এক ভবিষ্যত রাজনিতীবিদের ছবি ও আমার মনে উকি দেওয়া কিছু প্রশ্ন

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৬

শেয়ারঃ
0 33 1


একটা ছবি দেখেন -





ছবিরলোকটাকে পরিচয় করিয়ে দেবার দরকার নাই । অনেকেই আছেন যারা হয়ত আমার থেকে তার সম্পর্কে আরও ভাল জানেন । আমি ছবি দেখে কিছু প্রশ্ন মাথায় জাগল তা শেয়ার করি ।

** এই ভদ্রলোকের প্রাননাশের কি আশংকা নাই ?

** এই উপমহাদেশে এমন একজন প্রতিষ্ঠিত রাজনিতীবিদের নাম বলতে পারবেন যার তুলনায় রাহুল গান্ধীর জীবন কম হূমকীর মধ্যে আছে ?

** রাজনৈতিকভাবে পারিবারিক হত্যা কি তার ফ্যামিলিতে হয়নাই ?

** যে ছবিগুলো দেখাইছি এরকম একটা ছবি আমাদের দেশের কোন একজন এমপি বা মন্ত্রী তো দূরে থাক জেলা বা থানা পর্যায়ের নেতার দেখাতে পারবেন ?

তবে কি আমাদের থানা বা ওয়ার্ড পর্যায়ের রাজনিতীবিদরা রাহুলের থেকে ইমপরটেন্ট এবং লাইফ থ্রেটের মধ্যে আছে ?

** একজন একজন প্রমিজিং ব্যাক্তিত্বের নাম কি খুজে পাবেন বাংলাদেশে যার এমন একটা ছবি খুজে পাওয়া যাবে ?

** ধরে নিলাম রাহুল এইসব অভিনয় করে জনপ্রিয়তা বারানোর জন্য , জাতী হিসাবে আমরা এতি দূর্ভাগা যে আমাদের একজন এমন অভিনয় করার মতও নাই ।

** আমাদের রাজনিতিবিদরা / ভবিষ্যত রাজনিতিবিদরা নিজেদেরকেমহাবিশ্বের কেন্দ্র কেন মরে করে ?

** রাহুল হার্ভাড থেকে নাম কো বাস্তে বা স্ট্যাটাস বারানোর জন্য কোন ডিগ্রি আনেন নাই । তিনি একজন হার্ভাড গ্র্যাজুয়েট । সে যেই সাবজেক্ট পরেছেন তার পেছনে তার একটা ফোরসী আছে । ভিশন আছে । তবে রাহুল কিভাবে কেন এইভাবে মানুষের সাথে মিশতে পারে আর আমাদের দেশের নেতা-কর্মীরা পারেনা ??

** রাহুল মাসে কয়টা টক শো অ্যাটেন করে ? আর কয়টা গ্রাম ভিজিট করে ?? আর রাহুলের প্রতি সপ্তাহ কি কি কাজে কি ব্যাস্ততায় কাটে ??

** আপন গুনে রাহুলের থেকে জনপ্রিয় একজন ইয়ং ভবিষ্যৎ রাজনীতিবিদের নাম কি এই উপমহাদেশ তো দূরে থাক প্রিথিবীতে পাওয়া যাবে ?? রাহুলের থেকে এই সময় পর্যন্ত তার সমসাময়িক আছে কেউ তার মত বিখ্যাত ??


** রাহুল গান্ধী তার বিরোধীদলে যতটুকু জনপ্রিয় আমাদের নিজদলে ঐরকম জনপ্রিয়তা সম্পন্ন রাজনিতীবিদ বা ভবিষ্যত রাজনিতিবিদ আছেন কেউ ?? ( জনপ্রিয়তা মাপার কোন প্যারামিটারম নাই তবু - কি মনে হয় )

** মার্কিন প্রসিডে্ন্টের সাথে যোগাযোগ করা যত না কঠিন আমি বাজী ধরে বলতে পারি তার থেকে বেশী অনেক গুন বেশী কঠিন আমাদের দেশের একজন পাতি নেতা বা নেতাদের চেলা বেলাদের সাথে যোগাযোগ করা। মন্ত্রী , এমপি বা ইত্যাদি তো মেলা দূরের কথা । আমাদের নেতা কর্মীরা ক্ষুধার্ত মানুষের মাঝে গিয়ে সুস্বাদু খাবারের লম্বা ঢেকুর তোলেন , কাঠফাটা রোদের মধ্যে বাপরে বয়সী ব্রিদ্ধ , শীর্ন মানুষের মাঝে যান পাজেরো নিয়ে , পাশের চেয়ারটিতে কাউকে বসতে দেননা - গরীব মানুষের গা দিয়ে ঘামের গন্ধ আসে তাই , আর মাঝ রাতে গলা খাকরানী দিয়ে টিভি ক্যামেরার সামনে বসে যান ......

