প্রতিদিন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হচ্ছে মানুষ। আর সোয়াইন ফ্লু সম্পর্কিত সকল তথ্য টিভি মিডিয়ার খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকাতে মানুষ ব্যাপক ভাবে এর বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে জানতে পারছেনা। তাই প্রয়োজন ব্যাপক প্রচারণার।
আমরা অনেকেই সচেতন কিন্তু বেশির ভাগই অসচেতন। আবার এদের মধ্যে কিছু আছে জেনেও অসচেতন আর কিছু না জেনে অসচেতন। যেমন অনেকে সোয়াইন ফ্লু সম্পর্কে জেনেও হয়তো প্রতিরোধের নিয়মগুলো মানছে না আবার অনেকে সোয়াইন ফ্লু কি তাই জানেনা। আর এ নিয়ে আমার অভিজ্ঞতা হলো আমি মুখে মাস্ক ব্যবহার করাতে অনেকে ভাবে আমি সোয়াইন ফ্লুতে আক্রান্ত, আবার অনেকে ভাবে না আমি নিরাপদ। আজ বাসে করে আসার সময় দেখলাম দুজন লোক রিক্সায় বসা তাদের মুখে মাস্ক নেই কিন্তু তারা যখন আমাকে মাস্কপরা অবস্থায় দেখলো তখন তাদের মনে হলো মাস্ক পরা উচিত এবং পরে নিলো। আবার যারা মাস্ক ব্যবহার করেন না তারা মাস্ক পরা লোক দেখলে আতঙ্কিত হয়ে উঠেন এবং অনেক কে দেখলাম হাত দিয়ে নাক চেপে রেখেছে, অনেকে শার্টের কালার/ হাতা দিয়ে নাক চেপে ধরে রেখেছে। কারন সঠিক তথ্যের অভাবে অনেকেই আতঙ্কিত। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, কারন জীবনটা আপনার।
সোয়াইন ফ্লু সংক্রান্ত লিঙ্ক:
১) আপনার সচেতনতা যেন আপনার জীবন নাশের কারণ না হয়। "মুখে মাস্ক ব্যবহারে সচেতন হউন" Click This Link
২) প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই Click This Link
৩) With a little knowledge and awareness, we can avoid a Swine Flu disaster. Click This Link
৪) সোয়াইন ফ্লু: কি করা উচিৎ এবং উচিৎ না Click This Link
৫) সময়মত ব্যাবস্থা নিন, ফ্লুর বিপদ থেকে নিজেকে রক্ষা করুন... Click This Link
৬) সোয়াইন ফ্লু না ওয়েসপ ফ্লু! !!!!!!!!! Click This Link
৭) সোয়াইন ফ্লু ভাইরাস (Swine Flu Virus- AH1N1) - কিছু কথা! (রিপোষ্ট) Click This Link
৮) সোয়াইন ফ্লু দ্রুত ছড়িয়ে পড়ছে বাংলাদেশে Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



