শহুরে কোলাহল থেকে বহুদূরে।
মানুষের অস্তিত্ব নেই যেথায়।
পাখিদের কলতান আর বন্য জুঁই এর সুবাস______আমি আর আমার বিক্ষিপ্ত স্বপ্নের রাজ্য যেন রবিনসনত্রুসোর সেই দ্বীপ,,,যেখানে মৌনতাই সঙ্গী।
কিন্তু শহুরে জীবনের এই কোলাহল????
যেখানে প্রতিমূহুর্তের জটিলতা জীবনের গতি পাল্টে দেয়,,সভ্য মানুষের মাঝে থাকে অসভ্যতার হাতছানি,,
আর রাতের নির্জনতায় ঘুরে বেড়ায় মানুষরূপী নেকড়ে,,বিষাক্ত সাপ যার ছোবল জীবনকে বিষাক্ত করে দেয়।
কিন্তু আমরা আজ এই শহুরে কোলাহলকেই আপন করে নিয়েছি। আর বরণ করে নিয়েছি তার জটিলতা যেন সাপ-লুডু খেলছি এক অদৃশ্যালোকের সাথে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