** আমি দেখছি আমার মত এমন অনেকেই আছে যারা মনে করে রাহুল ইস দ্যা নেক্সট প্রাইমমিনিষ্টার অব ইন্ডিয়া । রাহূলের কি এই কথা ভুলেও একবার মনে আসেনাই ?? তার পরেও এমন অথচ আমাগো গুলানের মুখ দেকার জন্য লাইনে দারাই টিকেট কেন নিতে হয় ?? আমাদের গুলান কি এতই অকম্যা যে এই তথ্যপ্রযুক্তির যুগে দেখে না শিখুক - সামান্য চক্ষুলজ্জাও নাই ??

আরেকটা ছবি দেখাই ---








আমার গা শিউরে উঠল ভাবতেই যে আমাদের দেশের কোন নেতা বা ভবিষ্যত নেতাকে এ অবস্হায় ভেবে ...কি হত রাহুলের জায়গা যদি আমাদের কেউ হত ??

অথচ জংগী অধ্যুষিত এই দেশে রাহুল এসে ঘুরে গেছে , এই দেশের গ্রামে গ্রামে ঘুরেছেন , ২টাকা দামের র চা কিনে খেয়েছেন দোকান থেকে । খাবার সময় চায়ের কাপ স্পেশালি কিনে আনা হয়নি , দোকানদারের ঝাপি থেকে একজন সাধারন মানুষ যেভাবে খায় সেভাবেই খেয়েছেন বাশের বেন্চে বসে । ক্রিষকদের সাথে কথা বলেছেন , হ্যান্ডশেক করেছেন । মাইলের পর মাইল হেটেছেন .... গায়ে হাত দিয়ে ঘামে ভেজা খালি গায়ের গ্রামের মানুষদের জরিয়ে ধরেছেন । চিন্তা করা যায় আমাদের দেশের প্রক্ষাপটে ??

আর এই যে শুধু রাহুল তা নয় - ইন্ডিয়ার রাইজিং পলিটিশিয়ান যারা আছেন তারা কমবেশী সবাই এমন। একদিন তাদের নিয়ে একটা ব্লগ লিখব - লেখার অনেক ইচ্ছা আছে । হয়ত আমাদের দেশে অনেকেই পছন্দ করবেন না । এসব বললে আমি যে কথা প্রায়ই শুনি - তোমার মত অনেকেই এসেছে , কেউ চলে গেছে , ক্ষয় হয়ে শেষ হয়ে গেছে নতুবা আমাদের মতই হয়ে গেছে ......






তবে হ্যা আমাদের দেশে একটা লোক ছিল । একটা ছবি দেখাই উনি যখন প্রেসিডেন্ট তখন ।






ভাবেনতো এইভাবে কোন এমপির কাছে কি একসেস পাওয়া যাবে ? এইকথা কবার গেলি মনে করেন আমি শিউর কুত্তা লাগাই দিবে পিছেনে

মনে মনে ভাবি আমাদের কপাল খারাপ জানি , তবে তার তো একটা লিমিট আছে নাকি ? আর কতকাল এমন চলবে ?







আমাদের রাজনিতীবিদরা কোনদিন বুঝবেইনা এই ভালবাসার মূল্য কি । মানুষই একমাত্র প্রানী যে মানুষের জন্য স্বেচ্ছায় জীবন দান করে । যাদের বুকের ভেতর জায়গার জন্য রাহুল ঘুরে ফিরছে , তাদের কাছে রাহুলের জায়গা কোথায় হতে পারে । আমাদের রাজনিতীবিদরা কোনদিনই জানলোনা , জানবেওনা ।






কোন স্হাপনা , মন্দির , মসজিদ নিজের পূর্ব পুরুষের নামে রাহুল বানাচ্ছেনা । রাহূল কে কি ভুলে যাবে ইন্ডিয়ার জনগন ভূলে যাবে তার পূর্বপুরুষদের ??







এই লোকগুলো বাচ্চাগুলো কি একদিন বুঝবেনা রাহুল প্রানের মায়া ত্যাগ করে আরাম আয়েশের জীবন ত্যাগ করে ছুটে এসেছে তাদের কাছে ??























