দিয়ে যদি তাদের মাইক্রোসফট অফিসটা কিনতে হতো, তাহলে গরিব এই দেশে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা হতো হাতেগোনা। যে ছেলেটা এই ঢাকায় মাসের শেষে মেস ভাড়াটা ঠিকমতো দিতে পারে না, শীঘ্রই তাকে ৪০ হাজার টাকা খরচ করে মাইক্রোসফট ওয়ার্ডের লাইসেন্স কিনতে হবে। দিনরাত জেগে অমানুষিক পরিশ্রম দিয়ে বাংলাদেশের তরুণরা আউটসোর্সিংয়ের কাজে নেমেছিল। সেখান থেকে মেসে থাকা তরুণের ইন্টারনেট বিলটা আসছিল, কেউবা আয় করছিলেন দু পয়সা। হঠাৎ করেই সেদিকে নজর পড়ল সরকারের। তড়িঘড়ি ট্যাক্স বসিয়ে দেওয়া হল তার ওপর। এখন শুধু ট্যাক্স নয়, পুলিশ লেলিয়ে দেওয়া হবে তাদের পেছনে।

সুতরাং!
অপেক্ষায় থাকুন, আগামী মাসেই মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশে আসছে, সরকারও প্রস্তুত - মাত্রই শৈশব-উত্তীর্ণ তথ্যপ্রযুক্তি অঙ্গনকে বলাৎকার করার সব আয়োজন মোটামুটি সম্পন্ন। বাদ-প্রতিবাদ নয়, সম্ভব যদি হতো নিজ হাতে কয়েকটা খুন করে ফেরার হতাম নিশ্চিত!

একটি কপি থাকলো ফিউশন ফ্যাক্টরিতেও।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29422345 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29422345 2011-07-29 22:28:00
ফিউশন ফ্যাক্টরি : অবশেষে নিজের একটা কুঁড়েঘর...
বলাবাহূল্য, আগামীতেও সামহোয়্যারেই লিখবো প্রধানত। সাইটে একটা কপি ব্যাকআপ হিসেবে থাকবে। তবে সামহোয়্যার কর্তৃপক্ষ কোনো পোস্ট মুছলেই সেটা আমার সাইটে চলে যাবে। সেখানে ইতিমধ্যে 'নিষিদ্ধ শিরোনাম' নামে একটি বিভাগ করা হয়েছে।

সাইটের ঠিকানা :
http://fusionfactory.blogspot.com/]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29414320 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29414320 2011-07-16 23:24:26
না আন্দোলন, না সংস্কার——জলপাইরঙা এই জন্তুগুলোর বিরুদ্ধে দরকার একটা সুনামি
পুলিশ পারে, কিন্তু কতোটা পারে?
ফারুক যদি গালাগাল কিংবা হামলা করেও থাকেন, তাহলেও রাষ্ট্রের নিম্নপদস্থ কর্মচারী হিসেবে পুলিশের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার কিংবা কনস্টেবলদের বিন্দুমাত্র অধিকার নেই তার ওপর পাল্টা নারকীয় হামলা করার। তারা মামলা দিতে পারতো, সেই মামলার অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে তাকে গ্রেপ্তার করতে পারতো। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুসারে চিফ হুইপের স্থান পঞ্চম। আর খোদ পুলিশের যিনি সর্বেসর্বা, সেই আইজিপির স্থান ১৬ নম্বরে। এই উপকমিশনার আর সহকারী কমিশনাররা গোণাতেই নেই। অনেকেরই যুক্তি, ফারুক লোকটি সুবিধার নয়। হ্যাঁ, আমি ধরলাম যে, লোকটি ডাকাতদলের সর্দার। কিন্তু তবুও কি পুলিশ এই বর্বরতা চালাতে পারে?

এক ছবি সব আমলেই
এর আগে বিএনপি শাসনামলেও আমরা দেখেছি, তারা পুলিশ লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর একইভাবে অত্যাচার-নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমেদ ছাড়াও দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেননদের ওপর বিএনপির পুলিশ লেলিয়ে দেওয়া—এই সেদিনকার ঘটনা। তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালের দিনও সরকারের লেলিয়ে দেওয়া এই পুলিশ হামলে পড়েছিল নিরীহ মানুষের ওপর। নিজেই চোখেই দেখেছি, সে কী নির্মমতা! এই অসুস্থ সংস্কৃতি পরিবর্তনের সুযোগ ছিল আওয়ামী লীগের সামনে। তারা সুযোগটা নেয়নি। উল্টো তার অপব্যবহার করেছে মনের সব বিদ্বেষ একত্র করে। কিন্তু এই দিন তো দিন নয়। আওয়ামী লীগ তো নিশ্চয়ই নিশ্চিত নয় যে, তারাই ক্ষমতায় আসতে যাচ্ছে পরবর্তী মেয়াদে। আগামী নির্বাচনে বিএনপিও তো ক্ষমতায় যেতে পারে। তখন যদি এই পুলিশকেই লেলিয়ে দিয়ে সাহারা খাতুন কিংবা শামসুল হক টুকুদের লাঠির আগায় নাচায়? কিংবা আরো ওপরমহলকে চ্যাংদোলা করে যদি নিয়ে যায়?

বলতে দ্বিধা নেই
পুলিশের এই বর্বর হামলা যদি হতো আওয়ামী লীগের চিফ হুইপের ওপর, এমনকি সাহারা খাতুনের ওপরও——অবিকল একই বেদনা স্পর্শ করে যেতো আমাকে, একইরকম ক্ষোভে দগ্ধ হতাম আমরা। আমি কেবল ভাবছি, এইরকম এক পরিস্থিতিতে আমি নিজে কিংবা আমার মতোই কোনো সাধারণ মানুষ যদি পুলিশরূপী এই হায়েনাদের কবলে পড়তো, কী ঘটতো তাহলে? রক্তাক্ত বিরোধীদলীয় চিফ হুইপ তবু প্রাণ নিয়ে হাসপাতালে যেতে পেরেছেন, কোনো সাধারণ মানুষ কি নিজের প্রাণটা বাঁচাতে পারতো? প্রাণ বাঁচানো গেলেও থানায় নিয়ে কী বর্বর অত্যাচারটাই চালানো হতো! হয়তো ১০১ মামলার আসামিও।

দরকার একটি সুনামি
না, কোনো সংস্কার কর্মসূচি নয়——সে তো শুধুই সময়ের অপচয়। মানবাধিকার শেখানোর কোনো প্রশিক্ষণ কর্মশালা নয়——সে শুধুই আইওয়াশ। এমনকি কোনো আন্দোলনও নয়——সে হল সমস্যাকে আরো বেশি দিন জিইয়ে রাখার পদ্ধতি মাত্র। এই চির অমানুষ বর্বর পুলিশের বিরুদ্ধে দরকার একটি সুনামি—শুধুই একটি সুনামি!]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29409089 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29409089 2011-07-07 22:20:10
তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ
অমূল্য স্মরণীয় বাণী!
■ ‘তেল-গ্যাস রক্ষার নামে যারা হরতাল ডেকেছে ওরা কারা? ওরা সব সময় সামরিক শাসকদের পক্ষে কাজ করেছে। পাকিস্তান আমলে এরা বলেছে ভোটের আগে ভাত চাই। এরা বঙ্গবন্ধুর ৬ দফার বিরোধীতা করেছে। এদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’ [উৎস লিংক]
- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম

■ "আপনারা হরতাল ডেকেছেন। কার স্বার্থে, কোন অধিকারে আপনারা হরতাল ডেকেছেন? আপনারা কি জনপ্রতিনিধি? আপনাদের তো জনগণের কাছে জবাব দিতে হবে না। জনগণের স্বার্থে আমরা গ্যাস-কয়লা অনুসন্ধান করবো, গ্যাস-কয়লা উত্তোলন করবো। আপনারা যা পারেন করুন গিয়ে। দেশের মানুষের ভালোর জন্য যা করার তাই আমরা করবো। আপনারা চিৎকার করতে থাকেন। যুক্তিসঙ্গত কিছু থাকলে নিয়ে আসুন। [উৎস লিংক]
- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম

■ 'কোথাকার কোন মনু মোহাম্মদ এসে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির নামে তেল-গ্যাস উত্তোলনের বিরোধিতা করছেন। আসলে আলোচনায় থাকার জন্য মনু মুহাম্মদ-আনু মুহাম্মদরা বিদেশি গুপ্তচর হিসেবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।' [উৎস লিংক]
- বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের বাণী

ধরন দেখে মনে হয় এদের চেয়ে বড়ো দেশপ্রেমিক দেশে আর দ্বিতীয়টি নেই। তবে ইতিহাস বলে, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া এইসব কমিশনখোরের অতীত ভালো নয়। শুনুন আলোচিত সেইসব অডিও টেপ। পাবেন অকপটে বলা অনেক অজানা তথ্য। পড়ুন কয়েকটি অডিও টেপের লিখিত রূপও।

শেখ ফজলুল করিম সেলিমের সেই স্বীকারোক্তি
পর্ব - এক
ফাইলের ধরন : এমপিথ্রি ■ আকার : ৩.৬৭ মেগাবাইট
পর্ব - দুই
ফাইলের ধরন : এমপিথ্রি ■ আকার : ১৩ মেগাবাইট
পর্ব - তিন
ফাইলের ধরন : এমপিথ্রি ■ আকার : ৪৪ মেগাবাইট
পর্ব - চার
ফাইলের ধরন : এমপিথ্রি ■ আকার : ১৮ মেগাবাইট

লিখিত রূপ (পিডিএফ)
আবদুল জলিল, শেখ সেলিম ও আবদুল আউয়াল মিন্টুর স্বীকারোক্তির লিখিত রূপ
ফাইলের ধরন : পিডিএফ ■ আকার : ১১৬ কিলোবাইট
ওবায়দুল কাদেরের স্বীকারোক্তি
ফাইলের ধরন : টেক্সট/এইচটিএমএল
গুলশান থানা আওয়ামী লীগের সভাপতি ওয়াকিল উদ্দিনের স্বীকারোক্তি
ফাইলের ধরন : টেক্সট/এইচটিএমএল

তখন আর মিনমিনে স্বর নয়
টেন্ডার নিয়ে লুটপাট করুন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে যা ইচ্ছে তাই করুন কিংবা হাজার লিমনের পা কেটে নিন - কিছু বলার নেই। বুকের কষ্ট চেপে রেখে দেখেও না দেখার ভান করে অন্য পথে হাঁটবো। কিন্তু প্রশ্নটা যখন দেশের স্বার্থ নিয়ে, দেশের অমূল্য সম্পদ নিয়ে, তখন আর নিরবে চোখের জল ফেলা নয়, বুকের কষ্ট চাপা দেওয়া নয়, মিনমিনে স্বরে রবীন্দ্রগীতিও নয় - সরাসরি চোখে চোখ রেখে বলবো -
দেশের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলবি না অমানুষের বাচ্চা! বঙ্গোপসাগর থেকে পাইপলাইন যদি টানা হয়, সেটা দিয়ে দালাল আর কমিশনখোর রপ্তানি হবে, আমার দেশের অমূল্য সম্পদ তেল-গ্যাস যাবে না কিছুতেই।

]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29407830 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29407830 2011-07-05 23:57:02
নাঈমুলের ছিঁচকে সাংবাদিকতা : ইউনূসকে নিয়ে ইতরামি, এরশাদের পদলেহন, ইজরায়েল প্রেম আর ধারাবাহিক মতলববাজি ইতিপূর্বে প্রকাশিত হওয়া প্রথম পর্বের পর এটি দ্বিতীয় ও আপাতত শেষ পর্ব। অপাঠ্য, অবোধ্য, পরিভাষা জর্জরিত প্রচলিত ধারার গণমাধ্যম গবেষণার বিপরীতে এরকম চুলচেরা গবেষণা ব্লগোস্ফিয়ারে তো বটেই, বাংলাদেশেই এই প্রথম। গবেষণার জন্য নেওয়া তিন শতাধিক নমুনার মধ্যে ৯০ ভাগ নমুনাই প্রথম পাতায় প্রকাশিত সংবাদ। বাকি ১০ ভাগ পেছনের পৃষ্ঠার। আলোচ্য প্রতিবেদনগুলোর প্রায় অর্ধেকই নাঈমুল ইসলাম খানের নিজের লেখা, বাকিগুলো হয় তার আজ্ঞাবহ কর্মচারীদের, নয়তো ভাড়ায় আসা ছিঁচকে সাংবাদিকদের লেখা। বলাবাহূল্য, নিয়োগপত্রবিহীন তিন হাজারি-পাঁচ হাজারি বিশেষ সংবাদদাতা/সাংবাদিকদের হলদে রিপোর্টগুলো আমি গোণায় ধরিনি। এটাও বলে রাখা ভালো হবে, আমাদের সময়ে প্রকাশিত প্রকাশিত হলদে প্রতিবেদন কিংবা কলামের মাত্র ২০ ভাগ এই গবেষণায় এসেছে পত্রিকাটির পূর্ণাঙ্গ অনলাইন আর্কাইভ না থাকা এবং সার্চ ইঞ্জিন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে।

<img src=(" style="border:0;" /> ইউনূসকে নিয়ে ইতরামি
নাঈমুলকে দু পয়সার পাত্তা না দেওয়াই কাল হয়েছিল ড. ইউনূসের। সেই ক্ষোভে ইউনূসকে নিয়ে এমন কোনো ইতরামি নেই, যা নাঈমুল করেননি-
ড. ইউনূস শেখ হাসিনার প্রতিপক্ষ না ছাই
মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু বিষয়: ড. মোহাম্মদ ইউনূস
মাননীয় প্রধানমন্ত্রী, গ্রামীণ ব্যাংক নিয়ে আহ্লাদী তদন্ত চলছে!
বাংলাদেশ ব্যাংকের ঢেঁকি ঋণ থেকেই ক্ষুদ্র ঋণের বিকাশ
ড. ইউনূস প্রথম হোঁচট খেয়েছিলেন ঢাবিতে
ড. ইউনূস বিষয়ে ‘মার্জিতরূপে’ ‘পরিশীলিত’ সমালোচনার আহ্বান
ড. ইউনূসকে বিপদ থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংকের সব অফিসে মিলাদ
গ্রামীণ টেলিকমের মালিক গ্রামীণ ব্যাংক : ইউনূস অথবা মাহফুজ আনাম কে ঠিক?
ইউনূস আদালতে হারলে তাৎক্ষণিক কর্মবিরতি

<img src=" style="border:0;" /> পদলেহন পর্ব ২ : হুমু এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ সম্ভবত খুব কম টাকায়, হয়তো এক-দু মাসের বাসা ভাড়া বহনের আশ্বাস দিয়ে তার পদলেহনের কাজে নিয়োগ দিয়েছিলেন নাঈমুল ইসলাম খানকে।
শুভ জন্মদিন এরশাদ
ভালো নেই এরশাদ!
মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার কষ্ট আজো বয়ে বেড়াচ্ছি: এরশাদ
এরশাদের ৮১তম জন্মদিন আজ
হাসিনা কীভাবে কাজে লাগাবেন এরশাদকে?
এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বা ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত করার আলোচনা
সাবেক রাষ্ট্রপতির সুবিধাসমূহ-ই পাচ্ছেন না এরশাদ, রাষ্ট্রপতির মর্যাদায় দূত হবেন কীভাবে?
মানুষের উদ্বেগ ভালোবাসায় কৃতজ্ঞ এরশাদ
প্রিয় সম্পাদক- বল্গাহীনতার লাগাম টেনে ধরুন : হুসেইন মুহম্মদ এরশাদ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রসঙ্গে আবারো বিভ্রান্তিকে জাস্টিফাই করার চেষ্টা!

