আগেই বলেছি আমরা ৬ বান্ধবী। রুমা পিসি কলেজে পড়ত বিধায় কলেজ জীবনের শয়তানীতে ওরে মিস করেছি। তারমানে এটা নয় যে সে সাধুবাবা।
আমাদের বাবা-মাও একএক জন একএক রকমের। ওদের মায়েরা কত ভাল। ওদের কোন শয়তানী ধরতে পারেনা। সবাই কত আলা-ভোলা।
আর আমার মা?
যাই হোক। ইন্টার 2nd year এ থাকতে আমার জ্বর হয়। রুমা ওর এক ফ্রেন্ডকে নিয়ে আমাকে দেখতে আসে। ভাইয়াটা বুয়েটে পড়ত। দেখতে পিচ্চি পিচ্চি লাগত। এর মধ্যে আম্মি বাসায় এসেছে। এসে ওদের দেখে বলে ছেলেটা কে? আমি গাধার মত বলে বসি রুমার দুলাভাই।
আম্মি একটু অবাক হয়। কিন্তু কি আর করা?
গত বছর রুমার বিয়ে হয়েগেছে। ওর সেই দুলাভায়ের সাথে।
ওরা আসার পর আব্বু-আম্মির সাথে পরিচয় করিয়ে দিলাম। কিছুক্ষণ পর আম্মি বলছে ,তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আগে কি কোথাও দেখেছি?
আমি তাড়াতাড়ি বললাম। আরে কোথঅয় দেখবা। বিয়ের পরতো আসেনাই। কিন্তু ভাইয়াটা দিয়া দিল একখান বড় সাইজের বাম্বু।
আবার কয় --- আপনাকে ও আমি দেখছি। মনার বিয়ের ছবিতে।
আমি গাধার মত তাকায়ে থাকলাম। কি আর করব?
পরে রুমা বলে,,তুমি আন্টিরে ছবিতে দেখেছ। নানির সাথে ছবি তুলেছিল।
কই ঈদের দিনে সেলামী পাব; তানা পাইলাম বাম্বু।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


