পুরুষ ৪ প্রকার। যথা...
১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:১৪
পুরুষ কত প্রকার?
এতদিন সবাই জানতাম
৩ প্রকার।
কিন্তু ব্লগে আসার পর বুঝলাম পুরুষ ৪ প্রকার। যথা....
উত্তম পুরুষ: যে পুরুষ তার বউকে প্রতি মাসে ২ বার বেড়াতে নিয়ে যায় এবং ২ টি লেটেস্ট মডেলের শাড়ি উপহার দেয়।
মধ্যম পুরুষ: যে পুরুষ তার বউকে বছরে ১ বার বেড়াতে নিয়ে যায় এবং ১ টি লেটেস্ট মডেলের শাড়ি উপহার দেয়।
নাম পুরুষ: যে পুরুষ তার বউকে প্রতি মাসেই বেড়াতে যাওয়ার কথা এবং শাড়ি উপহার দেওয়ার কথা বলে কিন্তু দেয় না, অর্থাৎ 'নামে আছে, কামে নাই।'
ব্লগে আসার পর আরো এক পুরুষের সন্ধান পাইয়াছি।
সেটা হলো-------------কালপুরুষ!
সংজ্ঞাটা কেমন হবে? আপনারাই বলুন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বপ্নচারিণী বলেছেন:
বলতে পারলাম না।
লেখক বলেছেন: নারী তো, সেইজন্য!!!
লেখক বলেছেন: ঠিকই বলেছেন। শুধু বউকে না, অনেককেই জয়
করার চেষ্টা করেছিলেন, কিন্তু...বেচারা!!!!
লেখক বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!
রন্টি চৌধুরী বলেছেন:
মুহিব তুমি একতু কম লুলাও...দারুন মজার কমেন্ট
ব্যর্থ প্রেমিক বলেছেন:
হইল না..................পুরুষ হইল দুই প্রকার............
এক- জীবিত.........দুই- বিবাহিত.......
হা...হা...হা...
লেখক বলেছেন: নাম ''''নিক''' অনুযায়ী বক্তব্যটা সঠিক।
আপনি কি জীবিত?
যীশূ বলেছেন:
কালপুরুষ: যে কালে কালে নানা পুরুষের ভুমিকা পালন করে।
লেখক বলেছেন: জোশ।
কেএসআমীন বলেছেন:
???
লেখক বলেছেন: ৎৎৎৎৎৎৎ
মহারাজা বলেছেন:
ব্যর্থ প্রেমিক - আপনার কথাকে একটু আ্যমেন্ডমেন্ট করে বলি -পুরুষ হইল দুই প্রকার............(নিশ্চিতভাবে )
এক- জীবিত.........দুই- মৃত
জীবিত মানে - অ- বিবাহিত আর মৃত মানে বিবাহিত
খুশবু বলেছেন:
মজার তো
লেখক বলেছেন: মজার?????
আজনবী বলেছেন:
আর যারা শাড়ী না দিয়ে ম্যক্সি, থ্রিপিস, বা অন্যান্য পোষাক কিংবা গহনা, কসমেটিক্স কিনে দেয় তারা কোন প্রকার পুরুষ?
লেখক বলেছেন: তারা আজনবী!
মানব মানিক বলেছেন:
কাল পুরূষ - যাকে ছোঁয়া যায় তবু কখনো ধরা যায় না ।
আরো কয়েক রকম পুরুষ -
১। আঁচল পুরূষ - যিনি বউয়ের আঁচলের তলে থাকতে ভালোবাসেন!
২। উত্তর পুরূষ - বউ কথা বলার আগেই যিনি উত্তর দেন!
৩। মহান পুরূষ - যিনি সারাজীবন তপস্যা করেও বউয়ের মন
বোঝেননি!
৪। বীর পুরুষ - যিনি বউকে নিয়ন্ত্রনে রাখতে সদা সতর্ক থাকেন !
মহারাজা বলেছেন:
আরো কিছু পুরুয -মহা পুরুয - যার বউ অনেক অথবা বউ অন্যের সাথে ফস্টি নস্টি করলেও কিছু বলেন না ।
অফিস পুরুয - যিনি সর্বদা মেয়ে কলিগের উপকারে সচেস্ট।
গোপ পুরুয - ভাবখান এমন রয়েল বেংগল টাইগার কিন্ত বাসায় যখন তখন মিউঁ মিউঁ।
সানগ্লাস পুরুয - কড়া রোদে কপালের উপর সানগ্লাস কিন্তু মেয়ে দেখলে রাতেও চোখে সানগ্লাস।
ভাবপুরুয - মেয়ে দেখলে অন্যদিকে তাকিয়ে হাটেন আর একটু দুরে গিয়ে পিছনে তাকিয়ে দেখেন যদি মেয়েটা ফিরে চায়।
- চলবে
লেখক বলেছেন: জটিল!