/<img src=" style="border:0;" /> ঠেলার নাম বাবাজি
নিজের উগড়ে দেওয়া বমি ফের নিজেই গিলে নেওয়ার এইরকম দৃষ্টান্ত খুব বেশি মিলবে না নিশ্চিত -
পিংক সিটির একটি বিজ্ঞাপন প্রকাশের জন্য দুঃখ প্রকাশ
সাংবাদিকতায় ভুলের আরেক উদাহরণ ভুক্তভোগী সেলিমা আহমাদ এবং বিদিশা
দেড় কোটি টাকা ব্যয়ে সুসজ্জিত হচ্ছে যোগাযোগমন্ত্রীর সচিবালয়ের দফতর : হুমায়ুন কবির খোকন:
সৈয়দ আবুল হোসেন, মহিউদ্দিন খান আলমগীর এবং ফরিদ হোসেনের কাছে আমার ক্ষমা প্রার্থনা

<img src=(" style="border:0;" /> মতলববাজের প্রতিকৃতি
২০০৯ সালে নাঈমুলের ভিসা পত্রপাঠ প্রত্যাখান করে ঢাকার মার্কিন দূতাবাস। এরপরও একটি ভিসার জন্য থেমে থাকেনি তার বহুমুখী চেষ্টা। ভিসার জন্য পাগলপ্রায় নাঈমুল একপর্যায়ে এক যুক্তরাষ্ট্রপ্রবাসী পরামর্শে আমাদের সময় কার্যালয়ে রীতিমতো 'ধর্মনিরপেক্ষ' ইসলামী জলসার আয়োজনও করে ফেললেন। মুসলমানদের কল্যাণে মার্কিন যুক্তরাষ্ট্র কতোটা আন্তরিক - সেটা নিয়ে ওই জলসায় গ্যালনে গ্যালনে চোখের জল ফেলা হল। তবে হায়, তাতেও ভিসার হরিণ দেখা দেয়নি!
উইমেন ইন ইসলাম বিষয়ে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ
দৈনিক আমাদের সময় কার্যালয়ে ইসলামবিষয়ক আলোচনা অনুষ্ঠান
প্রবাসীদের জন্য নতুন একটি পত্রিকা প্রকাশ করবে দৈনিক আমাদের সময়
ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এজেন্সিকে দুর্নীতি ও অনিয়মের খবর দিন
তসলিমা নাসরিনের জন্য সরকারের কাছে আবেদন
ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হোলগার মিশেল এর সাক্ষাৎকার নিয়েছেন নাঈমুল ইসলাম খান

:-* অহেতুক দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা
নাঈমুল ইসলাম খানের ভাবসাব দেখে মনে হয় রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই ২৪ ঘন্টা তার ২ টাকার পত্রিকাটি নিয়ে ধ্যানমগ্ন থাকেন। এটাও তার একটি কৌশল - লোককে বোঝানো যে ক্ষমতার কেন্দ্রে আমাদের সময়ের ব্যাপক প্রভাব আছে!
মাননীয় প্রধানমন্ত্রী বৈশাখে উৎসব বোনাস দিন
মহামান্য রাষ্ট্রপতি সমীপে বিবেচনার জন্য দুটি প্রস্তাব
টিভি চ্যানেলের উদ্যোক্তাদের উদ্দেশে অযাচিত পরামর্শ

<img src=" style="border:0;" /> পকেটমার পর্ব : এমএনএইচ বুলু
শেয়ারবাজার কারসাজির মূল হোতা সালমান এফ রহমান, নূর আলী, মোসাদ্দেক আলী ফালু, লুৎফর রহমান বাদল ও পিএইচপি গ্রুপের যৌথ সিন্ডিকেটের কাছে আমাদের সময় পত্রিকাটি বিক্রির আগে বেশ বড়ো অংকের অর্থ খসানো হয়েছিল ইয়াবা সম্রাজ্ঞী নিকিতাখ্যাত ব্যবসায়ী এমএনএইচ বুলুর কাছ থেকে। বুলুকে সময়মতো মুলোটা ধরিয়ে দিতে ভোলেননি গুণধর নাঈমুল।
আমাদের সময়ের অংশীদার হলেন, বিশিষ্ট ব্যবসায়ী এমএনএইচ বুলু
আমাদের সময় কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এমএনএইচ বুলু
এমএনএইচ বুলুর কাছে আমাদের একটি কামনা
এমএনএইচ বুলুর সঙ্গে নাঈমুল ইসলাম খানের আরো অংশীদারী মিডিয়া
এমএনএইচ বুলুর অংশগ্রহণে আমাদের সময়ের বিক্রয়মূল্য কমিয়ে ফেলা সম্ভব হয়েছে

<img src=(" style="border:0;" /> ধান্ধাবাজির নানা রূপ
অপচিকিৎসার ক্যানভাসার থেকে সংবাদ জাদুঘর, মহিলা টিভি এজেন্সি থেকে বার্ষিক পুরস্কার বিতরণের ঠিকাদারি - কোথায় নেই আমাদের নাঈমুল?
প্রিয়া ভেঙ্কটারামনকে আমন্ত্রণ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত সমীপে
বিখ্যাত তিন খান এবং ডা. ছাজেড়
বিনা অপারেশনে হৃদয় রোগ থেকে মুক্তি
দেশের প্রথম সংবাদ জাদুঘর নিউজিয়াম গড়ে তুলতে আমাদের সহায়তা করুন
বাংলাদেশের প্রথম টিভি নিউজ এজেন্সির যাত্রা শুরু
টিভি নিউজ এজেন্সিতে সাংবাদিকতার সুযোগ
টিভি নিউজ এজেন্সিতে সাংবাদিকতার সুযোগ
সেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণ ।। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান?
টিভি সাংবাদিকতায় আগ্রহী তরুণীরা ৩১ মার্চের দৈনিক পত্রিকা পড়ে দেখুন
মিট দ্য উইমেন ইন মিডিয়া নারী সাংবাদিকদের মিলনমেলায় পরিণত
গবেষণাকর্মী নিয়োগ
নির্বাহী সম্পাদক নিয়োগ বিজ্ঞপ্তি

<img src=(" style="border:0;" /> মতলববাজি : ইজরায়েল প্রেম
একদা আত্মস্বীকৃত ইজরায়েলপ্রেমী সালাউদ্দিন শোয়েব মারফত নাঈমুল ইসলাম খান এই বার্তা পেয়েছিলেন যে, পত্রিকা প্রকাশসহ প্রচার-প্রচারণা খাতে ইজরায়েলি সংস্থা থেকে তহবিল পাওয়া সম্ভব। এরপর সালাউদ্দিন শোয়েব হলেন আমাদের সময়ের বিশেষ সংবাদদাতা। তার সঙ্গে মিলে নাঈমুল যৌথভাবে শুরু করলেন ইসরাইল বিষয়ক প্রপাগান্ডা। সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় মানসিক ভারসাম্যহীন শিক্ষক কলিমউল্লাহ।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সচেষ্ট ছিলেন আবদুর রহমান ওয়াহিদ
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল : ঢাকার সঙ্গে সংলাপ চায় তেলআবিব
সমরাস্ত্রে শক্তিশালী মিয়ানমার ঢাকায়ও আঘাত হানতে পারবে: ড. কলিমউল্লাহ
’৯৮-এ বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের মাটিতেই হত্যার প্রস্তাব দেয় ইসরায়েলি ভাড়াটে সেনা
ড. কলিমউল্লাহ’র দাবি কসোভোকে স্বীকৃতি দিতে বাধা নেই

/<img src=" style="border:0;" /> মনে বড়ো জ্বালা, ও পাঞ্জাবিওয়ালা...
আমাদের সময় ২ টাকা মূল্যের দৈনিক হওয়ার পরও সত্যি বলতে কী, এর প্রচারসংখ্যা সবমিলিয়ে খুব বেশি কিছু কখনোই ছিল না। যে পত্রিকা বাংলাদেশের কোনো পরিবারে স্থান পায় না, অফিস-আদালতে রাখা হয় না, শুধু ফুটপাতের বিক্রি দিয়ে আসলে কি সেই পত্রিকার পক্ষে ওপরের দিকে ওঠা সম্ভব? সবমিলিয়ে মনে বড়ো জ্বালা নাঈমুলের -
সংবাদপত্রগুলোর পাঠকসংখ্যা নির্ণয়ে SIRIUS একটা serious খামখেয়ালি ঘাপলা করেছে
দুই লাখের খুউব কাছে দৈনিক আমাদের সময়
দৈনিক আমাদের সময় আজ ৪,৫৪,৩৫৮ কপি
বদলে যাচ্ছে দৈনিক আমাদের সময় ।। প্রতি শুক্র ও শনিবার দাম চার টাকা
কাল থেকে আমাদের সময় আবার ২ টাকায়
আমাদের সময়ের মূল্য বিভ্রাট!
জোট সরকারের আমলে কারাগারের জন্য নির্দিষ্ট ৪টি পত্রিকা এখনো পরিবর্তন হয়নি
সংবাদপত্রের প্রচার সংখ্যা
শীর্ষ প্রচার বা পাঠকসংখ্যা কোন দৈনিকের?
সংসদে পত্রিকার প্রচারসংখ্যার তথ্য প্রকাশ

হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার লেবাসে দুর্বৃত্তপনা বন্ধ হোক, এখনই!]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29382949 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29382949 2011-05-17 22:20:56
যেভাবে নগ্ন হলেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান - ১ দৈনিক আমাদের সময় পত্রিকায় যে কোনো ধরনের বানোয়াট খবর ছাপাতে পারবেন। এর সঙ্গে আর কিছু টাকা যোগ করলে খোদ সম্পাদক নাঈমুল ইসলাম খানকেই সারাদিন আপনার পেছন পেছন ঘোরাতে পারবেন।

এক ছিঁচকে সাংবাদিকের প্রতিকৃতি
ইনকিলাব দিয়ে সাংবাদিকতা শুরু করা নাঈমুলকে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৯২ সালে বহিষ্কার করা হয় দৈনিক আজকের কাগজ থেকে। হ্যাঁ, এই সময় বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতার প্রচলনে তার একটি ভূমিকা ছিল - সেটা যতোটা সম্পাদক হিসেবে, ততোটাই দক্ষ ম্যানেজার হিসেবে। তবে পরে ভোরের কাগজেও সেই আত্মসাতের ধারা অব্যাহত রাখেন। জনশ্রুতি রয়েছে, প্রায় অর্ধকোটি টাকা তিনি সেখান থেকে আত্মসাৎ করেন। ভোরের কাগজ থেকে বিতাড়িত হয়ে বিসিডিজেসি নামের একটি মিডিয়া এনজিও খোলেন। বিতর্কিত নাইকোর জনসংযোগ কর্মকর্তা হিসেবে নগ্ন দেশবিরোধী ভূমিকা রাখার চেষ্টা করেন তিনি, যদিও তাতে লাভ কিছু হয়নি। এরপর এলিফেন্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের মালিককে পটিয়ে নতুনধারা নামের একটি পত্রিকা বের করা নিয়ে চলে প্রতারণার মর্মন্তুদ খেলা। সংক্ষেপে কাহিনী এই- পত্রিকা বের না করেই ওই ব্যবসায়ীর পকেট থেকে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। এরপর তার শিকার হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এমএ হান্নান ফিরোজ। পত্রিকা বের করার নামে নাঈমুলের পিছনে বিস্তর টাকা খুইয়ে ত্যক্তবিরক্ত ফিরোজ সম্পন্ন ছিন্ন করেন নাঈমুলের সঙ্গে। এই করে করে যার দিন কাটছিল, তার নিজেরই দু দুবার পকেটমার হয়েছিল, সে এক বেদনাবিধূর কাহিনী! আমাদের সময়ে গত কয়েক বছরে তার উল্লেখযোগ্য শিকার ব্যবসায়ী এনএইচ বুলু, ইয়াবা সম্রাজ্ঞী নিকিতার সঙ্গে জড়িয়ে যিনি একসময় সংবাদ শিরোনাম হয়েছিলেন। বাংলা সংবাদপত্রের ইতিহাসে অনেক লজ্জাজনক অধ্যায় আছে বটে, তবে সাংবাদিকের লেবাসে নাঈমুল ইসলাম খান নির্লজ্জতা ও অসততার যে উদাহরণ তৈরি করেছেন, তার কোনো তুলনা হয় না।

আগাগোড়া চুলচেরা গবেষণা
'নতুন ধারার সাংবাদিকতার পথিকৃৎ' থেকে নাঈমুল ইসলাম খান কিভাবে ছিঁচকে সাংবাদিক হয়ে উঠলেন - পাঠক তার একটা আগাগোড়া ধারণা পাবেন এই গবেষণা থেকে। অপাঠ্য, অবোধ্য, পরিভাষা জর্জরিত প্রচলিত ধারার গণমাধ্যম গবেষণার বিপরীতে এরকম চুলচেরা গবেষণা ব্লগোস্ফিয়ারে তো বটেই, বাংলাদেশেই এই প্রথম। গবেষণার জন্য নেওয়া তিন শতাধিক নমুনার মধ্যে ৯০ ভাগ নমুনাই প্রথম পাতায় প্রকাশিত সংবাদ। বাকি ১০ ভাগ পেছনের পৃষ্ঠার। আলোচ্য প্রতিবেদনগুলোর প্রায় অর্ধেকই নাঈমুল ইসলাম খানের নিজের লেখা, বাকিগুলো হয় তার আজ্ঞাবহ কর্মচারীদের, নয়তো ভাড়ায় আসা ছিঁচকে সাংবাদিকদের লেখা। বলাবাহূল্য, নিয়োগপত্রবিহীন তিন হাজারি-পাঁচ হাজারি বিশেষ সংবাদদাতা/সাংবাদিকদের হলদে রিপোর্টগুলো আমি গোণায় ধরিনি। এটাও বলে রাখা ভালো হবে, আমাদের সময়ে প্রকাশিত প্রকাশিত হলদে প্রতিবেদন কিংবা কলামের মাত্র ২০ ভাগ এই গবেষণায় এসেছে পত্রিকাটির পূর্ণাঙ্গ অনলাইন আর্কাইভ না থাকা এবং সার্চ ইঞ্জিন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে।

<img src=" style="border:0;" /> চোরের মায়ের ছোট গলা
নজিরবিহীন প্রতারণা করে প্রায় তিন লাখ গ্রাহকের অন্তত পাঁচ হাজার কোটি টাকা মেরে দিয়েছিল যুবক নামের একটি প্রতারক প্রতিষ্ঠান। সেই যুবকের হয়ে নাঈমুল ইসলাম খান একের পর এক প্রপাগাণ্ডা ছড়াতে থাকেন। একপর্যায়ে নিজের ফোন নম্বর দিয়ে নিজের অফিসেই গ্রাহকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। একইভাবে চিহ্নিত ভূমিদস্যুদের পক্ষে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী বরাবরে। কোনোটিতেই পাত্তা অবশ্য পাননি তিনি।
যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) নিয়ে খোলা চিঠি
যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের লাখ লাখ কর্মীর স্বার্থ বিবেচনা করুন
যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) বিক্ষুব্ধ সদস্যদের বৈঠক আহ্বান
ড্যাপ নিয়ে মধ্যস্থতার প্রস্তাব : মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু

<img src=" style="border:0;" /> বড়ো মেয়ে সানিডেইল স্কুলে পড়ে, তাই...
লাবিবা বৈষম্যের শিকার
সানিডেইল স্কুলে ভালো বাল্য শিক্ষা
সানিডেইল স্কুলের ‘গ্রাজুয়েশন সিরিমনি’তে অশ্র“সজল বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবকগণ
সানিডেইল বাস্কেটবল টুর্নামেন্টের আজ ফাইনাল
বাস্কেটবল প্রতিযোগিতায় সানিডেইল স্কুল চ্যাম্পিয়ন

<img src=" style="border:0;" /> ছোট মেয়ে জন্ম নিয়েছে, তাই...
আমাদের ছোট মেয়ে জন্মগ্রহণ করেছে
ছোট্ট আদিভাকে অভিনন্দন, কিন্তু
আদিভার জন্ম এবং তাসকিনা ইয়াসমিনের লেখা
অভিনন্দন আদিভা নাঈম খান অভিনন্দন আমাদের সময়কেও

<img src=(" style="border:0;" /> নির্লজ্জতার নমুনা : কালো টাকার পক্ষে ওকালতি!
খোদ যারা কালো টাকার মালিক, তারাও কালো টাকা সাদা করার তদবির করছিল রাখঢাক রেখে। কিন্তু নাঈমুল ইসলাম খান অতো রাখঢাকের ধার না ধেরে আন্ডারওয়্যারটাই খুলে ফেললেন একটানে-
‘কালো টাকা’ নিয়ে সিদ্ধান্ত হতে হবে বাস্তবানুগ, ঐতিহাসিক, মহত্তম ও সাহসী
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপেষু, ইসলাম ধর্মে তালাক যেমন বৈধ কালো টাকা সাদা করাও তেমনি
আল্লাহর ওয়াস্তে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করে সাদা করুন
অতীতে পুঞ্জীভূত অপ্রদর্শিত টাকার বিহিত না করে নতুন কালো টাকা ও দুর্নীতি প্রতিরোধ অসম্ভব
কালো টাকা বিনিয়োগে সময়সীমা নেই
কালো টাকায় সয়লাব পুঁজিবাজার : লেনদেনের লাগাম ধরে রাখা যাচ্ছে না
কালো টাকা সাদা করার ইতিহাস যেন এ তিন বছরেই শেষ হয়: আনিসুল হক
কালো টাকা সাদা করার সময় মূলত এক বছর

/<img src=" style="border:0;" /> হলুদ সাংবাদিকতায় নতুন দিগন্ত
বাংলাদেশের হলুদ সাংবাদিকতার ইতিহাসে নাঈমুল ইসলাম খান তার আমাদের সময় পত্রিকাকে নিয়ে এমন এক অবস্থানে পৌঁছে গেছেন, দীর্ঘদিন তাতে ভাগ বসানোর কেউ ছিল না। কেবল বছরদেড়েক ধরে বসুন্ধরার 'বাংলাদেশ প্রতিদিন' সেখানে কিছুটা ভাগ বসিয়েছে।
বাংলাদেশ কি আরেকজন রাষ্ট্রপতির খোঁজে?
রাষ্ট্রপতি জিল্লুর রহমান যথেষ্ট সুস্থ এবং স্বচ্ছন্দ
ভিডিওচিত্রটি শখের নয়
আমিনীকে জারজ বললেন প্রতিমন্ত্রী মান্নান
পূর্ত প্রতিমন্ত্রী আমি দুঃখিত
ড. ইউনূস অর্থমন্ত্রীর সঙ্গে গোপনে দেখা করেননি
বাংলাদেশ ব্যাংকের ঢেঁকি ঋণ থেকেই ক্ষুদ্র ঋণের বিকাশ
প্রধান বিচারপতির স্ত্রীর বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
সাজু হোসেনের প্রতিবাদপত্র
প্রথম আলো সম্পাদকের পৈতৃক বাড়ি অনুমোদন ছয় তলার হয়েছে নয় তলা
প্রতিবাদ জানিয়েছেন প্রথম আলো সম্পাদক
দৈনিক প্রথম আলোতেও আমার রক্ত প্রবাহিত
বিএনপির পক্ষে কাজ করবেন ড. ইউনূস!
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ও বিএনপিকে বেশি পছন্দ ইউনূসের!
রাজনীতিতে আসার কথা প্রত্যাখ্যান করেছেন মুহাম্মদ ইউনূস
সি এম আলম এসইসির নতুন চেয়ারম্যান
গ্রামীণ ব্যাংকে আমানত উত্তোলনের হিড়িক।। ৩০০ কোটি টাকা উঠিয়ে নিয়েছে গ্রাহকরা
দু’দিনে গ্রামীণ ব্যাংকের আমানতকারীরা উঠিয়ে নিয়েছে ৬শ কোটি টাকা
ড. ইউনূস অর্থমন্ত্রীর সঙ্গে গোপনে দেখা করেননি

