আমার প্রিয় পোস্ট

একাত্তরের স্মৃতি লইয়া আর কত ব্যবসা হইব......????

০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৬

শেয়ারঃ
0 0 0

বাঙ্গালী জাতির অহংকার একাত্তরের মুক্তিযুদ্ধ। আমরা আমাদের এই স্বাধীন দেশ পেয়েছি এই মহান আত্ন ত্যগের মাধ্যমে। আর কিছু ব্যবসায়ী পেয়েছে ব্যবসার নতুন ফন্দি। এর মধ্যে সবচেয়ে বড় ফন্দিবাজ হচ্ছে মিডিয়া। সেই যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি....।

একাত্তরের চিঠি.......///

নি:সন্দেহে ভাল উদ্যেগ। সেদিন অনেক খুঁজে ফিরে আমিও একটা বই কিনলাম। পুরা বনানী, মতিঝিল, নিলক্ষেত খুঁজে ফিরে সবশেষে নিউমার্কেটের সামনে গেলাম বুক ভরা আশা নিয়ে। শেষ মাথার দোকানটাতে ৩ টা বই পেলাম। ১ টা বই নিয়ে বললাম দাম ...??? দোকানদার উত্তরে : ২৫০ টাকা। অনেক অনুরোধের সত্তেও দোকানদার একটাকাও কম রাখল না। তারপরও নিলাম এই ভেবে যে মুক্তিযুদ্ধের চিঠির তো কোন মূল্য হয় না.............।

পড়তে বসে চোখ কপালে উঠল...:-*!!!!

এই বই ছাপাতে নিশ্চই ২০০ টাকাও খরচ হয়না....। সবাই নিজের উদ্যেগে চিঠি পাঠিয়েছে। গ্রামীনফোন আর প্রথম আলো স্পন্সর করেছে। তবে কেন এই বাড়তি টাকা.....???

তবে কি গ্রামীনফোন আর প্রথম আলো এখান থেকেও অর্থ বাগিয়ে নিল...????

এইকি ছিল মুক্তিযোদ্ধাদের চিঠি পাঠানোর মূল উদ্দেশ্য...???

ছি: ছি: ছি:......

 

প্রকাশ করা হয়েছে: স্বাধীনতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৫
দুঃখবিলাস বলেছেন: আমি যতদূর জানি, বইটির দাম ২২০টাকা। এবং বইটির লভ্যাংশ শুধুমাত্র চ্যারিটির কাজে ব্যবহার হবে।

পুরো ব্যাপারটার জন্য গ্রামীনফোন আর প্রথম আলো কে ধন্যবাদ জানানোর দরকার মনে করি। কারণ, এটি শুধু বই নয়, এটি একটি স্বাধীনতার দলিল।

"ছি: ছি: ছি:...... "
- শুধুশুধি ভুল না ধরে, ভালো কাজে উৎসাহ দেওয়া উচিত বলে মনে করি।
২. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৭
তর্পন বলেছেন: ভাল প্রসঙ্গ এই বইটি বিনামূল্যে না হোক নাম মাত্র মুল্যে বিক্রয় করা উচিত্‍। প্লাস
৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:১১
বাংলা গানওয়ালা বলেছেন: দুঃখবিলাস, ভাইজান.......বইটার দাম ২৫০ টাকা। পেপার দেখবেন আর পারলে একটু লাইব্রেরীতে খোঁজ নেবেন.......!!!!!

আমিও বলেছি ভাল উদ্যেগ........কিন্তু দামটা একটা ব্যপার।
৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৮
তর্পন বলেছেন: দুঃখবিলাস বলেছেন: আমি যতদূর জানি, বইটির দাম ২২০টাকা। এবং বইটির লভ্যাংশ শুধুমাত্র চ্যারিটির কাজে ব্যবহার হবে।

পুরো ব্যাপারটার জন্য গ্রামীনফোন আর প্রথম আলো কে ধন্যবাদ জানানোর দরকার মনে করি। কারণ, এটি শুধু বই নয়, এটি একটি স্বাধীনতার দলিল।

