একটি প্রাসাদ গড়তে হাযার শ্রমিক লাগে, দেশ রক্ষায় লাগে লক্ষ সৈনিক কিন্তু মাত্র একজন স্ত্রী লাগে একটি সুন্দর সংসার গড়তে.........
*****************
স্ত্রীরা মাফিয়াদের চেয়েও ভয়ঙ্কর কেন ?
কারন, মাফিয়া গ্যাংষ্টাররা হয় আপনার টাকাপয়সা চাইবে নয়তো জান কবচ করে ফেলবে । আর স্ত্রীরা আপনার দু’টোই করবে ।
*****************
সম্মনীয়া স্ত্রী ব্লগারবৃন্দ পড়ে পাওয়া এই পোষ্টটি পড়া কিম্বা খাওয়াতো দুরের কথা , চেখেও দেখবেন না ভয়ে । কারন, আদিতে একবার একটি জিনিষ খেয়ে যে মহা ভুলটি তারা করেছেন সেরকম কিছু ঘটে কিনা এই ভয়ে ।
**********
ম্যারেজ একটি “পাবলিক টয়লেট” এর মতো ।যারা এর বাইরে দাঁড়িয়ে আছেন তারা ভেতরে ঢোকার জন্যে মরিয়া হয়ে আছেন । এবং যারা ভেতরে আছেন তারাও বের হয়ে আসতে মরিয়া……
*******************
কোনও পুরুষকেই জীবনের কোন ৪টি অতি প্রয়োজনীয় এবং বহুল ব্যবহৃত জিনিষ দিয়েও সন্তুষ্ট করতে পারবেননা ?
১) মোবাইল ২) অটোমোবাইল ৩) টিভি এবং ৪) ওয়াইফ
কারন, বাজারে প্রতিদিনই চোখ ধাঁধানো নিত্য নতুন মডেল আসছে ।
************************
গুগলে “ হাউ টু ট্যাকল ওয়াইফ ”এই কথাটি লিখে সার্চ দিলে দেখবেন গুগল সার্চ রেজাল্ট এরকম আসবে – “ গুড ডে স্যার ! ইভণ উই আর সার্চিং….”********************
সমঝোতার মানে এই নয় যে আপনিই ভুল আর আপনার স্ত্রীই সঠিক ।এর অর্থ এই যে আপনার মাথাটির মূল্য আপনার “ইগো”র চেয়ে বেশী ।
**************
৩ জন মহিলা এক জায়গায় থাকলে নাকি হাট বসে ! আর ৩ জন স্ত্রী হলে তো কথাই নেই, কি হবে । এমোন তিন তিন জন স্ত্রী নিয়ে একই ছাদের তলে থাকবেন পাঁচ পাঁচটি বছর, একবারও বাড়ীর বাইরে যাবেন না, এমোন পুরুষ কে আছেন ?
নাই……………
কারন ওসামা বিন লাদেন সাহেবও পারেননি । তাইতো তিনি নিজেই “ইউএস নেভী সিল” ট্রুপকে খবর দিয়েছেন……
****************
[পাদটীকা : আপনাদের এই খন্ড খন্ড সময়গুলোকে হাসি দিয়ে ভরে রাখতে এ পর্য্যন্ত এ জাতীয় বেশ ক’টি ফান পোষ্ট দিয়েছি । সবগুলোই মেয়েদের বিপক্ষে গিয়েছে । এতে তারা ক্ষুন্ন হবেন এটাই স্বাভাবিক । পুরুষদের বিপক্ষেও যে এরকম কিছু নেই তা নয় । তবে সমস্যাটি হলো, এগুলো খুঁজে পাওয়া বেশ দুরুহ । ঘাবড়াবার কিছু নেই .. পাওয়া গেলেই আপনাদের সাথে বেটে নেবো হাসি……]
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১১ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