<img src=(" style="border:0;" /> 'একটা বিজ্ঞাপন দ্যান গো মামা...'
বলা হয়ে থাকে, একটি বিজ্ঞাপনের জন্য কেউ যদি নাঈমুলকে বাংলামটর এলাকায় নগ্ন হয়ে দৌঁড়াতে বলেন, অবলীলায় তিনি সেটাও করবেন।
দৈনিক আমাদের সময়-এ এই আগস্টে হঠাৎ আর্থিক বিপর্যয়
কিউট আফটার শেভ লোশন ব্যবহার করছি
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ বেশি মানুষের এই ধারণা সম্পূর্ণ অমূলক
Kool Shaving Cream উন্নয়নের ২০ বছর
আমাদের সময়ে বিজ্ঞাপন দেয়া এখন সবচে বেশি ফলদায়ক
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পোদ্যোক্তা-ব্যবসায়ীরা দশ বছরে বাংলাদেশের চেহারা সম্পূর্ণ পাল্টে দিতে পারেন
দৈনিক আমাদের সময়ে বিজ্ঞাপনমূল্য যুক্তিসঙ্গত করা অত্যন্ত জরুরি
একজন নুরুল ইসলাম বিএসসি বড় কাজে লাগানো উচিত ছিল
রবি আজিয়াটা লিমিটেডের যন্ত্রপাতি আমদানিতে কোনো শুল্ক ফাঁকি দেয়নি
আইসিবি ইসলামী ব্যাংকের প্রশংসা যে কারণে করতে হয়
দৈনিক আমাদের সময়ে বিজ্ঞাপনমূল্য যুক্তিসঙ্গত করা অত্যন্ত জরুরি
পণ্যের গুণগতমান ও সেবা দিয়ে বিশ্বমানের সাফল্য অর্জন করতে চান আব্দুল মোনেম
মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু : মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ কাজে তাবানী বেভারেজের স্বার্থ রক্ষা করুন
দেশী দশ থেকে কেনাকাটা করুন
ঘুরে আসুন ফয়’স লেক রিজর্ট
বাজারে এসেছে গ্রীন বেঙ্গল সল্ট
পাঠক ও বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ দৈনিক আমাদের সময় মুনাফা করছে

<img src=" style="border:0;" /> নাচ আমার নাঈমুল তুই পয়সা পাবি রে!
শেয়ারবাজার কারসাজিতে লুটেরা হিসেবে যাদের নাম এসেছে, কাকতালীয়ভাবে তাদের মূল হোতারা এখন আমাদের সময় পত্রিকার মালিক। এই হোতাদের রক্ষার জন্য নাঈমুলের খ্যামটা নাচ দেখুন একনজরে -
সরকারকে বিব্রত করতেই এ রিপোর্ট
মাননীয় প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা ও সাবধানবাণী
প্রধানমন্ত্রী সমীপে একটি সুপারিশ
ভুলে ভরা তদন্ত রিপোর্ট
শেয়ারবাজার কেলেঙ্কারির এ রিপোর্ট দিয়ে একটি মামলাও করা সম্ভব নয়
শেয়ারবাজার কেলেঙ্কারির রিপোর্টে অভিযোগ অনুমাননির্ভর
শেয়ার কারসাজিতে আলোচিতরা বড় কোনো অপরাধী নন
শেয়ারবাজারে ধস : কয়েকজন ব্যবসায়ী নয়, সরকারি সংস্থাগুলোর দায়িত্বহীনতাই মুখ্য
‘তদন্ত রিপোর্ট মিডিয়ায় গেল কীভাবে?’
শেয়ারবাজার স্ক্যাম এবং তদন্ত কমিটির রিপোর্ট
শেয়ারবাজারের তদন্ত রিপোর্ট প্রত্যাহার হতে পারে
পুঁজিবাজার তদন্তের রিপোর্টে আড়াল করা হয়েছে আসল খেলোয়াড়দের
বড় লগ্নিকারকরা বাজারমুখী না হওয়ায় শেয়ারবাজারে পতন অব্যাহত
ইব্রাহিম খালেদ উদ্দেশ্যমূলক তদন্ত রিপোর্ট দিয়ে সরকারকে বিব্রত করেছেন: শেখ কবির হোসেন
রিভিউ কমিটির প্রধানকে ইব্রাহিম খালেদ না হওয়ার পরামর্শ অর্থমন্ত্রীর
জালিয়াতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামির পিতা খন্দ. ইব্রাহিম খালেদ

<img src=" style="border:0;" /> পদলেহন পর্ব ১ : অন্নদাতাবৃন্দ
শেয়ারবাজার লুটের আগে আগে আমাদের সময় পত্রিকাটি কিনে নেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, ইউনিক গ্রুপের নূর আলী, পিএইচপি গ্রুপের মো. মহসীন এবং লুৎফর রহমান বাদলের একটি যৌথ সিন্ডিকেট। না, নিমকহারামি করেননি আমাদের নাঈমুল -
বুদ্ধিমান লগ্নিকারকরা এখনই শেয়ার কিনবেন: সালমান এফ রহমান
ফালু ও বাদলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শুধু আইএফআইসি ব্যাংকের ধারাবাহিকতায়: সালমান এফ রহমান
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বন্ধ করতে হবে: সালমান এফ রহমান
মাইনাস টু থিওরি বাস্তবায়ন করতে না পারায় প্রথম আলো-ডেইলি স্টার এখন দেশের অর্থনীতিতে ধস নামানোর চেষ্টা করছে
কালের কণ্ঠ ও সমকাল অসত্য রিপোর্ট প্রকাশ করে ইউনিক গ্রুপ ও হোটেলের ব্যবসায়িক ক্ষতি করেছে
কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই: লুৎফর রহমান বাদল
শেয়ার বাজারের তদন্ত রিপোর্ট নিয়ে মিডিয়াতে ভুতুড়ে সংবাদ সম্পর্কে লুৎফর রহমান বাদলের প্রতিবাদ
শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা অস্বীকার করলেন মোস্তফা কামাল
শেয়ারহোল্ডারদের ভালবাসা ও আস্থায় প্রিমিয়ার ব্যাংক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে
প্রথম আলো’র বিরুদ্ধে মামলা করবেন সালমান রহমান
সালমান এফ রহমান ঋণ খেলাপি নন

<img src=(" style="border:0;" /> চরিত্রহননের আয়োজন
শুধু মালিকদের পক্ষে লিখলেই হবে না, গুরুত্বপূর্ণ দায়িত্বে ভালো কেউ আসতে চাইলে, ঠেকাতে হবে তাদেরও -
সামগ্রিক ব্যর্থতা এসইসির তবে ইয়াসিন আলীর নাম নেই
এসইসির সদস্য ইয়াসিন আলী এবং বাংলাদেশ ব্যাংক ধোয়া তুলসী পাতা!
এসইসির অনেক সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছি: ইয়াসিন আলী
শেষ রক্ষা হলো না ইয়াসিন আলীর
আলোচিত ইয়াসিন আলী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে আবেদন করেছেন
সম্পর্কের কারণে ইয়াসিন আলীর নাম আসেনি তদন্ত রিপোর্টে
সিটি ব্যাংক এনএ থেকে মামুন রশিদের চাকরিচ্যুতির ইতিকথা
এসইসি চেয়ারম্যান হওয়ার সম্ভাব্য তালিকায় বিতর্কিত মামুন রশিদও

<img src=" style="border:0;" /> শুধু দুটো টাকার জন্য
আবদুল গাফ্ফার চৌধুরীর দৃষ্টিতে জয়নাল হাজারী
ফেনীর হাজারী, হাজারীর ফেনী
কীর্তিমান লোটাস কামাল
আমাদের ভূমিদস্যু বলার বিচার চাই
সমাজের উঁচু স্তরে প্রতিনিধিত্বকারী প্রগতিশীল মুক্তমনা সফল মানুষের মিলনকেন্দ্র ঢাকা ক্লাব
মৌলবাদীদের ক্রীড়নক হয়ে ঢাকা ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নস্যাতের অপচেষ্টা করছেন মজহার: সেলিম
ঢাকা ক্লাবে ড্রেস কোডে বিব্রত হুমায়ূন আহমেদ ও মান্না
ওয়ান ইলেভেনের সময় গোয়েন্দা সংস্থাকে দেয়া টাকা ফেরত চেয়েছে যমুনা গ্রুপ
টাকা ফেরত না দিলে সরকারের বিরুদ্ধে মামলা করবেন নূরুল ইসলাম বাবুল
নূরুল ইসলাম বাবুলের চ্যালেঞ্জ
স্টেডিয়াম ও ট্রেনিং সেন্টারের জন্য ২০ বিঘা জমি বরাদ্দের ঘোষণা বসুন্ধরা গ্র“পের
সেনাপ্রধান ও বসুন্ধরা চেয়ারম্যানকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত
প্রথম আলোর স্ববিরোধিতায় বসুন্ধরা গ্রুপের বিরাট বিপদ
যারা আমার পরিবারকে তছনছ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করবো : টুকু
শাহ আলমকে হয়রানি না করার নির্দেশ
প্রকৃত অপরাধীদের বাঁচাতে একটি মহল ব্যবসায়ী শাহ আলমকে জড়াতে চাচ্ছে
বসুন্ধরার আর্থিক সহায়তা পেয়ে জেলা ফুটবল নিয়ে মাঠে নামলেন সালাউদ্দিন
সেনাপ্রধান ও বসুন্ধরা চেয়ারম্যানকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত
সাংবাদিকতায় ভুল ভ্রান্তি এবং মেষপালক রাখালের গল্প

/<img src=" style="border:0;" /> যে সংবাদের রেইট খুব বেশি হবে না
আপনিও খুবই অল্প মূল্যে এই ধরনের সংবাদ দৈনিক আমাদের সময়ে ছাপতে পারবেন, সামান্য বাড়িয়ে দিলে নাঈমুল ভাই নিজের নামেই লিখবেন। স্টক সীমিত, আজই সুযোগ নিন!
জয়নুলের বক্তব্যের প্রতিবাদ করলেন মুসা বিন শমশের
টিংকু ভাই আল্লাহ মেহেরবান
মাননীয় প্রধানমন্ত্রী চিনি শিল্পটিও আপনার হস্তক্ষেপ কামনা করে
নাইট ক্লাব বারে হামলা করে ট্যুরিজম হবে না
দুদক: স্বাধীনতা বনাম জবাবদিহিতা
বই পড়ে আর কবিতা লিখে অবসর কাটাচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক ডিপিএস শাকিল
জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনি সিং
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার পিএস হলেন গাজী কালিমুল্লাহ
দেড় বছরে একজন মেজরের রাজনৈতিক জীবনের অবসান!
দেশের একমাত্র মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক কুমিল্লার জামাল হোসাইন, চৌকস ও কাজ-পাগল
শেখ সেলিমের ছেলের সঙ্গে টুকুর মেয়ের বিয়ে ১৫ জুলাই সংসদের এলডিই ক্লাবে
শেখ সেলিম তনয় নাইমের বৌ-ভাত অনুষ্ঠিত

<img src=" style="border:0;" /> স্বল্প স্বমেহন
নিজের পত্রিকায় নিজের সম্পর্কে কখনো নিজের নামে, কখনো ব্যক্তিগত কর্মচারীদের দিয়ে, কখনো বা দেশী ও প্রবাসী ছিঁচকে লেখকদের দিয়ে মেহনযজ্ঞের এরকম উদাহরণ দ্বিতীয়টি পাওয়া যাবে না।
আমার গলায় সমস্যা।। বিশ্রাম খুব প্রয়োজন
ঢাকা অথবা এথেন্সে সাবধান, পকেটমার
নাঈমুল ইসলাম খান কোপেনহেগেন গেছেন
কোপেনহেগেন থেকে আমার অসুখ
নাঈমুল ইসলাম খান সপরিবারে কানাডায়
কানাডার টরন্টোয় স্থানীয়দের সংবর্ধনা পেলেন নাঈমুল ইসলাম খান
কানাডার টরন্টোয় শুক্রবার নাঈমুল ইসলাম খানের সংবর্ধনা
আমাদের সময় কার্যালয়ে কানাডার ব্রসার্ড সিটির মেয়র ও এনডিপির অ্যাডভাইজার
নাঈমুল ইসলাম খান এখন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক
দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক ওয়ার্ল্ড নিউজপেপার কংগ্রেসে যোগ দিয়েছেন
দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক মালয়েশিয়া গেছেন
‘বাসভূমি’র ৫ বছর উৎসব অস্ট্রেলিয়ায় আসছেন নাঈমুল ইসলাম খান ও আগুন
কানাডার টরন্টোয় স্থানীয়দের সংবর্ধনা পেলেন নাঈমুল ইসলাম খান
৬ সম্পাদকের ভারত সফর
৫০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নাঈমুল ইসলাম খান
নাঈমুল ইসলাম খানের জন্মজয়ন্তী উপলক্ষে প্রবাস থেকেও বেরুচ্ছে একটি স্মারকগ্রন্থ
নাঈমুল ইসলাম খানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রকাশনায় লেখা আহ্বান
নাঈমুল ইসলাম খানকে নিয়ে স্মারকগ্রন্থ: আরো কিছু লেখা চাই
‘বাসভূমি’র ৫ বছর উৎসব অস্ট্রেলিয়ায় আসছেন নাঈমুল ইসলাম খান ও আগুন
ক্যানবেরায় মতবিনিময় সভায় নাঈমুল ইসলাম খান
বিএনপি অস্ট্রেলিয়ার সেমিনারে নাঈমুল ইসলাম খান
দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খানের সঙ্গে বিএনপি অস্ট্রেলিয়ার মতবিনিময়
সিডনিতে সুধী সমাবেশে নাঈমুল ইসলাম খান
ক্যানবেরায় প্রবাসীদের দাবি শুনলেন নাঈমুল ইসলাম খান
মেলবোর্নে মতবিনিময় সভায় নাঈমুল ইসলাম খান
নাঈমুল ইসলাম খান জাপান সফরে গেছেন
জাপানে বাংলাদেশিদের পক্ষ থেকে নাঈমুল ইসলাম খানকে সংবর্ধনা
কুমিল্লায় মানহানি মামলায় জামিন পেয়েছেন নাঈমুল ইসলাম খান

<img src=" style="border:0;" /> আদেশ করেন যাহা মোর গুরুজনে
তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেনারেল মঈন উ আহমেদের 'আলু প্রচলন অভিযানের' অবৈতনিক প্রচার সম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান। গত সংসদ নির্বাচনের আগে আগে তার কিভাবে যেন ধারণা হয়েছিল, ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। কালবিলম্ব না করে একের পর এক রচনা উৎপাদন করতে থাকলেন খালেদা জিয়া আর তারেক রহমানের প্রশস্তি গেয়ে। তার মাস্টারপিসগুলো এখন আর অনলাইনে সুলভ নয়। খুঁজলে ছিঁটেফোটা হয়তো পাওয়া যায়। বলাবাহূল্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাচ্চা আওয়ামী লীগপ্রেমীতে রূপান্তরিত হতে নাঈমুলের সময় লেগেছিল আধঘন্টা (মতান্তরে ১০ মিনিট)।
আলু, ড. ইউনূস এবং বাংলাদেশের এনজিও
প্রিয় তারেক রহমান
খালেদা জিয়ার কাছে খোলা চিঠি
তারেকের জীবন দেশের কল্যাণে নিবেদিত হোক
জাইমার আজ জন্মদিন
আমাদের রাজনীতির দুই উত্তরাধিকার দুজনই দেশ থেকে দূরে

<img src=" style="border:0;" /> অপরিশোধিত তৈল পর্ব : শেখ হাসিনা
একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন নেওয়ার জন্য কম চেষ্টা করেননি নাঈমুল ইসলাম খান। এটা যারা দেখেছে, তারা জানে এর পেছনে কী অমানুষিক শ্রম ছিল তার! বলাবাহুল্য, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে রয়ে গেছে চেষ্টার কিছু নমুনা, এই রচনার 'তৈল সিরিজের' পুরোটাই এই খাতে গেছে। শুরু শেখ হাসিনাকে দিয়ে। এরপর শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় থেকে এমনকি হাসিনা কন্যা পুতুলও নাঈমুলের প্রায় ঐতিহাসিক হয়ে ওঠা তৈলবাজি থেকে রেহাই পায়নি।
মহাজোটের নব্বই শতাংশ জয়ে কী বিরাট দায়িত্ব বর্তেছে, বলছি
দিন বদলের মন্ত্রিসভার সাফল্য কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার জন্য
শেখ হাসিনার চিন্তাধারা আমি যতটুকু বুঝেছি
আওয়ামী লীগ সবসময়ই একাধিক ডেপুটি স্পিকারের মধ্যে বিরোধী দল থেকে একজন নেয়ার কথা বলেছে
আওয়ামী লীগ সরকারের মধুচন্দ্রিমা শুরু হতে পারেনি তবে শেষ হয়েছে
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন কয়েকটি সিদ্ধান্তে দৃঢ়-অটল থাকুন
অপেক্ষা করুন, শেখ হাসিনা দেশটা বদলে দিচ্ছেন