প্লেনের মধ্যে বসে বই পরছে রাহুল । আমি আগে দেখতাম হ্যারি কে থমাসকে , গারীতে বসে বই পরতেন । সে ভেতরে ভেতরে একজন উচুমানের ফিলসফার । যাক, রাহুলের এই বই পরা খুবসাধারন একটা চিত্র ইন্ডিয়ান বা অন্যদের কাছে । কিন্তু আমাদের কাছে ? আমি জীবনে বহূ রাজনিতীবিদের সাথে উঠা বসা চলাফেরা করেছি , করতেছি । ভুলেও তাদের আমি কোনদিন বই পরতে দেখিনাই , ভাবকায়দা এমন যে বলা যায় দেখবওনা কোনদিন । বই পুস্তক ছূরে ফেলে দিয়ে এরা নেতা হতে চায় , দেশ চালাতে চায় । তর্ক করে এমনভাবে যেন অধিবিদ্যা , পরাবিদ্যা , গুপ্তবিদ্যা , পদার্থ অপদার্থ সমস্তবিদ্যা তাদের আপ্ত রপ্ত । দ্যা বোটল ইস ফিলড অ্যান্ড সিলড ফরেভার । নতুন কিছুই শেখার নাই ।

আমাদের কি এই বর্জসম্রিদ্ধ জীবন থেকে পরিত্রান হবেনা ?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৯
যোগী বলেছেন: খুব ভালো বিশ্লেষন ধর্মি একটা পোষ্ট ++
২. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩২
কলাবাগান১ বলেছেন: "দ্যা বোটল ইস ফিলড অ্যান্ড সিলড ফরেভার । নতুন কিছুই শেখার নাই ।"
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৪

লেখক বলেছেন: কথাটা যে শুধু রাজনিতীবিদদের জন্য সত্য তা কিন্তু না , তাকিয়ে দেখেন আমাদের আশেপাশের মানুষও কিন্তু এমনই -- এই ডিসঅর্ডারে পুরো শিক্ষিত ক্লাস ভুগতেছে বেশীর ভাগ ইয়ং জেনারেশন । এটা খুবই কারাপ এবং ভয়ংকর ।

৩. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩২
টেকি মামুন বলেছেন: উরা এইজন্য এত উন্নতি করতেছে আর আমরা বিদ্যুতের টানাপোড়ায় আছি ।
৪. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৩
কলাবাগান১ বলেছেন: অভিনয় হলে একটা-দুটা ছবির বেশি থাকতো না....।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: রাহুলদার ঐছবিটা দেখে আমার চোখ ভিজে গেছে , আর ঘ্রিনায় তেতো হয়ে উঠল - মন খারাপ ছিল খুব । আমার আগ্রহের কারনে কিছুটা জানার সুযোগ হয়েছে - আমি জানি এখানকার কোন ছবিই রাহুলদার অভিনীত ছবি না । সে মনে প্রানে দুর্দশা দুর্দিনকে ঠেলে চলছে , রাইজিং ইন্ডিয়াকে শাইনিং ইন্ডিয়া করার জন্য । আর আমরা কি করতেছি ??? আমাদের ভেতরকার ক্রোধ ঘ্রিনা লোভ লালন করে আমরা চতুর থেকে চতরতম , হিংস্র থেকে হিংস্রতম নির্ল্লজ্জ হবার প্রতিযোগিতায় ব্যাস্ত আছি মাত্র ।

হবেনা হবেনা কোনদিন কিছুতেই হবেনা - এইভাবে দেশের উন্নতি হবেনা , মানুষের পেটে ভাত যাবেনা , দু:খীর মুখে হাসি ফুটবেনা-- কিছুতেই না ।
নিজের জন্যে মাছের মাথাটা রেখে আরেকজনকে ত্যাগ শিখালে কি হয় ? আগে নিজেকে ত্যাগ স্বীকার করতে হয় , লোভ সামলাতে হয় পানিতে নামলেই না ভিজবে।

৫. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৪
রাকিব বলেছেন: অনেকদিন পরে একটা ভালো পোষ্ট পেলাম। শুধু মন্ত্রীর সাথে দেখা কেন, অন্যান্য অনেক জিনিস-ই আছে যেগুলো ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশে করা সম্ভব নয়।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:০২

