আমার ভাষা নাই বলার । আমার আসলেই কিছু বলার নাই । নির্যাতিতের প্রতি এবং ঘাতকের প্রতি ।
তবু কেন লিখছি ? কারন আমি কষ্ট পাচ্ছি । আমি অনেক কষ্ট পাচ্ছি । সহ্য করতে না পেরে উগরানোর চেষ্টায় লেখা ।
একটা মানুষের কষ্ট পাবার ঘটনা শুনে । আর কিছু মানুষের প্রচন্ড সীমাহীন নোংরা নিষ্ঠুরতা দেখে ।
কি শাস্তি হয় এই শ্বাপদের । ভাইয়ের চোখের সামনে থেকে তিনটা বোনকে নিয়ে পাকিস্তানী ক্যাম্পে দিয়ে আসলে ?
চল্লিশটা বছর সেইব্যাথা নিয়ে বেচে থাকার ব্যাথ্যাই বা কি জিনিষ ?
হাঁ ঈশ্বর এ কি চীজ তুমি বানাইছ ?
এতো ডেভিলের চেয়েও ডার্টি ।
আজকে ট্রাইব্যুনালে হয়েছিল এক হ্বদয় বিদারক দ্রিশ্য । ৬৭ বছরের গৌরাঙ্গ সাক্ষ দিতে দিতে ডুকরে কেদে ওঠে গৌরাঙ্গ । ব্যাথায় কান্নায় ভেংগে পরেন ৪০ টা বছর ব্যাথার পাহার বয়ে বেরানো গৌরাঙ্গ ।
সাঈদীর বিরুদ্ধে মামলার ত্রয়োদশ সাক্ষী ছিল গৌরাঙ্গ ।
মুক্তিযুদ্ধ চলাকালে একদিন সাঈদীর নেতৃত্বে রাজাকার বাহিনীর সদস্যরা এসে তাদের বাড়িতে লুটপাট চালায়। তারা বাড়ি থেকে তুলে নিয়ে যায় গৌরাঙ্গের তিন বোনকে।
পাড়েরহাটে রাজাকার ক্যাম্পে তিনদিন রেখে ধর্ষণ করা হয় তাদের। তিনদিন পর তাদের বাড়িতে ফেরত পাঠানো হলেও আবার আসে সাঈদী ও তার দলবল। জোর করে কলেমা পরিয়ে ধর্মান্তরিত করা হয় গৌরাঙ্গের পুরো পরিবারকে।
ওই ঘটনার কিছুদিন পর সাঈদী আবার কয়েকজন রাজাকার নিয়ে তাঁদের বাড়িতে যান । রাজাকাররা তাঁর মা-বাবা, ভাইবোনসহ পরিবারের সব সদস্যকে জোর করে ধর্মান্তরিত করে। তাঁর নাম দেওয়া হয় আবদুল গনি। তাঁদের মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধ্য করা হয়। এর কিছুদিন পর তিনি ছাড়া পরিবারের অন্য সবাই ভারতে চলে যান। স্বাধীনতার পর তিনি নিজ (হিন্দু) ধর্মে ফিরে আসেন।
হাঁ ঈশ্বর !
এই সাঈদী যখন মন্ত্রী হয়েছিল তখন কি মনে হয়েছিল গৌরাঙ্গের ?
এই সাঈদী যখন ওয়াজ করে রব্বুল আলামিন , গফুরুর রাহীম বলে চিৎকার করে আল্লাহ কে ডাকে ........ তখন কি গৌরাঙ্গের কানে ৪০ বছর আগের অন্য কোন চিতকারের কথা মনে আসেনা !
গৌরাঙ্গর বাড়ী সাঈদীর বারি পাশাপাশি ।
মানে আমি বলতে চাচ্ছি সাইদির চেলা বেলারা যখন দেয়ালে পোষ্টার লাগায় এলাকায় নির্বাচনী প্রচারনা বা প্রতারনার জন্যে বা ওয়াজ - মাহফিলের জন্যে ......অই পোষ্টারে যখন গৌরাঙ্গ হঠাত মনে ভুলে বা পথে যাবার কালে চোখ পরে যায় -- তখন কি ৪০ বছর আগের সেই অতীত সাইদীর মুখবয়ব -- জাষ্ট এ ফ্ল্যাশ অব লাইট ; গৌরাঙ্গের চোখে পরেনা ? পরেনা বোধ হয় কিছুতেই বলা যাবেনা ।
কি হয় তখন ? ২৭ বছর বয়সের স্ম্রিতি তার । তিন তিনটে বোন .... দিনের পর দিন তিন দিন.... ব্লাড প্রেশার ? ডিপ্রেশন - বা শুধুমাত্র অসহায়ভাবেশুকনো ২ টা চোখ ! বাংলাদেশ............... আমার বাংলাদেশ..........
এই এবং এইরকম আরো নানাবিধ অবস্থায় ৪০ বছর ।
কি শাস্তি হবে সাইদীর - ফাসি ? এত এত এত অপরাধ আর একটা মাত্র ফাসি ? আরে ৭০ হাজারবার ফাসি দিলেও তো জাররা পরিমান শাস্তি হয়না । ........মাবুদ , মাবুদরে এ কিইইই ইতিহাস ! ?
আমি গৌরাঙ্গের কষ্টে তপ্ত হয়ে বসে আছি ।
হাশরের ময়দানে খোদার জবাবটা কি হবে ? ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