<img src=" style="border:0;" /> পোড়া মোবিল পর্ব : শেখ রেহানা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে উপর্যুপরি ব্যর্থ হয়ে নাইমুল তৈলমর্দনের জন্য একপর্যায়ে বেছে নেন শেখ রেহানাকে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে দলে নিয়ে নিন
রাজনীতিতে শেখ রেহানার অভিষেক ঘটছে?
দুদিনের ব্যক্তিগত সফরে সিলেটে শেখ রেহানা
শেখ রেহানা কি বিশেষ কোনো দায়িত্ব পাচ্ছেন?
আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি শেখ রেহানা
শেখ রেহানা লন্ডন গেছেন
শেখ রেহানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসছেন?
শেখ রেহানার রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরলেন শেখ হাসিনা
শেখ রেহানার মেয়ে টিউলিপ ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত
ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন শেখ রেহানা
পুত্র, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন শেখ রেহানা

<img src=" style="border:0;" /> পাম অয়েল পর্ব : সজীব ওয়াজেদ জয়
টেলিভিশন চ্যানেল পাওয়ার আশা যখন পরিণত হয় রীতিমতো দুঃস্বপ্নে, নাঈমুল ইসলাম খান তখন খুব চেষ্টা করলেন অন্তত একটি রেডিও চ্যানেলের অনুমোদন পাওয়ার জন্য। কতো যদু-মধু রেডিও চ্যানেল পেয়েছে, অথচ দুর্ভাগা নাঈমুলের ভাগ্যে সেটাও জোটেনি। নিচে দেখুন কী অক্লান্ত প্রচেষ্টা -
দুধমাখা ভাত কাকে খায় ।। জয় ঘরে ফিরবেন কবে?
রাজনীতিতে বঙ্গবন্ধুর উত্তরাধিকারী মেধাবী প্রজন্মের অভিষেক
সজীব ওয়াজেদ জয়: বাংলাদেশ স্বপ্ন দেখে
ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন জয়
আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছেন জয়
ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন জয়
স্বাগতম জয়! বাংলায়
আওয়ামী লীগের জন্মদিনে জয়ের যাত্রা শুরু
গ্রামীণ ফোনের বিপক্ষে বললেন জয়
সজিব ওয়াজেদ জয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করলেন
যমুনায় সারাদিন ছিলেন জয়

<img src=" style="border:0;" /> সয়াবিন পর্ব : পুতুল
আরেক কন্যার মা হলেন পুতুল
বিশ্বব্যাপী এক নতুন ইমেজ সৃষ্টি করেছে বাংলাদেশ : সায়মা ওয়াজেদ পুতুল বললেন
প্রতিবন্ধী শিশুদের মাঝে সায়মা ওয়াজেদ
অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্যাম্পেইনে সায়মা ওয়াজেদ পুতুল
বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী নিয়োগ করা উচিত: সায়মা পুতুল
পুতুল এ মাসেই কানাডা ফিরে যাবেন

<img src=" style="border:0;" /> পিঠ চুলকাচুলকি পর্ব
মোজাম্মেল বাবুর মতো নির্লজ্জ যেমন, তেমনি আছে পীর হাবিবুর, সৈয়দ বোরহান কবিরের মতো ছিঁচকে সাংবাদিক। সবমিলিয়ে দেশী কিছু গৃহপালিত গৌণ লেখকের সঙ্গে প্রবাসী কয়েকজন ছিঁচকে লেখকের হুক্কা-হুঁয়া সবসময়ই আছে আমাদের সময়ে, নিয়মিতই যারা নাঈমুলের পিঠ চুলকে দেন, বিনিময়ে পান নিম্নমানের নিউজপ্রিন্টে মূত্রত্যাগের সুযোগ। অন্যদিকে শ্রদ্ধেয় শিক্ষক গোলাম রহমান এমন এক হলদে সংবাদপত্রের ন্যায়পালের ভূমিকায় অভিনয় করছেন, আমি নিশ্চিত তার স্বজনরাও এতে ব্রিবত বোধ করছেন। ন্যূনতম আত্মসম্মানবোধসম্পন্ন কেউ এই হলদে সংবাদপত্রের সঙ্গে জড়াতে পারেন, এটা আমার নিজেরও ধারণার বাইরে ছিল। অবশ্য স্যার যদি অর্থকষ্টে থাকেন, সেটা ভিন্ন কথা।
সম্পাদক নাঈম : একমেবাদ্বিতীয়ম্ : আবু হাসান শাহরিয়ার:
উপদেষ্টা সম্পাদক হিসেবে আমাদের সময়ে যোগ দিলেন আবু হাসান শাহরিয়ার
আশ্চর্য আগুন : মোহন রায়হান:
আশা জাগানিয়া নাঈমুল
আমাদের প্রিয় রাজপুত্রের আজ ৫০তম জন্মদিন
লেখকের হৃদয় থাক চন্দ্রভূমি’র কাছাকাছি
আকিদুল ইসলাম অভিবাদন জন্মদিনের
সিডনিতে ‘বাসভূমি-সন্ধ্যা’ ৩ এপ্রিল
এক সন্ধ্যায় আমাদের সময়ে
তোয়াব খানের জন্মদিন, গোলাম রহমান ও খালেদ মুহিউদ্দীনের অভিষেক অনুষ্ঠান
চাঁদপুরে দৈনিক আমাদের কুমিল্লার সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হলো
অভিনন্দন মারুফ চিনুকে
দেশের প্রথম সংবাদপত্র ন্যায়পাল নিয়োগ দিল দৈনিক আমাদের সময়
সংবাদ ন্যায়পালের দায়িত্ব নিলেন অধ্যাপক গোলাম রহমান
আমাদের সময়ের ন্যায়পালের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক শিক্ষক বৈঠক
গীতিকার জুলফিকার রাসেলের সম্পাদনায় আসছে তারকা কাগজ...
আজ কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল জয়ন্তী

অ্যাই ভাই নাইমুল ইসলাম খান, গায়ে আপনার কাপড় নেই, আপনি নগ্ন! এই বেলা প্লিজ আন্ডারওয়্যারটি অন্তত পরে নিন।

আগামী পর্বে পড়ুন
পদলেহন, ধান্ধাবাজির নানা রূপ, ঠেলার নাম বাবাজি এবং একজন মতলববাজের প্রতিকৃতি]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29381774 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29381774 2011-05-15 22:41:00
আমার একটি ভালো কাজ নিয়ে আওয়ামী লীগের খারাপ কাজ! প্রথম আলোর রস+আলোয়। একইদিন ব্লগেও একটি পোস্ট দিয়েছিলাম। সবমিলিয়ে এটা নিয়ে পাঠকের বিস্তর প্রতিক্রিয়া পেয়েছিলাম ইমেইল ও ফেসবুকে। এটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে ক্যারিকেচারে বাবার ছবি আসায় আনন্দিত হয়ে একটি হাই রেজুলেশন ভার্সন প্রিন্ট করে বাঁধিয়ে রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রথম আলো অফিসে এসে। সাধারণভাবে মুগ্ধ পাঠক যেরকম প্রতিক্রিয়া জানান আর কি!

ঘটনা শুরু এরপর। ক্যারিকেচারটি ছাপা হওয়ার সপ্তাহকয়েক পর খাগড়াছড়ি থেকে আমার এক শুভানুধ্যায়ী জানান, সেখানে তিনি পোস্টার আকারে আমার ক্যারিকেচারটি দেখেন দেয়ালে দেয়ালে, তবে বেশ খানিকটা বিকৃত ও পরিবর্তিত রূপে। আমার এক সহকর্মীর কাছ থেকে শুনি, তেজগাঁও এলাকার দিকে দেয়ালে একইরকম পোস্টার তিনিও দেখেছেন। আমি বিস্ময় মানি। অনুমান করতে অসুবিধা হয় না, কাজটা আওয়ামী লীগেরই। ঢাকা ছাড়িয়ে সুদূর খাগড়াছড়ি পর্যন্ত যেহেতু পৌঁছে গেছে, বোঝা যায় নিশ্চিত কয়েক লাখ ছাপা হয়েছে ওই পোস্টার। এর বাইরে একই জিনিস নিয়ে পোস্টারের আরেকটি ভার্সনও দেখলাম এক জায়গায়

আগে জানলে বিষয়টা নিয়ে লিখছি কেন এতোদিন পর - প্রশ্ন জাগা স্বাভাবিক। লেখার কারণ একটি সংবাদ। আজ অন্য একটি বিষয় খুঁজতে গিয়ে সার্চ ইঞ্জিন গুগলে পেলাম লিংকটি। গত বছরের ৩ ডিসেম্বরের দৈনিক আমাদের সময়ে প্রকাশিত সংবাদটি এরকম-

বাংলা সিনেমার আদলে খালেদা জিয়ার বাড়ি নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টার
আবুল বাশার নূরু
জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারটি কারা প্রকাশ-প্রচার করেছে তা লেখা হয়নি। গতকাল রাজধানীর তেজগাঁও থানার প্রবেশ গেটে বেশ কয়েকটি পোস্টার দেখা গেছে। পথচারী ও যানজটে আটকেপড়া যানবাহন যাত্রীদের অনেককে কৌতূহল নিয়ে পোস্টারের লেখা পড়তে দেখা যায়। পোস্টারটি ছাপানো হয়েছে বাংলা সিনেমার পোস্টারের আদলে । এতে লেখা হয়েছে, ‘আসিতেছে, আসিতেছে, বিএনপি পরিবেশিত, দেলোয়ার-ফখরুল- মওদুদ নিবেদিত’ ‘ঘর আমার ঘর’ when left the house, পোস্টারটির নিচের অংশে লেখা হয়েছে, ‘পরবর্তী আকর্ষণ’ ‘আমি বাস্তহারা’।

আমার মূল ক্যারিকেচার আর আমাদের সময়ে প্রকাশিত সংবাদের তুলনা করলে বোঝা যায়, ক্যারিকেচারে যেসব আওয়ামী লীগ নেতার নাম ও ছবি দিয়েছিলাম, সেগুলো মুছে বিএনপি নেতাদের নাম ও ছবি বসানো হয়েছে। বিকৃতি যাকে বলে। কাজটা, নিশ্চিতভাবেই ভালো করেনি আওয়ামী লীগ!]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29380551 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29380551 2011-05-13 22:38:54
অপরাজেয় এইসব মায়ের মুখ...


এর চেয়ে মমতামাখা, এর চেয়ে নিরাপদ, এর চেয়ে নিশ্চিন্ত আশ্রয় পৃথিবীতে আর কোথাও নেই।



বাচ্চাকে এক হাতে আগলে রেখে আরেক হাতে প্রাণপণ সংগ্রাম এই মায়ের। নিডো নয়, হরলিকস নয় - শুঁটকির বিদঘুটে গন্ধে শুধুই দু বেলা ভাত জোগাড়ের সংগ্রাম!



জেলে যেতেই হবে - আদালতের আদেশ। কোমরে রশি বেঁধে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে ভ্যানের দিকে। মা তবু আশা ছাড়েন না। সকাতর অনুনয় নিয়ে পুলিশের পেছন পেছন ছুটতে থাকেন...



বস্তি পুড়ে ছাই, নিজের ঝুপড়ি থেকে এক টুকরো জিনিসও অবশিষ্ট পাওয়া যায়নি। ঘরে দুই বাচ্চা। তাদের বাবা থেকেও যেন নেই। মাসে-ছয় মাসে হঠাৎ হঠাৎ আসেন। নিঃস্ব হয়েও এই মা দমে যাওয়ার পাত্র নন। ছাই সরিয়ে পোড়া টিন কুড়িয়ে আবার তার বাঁচার যুদ্ধ শুরু হয়...



পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া ছেলেটাকে আবার কোর্টে আনা হবে শুনে ছুটে এসেছিলেন আদালতে। কোথায় ছেলে আর কোথায়ই বা আদালত - বৃদ্ধা জানেন না তার কিছুই। জনে জনে তার ছেলেমানুষি জিজ্ঞাসা - 'আমার পোলাডারে কোনদিকে পামু?' কার অতো সময় আছে উদ্বেগাকুল এই মায়ের শিশুসুলভ জিজ্ঞাসার জবাব দেওয়ার!



৮ নম্বর মহাবিপদ সংকেত। উপকূল থেকে ছুটছে সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে। ঝুম বৃষ্টির ভেতর দিয়ে ধাবমান মায়ের এক হাত ছাতায়, আর এক হাত পরম মমতায় আগলে রেখেছে বাচ্চাটাকে, তোয়ালের ভেতর। একটুকু আশ্রয়ের খোঁজে ছুটতে হবে আরো জোরে...



এই সম্পর্কের কোনো তুলনা হয় না!



ভালো থেকো মা, ভালো থেকো...]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29378327 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29378327 2011-05-09 22:24:23
ফেসবুক যদি হতো বাংলাদেশি... ১. বিটিসিএলের একটি স্থায়ী বৈধ ফোন সংযোগ।
২. সর্বশেষ পরিশোধিত ফোন অথবা গ্যাস বিলের সত্যায়িত কপি।
৩. চার কপি পাসপোর্ট সাইজের ছবি (ডিজিটাল ছবি গ্রহণযোগ্য নয়)।
▬▬▬▬

রেজিস্ট্রেশন করার অনধিক ২৩ দিনের মধ্যে সদস্য হতে ইচ্ছুক গ্রাহকের স্থায়ী ঠিকানা বরাবরে ডিমান্ড নোট ইস্যু করা হবে। বিশেষ ফাইবার অপটিক ক্যাবলসহ ইন্টারনেট সংযোগ গ্রাহককেই নিজ খরচে সংগ্রহ করতে হবে।
▬▬▬▬

জেনে রাখা ভালো, ফেসবুক সেবাটি ১৮ বছরের কম বয়সী কারো ব্যবহারের জন্য নয়। গ্রাহকের বয়স ১৮ বছরের কম হলে ভোটার আইডি কার্ড ও স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যানের সনদসহ প্রয়োজনীয় প্রমাণপত্র পেশ করতে হবে।
▬▬▬▬

সরকারের ইতিবাচক কার্যক্রম সংক্রান্ত যে কোন স্ট্যাটাস, নোট এবং অন্যান্য সেবায় আনলিমিটেড ‘লাইক’ প্রদান করা যাবে। তবে ব্যক্তিমালিকানাধীন একাউন্টের স্ট্যাটাসসহ অন্যান্য সেবায় প্রতি ১০০টি ‘লাইক’-এর বিপরীতে ১০% হারে ভ্যাট পরিশোধ করতে হবে।
▬▬▬▬

ভুলবশত বা স্মরণশক্তির অভাবে পাসওয়ার্ড হারানো গেলে ঢাকার মগবাজারস্থ ফেসবুক প্রকল্পের কার্যালয়ে উপ পরিচালক-১ বরাবরে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
▬▬▬▬

গ্রাহকের সঙ্গে ফেসবুক সংক্রান্ত যে কোনো যোগাযোগ শুধুমাত্র ডাকযোগাযোগের মাধ্যমেই সম্পাদিত হবে। ইমেইল বা অন্য কোন ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগ সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত হবে। এই ধরনের যোগাযোগের দায় গ্রাহককেই বহন করতে হবে।
▬▬▬▬

লিখিত অনুমতি ছাড়া ফেসবুকের স্ট্যাটাস, ব্যক্তিগত তথ্য, নোট, বন্ধু তালিকাসহ সাইটের কোন অংশের ব্যাকআপ নেওয়া বা ডাউনলোড করা যাবে না। এর অন্যথা ঘটলে তা ফৌজদারি আইনের লঙ্ঘন বলে গণ্য হবে। তবে গ্রাহক চাইলে লিখিত অনুমতি সাপেক্ষে কিছু অংশের প্রিন্ট নিতে পারবেন।

সংযুক্তি
বড়ো আকারে দেখুন
ই-প্রথম আলো লিংক
ফেসবুক ফ্যান পেইজ
ফেসবুক লিংক]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29378114 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29378114 2011-05-09 15:08:48
যে কারণে খালেদা জিয়া ই-ভোটিংয়ের তীব্র বিরোধিতা করছেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেন মেনে নেওয়া হবে না, সেটা স্পষ্ট নয়। ই-ভোটিংয়ের সুবিধাগুলো যেমন আওয়ামী লীগ-বিএনপি দু দলের জন্যই সমান, অসুবিধাগুলোও সমান। ই-ভোটিংয়ে আওয়ামী লীগ যদি কারচুপি করে, বিএনপিরও সেই একই কারচুপি করার সুযোগ আছে। তাহলে কেন বিরোধিতা? অনেক ভেবেচিন্তে দুটো বিষয় অনুমানের চেষ্টা করলাম-
অনুমান ১ : উপদেষ্টাদের কেউ কেউ তাকে ধারণা দিয়েছেন, ই মানে ইলেকট্রনিক। এবং এই ভোট দিতে হলে আপনাকে কম্পিউটার চালানো শিখতে হবে। কিন্তু এই বয়সে তার পক্ষে মোটেও সেটা সম্ভব নয়। বরং তাকে কম্পিউটার শেখানোর চেষ্টাটা রীতিমতো মানবাধিকার লঙ্ঘনের শামিল হবে।
অনুমান ২ : খালেদা জিয়া বিএনপিপন্থী ব্লগারদের মাধ্যমে জেনেছেন, সম্প্রতি ডয়চে ভেলে ইলেক্ট্রনিক জালভোট প্রতিযোগিতায় ব্যাপক কারচুপির ঘটনা ঘটেছে। চোখের সামনে এইরকম একটি উদাহরণ থাকার পর তিনি কিভাবে ই-ভোটিং মেনে নিতে পারেন?