লেখক বলেছেন: রাইট । মানে এমপি , মন্ত্রীর সাথে দেখা করা মনে করেন একটা ব্যাপার যা মানুষ ফার্ষ্ট শটেই মনে করে ।

৬. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৪
কথা সত্য বলেছেন: এত সত্য কথা হজম হবে না রে ভাই। আমাদের ছাগলগুলোই যদি এমন কাজ করব তয় জনগনের গোয়া মারব কেডা আর নিজেগো আখেরই বা গোছাইবো কেডা..
১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৮

লেখক বলেছেন: দোয়া রাইখেন আর সাথে থাইকেন - সব ছাগুর লেন্জা আমি একাই কেটে দেবো । সূর্য ১ টা হলেই চলে ।

৮. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪২
একটু বর্ষা... বলেছেন: অনেকদিন পরে একটা ভালো পোষ্ট পেলাম। keep it up .
৯. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৫
ম ম বলেছেন: ধন্যবাদ,ভাইজান...এমন বিশ্লেষণধর্মী পোস্ট
১০. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫০
শিমুল আহমেদ বলেছেন: দীর্ঘশ্বাস ফেলা ছাড়া করার কিছুই নাই। পোষ্টে প্লাস++++
১১. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫২
কলাবাগান১ বলেছেন: "সূর্য ১ টা হলেই চলে ।"
১২. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৫
রাজ০০৭ বলেছেন: ভাই কি করবেন এমন পোষ্ট আমি যদি ভুলে মন্ত্রী বা এমপি হই তাহলে ছাপাইতে পারবেন । এছাড়া গুরেবালি
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন: wish u all the best,, go ahead :)

১৩. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৭
সাইফুল্লাহ িজপসী বলেছেন: + এন্ড প্রিয় ।
অনেকদিন পর ভাল একটা পোষ্ট পেলাম খুব ভাল লেগেছে ।
১৪. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৮
আনিসুজ্জামান রাসেল বলেছেন: শিমুল আহমেদ বলেছেন: দীর্ঘশ্বাস ফেলা ছাড়া করার কিছুই নাই। পোষ্টে প্লাস++++
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৫

লেখক বলেছেন: সত্যি কি ভাল পরিবর্তন চান ? তবে আমি বলতেছি দীর্ঘশ্বাশ ফেলা ছারাও অনেক কিছু করার আছে , যদি কমিটেড থাকেন , যদি আপনার ইচ্ছা থাকে তবে অনেক কিছুই করার আছে ।

১৫. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৪
অস্থির পোলাপাইন বলেছেন: Beshi josh likhsen
nare vai mone hoi na possible...
++++++

but I got some smell of "AWAMILEAGUE" in ur post....
if this smell is right then I should give u minus....

F*** AL/BNP/JAMAT....
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: স্মেলিং এর কি - আমি আওয়ামিলীগ সাপোর্ট করি , আওয়ামিলীগারদের দূর্নীতি বা কুসংস্কারকে নয়

১৬. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:১০
সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক সুন্দর একটি পোষ্ট। এর জন্য ধন্যবাদ।
১৭. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৫
সার্থক বলেছেন: অনেকদিন পর রাজনীতি-বিষয়ক কিন্তু কাদা-ছোড়া টাইপ পোস্ট না - এমনটা দেখে ভাল লাগল। আমরা শুধু ইন্ডীয়ান সিরিয়াল নাচ গান এইসব গলাধকরণ করতে ভালবাসি, আর ক্ষমতা পেয়ে গেলে তো...... মানুষকে মানুষ মনে করার দরকার হয়না। ওই যে, হার্ভার্ড গ্র্যাজুয়েট এর সাথে আমাদের রাজনীতিক দের বড় পার্থক্য তো ওইখানেই- শিক্ষায়। সেটা গ্র্যাজুয়েট হওয়ার সাথে সম্পর্কিত না, সুশিক্ষায় শিক্ষিত হওয়াতেই পার্থক্য... একটা মানুষ মাটি কেটে খায় বলে কি মানুষ না নাকি?
১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৪:০৭

লেখক বলেছেন: +++

১৯. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এই প্রথম লেখকের নাম না দেখেই কোন পোস্ট প্রিয়তে নিলাম।

রাহুল যখন বাংলাদেশে এসেছিলেন তখন রাস্তার পাশের এক বিক্রেতার কাছ থেকে জিলাপী কিনে খেয়েছিলেন। খাওয়ার সময় তিনি জিজ্ঞেস করছিলেন জিলাপী বিক্রি করে কিভাবে তার (বিক্রেতার) সংসার চলে, রোজ কত আয় হয়, পরিবারের সদস্য কতজন, মাসিক খরচ কত ইত্যাদি।
এতটুকু খবর পড়েই বুঝেছিলাম রাহুল একদিন সত্যিকারের নেতা হবেন।