নবজন্ম বলেছেন:
ঠিক হল না সঙ্গাটা। কালপুরুষ তো কালের বিবর্তনে হারিয়ে যায়।তবে আর একটা পুরুষের কথা আমি জানি-।সে হল------------------
।(৫)সু-পুরুষ-----যিনি সঠিক সময়ে সঠিক ভাবে বিড়ার মেরেছেন।
লেখক বলেছেন: শুধু বিড়াল মারলেই হবে!
লেখক বলেছেন: আপনি কিভাবে জানলেন?
দস্যু বনহুর বলেছেন:
পেলাস না মাইনাচ কুনটা দিমু বুজতার্তিছিনা।
লেখক বলেছেন: মাঝামাঝি কিছূ একটা দ্যান গো!!!
কতবতবকতকত বলেছেন:
"ঠিকই বলেছেন। শুধু বউকে না, অনেককেই জয়করার চেষ্টা করেছিলেন, কিন্তু...বেচারা!!!"--------আহারে!
+ এবং প্রিয়তে +
লেখক বলেছেন: আহারে!!!
লেখক বলেছেন: জলদি মানসিক ডাক্তারের শরানাপন্ন হোন।
শক্তি বলেছেন:
কাপুরুষের নাম শোনেননি?
লেখক বলেছেন: এই মাত্র শুনলাম শক্তি!!!
লেখক বলেছেন: !!
রাহুল বলেছেন:
সবই বুঝলাম কিন্তু বুঝলাম না তোমার কোন পুরুষ পছন্দ........।
মেসবাহ য়াযাদ বলেছেন:
আরেক প্রজাতির পুরুষ (মহিলাও বটে) আছেন, যাদের বলা হয়- অতিবাহিত (সময় পার হয়েছে, অথচ খুতখুতে স্বভাবের জন্য আজও বউ খুঁজে পাননি)...তা হঠাৎ পুরুষ প্রজাতির প্রকারভেদ নিয়ে পড়লেন কেন, জানতে পারি ????????
কোবরেজ বলেছেন:
কালপুরুষ হইলো লোল পুরুষ।
লেখক বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
একজনরে একটা গোপন কথা বলতে চাই । কিন্তু ক্যামনে যে বলি ......।
কথাটা হৈল
একবার ব্যাস একবার তেরা দিল মুঝকো দে দে, রব দি কসম ছারে জিন্দেগী আপনা সামঝ্কর সাম্হালকে রাখুঙ্গা
মানুষ বলেছেন:
শারফু কি উনার জায়গা দখল করতে চাও?
নবজন্ম বলেছেন:
যেহেতু গোপন কথা রহিবে না গোপন সেহেতু একখান কতা জিগাইবার আছিল-- আপনের কি কুনো পুরুষ-ই পছন্দ না????? নাকি-------------------------------------------------------------------?
ময়ুরবাহন বলেছেন:
কালো বোরখা পরা মেয়ের মন যে জয় করেছে সেই হল কালপুরুষ।
ময়ুরবাহন বলেছেন:
আরে আপনিও তো কালো বোরখা পরে আছেন !!!
লেখক বলেছেন: !!
সবাক বলেছেন:
কাল পুরুষ মহাকালের পতি হতে পারেন। আবার সমাজের কালহতে পারেন। তবে যাই হোন না কেন স্ত্রী বিমুখ নন।
লেখক বলেছেন: !!
মুহিব বলেছেন:
আর লেখা কই
লেখক বলেছেন: ভাল্লাগেনা লিখতে।
ভাল্লাগেনা।
ভাল্লাগেনা।
চাল লাগে না, ডাল লাগে না।
তবু কিচ্ছু ভাল্লাগেনা।
পারাবত বলেছেন:
আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
লেখক বলেছেন: অঅঅঅঅঅঅঅঅঅঅঅঅ
লেখক বলেছেন: !!!
নবজন্ম বলেছেন:
ভন্ডুল বলেছেন: সর্বশেষে যোগ হবে গোপন পুরুষ এইডা আবার কি? এরা কি শুধু গোপনে গোপনে বিলাই মারে??
নেমেসিস বলেছেন:
ভালো আছেন ??
লেখক বলেছেন: হ
মোঃ ইবরাহিম আরমান বলেছেন:
যাকে নিয়ে লেখা তিনি কি বলেন?আমার মতে যে কাল পুরুষ ছিল, আজ নারী- উনি ই কালপুরুষ
লেখক বলেছেন: হা হা হা...
অন্যকোথাও বলেছেন:
পরপুরুষের কথা কেউ কইলো না ক্যান? শরম লাগে নাকি?!
লেখক বলেছেন: আপনিই তো বল্লেন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