মনে পড়ে, মনে পড়ে...
মনে পড়ে, ১৯৯২ সালে যখন বাংলাদেশকে বিনামূল্যে সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-২) সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন এই খালেদা জিয়াই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। অজুহাত ছিল - ইমেইলের মাধ্যমে দেশের গোপনীয় তথ্য পাচার হয়ে যাবে! পাশের শ্রীলংকা ও ভারত ওই লাইনে ঠিকই যুক্ত হয়। এরপর সিঙ্গাপুর ও ফ্রান্স টেলিকম আরো একটি সাবমেরিন ক্যাবল লাইন (সি-মি-উই-৩) স্থাপনের উদ্যোগ নেয় ১৯৯৪ সালে। বাংলাদেশ সেখানেও যুক্ত হয়নি। অজুহাত ওই একই- দেশের গোপনীয় তথ্য পাচার হয়ে যাবে! এরপর ২০০৬ সালের ২১ মে বাংলাদেশের উপলব্ধি হয় যে, সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়া দরকার। আর তাতে খরচ হল দরিদ্র এই দেশের মূল্যবান এক হাজার কোটি টাকা। শ্রেফ এই খালেদা জিয়ার বোকামির চড়া মাশুল।



মানুষের ক্ষোভ কোথায় বিএনপি জানে না
মানুষের ক্ষোভ কোথায়, মানুষের দুঃখ কোথায় - সেটা বিএনপি কখনোই বোঝেনি, বুঝতেও চায়নি। অথচ নিজের একটি বাড়ির জন্য খালেদা জিয়া ঈদের সময়টাতেও হরতাল ডাকতে দ্বিধা করেননি। এখনও যদি জরিপ হয়, এই বাড়ি ইস্যুতে অন্ধ বিএনপি সমর্থক ছাড়া বিএনপিরই সবগুলো ভোট খালেদা পাবেন না। নৃংশসতার নির্মম শিকার এক দরিদ্র কলেজছাত্রকে নিয়ে সাহারা খাতুন আর তার রেব শ্রেফ মাস্তানি করে যাচ্ছে। সেটা নিয়ে বিএনপি চাইলে ক্ষুব্ধ মানুষের মন জয় করতে পারতো। কিন্তু না, তারা আছে তারেক-কোকোর দুর্নীতি মামলা নিয়ে অহর্নিশ কান্নাকাটিতে। কৃষ্ণগহবরের কসম, মানুষের কাছে এইসব ইস্যুর দু পয়সার মূল্য নেই।
শেয়ারবাজারের অরাজকতা নিয়ে ক্ষুব্ধ মানুষ স্বতঃস্ফূর্ত ক্ষোভে ফেটে পড়ছে। লাখ লাখ মানুষ শেয়ার-ডাকাতদের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছে। সেটা নিয়ে বিএনপির কোনো মাথাব্যাথা নেই। একটি সংবাদ সম্মেলন তারা করেছিল বটে, সেখানেও মূর্খতাই স্পষ্ট হয়ে ধরা পড়েছে। প্রথমে চিরাচরিত রীতি অনুযায়ী শেয়ারবাজারের তদন্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করা হল। এর পরপরই আবার তদন্ত প্রতিবেদনে যাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তার দাবি করা হয়। তদন্ত প্রতিবেদন যদি প্রত্যাখ্যানই করা হয়, সে অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তারই বা কেন হবে? শীর্ষ শেয়ার-ডাকাত মোসাদ্দেক আলী ফালু খোদ খালেদা জিয়ার আপনজন। এই মূহুর্তে বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের মতোই আচরণ করতো দলটি।



কেন প্রযুক্তি বিরোধিতা?
ই-ভোটিং বা ইলেকট্রনিক ভোটিংয়ের বিরোধিতা কেন? কেন দেশকে টেনে টেনে পিছনে নিয়ে যাওয়া? বিরোধিতার খাতিরে বিরোধিতা? নাকি অজ্ঞতা? যদি বিএনপি মনে করে যে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা জালিয়াতি করতে পারে, তাহলে আন্দোলন হোক বরং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু প্রযুক্তির বিরোধিতা কেন? প্রযুক্তির যদি কোনো গলদ থাকে, কোনো সীমাবদ্ধতা থাকে, তাহলে সেটা বিএনপির জন্য যেমন সমস্যা, আওয়ামী লীগের জন্যও কি নয়?

নিজেদের অজ্ঞতা-অক্ষমতা ঢাকতে গিয়ে প্রযুক্তির বিরোধিতা করবেন না, নিজ হাতে দেশকে আর পিছিয়ে দেবেন না, হে অষ্টম শ্রেণী!

ই-ভোটিং নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা
চট্টগ্রামের নির্বাচনে ই-ভোট : সফলসূচনা
ই-ভোটিং যুগে বাংলাদেশ
দ্রুত ভোট দ্রুত গণনা
একটি ওয়ার্ডে বোতাম টিপে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
চট্টগ্রামে ইলেকট্রনিক ভোটের মহড়া
আগামী সংসদ নির্বাচনে বড় পরিসরে ই-ভোট ]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29372098 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29372098 2011-04-29 23:51:47
দীনহীন ফিউশন ফাইভের ব্লগ : গুণে গুণে পাঁচ লাখ!


ফিউশন ফাইভ লিখে গুগল করলে লাখখানেকের মতো ফলাফল আসে এখন। আর শুধু ফিউশন লিখলে বিখ্যাত নিউক্লীয় ফিউশনের সঙ্গে চলে ইঁদুর-বিড়াল খেলা। বহু ঘটনা, বহু রটনা। কান্না-হাসি-আনন্দ-বেদনা। চলছেই...



ব্লগারদের কাছে ঋণী থেকেছি বরাবর, ঋণী হয়েই থাকলাম। ধন্যবাদ, প্রিয় ব্লগার! আছি কাছাকাছি...]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29370682 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29370682 2011-04-27 23:22:48
যৌন উন্মাদ এই লোকটি ব্লগেই থাকুক, অমানুষের উদাহরণ হয়ে... সেফ যখন করলি, এখন তোদের চিফ জানার সাথে একটু লিলা খেলা করতে চাই। যেন তার লিলা খেলার তৃপ্তিতে ভবিষ্যতে কেউ আর আমারে জেনারেল কারার সাহস না পায়।

সামহোয়্যারের মডারেশন নিয়ে আমার নিজের মধ্যেও নানা অস্বস্তি আছে। কোনোটা বলি, কোনোটা হয়তো বলি না। অনেকেই এ নিয়ে পোস্ট দেন প্রায়ই। রাগ-ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সেটা স্বাভাবিকই। ভালোবাসা যেখানে আছে, রাগ-অভিমানও সেখানে থাকবেই। কিন্তু এ কেমন ভাষা? বস্তিতে অনাদরে বড়ো হওয়া কিশোরদের মুখেও তো এইরকম কুৎসিত ভাষা দেখা যায় না। আর ব্লগ তো পতিতালয় নয় যে, মাতাল ট্রাক ড্রাইভার অশ্রাব্য গালি দিয়ে আসন গেড়ে বসবেন!

বিকৃত এই লোকটি কে?
পেশায় দেখা যাচ্ছে লোকটি 'এডভোকেট'। পুরো ব্লগ জুড়ে নিজেই নিজের সুনাম গাওয়া আর স্বমেহন ছাড়া কিছু নেই। তবু পুরনো পোস্ট ঘেঁটে দেখলাম -নাম তার শাহনুর ইসলাম সৈকত। এই সূত্রে আরেক জায়গায় পেলাম আরো পরিচয় - নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস। ওদিকে বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট নামের একটি সংগঠনের একইসঙ্গে সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালকও। শুধু তাই নয়, এই লোক আবার নিজেকে বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা বার এসোসিয়েশনের সদস্য বলেও দাবি করছেন। ওয়েবসাইটেই পাওয়া গেল ইমেইল : আর ওয়েবসাইট : http://www.bihr-bihr.blogspot.com। সেখানেই ফোন নম্বরও পেলাম একটা- 01720308080। এই বিশিষ্ট জাস্টিসমেকারের প্রোফাইল পাওয়া যাবে এখানেও। আসলে বেশি খোঁজ নেওয়ার দরকারও পড়ে না। যে লোকের ভাষা এইরকম কুৎসিত, সেই লোক যে সংগঠনের পরিচালক হোক আর পিয়ন হোক, তার মান কেমন হবে সেটা সহজেই অনুমেয়। এক পোস্টে এই লোকটিকেই দেখা যাচ্ছে ইভটিজিং নিয়ে বেশ ভাবিত, ব্লগারদের সাহায্য চাইছে, সেই লোকই আবার আরেক পোস্টে যৌন উন্মাদ ইভটিজারের ভূমিকায়। বাস্তব জীবনে এই লোকই হয়তো বউ পেটায় নিয়ম করে, হয়তো তার বাসার কাজের মেয়েটাই তার অবাধ যৌনাচারের শিকার হচ্ছে প্রতিদিন, এই লোকই হয়তো অফিসে নারী সহকর্মীকে যৌন হয়রানি করে, আবার সেমিনার ডেকে এই লোকই মানবাধিকারের বুলি আওড়ায়। সমকামীদের নিয়েও তার আবার বিশেষ আগ্রহ

মতলববাজির কাহিনী
সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে জানি, মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে হাতেগোনা কয়েকটি ছাড়া বাকি সবগুলোরই মূল কাজ হল থানায় থানায় দালালি করা, মানুষকে সাতপাঁচ দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা, সংখ্যালঘু নির্যাতন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কাহিনী-টাহিনী সাজিয়ে বিদেশ ভ্রমণ। বেশ কিছু মানবাধিকার সংগঠন সরকারি ভূমি দখলের সঙ্গেও জড়িত। এই লোক তাদেরই প্রতিনিধি। তার মতলববাজির কাহিনীও দেখলাম তার নিজের ওয়েবসাইটেই। মজার ব্যাপার, মানবাধিকার সংগঠনের এই গুণধর নির্বাহী পরিচালক নিজের ওয়েবসাইটে নিজেই রোগী সেজে বসে আছেন! বাংলা-টাংলায় নয়, একেবারে দেওয়ানী ইংরেজিতে লিখে রাখা হয়েছে কুৎসিত এই লোকের কথিত নির্যাতনের কাহিনী। পড়লেই বোঝা যায় যে পুরো বানোয়াট। তাও নিজের সম্পর্কে নিজেরই 'ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট'। কেন ওটা ইংরেজিতে লেখা? বাংলাদেশে কি ইংরেজিভাষী লোকের প্রাচূর্য ঘটেছে? না, এটা হল বিদেশী মানবাধিকার মদনদের দৃষ্টি আকর্ষণের গ্রাম্য চেষ্টা। প্রবাসী ব্লগার যারা, তারা জানবেন হয়তো এইরকম কাহিনী সাজিয়ে লাভ হয় দুটি - প্রথমত মুফতে বিদেশ ভ্রমণের আমন্ত্রণ পাওয়া যায় সেমিনার-টেমিনারের অজুহাতে, দ্বিতীয়ত বিদেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার একটি সুযোগ তৈরি হয়।

কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই কুৎসিত লোকটির কুরুচিপূর্ণ পোস্টগুলো মুছবেন না, কোনো পোস্ট মোছা হয়ে থাকলে সেগুলোও ফিরিয়ে আনুন, অমানুষের উদাহরণ হিসেবে বরং লোকটা ব্লগে থাকুক!]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29369745 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29369745 2011-04-26 15:06:17
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনতার বিচার ভয়াবহই হয়, মাননীয় প্রধানমন্ত্রী! বাংলাদেশ ব্যাংকের মতামত লাগবে। আপাদমস্তক দুর্নীতিবাজ যে এসইসির বিরুদ্ধে স্পর্শকাতর সব অভিযোগ আছে ইব্রাহিম খালেদের রিপোর্টে, সেই এসইসির টাউট কর্মকর্তাদেরও মতামত দরকার আমাদের অর্থমন্ত্রীর!

ডাকাত বাঁচাতে সরকারের অবিশ্বাস্য লুকোচুরি
তদন্ত প্রতিবেদনে শেয়ার ডাকাত হিসেবে যদি শুধু বিএনপির মোসাদ্দেক আলী ফালু কিংবা লুৎফর রহমান বাদলের নাম আসতো, তাহলে আমি নিশ্চিত শেয়ারবাজার তদন্ত কমিটির রিপোর্ট দ্রুততার সঙ্গে প্রকাশ করা হতো, ঢাকঢোল পিটিয়েই। কিন্তু সেখানে সবার আগে জ্বলজ্বল করছে একটি নাম - সালমান এফ রহমান, যিনি একইসঙ্গে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এই বিশেষ কয়েকজন লোককে বাঁচাতে সরকার এখন ৩০ লাখ বিনিয়োগকারী তো বটেই, বলা ভালো জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। ওই লোকগুলো কি দেশের চেয়ে বড়ো, দেশের মানুষের চেয়েও বড়ো? একটি প্রতারক প্রতিষ্ঠান বিডিথাই অ্যালুমিনিয়াম তদন্ত কমিটির প্রধানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করতে পারে? একজন শেয়ার-ডাকাত রকিবুর রহমান কী ভয়ানক স্পর্ধায় হুমকি দিয়ে যেতে পারেন 'এবার খেলা আমিই জমাব!' প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত ছিল প্রথমেই তার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। এই লোক '৯৬ সালের কুখ্যাত শেয়ারবাজার ধ্বসেরও অন্যতম হোতা। কিন্তু কোথায় কী! গতকাল সালমান উল্টো হুঙ্কার ছাড়লেন, তার সম্পদের তথ্য কোনোভাবেই প্রকাশ করা যাবে না। করা হলে তিনি মামলা করবেন। সরকার শুধু সালমান এফ রহমানকেই নয়, দুর্নীতিগ্রস্থ এসইসিকেও বাঁচাতে চাইছে একইসঙ্গে। আবার সুযোগ থাকলেও ফালু-বাদল-রকিবুর-নূর আলীদেরও আটকানো যাচ্ছে না, কারণ ওরা সালমানেরই একান্ত সহযোগী। আর এদিকে ইব্রাহিম খালেদকে প্রতারক চক্রটি নানা দিক থেকে একের পর এক আক্রমণ করে যাচ্ছে। আমার ধারণা, এর পেছনেও সরকারের পরোক্ষ মদদ আছে।

জুজুর ভয় দেখিয়ে কতো আর!
অর্থমন্ত্রীকে আমি দোষ দেই না। এই দেশে পদত্যাগ করাকে ভালো চোখে দেখা হয় না পশ্চিমের মতো। অতীতে যতো খারাপ কাজই করুন না কেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল যখন দলে গণতন্ত্রায়নের কথা সাহস করে বললেন, তখন তাকে অভিনন্দন তো দূরের, খোদ বিএনপিও আওয়ামী লীগের সঙ্গে মিলে তাকে ধুইয়ে দিল। অথচ মার্কিন মুল্লুকে আমরা দেখি, কী অবলীলায় ডেমোক্র্যাট দলের কর্মকাণ্ডের সমালোচনা করতে দ্বিধায় ভোগেন না সিনেটররাই। সেজন্য কেউ তাদের দুয়ো দেয় না। আমাদের দেশে এই সংস্কৃতি নেই। কাজেই পদত্যাগ না করায় দোষ দেখি না অর্থমন্ত্রীর। তিনি চলেন ওপরের নির্দেশে। এই ওপরমহল থেকে এখন এমনও বলা হচ্ছে যে, শেয়ারবাজারের তদন্ত রিপোর্ট নাকি যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করবে। আওয়ামী লীগ এই এক জুজুর ভয় দেখিয়ে আসছে ক্ষমতায় আরোহণের শুরু থেকেই। কিন্তু কতো আর! সবকিছুতেই যদি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ হয়, তাহলে মানুষের হাঁটাচলা, যানচলাচল - সবকিছুই বন্ধ করে দিন!

জনতার বিচার সামনে
যদিও বলা হয়ে থাকে, জনগণই যদিও সকল ক্ষমতার উৎস, তবে বাংলাদেশে দু পেয়ে মানুষের চেয়ে তুচ্ছ আর কিছু নেই। তবু জানেন আশা করি, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনতার বিচার একটু ভয়াবহই হয়, মাননীয় প্রধানমন্ত্রী। আর খুব বেশি হলে দু বছর!