রাহুল খুব মনোযোগ দিয়ে ওই জিলাপীওয়ালার জীবন, চাহিদা ইত্যাদির হিসেব মিলিয়েছেন।

জনগনের জীবন সম্পর্কে যাদের ধারণা থাকে তারাই তো সত্যিকারের নেতা। আমাদের দূভার্গ্য আমাদের নেতাদের জীবন যাপন অন্য রকম, তারা দুর আকাশের তারা। আমাদের জীবন সম্পর্কে যাদের কোন ধারণা নেই, আমাদের সঙ্কট তারা বুঝবে কি করে?
১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১১

লেখক বলেছেন: আমাদের জীবন সম্পর্কে যাদের কোন ধারণা নেই, আমাদের সঙ্কট তারা বুঝবে কি করে? - রাইট ইউ আর

২০. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৪
উরা-ধুর০০৭ বলেছেন: তবে হ্যা আমাদের দেশে একটা লোক ছিল । একটা ছবি দেখাই উনি যখন প্রেসিডেন্ট তখন ।
বাংলাদেশ এর অবস্তা যদি বলতে চান......তাইলে সেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান আগায়া আছে ....কারণ জিয়া নিজ হাতে খাল কেটে সেচ্ছা শ্রম এ খাল কাটা কর্মসূচি হাতে নেন প্রেসিডেন্ট থাকা অবস্তায়......

আর রাহুল এর ছবি গুলোতে যে জিনিস টা প্রকাশ পায় ...আপনার দেওয়া সেখ মুজিবুর রহমান এর দেওয়া ছবিটায় ওই জিনিস গুলো প্রকাশ পায় নাই.....

লুঙ্গি আর সেন্টু গেঞ্জি....এতে সিম্পলিসিটির কিসু নাই.....আমি মনে করি এটা বাঙালির সবচেয়ে আরামের পোশাক .......

(আপনে আবার এটা ধৈরা নিয়েন না যে.....আমি সেখ মুজিবুর রহমান কে হেও প্রতিপন্ন করছি.....)
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: এটাই সমস্যা । দ্যা বোটল ইস ফিলড অ্যান্ড সিলড ।

আমি বলছি যে শেখ এর এই ছবিটা তোলার জন্য ঐখানে একজন লোক ছিল মানে একজন লোক ছবিটা তুলেছিল । তার কাছে তার বেডরূমে লোকজন ঢুকে এভাবে ছবি তুলতে পারত যা কিনা এখনকার দিনে আওয়ামিলীগ না অন্য যেকোন দলের পাতি নেতাদের ও এত কাছে লোক পৌছাইতে পারেনা । আমি সেই কথা বলছি ।

আর জিয়ার যে ছবির কথা আপনি বলছেন তা নিশ্চই তার বেড রূমে না ?


(( আপ্নি আবার এটা ধৈরা নিয়েন না যে.... আমি যিয়ারে হেউ প্রতিপন্ন করছি ।.............))

২১. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৫
তায়েফ আহমাদ বলেছেন: বিশ্লেষন ভাল লেগেছে....
এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসা এখন সময়ের দাবী....
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: রাইট- অ্যান্ড দিস ইস দ্যা টাইম ।

২২. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৩
সজিব১৫১০ বলেছেন: অসাধারণ একটা পোষ্ট। আমাদের দুর্ভাগ্য এমন নেতা আমাদের দেশে নেই। আর তারা এ থেকে কিছু শিখবেও না।


লেখককে অসংখ্য ধন্যবাদ।
২৪. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:০৫
উরা-ধুর০০৭ বলেছেন: (( আপ্নি আবার এটা ধৈরা নিয়েন না যে.... আমি যিয়ারে হেউ প্রতিপন্ন করছি ।.............))

হা হা হা.........
খারাপ বলেন নাই.......
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১২

লেখক বলেছেন:
(আপনে আবার এটা ধৈরা নিয়েন না যে.....আমি সেখ মুজিবুর রহমান কে হেও প্রতিপন্ন করছি.....


এই কথার উত্তরে আর কি বলব ভাই ??

