মানুষের মনটা বড় বিচিত্র। আমার দেখা পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস। যাকে ধরা যায়না; ছোঁয়া যায়না; স্পর্শ করা যায়না। তবে কখনো কখনো অনূভব করা যায় হয়ত। হয়ত বললাম, কারন কখনো কখনো আমরা নিজেরা্ই জানিনা মনটা কি চায়।
ঘর বাধাঁর পর জীবন সায়াহ্নে এসে যদি অনুভব করে সে তো আসলে অন্য কিছু চেয়েছিল; চেয়েছিল অন্য কাওকে; তবে এটি কি তার অপরাধ? সে যাকে খুজেছে, অসম বয়সে তার সাথে পরিচয় হলে মন কি তাকে চাইতে পারেনা? নাকি এটা তার অন্যায়?
অন্যায় যদি হয় তাহলে এটাকি সমাজ ভেদে অন্যায় নয়?আমাদের সমাজে যে চাওয়াটা অন্যায় অন্য একটি সমাজে সেটি মানুষের স্বাভাবিক চাওয়া-----------------------যদি এমন ই হয় তাহলে ন্যায়-অন্যায়ের সংজ্ঞা তো আর সার্বজনীন থাকলনা। আমার সমাজে যেটিকে অন্যায় হিসেবে দেখেছি; একটি ভিন্ন সমাজে তাকে ন্যায় হিসেবে দেখলে নিজস্ব মূল্যবোধ কে কি ভাবে বিচার করব?
এই সমাজে আমি খাচায় বন্দী কিস্তু অন্য কোন সমাজে হয়ত আমি মুক্ত বিহঙ্গ!!!!!!!!!!!!!!!!
সেখানে আমার জন্য অপেক্ষা করছে________________
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা-----
মনে মনে-------
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