সংযুক্তি
শেয়ারবাজারের পূর্ণাঙ্গ প্রতিবেদন]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29369347 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29369347 2011-04-25 23:16:15
ডেস্টিনিই অপ্রতিদ্বন্দ্বী, হার মানতে নারাজ মাহফুজুর রহমান, মুফতি আমিনীর সঙ্গে জোর লড়াইয়ে সুকন্ঠী ইভা রহমান
বিস্তারিত দেখুন এই লিংকে। ]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29368185 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29368185 2011-04-24 00:14:04
ব্লগ প্রতিযোগিতায় অবশেষে সেই ফলাফল, ভোটের অংক আর চোরের দশদিন ব্লগারদের ওজন মাপার চেষ্টা করে।

দেখা যাক ভোটের সেই অংকটি
খুব সতর্ক চোখে দেখেছি, এবার ডয়চে ভেলে ব্লগ প্রতিযোগিতার শুরুর দিকে চারটি ভোট পড়লে ১% বাড়তো ভোটের কাঁটা। এভাবে চলল ২৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত। এর পরপরই সামহোয়্যারে ইমন জুবায়েরের পক্ষে পোস্ট স্টিকি হওয়ার পর তার অবস্থান ১৫% থেকে ২১%-এ গিয়ে দাঁড়ায়। এবং এর ঠিক পর ঘটে বিস্ময়কর সেই ঘটনা। মাত্র একটি রাত শেষে, যখন বাংলাদেশের মানুষের ঘুমোনোর সময়, আরিফ জেবতিকের অবস্থান একলাফে গিয়ে দাঁড়াল ৩০%-এ। পরদিন বিকেল নাগাদ সেটা হয়ে গেল ৩৮%। এরপর অবস্থা দাঁড়াল এমন- ২০টি ভোট পড়ার পরও অন্য ব্লগারদের ভোটের কাঁটা আর ১%ও বাড়ছিল না। সবচেয়ে মজার ব্যাপার হল, ২০ থেকে ৪০টি ভোট পড়লে যেখানে ১% বাড়ে, সেই পরিস্থিতিতে আরিফ জেবতিকের পয়েন্ট ১% মেনে আসার ৫ মিনিটের মধ্যে আবার বেড়ে যেতো। বাকি অন্য ব্লগারদের বেলায় এই ১% বাড়ানো ছিল প্রায় সারাদিনের চেষ্টা। ডয়চে ভেলে কর্তৃপক্ষ এই এখনো ২৯ ও ৩০ মার্চ আরিফ জেবতিকের ব্লগে পড়া ভোটের প্যাটার্ন ও অন্যান্য লক্ষণ যাচাই করলে সহজেই ধরা যাবে জালিয়াতিটা। কিন্তু সেই সৎসাহস কি আছে তাদের? মনে হয় না।

চোরের দশদিন
আজ প্রকাশিত প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে বেস্ট জাল ভোট ক্যাটাগরিতে আরিফ জেবতিক এবং বেস্ট অ্যাডাল্ট অ্যাকটিভিজম ক্যাম্পেইন ক্যাটাগরিতে অমি রহমান পিয়ালই জিতেছেন। ঘনিষ্ঠ দুই বন্ধু, যারা আবার একটি ব্লগের যুগ্ম প্রতিষ্ঠাতা, সেই একই ব্লগের ইউআরএলে বিস্ময়কর সমান ভোট পেয়ে নির্বাচিত - এটা বিশ্বরেকর্ডই বটে! দুজনেই আবার ডয়চে ভেলের বিচারক রেজওয়ানের ঘনিষ্ঠ বন্ধু। এই সার্টিফিকেট নিয়ে তারা ঠিক কী করবেন, আমার জানা নেই। এক ঘনিষ্ঠজনের কাছে শুনেছি, আরিফ জেবতিক সিলেটে ইউপি ইলেকশন করবেন আগামীবার, এই ভোট নাকি তারই ওয়ার্মআপ। ভোটারদের হয়তো বোঝাবেন, 'এটাও একটা নোবেল! তোমাগো পোলা সেটা জিতছে।' পত্রপত্রিকায়ও হয়তো তাদের ভারী ভারী বাণী দেখা যাবে। কিন্তু ব্লগাররা জানে, এই বিজয় এসেছে চুরি করে, নজিরবিহীন ভোট জালিয়াতি করে। এ এমন এক প্রতিযোগিতা, যেখানে দলমতনির্বিশেষে একটা সর্বজনীন গ্রহণযোগ্যতা থাকলেও অভ্রের মেহদী হাসান খানরা কখনোই জিতবেন না।

এই জালিয়াতি নিয়ে মাতামাতি অনেকের আবার না-পছন্দ। পর্নো ক্লিপের খোঁজে ব্লগে আসা পাঠক এইসবে খুব বিরক্ত হয়। এমনিতে আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত জাতি আমরা। সবকিছু গা সওয়া হয়ে গেছে আমাদের। অনুভূতি ভোঁতা। স্কুলগামী ছাত্রী বখাটের হয়রানির শিকার হয়, দেখেও না দেখার ভান করে দ্রুতপায়ে হাঁটি। সন্ধ্যায় ঘরে ফেরা গার্মেন্টসকর্মী ধর্ষিত হয়ে যায় চোখের সামনেই, চুপ থাকি আমরা, যেন কিছুই ঘটেনি। আদালতে বিচারের বাণী নিভৃতে কাঁদে, আমরা থাকি নিঃসাড়। ভোট জালিয়াতির এই ঘটনায় আমাদের বিকার থাকবে না, সেটাই স্বাভাবিক। কেবল বিদেশীরা জানলো, বাঙালি ব্লগাররা চোর। বিশ্ব জানলো, বাংলা ব্লগমণ্ডল একটি চোরের আখড়া।

এটা কি ব্লগীয় রাজনীতি?
প্রথমে চেষ্টা করা হল, এই জাল ভোটাভুটি এবং এ নিয়ে কথা বলাকে 'ব্লগীয় রাজনীতি' হিসেবে প্রতিষ্ঠিত করার। অথচ ব্লগার, পাঠকসংখ্যা, মিথস্ক্রিয়ায় সামহোয়্যারের ধারেকাছে দাঁড়ানোর কোনো ব্লগ আছে কি বাংলায়? তাহলে কার সঙ্গে রাজনীতি, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা? এই এখনো সামহোয়্যারের প্রথম পাতায় এক্সেস পেতে একজন ব্লগারকে গড়ে কমপক্ষে একমাস অপেক্ষা করতে হয়, লেখালেখির পরীক্ষা দিতে হয়। যদি দৈবাৎ এই পদ্ধতি তুলে দেওয়া হয়, আমার ধারণা, সামহোয়্যারের সার্ভার ক্র্যাশ করবে দশ মিনিটের মধ্যে। প্রথম আলোর কি দৈনিক দিনকাল কিংবা সংবাদের সঙ্গে মিডিয়া রাজনীতিতে জড়ানোর প্রয়োজন পড়ে? কিংবা বিএনপির সঙ্গে কি বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে?

অভিনন্দন!
দেরিতে হলেও নজিরবিহীন ভোট জোচ্চুরির প্রতিবাদে ইমন জুবায়ের তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন। তাকে অভিনন্দন। যদি ভোট জালিয়াতি না হতো, ফলাফলে ইমন জুবায়েরের অবস্থান হতো অন্যরকম। তারও অনেক আগে ভোট জোচ্চুরির প্রতিবাদে সেরা ইংরেজি ব্লগ বিভাগে মনোনয়ন পাওয়া সাইট অসোসিও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল প্রতিযোগিতা থেকে। তাদের সবাইকে অভিনন্দন, জালভোটের এই প্রতিযোগিতায় শামিল না হওয়ার জন্য।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29361197 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29361197 2011-04-12 00:36:19
ব্লগ প্রতিযোগিতায় ভোট কেলেঙ্কারি : প্রতিবাদে সোচ্চার বিদেশী ব্লগাররাও ভোট জোচ্চুরির ঘটনায় সোচ্চার এখন অন্যান্য দেশের ব্লগাররাও। ফেসবুকে তো বটেই, টুইটারেও চলছে প্রতিবাদ

সেরা ইংরেজি ব্লগ বিভাগে মনোনয়ন পাওয়া সামাজিক বিজ্ঞাপন ও অলাভজনক ক্যাম্পেইন বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট 'অসোসিও' ভোট কেলেঙ্কারির প্রতিবাদে প্রতিযোগিতা থেকে তাদের নাম প্রত্যাহারের হুমকি দিয়েছে। তার এ হুমকির মুখে ডয়চে ভেলের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানিয়েছে, তারা ভোট জোচ্চুরির অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

তবে ডয়চে ভেলে বাংলা বিভাগের একশ্রেণীর কর্মকর্তা ভোট জোচ্চুরির দায়ে অভিযুক্ত বাংলাভাষী কয়েকজন ব্লগারকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। তারা যে কোনো মূল্যে এই ঘটনা ধামাচাপা দিতে চাইছে।

যোগ দিন ফেসবুক গ্রুপে, সোচ্চার হোন ভোট জোচ্চুরির বিরুদ্ধে।]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29359502 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29359502 2011-04-09 01:08:07
ডয়চে ভেলে ব্লগ প্রতিযোগিতায় ভোট কেলেঙ্কারি : ব্লগারদের নির্বাচিত ৫০ মন্তব্য ভোট জোচ্চুরির ঘটনা আবারও বাংলা ব্লগমণ্ডলসহ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দলমতনির্বিশেষে ব্লগাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন লজ্জাজনক এই ঘটনা নিয়ে। এ লজ্জা আমাদের সবার লজ্জা, পুরো ব্লগমণ্ডলের লজ্জা, বাংলা ভাষার লজ্জা। তবে ডয়চে ভেলে পুরো ঘটনা নিয়ে অস্বাভাবিক নীরবতা পালন করছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে তদন্ত বা কোনো ধরনের প্রতিক্রিয়াই নেই, ফলে ডয়চে ভেলের সততা ও স্বচ্ছতা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। গত কয়েক দিনে বিভিন্ন পোস্ট থেকে ব্লগারদের উল্লেখযোগ্য প্রতিক্রিয়া তুলে এনে এই পোস্টে জড়ো করলাম। প্রসঙ্গত, ইতিমধ্যে ভোট জালিয়াতির আরো একটি প্রমাণ আমাদের হাতে পৌঁছেছে, যাতে স্পষ্ট দেখা যায় একগাদা ফেইক একাউন্ট থেকে আরিফ জেবতিকের ব্লগে ভোট দেওয়া হয়েছে।

ভয় বলেছেন:
ভয় বলেছেন: ডয়েচেভেলের কথা বলছেন? ইংরেজী সেরা ব্লগের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে কে জানেন? একজন পতিতা। যে গর্ব করে নিজেকে পতিতা দাবী করে, ব্লগে নিজের রেট জানায়, সেগুলো নিয়ে আলোচনা করে। কিভাবে পতিতাবৃত্তিকে সম্মানজনক পেশা বানানো যায়, এবং সেখান থেকে পর্যাপ্ত টাকা আয় করা যায় সেগুলো লেখা হয়। এবং এই ব্লগকেই সেরা যে ডয়েচেভেলে সেরা ব্লগ বানাবে আমি প্রায় নিশ্চিত। আর কিছু জানার আছে?
৭ নম্বর মন্তব্য

তর্পন বলেছেন: ...কিন্তু পরক্ষণেই খেয়াল হল আমরা লেট লতিফ। এরকম সোজা হ্যাকিং বহু আগেই অন্যরা ঠিকই জানে। আর এরই মধ্যে বহু জাল ভোট ঢুকে গেছে। নয়তো সামুর মতো ব্লগের সমর্থন পেয়েও মাত্র ২০ ভাগ ভোট পেতে নাভীশ্বাস। কম্পিউটারের দুনিয়ায় টুলের তো অভাব নাই। অন্য আরেক ব্লগারের পক্ষে কেউ হয়তো দিন রাত বট বসিয়ে রেখেছে। আরেকটা কাণ্ড এই গাঁজাখুড়ি ভোটিং এ। যদি কেউ এরকম আটোমেটিক ভোটিং এর জিনিস বসায়ে রাখে তাহলে সার্ভার এমন বিজি হবে যে সুস্থ্য পদ্ধতিতে ভোটও দেয়া যাবে না।
উৎস পোস্ট

যেড ফ্রম এ বলেছেন: ভোট কারচুপির কি আছে না আছে তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। অপপ্রয়োগের সুযোগটা করে দিয়েছে ডয়েচে ভেলে। কিন্তু একটা প্রতিযোগিতায় অনেকগুলো বিভাগে কোন নির্দিষ্ট ব্লগের ব্লগাররা গনহারে সেরা হলে, ঐ ব্লগের ডোশিয়ারটা একটু উল্টে পাল্টে দেখতে ইচ্ছে করে। কোলকাতা ব্লগ বিশ্বমানে উন্নিত হয়েছে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না।
১৮ নম্বর মন্তব্য

তর্পন বলেছেন: সামহোয়ারইনে ভদ্র ভাবে সৎ ভাবে ভোট দেয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমি দেখলাম এমনই সিস্টেম যে হাতে হাতে প্রতি মিনিটে ২০ টা ভোট দেয়া সম্ভব। সেখানে ঘন্টায়১০০০ ভোট দেয়া অসম্ভব না।
উৎস পোস্ট

রাইসুল জুহালা বলেছেন: ববসের ২৪ ঘন্টার হিসাবে কোন ঝামেলা আছে, এখন আমি নিশ্চিত। আমাকে এখন ভোট দিয়ে দিচ্ছে না, কিন্তু আমি সর্বশেষ ভোট দিয়েছি ২৬ ঘন্টা আগে।
৪৯ নম্বর মন্তব্য

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা এক ব্যক্তির একাধিক ভোট দেয়ার খেলা, আর তালিকায় অনেক জনপ্রিয় কিন্তু অপেক্ষাকৃত কম মেধাবী কেউ কেউ আছেন; ভোটের খেলায় ইমন জুবায়ের তালিকার তলদেশে চলে গেলে সেটা হবে লজ্জা ও অপমানের।
১০০ নম্বর মন্তব্য

মগ্নতা বলেছেন: ব্লগ অথরিটি দিনদিন এত নির্ধারক ভূমিকা পালন করতেছে ক্যান? ব্লগারগো বাছাই করতে দেন না তারা কারে ভোট দেবার চায় বা না দেবে। আমারোত সেরা ব্লগার হইবার মন চাইতে পারে। আপনেরা ব্লগ অথরিটি হইয়া এইটা নির্ধারণ কইরা দিতে গেলে তো ব্লগ হইলো না। আপনেগো ভাই বেরাদরদের খুনসুটি হই গেল।
১৭৭ নম্বর মন্তব্য

মন্জুরুল আলম বলেছেন: সকালে দেখলাম ইমন ভাই'র ভোট ২১%, কিন্তু এখন ভোট দিয়া দেখি ২০%....? কেমনে কি হইল? ভোট না বেড়ে কমে গেল!! আজিব! সূক্ষ! স্থূল নাকি ডিজিটাল কারচুপি!?
২০৮ নম্বর মন্তব্য

নার্ডী বয় বলেছেন: কদিন ধরে ২১% দেখতে দেখতে মনে হতাশা বোধ করছি,মাঝে মাঝে মনে হচ্ছে,ধুর ভোট দিয়ে কি হবে হেরেই তো গেছেন ইমন ভাই,কোথায় ২১ আর কোথায় ৩৮!
২১৯ নম্বর মন্তব্য

রেজোওয়ানা বলেছেন: ভোটিং সিস্টেমটা আসলেই অবজেকশনাবেল, আর একটা ব্যাপর খেয়াল করলাম, একই সিরিজের অনেক গুলো একাটউন্ট থেকে টুইটারে ভোট দেয়া হচ্ছে, আমার ব্লগ ১, আমার ব্লগ ২ এমন অনেক গুলো! এগুলো কি? এভাবে যদি শুধু ভোটের উদ্দেশ্যেই একাউন্ট খোলা হয়, তাহলে কি সেটা আর প্রতিযোগিতার পর্যায়ে থাকে? পুরো ভোটিং সিস্টেমটাই একটা দূর্বল ভোটিং সিস্টেম! এই সিস্টেমের ব্যাপারে ডয়েশে ভ্যালে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা উচিত!
২১৯ নম্বর মন্তব্যের উত্তর

জানা বলেছেন: আমিও গতকাল ভোট দিতে পারিনি। না ফেসবুক একাউন্ট থেকে না টুইটার একাউন্ট থেকে। অদ্ভুত ব্যাপার <img src=" style="border:0;" /> !
২৩৫ নম্বর মন্তব্য

যেড ফ্রম এ বলেছেন: ১১ তারিখ পর্যন্ত ভোটিং লাইন ওপেন, ভোট দেওয়া যাইতেছে ফেসবুক ও টুইটার হইতে ২৪ ঘন্টা পরপর। ইহা কি আজব নিয়ম বাপু! ডয়েচে ভেলের এই আজগুবী নিয়ম মোটেও মনঃপুত হইতেছেনা। সাইবার ক্যাফে মালিক সমিতির কেহ থাকিলেই হইলো, তাহার প্রিয় ব্লগার নিঃসন্দেহে সেরা বাংলা ব্লগার হইবে। ১০ টা কম্পিউটার আর শ খানেক ফেসবুক আইডি + শ খানেক টুইটার আইডি নির্বাচন করিবে সেরা ব্লগার। হাসিতে হাসিতে...
উৎস পোস্ট

বিডি আইডল বলেছেন: একই ব্লগারকে ২৪ ঘন্টা পর পর ভোট দেবার মত (এবং ফেসবুক/টুইট্যারের মত ধারে সিস্টেম ব্যবহার করার মত) বেকুব কনটেস্টে ভোট না দেওয়াই ভালো।
২৪৪ নম্বর মন্তব্য