২৫. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪০
টেকিবাবা বলেছেন: যাদেরকে নিয়ে, যাদের জন্য রাজনীতি সেই জনগণকে আগে বুঝতে হবে। রাহুল গান্ধী চাইলেই বড় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী হতে পারত, কিন্তু হয়নি। কারণ প্রকৃত রাজনীতিবিদদের মত তারও প্ল্যান সুদূরপ্রসারী, আগে জনপ্রিয় হবে, মানুষের মনে ছাপ রাখাবে তারপর ক্ষমতায় যাবে। বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের মধ্যে কজন প্রকৃত রাজনীতিবিদ? অধিকাংশই তো ধান্ধাবাজ নাহলে ব্যবসায়ী, কোনোমতে একবার চেয়ারে বসতে পারলেই যতরকম দুর্নীতি আছে তার মাধ্যমে ৫বছরের ভিতর যত পারো লুটে নাও, যদি ভবিষ্যতে আর সুযোগ না পাওয়া যায়!!! রাহুল গান্ধী বা তার মা-র মতো নেতাদের দেখে রাজনীতি শেখা উচিৎ আমাদের দেশের রাজনীতিবিদদের(যারা ভালো করতে চায় তারা)।
২৬. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৯
বিনিদ্র ~ রজনী বলেছেন: আজ একটা কথা বলি যা কাউকে আগে বলি নাই।

আমার দাদা যখন ইস্লামিয়া কলেজে পড়ান, তখন শেখ মুজিব তার সরাসরি ছাত্র। দাদা তাকে খুব পছন্দ করতেন। সেই মুজিব, প্রেসিডেন্ট হওয়ার পর দাদারে চিঠি দিছিলো। সার কথা ছিল এটা আপনি আমার শিক্ষক, আমি চাই আপনি রাষ্ট্রীয়ভাবে হজ পালন দলে যান ( তখন সরাসরি হজে যাওয়া যাইত না )। দাদা সেই প্রস্তাব ফিরায়ে দিছিলো

আমার দাদা ব্লাডি সিভিলিয়ান, উনারে চিঠি লেখার কি দরকার ছিলো মুজিবের ?

মুজিবের অনেক কাজ ই আছে যা কখনোই প্রচার পায়না, পাবেও না।আজকে আমি এই কথা বললাম, দুই-একজন বৈলা উঠবে, আমরা সুবিধাবাদী। তাই কাউরে বলিনা। আজ খুব ইমোশনাল হয়ে বল্লাম।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৬

লেখক বলেছেন: সেটাই । আপনার ইমোশনটা বুঝি ভাই । সেই মানুষ আর নাই রে ভাই । সোনার মানুষগুলো কেমন যেন কীট হয়ে গেছে ।

আমাদের অস্তিত্বের জন্যে ঐ মানুষদের দরকার । না হলে এই হাজার টাউট বাটপারের ভীরে হারিয়ে যাবে আমাদের দেশ , আমদের গৌরব হেরে যাব আমরা ।

২৭. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৩:০১
বিজ্ঞান বলেছেন: "শিমুল আহমেদ বলেছেন: দীর্ঘশ্বাস ফেলা ছাড়া করার কিছুই নাই। পোষ্টে প্লাস++++ "
২৮. ১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৩৪
এক্স বলেছেন: রাহুল গান্ধীর মার্কেটিং করার জন্য মাইনাস. এইগুলি সবই রাজনৈতিক স্টান্টবাজী. কারন গান্ধী ফ্যামিলি জন্ম থেকেই ব্রিটিশদের তত্ত্বাবধানে মানুষ হয়ে সবসময় গ্লোবাল সিক্রেট সোসাইটির জন্য কাজ করেছে. ঠিক যেভাবে আমেরিকা স্বাধীন হলেও সেই স্বাধীনতার নেতা ছিল সিক্রেট সোসাইটির সদস্য জর্জ ওয়াশিংটন আকা ফ্রি-মেসন ওয়াশিংটন. ফলাফল হল, গান্ধীর ভারতে আজকে সবচেয়ে বেশি বুভুক্ষ মৌলিক সুবিধা বন্চিত লোক বাস করে কিন্তু টাটা-বিরলা-আম্বানি ঠিকই বউকে প্লেন গিফট করে. আর মার্কিন সমাজ প্রতি দশবছরে একবার করে অর্থনৈতিক মন্দায় পড়ে আর যুদ্ধ করে সেই খরচ তোলে, মাঝখান থেকে মরে কালো, হিস্পানিক মার্কিন তরুনরা.