"ছি: ছি: ছি:...... "
- শুধুশুধি ভুল না ধরে, ভালো কাজে উৎসাহ দেওয়া উচিত বলে মনে করি।

‌‌‌=
এমন একটি উদ্যোগের জন্য গ্রামীণফোন এবং প্রথম আলোকে সাধুবাদ জানানোর সঙ্গে একমত আমিও । যদি এটি একটি স্বাধীনতার দলিল হয়েই থাকে তবে একে এমন মুল্যে বিক্রয় করা উচিত্‍ যাতে একজন দরিদ্রতম বাংলাদেশের নাগরিক এটি ক্রয় করতে পারে । ঘরে ঘরে এটি ছড়িয়ে পড়ুক । বিশাল সংখ্যক বিক্রয় হলে অল্প প্রফিট মার্জিন হলেও উল্লেখযোগ্য চ্যারিটির অর্থ উঠে আসার কথা ।
৫. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৮
মামুনুর রহমান খাঁন বলেছেন: বইটি এখনও হাতে পাইনি। সংগ্রহ করার ইচ্ছা আছে। ইতিহাস বলে কথা।

নিঃসন্দেহে ভাল উদ্যোগ। সেজন্য গ্রামীণফোন এবং প্রথম আলোকে সাধুবাদ। তবে মুক্তিযুদ্ধের দলিল বলে অবশ্যই দাম সাধারনের নাগালের মধ্যে রাখা উচিত।

+
৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৯
হাসান মাহবুব বলেছেন: শালার সব কর্পোরেট মাফিয়ার দল।
৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪১
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: দুই দিন ব্যাপী বাউল আব্দুল করিম লোকজ উৎসব। বাংলালিংকের বিজ্ঞাপনে বাউল উৎসব!!!

সাংস্কৃতি দিকে এই কপোরেটের আগ্রাসন দেখে বার বার মনে হয় আমার প্রতি মুর্হূত ক্ষয়ে যাচ্ছি। মোবাইল কোম্পানিগুলো আমাদের স্বাধীনতা দিবস, শহীদ দিবস নিয়ে ব্যবসা করে। পণ্যের খাতায় তুলে দিয়েছি আমাদের আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালাবাসা, মহান স্বাধীনতা সবই, আজ সবই পণ্য। অর্থনীতির মার প্যাচে ওদের কাছে পণ্যের দরে বিক্রি করেদিচ্ছি আমাদের অনুভূতি।
বন্ধ হোক এই আগ্রাসন।
৮. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০১
মোঃ আমিন বলেছেন: মহৎ উদ্যাগ।তবে স্বাধীনতার দলিল হিসেবে এর মূল্য শুভেচছা মূল্যর পযায়ে নিয়ে এসে, প্রতিটি স্কুলের লাইব্রেরি আর মাধ্যমিক পযায়ের প্রতিটি শিক্ষাথীর হাতে এই দলিল তুলে দিতে পারলে গ্রামীণফোন এবং প্রথম আলোকে সাধুবাদ ।
৯. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭
পরশমনি বলেছেন: আমি বইটা সংগ্রহের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু দাম শুনে হতাশ। তবে যদি জানতাম এটা প্রথম আলোর সাথী প্রথমার প্রকাশনা তাহলে তা আশা করতাম না। আমার আশা ছিলো এই দলিল টা সবার হাতে যাবে। কিন্তু ২৫০ টাকা দাম এবং পৃষ্ঠা সংখ্যা ১২৭ (মনে হয়)। ব্যপারটাতে গ্রামীনফোনের স্পন্সর কি করেছে তা বোঝা যাচ্ছে না। অন্তত এ ব্যাপারে কোন ব্যবসা আমি আশা করি নাই।
১০. ১৪ ই জুন, ২০১০ দুপুর ১২:৩০
আকাশটালাল বলেছেন: ওই, কিরে, কি করস??? আর এসব কি লিখসস.............????
২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: এন্ডে কি গোইরতা লাইগ্গো........................???

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