সুচিন্তিত মতবাদ বলেছেন: ব্যপারটা অনেকটাই বেখাপ্পা লাগছে।ইমন জুবায়ের এতই যদি যোগ্য প্রার্থী হবেন-তাহলে সপ্তাখানেক ঝুলিয়ে রাখার পরেও এই স্টিকি পোস্টে ব্লগারদের সমর্থন এতো কম দেখে(এখন পর্যন্ত ৩৪৮৮ বার পঠিত)।এখন পর্যন্ত এই স্টিকি পোস্টে আমার প্লাস সহ ৭৪ জন প্লাস দিয়ে তাঁদের মুলবান সমর্থন জানিয়েছেন(অথচ এই ব্লগেই “গরম পানি” রান্নার পোস্টের এর থেকে অনেক বেশী ব্লগার সোতসাহে অংশ নিয়েছেন-যা আমারমতো সকলেই দেখেছেন)-এর মধ্যেও ৮ জন ব্লগার ভোট দিতে পারছেননা এফ বি/ টুইটার একাউন্ট নাইবলে।কেউ কেউ একাধিকবার ভোট দেবার কথা জানিয়েছেন। সমর্থন জানানো বাকী ৬৫ জন ব্লগার যদি সর্ব মোট ২০ দিনের ভোট প্রচারনার প্রতিদিন একটি করেও ভোট দেন-তাহলে ইমন জুবায়েরের ভোট হবে প্রায় তের শতাধিক।আমাদের ভোটার সংখ্যা যেখানে ৭৪/৭৫ হাজার সেখানে এই পরিমান ভোট পেলেতো জামানত যেহেতু নেই-সেহেতু মনোনয়নই বাতিল হওয়া উচিত! রেজোওয়ানা আপুর কাছে জানতে চাই-এই “শ্রেষ্ঠ ব্লগার” মনোনয়নের ভিত্তি কি? কি কি বিবেচনায় এই মনোনয়ন দেয়া হয়েছে??
২৪৮ নম্বর মন্তব্য

ছোটমির্জা বলেছেন: আরিফ জেবতিক অনেক এগিয়ে গেছেন। বাট সামুর কাছে আমার ব্লগ নস্যিই হবার কথা।
২৪৯ নম্বর মন্তব্য

রেজোওয়ানা বলেছেন: সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, কেউ কেউ নানা চাতুর্যে টুইটার আর ফেইসবুকে একাধিক নিত্যনতুন একাউন্ট বানিয়ে ভোট দিতে ঝাপিয়ে পরেছে- যা অসাধু আর অনৈতিকও বটে (চোর না শোনে ধর্মের কাহিনী)।
আমাদের এই মাধ্যমটা লেখকদের মানসিকবোধ ও আত্মিক বিকাশের পারস্পরিক মাধ্যম।
সুতারাং সুশীল এ অঙ্গনে যারা কেবল শ্রেষ্ঠত্বের লোভে এধরণের চাতুর্যের আশ্রয় নিচ্ছেন তারা কি প্রতিনিয়তই নিজের কাছে হেরে যাচ্ছে না? যারা চাতুর্য করে প্রতিদিন একটু একটু করে বিজয়ের দিকে এগুচ্ছে, তারা নিজেরা এবং এখন সবার কাছে দিনের আলোর মতো স্পষ্ট যে তারা প্রকৃত বিজয়ী নয়। রাজার বাড়ির ১০০ মণ দুধের মধ্যে ১ ফোটা চেনার (দু:খিত ভাষার জন্য) মতোই এদের বিজয়। বরং ডয়েশে ভ্যালে কতৃপক্ষের উচিত আসল বিষয় গুলো ভাল ভাবে খুটিয়ে দেখে, পুরো প্রক্রিয়াটকে সার্বোজনীনভাবে গ্রহণযোগ্য করে তোলা, যেহেতু উদ্যোক্তা তারাই।
২৬২ নম্বর মন্তব্যের উত্তর

কৌশিক বলেছেন: খোদার কাছে লাখো শুকুর যে তিনি অবশেষ ফেরেশতা পাঠিয়ে গায়েবী ভোটদানের ব্যবস্থা করেছেন বুবসে। বাঙালির সম্মান কোনোভাবেই লুটতে দেয়া যাবে না। বুবস থেকে আমাদের যেসমস্ত ব্লগশ্রেষ্ঠ, ব্লগউত্তম ও ব্লগপ্রতীক আবিষ্কৃত হবেন তাদের আমরা মাথায় করে নাঁচবো।
উৎস পোস্ট

একরামুল হক শামীম বলেছেন: এই প্রতিযোগিতার এবারের আসরের কয়েকটা বিষয় নিয়ে আমার কিছু অবজার্ভেশন রয়েছে। ১. সেরা ব্লগ নির্বাচনে কোটা পদ্ধতি মোটেও ভালো লাগেনি। ২. প্রতিদিন ১ বার করে ভোট দেওয়ার বিষয়টাও পছন্দ হয়নি।
১০ নম্বর মন্তব্য

বিষদেব বলেছেন: যে বাড়ীওয়ালা স্থানীয় মুরুব্বী ব্লগারটি সচলায়তন নামক লেখক ফোরামে (!) বসে দিব্যি 'পিতা মাতা ও তৎ সম্বন্ধনীয় লোকদের' সাথে কুকুর বেড়ালের অবৈধ সংগম প্রস্তাব ব্লগে লিখে বেড়ান এর নাম কিভাবে নির্বাচিত হয়? যে মডারেশন (হাসতে হাসতে মরি) ব্যবস্থার আরোপে রাসেল পারভেজ, মামুন ও অন্যান্য আরো ব্লগারদের কলম বন্ধ করে দেওয়া হয়, সেটার উপর লুঙ্গি তুলে মাহবুব আজাদরা লাঠালাঠি করে বঙ্গভাষার শ্রী বৃদ্ধি করছেন তিনি ডয়েচে বালে (কপিরাইটঃ আইজু) লেখক ফোরামটির হয়ে প্রতিনিধিত্ব করছেন..... কিছু নিম্ন মানের চুলকানি পোস্টসমৃদ্ধ ব্লগ বাংলা ব্লগ প্রতিযোগীতায় নামতে পারে ....ক্ষমা করো ভগবান <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />
১৬ নম্বর মন্তব্য

জিসান শা ইকরাম বলেছেন: আসমানী ভোটে বিজয়ীতব্য ব্লগশ্রেষ্ঠ, ব্লগউত্তম, ব্লগপ্রতীকদের অগ্রীম শুভেচ্ছা। আমরা কিন্তু এখনই শুভেচ্ছা দিয়ে পোষ্ট দিতে পারি <img src=" style="border:0;" /> ফলাফল বুঝে গিয়েছি <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />
৪ নম্বর মন্তব্য

যেড ফ্রম এ বলেছেন: পুরো ভন্ডামি আর ভাওতাবাজি হচ্ছে এই প্রতিযোগিতায়, শ খানেক ফেসবুক আইডি, শ খানেক টুইটার অ্যাকাউন্ট দশটা কম্পিউটার আর তার পিছনে ৫ জন ডেডিকেটেড প্রতারক থাকলে যে কাউকে (নমিনেটেড) বিজয়ী করা যায়।
৬ নম্বর মন্তব্য

আলিম আল রাজি বলেছেন: যারা জীবনে ব্লগ পড়েনি তারাও তাদের প্রিয় ব্লগারকে ভোট দিচ্ছে <img src=" style="border:0;" />
১৮ নম্বর মন্তব্য

যেড ফ্রম এ বলেছেন: প্রতিযোগিতার এই ফর্মেট কোন আহাম্মকের মাথা থেকে বের হয়েছে তা জানতে খুব ইচ্ছা হচ্ছে।
উৎস পোস্ট

রেজোওয়ানা বলেছেন:
জঘন্য একটা দূর্বল ভোটিং সিস্টেম। যে কেউ ইচ্ছা করেলেই এই মূহুর্তে ১০০ টা টুইটার আইডি খুলে ভোটের চিত্র পাল্টে দিতে পারে আর হচ্ছেও তাই! এদের এই ভোটিং সিস্টেমের উপর রিপোর্ট করা উচিত!
৭ নম্বর মন্তব্য

জিসান শা ইকরাম বলেছেন:
এরকম ভোটে জিতে লাভ কি ? শুধু নাম কেনা ? নিজের কাছে তো জানা থাকবে যে , আমি জেনুইন ভোটে হইনি। এখন তো যেই জিতুক না কেন, সবাই ভাববে- ভুয়া ভোটে জিতেছে। যা খুবই অনৈতিক।
৩ নম্বর মন্তব্য

আমি জমিদার বলেছেন: আমিও এমন ভোটের মানে জানতে চাই?? যদি ন্যুনতম লজ্জাবোধ থাকে তো এখনকার কনটেষ্টটি বাতিল করুন। তারপর সিস্টেম ঠিক করে তারপর আবারও প্রতিযোগিতায় আসুন।
৯ নম্বর মন্তব্য

তর্পন বলেছেন: কিন্তু কাকে রিপোর্ট করবেন? যত ভাল প্রতিযোগী হোক আয়োজক টুইটারে তো আয়োজক http://twitter.com/dw_bengali ডয়েশ ভেল কেন নির্দিষ্ট প্রতিযোগীকে ভোট দিতে যাবে? টুইটার একাউন্টে দেখাচ্ছে তারা পছন্দের প্রতিযোগীকে ভোট দিচ্ছে। কাজী যদি বাদী বিবাদীর উকিল হয় তবে কি করে বিশ্বাস করব? টুইটে দেখবেন ডয়েশে ভেল নিজে অমি পিয়াল, সাবরিনা সহ ব্লগকে ভোট করে যাচ্ছে। তার নিরপেক্ষতা থাকল কই?
১০ নম্বর মন্তব্যের উত্তর

প্রজন্ম৮৬ বলেছেন: এমন দুর্বল ভোটিং আয়োজনের মাধ্যমে নির্বাচনের কোন মানে হয় না!আন্তর্জাতিক পরিসরে এরকম প্রতারনা বাংলা'র জন্যে খারাপ, ডয়েচে ভেলে'র ভাবমূর্তি'র জন্যও খারাপ আর সবচেয়ে বড় কথা এরকম ঘটনা সাধারন ব্লগারদের নিরুৎসাহিত করে!
১ নম্বর মন্তব্য

সোহরাব সুমন বলেছেন: আসমানি ভোটকে শুভেচ্ছা ! কালকে ইমন ভাইকে ভোট দেয়ার পর দেখি ২০ থেকে ১৯ ! আর কি কেউ ভোট দেয় নাই নাকি আমার ভোটটা ডিসপ্লেস হইলো ! হায় আল্লা !
৮ নম্বর মন্তব্য

কাঙাল মামা বলেছেন: সামুর উচিত এই জালিয়াতি ভোটাভুটি থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রতিবাদ জানানো। সাথে সাথে ডয়েচে ভেলের সাথে সব সম্পর্ক ছেদ করতে হবে। কি বলেন?
২৮ নম্বর মন্তব্য

কালীদাস বলেছেন: গত বছর ব্লগ থেকে এতবড় একটা সামাজিক আন্দোলন হল ইভ টিজিং নিয়ে, অথচ সেটার কোন ইমপ্যাক্টই নেই?! আর ইমন জুবায়ের তো অনেক জনপ্রিয় একজন ব্লগার ওনার ভোট এত কম আসে কিভাবে?! আজব!
২৯ নম্বর মন্তব্য

লবঙ্গলতিকা বলেছেন: ইমন জুবায়েরকে প্রতিদিন নিয়ম করে আমি ২ করে ভোট দিয়ে আসছি, কিন্তু রেটিং বাড়ছে না দেখে অবাক হচ্ছিলাম, আজ এর আসল মর্ম বুঝলাম। এভাবে জিতে লাভ কি হবে? আমার ব্লগ কি মনে করছে শুধু তারাই চালাক আর আমজনতা কিছু বুঝে না, বইসা বইসা বাতাস খায়। মানুষের নিম্নতম রুচিবোধ থাকলে এমন কাজ কেউ করে! নাকি সেরা তিনজন পুরস্কার পাইলেই লোকজন সাবই ঝাপাইয়া পড়বো সেই ব্লগে রেজি করার জন্য। অমি রহমনা পিয়াল, যে কিনা একজন পর্ণোসাইটের সাথে জড়িত হিসাবে প্রমানিত আর স্বীকৃত, তারে দিছে নমিনেশন, কই যামু!
৩০ নম্বর মন্তব্য

জানা বলেছেন: ডয়চে ভেলে'র এবারের ব্লগ প্রতিযোগিতার পুরো বিষয়টি নিয়ে (ভোট সংক্রান্ত) কি ঘটছে, কিভাবে ঘটছে তা বোধ করি সবাই দেখছেন এবং কম-বেশী আলোচনা সমালোচনাও চলছে। এ ক্ষেত্রে আমার/আমাদের অবস্থান অন্য দশজন সাধারণ ব্লগারের চেয়ে আলাদা করে দেখার সুযোগ নেই। বর্তমানে এখানকার স্টিকি পোস্টটিতেও আমার কয়েকটি মন্তব্য আপনাকে সে বিষয়ে নিশ্চিত হতে সাহায্য করবে। তাছাড়া এ বিষয়ে আরো আগেই আমরা ডয়চে ভেলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় তথ্যও সরবরাহ করছি। আমরা দেখতে চাইছি ডয়চে ভেলে কর্তৃপক্ষ এ ব্যাপারে কি পদক্ষেপ নেন।
৩১ নম্বর মন্তব্য

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ধুউউর , এতদিন পর্যন্ত বাংলা ব্লগোস্ফিয়ার টাকে " অল্টারনেট", "বিকল্প শক্তি " ব্যাতিক্রমী" বলেই ভাবতাম, যতই দিন দেখছি আস্তে আস্তে এক্কেরে খাস গেরাইম্ম্যা পলিটিক্স চালু হচ্ছে
৩২ নম্বর মন্তব্য

kisuna বলেছেন: ঘটনা ভয়াবহ! আমি আর নতুন ব্লগার লাবনী কি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মেহেদীর জন্য ভোট সংগ্রহ করতে। কিন্তু তার ভোট বাড়ছেই না! এই তাহলে রহস্য????
৩৫ নম্বর মন্তব্য

সায়েম মুন বলেছেন: একদিন ভোট দেয়ার পর পরের দিন ভোট দিতে গিয়া দেখি রেজাল্টের তেমন নড়চড় নাই।
৩৬ নম্বর মন্তব্য

রাসেল ( ........) বলেছেন: ভোট রিগিং এর একটা সুযোগ রাখা হইছে বলা যায়, বলা যায় প্রতিদিন এক ভোট দেওয়াটা একটু অগ্রহনযোগ্য
৩৭ নম্বর মন্তব্য

বল্টু মিয়া বলেছেন: বাংলা ব্লগ নিয়া বিদেশি কর্পোরেট কোম্পানি যা করতেছে তাতে আমাদের সুযোগ ছিলো ব্লগিং প্লাটফর্ম নির্বিশেষে শুধু মাত্র বাংলা ভাষার ব্লগকে বিশ্ব দরবারে তুলে ধরার।কিন্তু আমরা যা করতেছি তা হলো বাংলা ব্লগ বাদ দিয়ে ব্লগিং প্লাটফর্ম নিয়া বেশি নাচতেছি
৪৫ নম্বর মন্তব্য

স্বপ্নরাজ বলেছেন: কার কি অবদান নিজেরাই সেটা ঠিক করে জনগনের নামে চালায় দেয়া আমাদের পুরান অভ্যাস। এই হিসাবে এইবার ব্লগ প্রতিযোগীতা ঠিক গতিতে আগাইতাছে। খ্যাতনামা ব্লগারদের শীর্ষে রাখাটাই ঠিক আছে। কিভাবে তারা শীর্ষে সেইটা বিবেচ্য না ।পাব্লিক ব্লগের বোঝেটা কি যে তাদের ভোট কে গুরুত্ব দিতে হবে? জয়তু ডয়েচ ভেলে !! আমাদের দেশে আইসা আমাদের চরিত্র ধারন করার জন্য অভিনন্দন!
৫০ নম্বর মন্তব্য

কৌশিক বলেছেন: 'মাল্টিনিক ডিসঅর্ডার সিনড্রম' এবং 'স্টাটিসটিকাল ডাটা ম্যানিপুলেশন' ব্লগ পরিসরে পরিচিত ব্যাধী এবং এদুটোতে যারা পূর্ব থেকেই দক্ষতা অর্জন করেছে এবং প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে - তাদের জন্য এই ভোটিং সিস্টেমটাতে বিজয় ছিনিয়ে আনা ডালভাত। এই দুই ঘাতক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিবর্গ বেশ স্বমেহিত একটা সুখ পেয়ে থাকে। তাদের সেসুখ বিঘ্ন করার জন্য আপনাকে তীব্রভাবে একটা মাইনাস প্রদান করলাম।
৫১ নম্বর মন্তব্য

আরিল বলেছেন: since last friday, we have raised concerns about massive vote manipulation in "the bobs" with DW. if the online vote results become so one-sided and out of proportion like it seems now, it would be shameful for the whole bangla blogosphere, as well as for DW. we hope DW will investigate these claims and discard manipulated votes if and when found, as we remain with unanswered questions and are appalled by what we see.
৫৩ নম্বর মন্তব্য

আইরিন সুলতানা বলেছেন: নির্বাচনী ভবিষ্যৎ বাণীতে, ব্লগার অক্টোপাস পল ব্লগার হাসিনাকে সতর্ক করে বলেন, ব্লগার এরশাদের উপর কোনভাবেই ভরসা করা যায় না। অবসর গ্রহণের পূর্বে এই নির্বাচনে জিততে তিনি যে কোন সময় যে কোন পন্থা অবলম্বন করতে পারেন।
উৎস পোস্ট

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: ডিজিটাল ভোটে টালমাতাল অবস্থা হবে তাতে আর ভাবার কি আছে? গায়েবি ভোট নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মাথার উপ্রে ঠাডা পড়নের সম্ভাবনা আছে বইনডি, থাউক আমরা আইজকাই তাগোরে জয়ী ঘোষোণা কইরা জয়মাল্য দিয়া দেই নাইলে দেখা যাইব সামুতে আমাগো শেষ সম্বল হিট লইয়া টান দিছে।
৯ নম্বর মন্তব্য

জিসান শা ইকরাম বলেছেন: নির্বাচন কমিশন যে আমাদের দেশেরটার চেয়েও ভুয়া , এইটা ভেবে খুব শান্তি পাইতাছি। ওরা নিজেরাই ভোট দিতাছে। খুব ভদ্র ভাষায় বলি " ওরা একটা খাটাশ " সব কিছু দেখে মনে হচ্ছে " প্রাইমারী স্কুল থেকে ব্লগার গন ডক্টরেট নিতে চাচ্ছে " <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> আমার ব্লগ থেকে ৩ টি ক্যাটাগরী। আমরা তো জানিই , আমার ব্লগে ব্লগার আছেন ৭৪০০০ এর ৩ গুন। আগে বুঝলে এটার জন্য সময় নষ্ট করতাম না <img src=" style="border:0;" />
১৫ নম্বর মন্তব্য

এবং সবশেষে-
ডয়চে ভেলের বাংলা বিভাগ এখনও গীত গেয়ে চলেছে:
ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার একাধিক বিভাগে সেরা অবস্থান ধরে রেখেছে বাংলা ব্লগ৷...
উৎস লিংক]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29357757 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29357757 2011-04-06 00:01:53
ব্লগ প্রতিযোগিতা : ভোট নিয়ে অবিশ্বাস্য জালিয়াতি, বিশ্বাসযোগ্য তদন্ত চাই (আপডেটেড)) ডয়েচে ভেলের ভাইপো বিচারক, কাঠিবাজি আর কোটাবাজি

মনোনয়ন নিয়ে কিছু পর্যবেক্ষণ
■ বাংলাব্লগে গত একবছরে উল্লেখযোগ্য সামাজিক আন্দোলন বলে কিছু যদি হয়ে থাকে, সেটা ইভটিজিং বিরোধী আন্দোলন। কিন্তু ভাবমূর্তি বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় 'ভাইপো' রেজওয়ানের চোখ পড়েছে অমি রহমান পিয়ালের ওপর, গত একবছরে যিনি ব্লগ থেকেই উধাওপ্রায়। যদি দু বছর আগে পিয়ালকে মনোনীত করা হতো, তাহলে বুঝতাম যোগ্য লোককেই তারা মনোনীত করেছেন। যদিও বাংলাব্লগে গালাগালি আর অশালীনতা আমদানির প্রধান হোতাদের অন্যতম তিনি। আর দু বছর আগের হিসাবই যদি গণনাযোগ্য হবে, তাহলে উইকিপিডিয়ার রাগিব কেন অচ্ছ্যুৎ? কেন বছর বছর তাহলে ব্লগ প্রতিযোগিতার আয়োজন?
■ আরিফ জেবতিকের ব্লগে গিয়ে দেখলাম, গত এক বছরে তার সর্বমোট পোস্ট ১০-১২টির মতো, যার অর্ধেকই বইমেলা নিয়ে হাবিজাবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট সম্ভবত এটি। পাঁচ বছর আগের এক ভ্যালেরি টেইলর নিয়ে ইমেইল চালাচালি বেচে একজন ব্লগারকে কতো আর ওপরে তোলা যায়!‍
■ ব্যক্তি আক্রমণ যার ব্লগিংয়ের প্রধান সম্বল, বাংলা ব্লগমণ্ডলে এ যাবতকালের সবচেয়ে বড়ো মিথ্যাচার ও কেলেঙ্কারির জন্ম দেওয়া সদা পোঁদকাতর সেই হিমুও সেরা ব্লগারের তালিকায় আসতে পারে?
■ বিডিনিউজ ব্লগে আইরিন সুলতানার যে ব্লগ সেটার বয়স একমাস মাত্র। ৩০ দিন ব্লগিং করেও বর্ষসেরার তালিকায় ঢোকা সম্ভব? এর চেয়ে বরং আইরিনের সামহোয়্যারের ব্লগটি অনেক সমৃদ্ধ। তবে এরপরও ভোট দিলে সম্ভবত তাকেই দেব, কারণ আইরিন প্রকৃতই একজন ব্লগার।
■ শহীদলিপি নামের একটি কি-বোর্ড লেআউটের নির্মাতা ব্লগার হিসেবে কেন অনন্য, তার পুরো ব্লগ ঘেঁটেও বুঝলাম না। এটাও বিচারক রেজওয়ানের কোটাবাজির নিকৃষ্ট উদাহরণ।
■ সেরা ব্লগ হিসেবে মনোনয়ন পাওয়া ব্লগস্পট-ওয়ার্ডপ্রেসভিত্তিক ব্লগগুলো নিতান্তই গরিবি ব্লগ, এরকম একেকটা ব্লগ জন্ম থেকে মন্তব্য পেয়েছে হয়তো বড়জোর ১০টি। আর তাতে বোঝা যায় পাঠকই নেই ব্লগগুলোর। এবং পুরোটাই ফাজলামি!
■ শুনেছি, 'ভাবমূর্তি মোটাতাজাকরণ প্রকল্পের' আওতায় প্রার্থী আরো ছিলেন অনেকেই। এই সূত্রে মান-অভিমানের ঘটনাও নাকি ঘটেছে আড়ালে। একদিকে সুশান্তের উপর্যুপরি চাপ, অন্যদিকে সচলায়তনের জন্য মিনিমাম তিনটি আসন রাখা জরুরি, আবার ৮০ ভাগ ব্লগারের জায়গা সামহোয়্যারের একেবারে কাউকে না রাখলে খারাপ দেখাচ্ছে। সবমিলিয়ে এক রেজওয়ানের পক্ষে কতোজনের মন আর রক্ষা করা সম্ভব, কতো চাপ আর সামলানো সম্ভব! আরিফ জেবতিক-হিমু-পিয়ালকে একই ক্যাটাগরিতে রাখা দৃষ্টিকটু লাগে বলে বিচারক বেচারা পিয়ালকে সরিয়েছেন সোশ্যাল অ্যাকটিভিজম ক্যাম্পেইন ক্যাটাগরিতে।
■ মজার কাণ্ডটা ঘটেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার ক্যাটাগরিতে। সেখানে মনোনয়ন পেয়েছে জনৈক আবু সুফিয়ানের ব্লগ। ইনি বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হওয়া তার ৬-৭টি রিপোর্টের ব্যাকআপ রেখেছিলেন ব্লগস্পটের মাগনা জায়গায়। পড়ে মনে হল, রিপোর্ট নয়, থানায় জমা পড়া কোনো খুনের মামলার এজাহার পড়ছি। রেজওয়ান আবার সেটাকে অনুসন্ধানী সাংবাদিকতার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে ধরে একেবারে রিপোর্টার্স উইদাউট বর্ডার ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়েছেন। এই যদি হয় অনুসন্ধানী সাংবাদিকতার নমুনা, তাহলে আমাদের কোম্পানিগঞ্জের মজনু আর সাইফুল্যাহ কামরুলের কমপক্ষে ১০বার রিপোর্টার্স উইদাউট বর্ডার পুরস্কার পাওয়া উচিত!

ভোট নিয়ে নজিরবিহীন কাণ্ড
২৪ ঘন্টা পর পর একই ব্যক্তি একাধিক ভোট দিতে পারবেন- আমি এটাকে বাগই মনে করেছি শুরুতে। কিন্তু পরে দেখলাম ডয়েচে ভেলে কর্তৃপক্ষ
ঢোল বাজিয়ে অফিসিয়ালিই এই জাল ভোটের জন্য সবাইকে অনুপ্রাণিত করছে। শুনছি ফেসবুক-টুইটারে বাণ্ডেল হিসেবে একাউন্ট খোলা হচ্ছে, দিনে দুবার সেগুলো থেকে জালভোট চলছে। তার চেয়েও উদ্বেগজনক তথ্য হচ্ছে, একটি ব্লগের কর্তৃপক্ষীয় উদ্যোগে বিশেষ বিশেষ প্রার্থীর পক্ষে সংঘবদ্ধভাবে ভোট দেওয়া হচ্ছে। সাধারণ নির্বাচনে কারচুপি যেমন লক্ষণ দেখে বোঝা যায়, অনলাইন ভোটেও সেরকম লক্ষণ দেখে জালিয়াতির বিষয়গুলো বুঝে নেওয়া যায় সহজেই। লক্ষ্য করার বিষয় হচ্ছে প্রায় পাঠকবিহীন আমারব্লগের ব্লগাররাই বিভিন্ন বিভাগে শীর্ষে অবস্থান করছে। এটা রীতিমতো অলৌকিক ঘটনা। যেমন ধরা যাক, আরিফ জেবতিক গত অন্তত দু বছরে ব্লগে তেমন একটা সক্রিয় নন, সামান্য যা কিছু লিখেন, তাও তুলনামূলক পাঠকবিহীন একটি ব্লগে। তাহলে তার এতো ভোট আসছে কোত্থেকে? প্রতিদিনই দেখছি, গায়েবী ভোট পড়ছে তো পড়ছেই। খুব তীক্ষ্ম চোখে লক্ষ্য করেছি, ভোট গ্রহণের প্রথম দিন থেকেই একটি বিশেষ প্যাটার্নে আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল এবং সাবরিনার ব্লগটিতে ভোট দেওয়া হচ্ছে - কম নয়, বেশিও নয়, প্রতিদিনই প্রায় একটি নির্দিষ্ট হারে। এই কারসাজি ঢাকতে একইসঙ্গে অস্বাভাবিক হারে ভোট দেওয়া হচ্ছে আবু সুফিয়ান এবং পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক ব্লগসহ আরো দু একটিতে। প্রতিবন্ধী ব্লগার সাবরিনার জন্য খারাপ লাগে, বেচারী কিছু অসৎ লোকের পাল্লায় পড়ে গেছেন।

মেশিনের পাকা কাজ
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে শীর্ষস্থানে থাকা ব্লগ ও প্রাপ্ত ভোটের (শতকরা হারে) প্যাটার্নটা একবার মিলিয়ে দেখুন। মেশিনের পাকা কাজ, কোনোরূপ নড়চড় চলিবে না!
আরিফ জেবতিকের ব্লগ - ৪১% ভোট
আদিবাসী বাংলা ব্লগ - ৪১% ভোট
সাবরিনা’র ব্লগ - ৪০% ভোট
আবু সুফিয়ান’এর ব্লগ - ৪০% ভোট
অমিপিয়াল’এর ব্লগ - ৩৮% ভোট
ওদিকে অভ্রের নির্মাতা মেহদী হাসান খানের ব্লগের লিংক সচলায়তনের বলে বেচারা আমারব্লগের অটো ভোটিং মেশিনের সহায়তা পাচ্ছে না দুঃখজনকভাবে। তার প্রাপ্ত ভোট ৩৪% মাত্র। অথচ মেহদীর সর্বদলীয় একটি গ্রহণযোগ্যতা রয়েছে, ভালো ভোটই তার পাওয়ার কথা। এদিকে সামহোয়্যারের ব্লগারদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ইমন জুবায়েরের ব্লগে ভোটের হার ক্রমেই কমছে। আজকে একধাপ নেমে এখন ১৯%-এ এসে পৌঁছেছে।

অথচ ফেসবুক জরিপেই করুণ দশা
দু-তিনদিন আগে ফেসবুকে এক ব্লগারের পরিচালিত একটি জরিপ খুঁজে পেলাম। আমারব্লগের ভোটিং মেশিন চালু হওয়ার আগেই এক হিমু (৪৬ ভোট) ছাড়া বিখ্যাত ব্লগারদের করুণ হাল দেখে নিন একনজর- আরিফ জেবতিক : ১৫ ভোট, অমি রহমান পিয়াল : ৯ ভোট, ইমন জুবায়ের : ১১ ভোট, শওকত হোসেন মাসুম : ৪ ভোট, আলী মাহমেদ : ২ ভোট, রেজওয়ান : ১ ভোট।

জালিয়াতির সবগুলো পথ খোলা
হিসেব করে দেখেছি, একটি ফেসবুক কিংবা টুইটার একাউন্ট থেকে সবমিলিয়ে ৮৪টি ভোট দেওয়া যাবে ডয়েচে ভেলের নিয়ম অনুসারে। টুইটার-ফেসবুকে মাত্র ১০০টি একাউন্ট (এটা খোলার মতো সহজ কাজ দুনিয়ায় আর কিছু নেই) খুললে সাড়ে আট হাজার ভোট দেওয়া যাবে অটোমেটেড সফটওয়্যার কিংবা স্ক্রিপ্ট ছাড়াই। একজন ধূর্ত প্রার্থীর পক্ষে ১০০টি ফেসবুক ও টুইটার একাউন্ট বানিয়ে দিনে দুবার লগইন করে নিজেই নিজেকে ভোট দেওয়া জলবৎ তরলং ব্যাপার। ভাবছেন এতোগুলো ফেসবুক-টুইটার একাউন্ট খোলা কি সহজ কথা? হ্যাঁ, সহজই
স্ক্রিপ্ট চালিয়ে হাজারে হাজারে ভোট দেওয়া এমন কোনো জটিল কাজ নয়। ফেসবুকে যেমন নয়, তেমনি কঠিন নয় গণহারে জিমেইল একাউন্ট কিংবা শত শত ফেসবুক একাউন্ট তৈরি করা। চলমান প্রতিযোগিতায় ভোট জালিয়াতির এক অবিশ্বাস্য কাহিনী উঠে এসেছে ব্লগার তর্পণের অসাধারণ অনুসন্ধানে। পড়ুন প্রথম পর্বদ্বিতীয় পর্ব

এবার তুলনা দেই একটু
বেস্ট সোশ্যাল অ্যাকটিভিজম ক্যাম্পেইন বিভাগে অমি রহমান পিয়াল ৩৭% ভোট নিয়ে শীর্ষে। ২৭% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছে একটি স্প্যানিশ ব্লগ। রুশ ব্লগ তৃতীয়। স্প্যানিশভাষী ইন্টারনেট ইউজারের যে ভয়াবহ সংখ্যা, তার ০.১ ভাগও যদি ব্লগ প্রতিযোগিতায় ভোট দিতে আসে, তাহলে বাংলা ব্লগ তলানিতে গিয়ে পড়ার কথা। শুধুমাত্র স্পেনেই ব্লগারের সংখ্যা কমপক্ষে তিন মিলিয়ন। আর যে দেশে মোট জনসংখ্যার ৪২ ভাগই ইন্টারনেট ব্যবহার করে, সেই রাশিয়ার অতি ক্ষুদ্র অংশও যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে, দুনিয়ার সমস্ত বাংলাভাষী ইন্টারনেট ইউজার তাদের সর্বশক্তি ব্যয় করেও পেরে ওঠার কথা নয়। যেমনটি দেখা গেছে সপ্তাশ্চর্য নির্বাচনের ক্ষেত্রে। পুরো বাংলাদেশ প্রাণান্ত চেষ্টা করেও কক্সবাজারকে মূল তালিকাতেই তুলতে পারেনি, সুন্দরবন এখনো ধুঁকছে তালিকার নিম্নভাগে। তাহলে ঘাপলাটা কোথায়? অন্য দেশের ব্লগারদের কি আগ্রহ নেই এই প্রতিযোগিতা নিয়ে, নাকি বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে গেছে অলৌকিক উপায়ে?
আবার দেখুন হিউম্যান রাইটস ক্যাটাগরিতে সন্তু লারমার পার্বত্য জনসংহতি সমিতির আনঅফিসিয়াল ব্লগ ৪৭% ভোট পেয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে আছে একটি পর্তুগিজ ব্লগ, ১৯% ভোট নিয়ে। অথচ পর্তুগালে ইন্টারনেট ইউজারের
অবস্থা দেখুন।ওদিকে সেরা ব্লগ বিভাগে ৪০% ভোট নিয়ে সাবরিনার ব্লগ শীর্ষে আছে, ২২% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছে একটি অ্যারাবিক ব্লগ। আরবীভাষীদের অবস্থাও দেখুন একনজর। বিপরীতে বাংলাদেশের ইন্টারনেট পরিস্থিতি দেখুন, ব্লগারের হিসাব আশা করি না নিলেও চলবে। সুতরাং সেই একই প্রশ্ন আবারও- এতো ভোট আসছে কোত্থেকে? আকাশের ওপর থেকে নয় তো?

ভোট জালিয়াতির বিশ্বাসযোগ্য তদন্ত চাই দ্রুত
ডয়চে ভেলের চলমান প্রতিযোগিতায় ভোট জালিয়াতির ঘটনা যে ঘটছে, এ নিয়ে এখন কারোরই সন্দেহ নেই। হাস্যকর হয়ে ওঠা এই প্রতিযোগিতা বয়কটের আহ্বানও জানাচ্ছেন অনেক ব্লগার। আমরা চাই, ডয়চে ভেলে কর্তৃপক্ষ ভোট জালিয়াতির ঘটনা অবিলম্বে তদন্ত করে দেখবে। যেসব ব্লগে অবিশ্বাস্য ভোট পড়েছে, সেগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে প্রাপ্ত ভোটগুলোর প্যাটার্ন ও অন্যান্য আলামত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত এই তদন্ত শেষ করে মনোনয়নপ্রাপ্ত প্রতারক ব্লগারদের চিহ্নিত করা হলে ডয়চে ভেলের ভাবমূর্তিই বাড়বে।

সংযুক্তি
ইমন জুবায়েরের জন্য ভোট চেয়ে স্টিকি পোস্ট, ববস্‌ বেস্ট ব্লগার...
আসমানী ভোটে বিজয়ীতব্য ব্লগশ্রেষ্ঠ, ব্লগউত্তম, ব্লগপ্রতীকদের অগ্রীম শুভেচ্ছা]]>
http://www.somewhereinblog.net/blog/Fusion5/29356875 http://www.somewhereinblog.net/blog/Fusion5/29356875 2011-04-04 15:53:33