গান্ধী ও জিন্নাহ দুইজনই ছিল হার্ভার্ড গ্রাজুয়েট (বিলিতি ডিগ্রি) যারা উপমহাদেশের রাজনীতিতে নতুন মোচড় দিয়েছিল. এবং তা অবশ্যই ব্রিটিশদের ফেভারেই গিয়েছিল মোটেও উপমহাদেশের সাধারন জনগনের পক্ষে নয়.

মুজিবের ছবিও দেখলাম, পড়লাম, ভালই লাগলো... ব্যাক্তি মুজিবকে বিচার করার সাথে সাথে তাকে রাজনৈতিক ভাবেও বিচার করা উচিত. একটা মানুষের মধ্যে কতটুকু কন্ট্রাডিকশন থাকলে বা আদর্শিক দৈন্যতা থাকলে তিনি ব্যাক্তি হিসেবে একরকম এবং রাজনৈতিক ভাবে সম্পূর্ন ভিন্ন ও বিপরীত আচরন করেন, তা বোঝা যায়. ব্যাক্তি হিসেবে জনপ্রিয় হয়েও তিনি গনতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করে দিলেন স্বৈরাচারী বাকশাল. পুরো ৭১ সালে পাকবাহিনী যেভাবে গনহত্যা চালিয়ে ছিল তিনি ঠিক সেই কাজটাই করেছিলেন মুজিব বাহিনী দিয়ে ৭২ থেকে ৭৫ পর্যন্ত বিরোধী রাজনৈতিক শক্তিকে হত্যা করে. যদ্দুর মনে পড়ে তিনি রাজাকার মেরেছিলেন কম আর জাসদ মেরেছিলেন বেশি. ব্যালান্স করার জন্য জিয়ার সেনা গনহত্যার কথাও বলতে হয় কিন্তু অপ্রাসংঙ্গিক দেখে বললাম না... নিজেই বুঝে নেন.

মজার কথা হল, উপমহাদেশের ব্রিটিশ পাওয়ার ভূত থেকে তিনিও মুক্ত ছিলেন না ঐ গান্ধী ফ্যামিলির মতই. দেখুন, তিনি ছাড়া পাওয়ার পর পরই গেলেন ব্রিটেনে. ভারত মিত্র শক্তি ছিল তাই দেশে ফেরার আগে ভারতে যাওয়াটা প্রয়োজনীয় হলেও তিনি ব্রিটেনে গেলেন কেন?

বেসিক্যালি যতগুলি নেতা আমাদের মধ্যে এসেছে গান্ধী-জিন্নাহ-মুজিব-জিয়া তারা সবাই কোন না কোন লেভেলে স্টান্টবাজির জন্য মানুষের মন জয়ের জন্যই অনেক লোকদেখানো কাজ করেছে, কিন্তু সবার আউটকামই এক, গরীব আরো গরীব, ধনী আরো ধনী, আর রাস্তায় রাস্তায় খুন-ধর্ষন-জখম. বর্তমান সিস্টেমে ফেরেশতাকে ডাউনলোড করে পাওয়ারে বসালে সেও ওই দূর্নীতি করতেই বাধ্য হবে.
১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৫০

লেখক বলেছেন: আপনি এই কয়টা লাইনের মাধ্যমে যা বললেন তার ব্যাপারে কনফিডেন্ট তো ?? চিন্তা করে বলেন ।

২৯. ১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৪৯
উদাসী স্বপ্ন বলেছেন: এমন কিছু মানুষ আছে আমাদের দেশে, কিন্তু তারা কখনো ঐ মসনদের আসন অথবা সংসদের আসনটির কখনোই লালায়িত ছিলেন না। হয়তো তারা একটু ভাবলে দেশটা একটু পাল্টাতো, কিন্তু সেখানেও সমস্যা, আমরা জনসাধারন হয়তো একটু বেশী বুঝি বলেই কিছু চোর ডাকাত ছ্যচ্চরদের নির্বাচিত করি বারবার!

প্রিয়তে আর আহমদ আলি, মানব রাজু ওরা কেমন আছে? সবাইরে রমজানের শুভেচ্ছা আর নিয়ামের ইমেইল আইডি অখনো দিলি না দেইখা তরে অন্তর থিকা মাইনাস!
৩০. ১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৫:০৫
এক্স বলেছেন: @লেখক - বিশ্ব রাজনীতি অনেক কমপ্লেক্স আর তার আর্কিটেক্সচারও ভিন্ন ডাইমেনশনের. আপাতদৃষ্টিতে গেন্জি পরা ভদ্রলোককে বা দুই টাকার চা খাওয়া ভদ্রলোককে যাই মনে হোক না কেন, তাদের পিছনে অনেক বড় বড় এজেন্ডা, গ্লোবাল ডমিনেশন ট্যাকটিক্স, সভ্যতার সংঘাত, ও পপুলেশন ম্যানিপুলেশন থিওরী কাজ করে.

