somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউটিউবের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে চট্টগ্রামের ছাত্র

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউটিউব-লেনোভো আয়োজিত স্পেস ল্যাব প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র নাসির উদ্দিন মাহমুদের একটি বৈজ্ঞানিক পরীক্ষার ভিডিও। দুই হাজার প্রতিযোগীর পাঠানো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে ৬০টি। বাংলাদেশের একমাত্র প্রতিযোগী নাসির। বাকিরা অন্য দেশের। তাদের এসব বৈজ্ঞানিক পরীক্ষা ইউটিউবে রয়েছে।



এখন ভোটের মাধ্যমে ছয়টি অঞ্চলের ছয়জন চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে। ১৭ জানুয়ারি থেকে ভোট কার্যক্রম শুরু হয়েছে। ভোট নেওয়া হবে ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি কম্পিউটার থেকে একটি করে ভোট দেওয়া যাবে।চট্টগ্রামে নাসির উদ্দিন মাহমুদ প্রথম আলোকে গতকাল বুধবার জানান, গত বছরের ১৪ ডিসেম্বর স্পেস ল্যাবে তার পরীক্ষাটি পাঠান। এই প্রতিযোগিতায় পাঁচ বিচারকের প্রধান ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিনস।

প্রতিযোগিতার বিষয় ছিল পৃথিবীতে একরকম, মহাশূন্যে অন্য রকম ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এমন বিষয়ে তত্ত্ব ও পরীক্ষা তুলে ধরতে হবে। নাসির তার বন্ধু শোয়াইবুল ইসলামকে তার কাজের সহযোগী হিসেবে নেন।

নাসিরের পরীক্ষার বিষয় ছিল অনেকটা এরকম—একই ভরের দুটি বস্তুকে একটি ব্যাগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে ঘুরিয়ে দেওয়া হলে পৃথিবীতে তারা কখনো একসঙ্গে যুক্ত হবে না। কিন্তু শূন্য অভিকর্ষে (গ্র্যাভিটি) তাদের পরস্পরের সঙ্গে আজীবনের মতো যুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।



নাসির উদ্দিন মাহমুদকে ভোট দিতে পারেন এই ওয়েবসাইটে।

Click This Link

এখানে তার ভিডিওটা এলে ডান পাশে ভোট দেওয়ার বাটনে ক্লিক করলেই ভোট দেওয়া হয়ে যাবে।—

........... প্রথম আলো
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×