আমার পরামর্শ হচ্ছে আসেন আমরা যা দেখা যায় সেই ছোট ছোট পাজলের টুকরাতে ধ্যান না দিয়ে পাজলের বড় বোর্ডটা দেখি এবং এজন্য পড়াশোনা করি.
১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩২

লেখক বলেছেন:
বড় ভাই প্যাচাই ফ্যালাইলেন এত তারাতারি ??
আমি জিগ্গাসা করছি যে ঐখানে যা বলছেন ঠিক বলছেন কিনা ? কোন কিছু পরে চেন্জ করবেন কিনা ?

আপ্নার কি মানে ব্যাপারটা ক্লিয়ার তো যেটা বলতে চাচ্ছেন ? যদি ক্লিয়ার থাকে বলেন, শুরু করেন । এত আগডুম বাগডুমের দরকার নাই । আপ্নার পেটে যে কয় ছটাক বিদ্যা আছে আমি মনে হয় মাইপ্যা ফালাইছি , যাউকগা সেই কতা , এখন ঝাইরা কাশেন যার জন্য আপ্নার চুলকাইতেছে মানি লোকরে মান নস্ট করতেছেন সেই মহাভাড়ীবিদ্যা স্খলন কর আমাদিগকে ধণ্য করে দেন ..........

৩১. ১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৯
উরা-ধুর০০৭ বলেছেন: এক্স এর সাথে পুরোপুরি ভাবে একমত......

তবে ভাই.....আমি কিন্তু প্লাস মাইনাস কিসুই দিই নাই...........
৩২. ১৪ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩০
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা লেখার জন্য ..............................। চালিয়ে যান আমি পরবর্তী লেখা পড়ার অপেক্ষায় রইলামা।

এমন একজন কে নিয়ে আপনার লেখাটা যদি আমাদের দেশের কোন বড় রাজনিতীবিদ তাকে ফলো করত....................... তাহলে আমাদের দেশের কিছুটা পরিবর্তন আসলে ও আসত।

তবে নিরাস হয়ে লাভ নেই আমাদের দেশেও একদিন পরিবর্তন আসবে ইনশাল্লাহ।
একাবার ভাবলে বোঝা যায় আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আমাদের যোগাযোগ কি ছিল এখন কোন অবস্হানে, আমাদের অর্থনীতি সব দিক মিলিয়ে আমরা এখন কোন অবস্হানে। এরপর আছে আমদের অধিক জনসংখ্যার চাপ।
তবে এটা নির্মম সত্যি আমাদের রাজনিতিবিদ গুলা যদি সৎ হতো, ভোটের রাজনিতী না করে জনগনের সেবার রাজনিতী করত আমাদের দেশ আরো এগিয়ে যেত...........
১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: nirash hoeye lav nai-- right ur

৩৩. ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮
উপদেশ গুরু বলেছেন: ধরে নিলাম রাহুল এইসব অভিনয় করে জনপ্রিয়তা বারানোর জন্য , জাতী হিসাবে আমরা এতি দূর্ভাগা যে আমাদের একজন এমন অভিনয় করার মতও নাই ।

আসলেই আমরা বড়ই দূর্ভাগা যে আমাদের একজন এমন অভিনয় করার মতও নাই। +++++++++
১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: Asholei

৩৪. ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪২
ঈদ এর চাঁদ বলেছেন: কই ইজ্জত আলী কই জুতার কালী
৩৫. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ৯:২৬
েভােরর স্বপ্‌ন বলেছেন:
বাংলাদেশরে দুই মহিলার পলিটিক্য নিয়া কিছু বলবার চাই--

Click This Link
৩৭. ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৭
স্স্পরসের বাহিরে বলেছেন: বাহির থেকে এসব দেখতে খুব মজা লাগে। আসল খবর জানতে আমাদের রিয়া আপুর এই লেখা পড়ুনঃ

Click This Link

http://bn.ria8.me.uk/2010/09/blog-post_08.html

 

মোট সময় লেগেছে ১.০৯২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই