আমার প্রিয় পোস্ট

তাহলে, লড়াই শুরু করি। তৌববুদি মিরাং মহুমদা মিরাং অমা ওন্না লৈবাসিনা মনুঙাইখি...

মুখের কথা মুখের ভাষা আ-মরি মৈতৈ লোন

২০ শে মার্চ, ২০০৯ রাত ৩:২২

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ' এর সভাপতি এ, কে শেরাম এবং সা: সম্পাদক নামব্রম শঙ্কর (সিলেট, বাংলাদেশ) যখন কিছুটা আকুলতা -কিছুটা বেদনার সহিত জানাল , ``একমাত্র মুখের ভাষা হিসেবে ব্যবহার করা ছাড়া প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষা বা পাঠের সুযোগ না থাকায় .................................................................................................................... এক সময় বাংলাদেশ থেকে মণিপুরী ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে।

এই আশঙ্কা দূরীকরণের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ একটি কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচীর আওতায় প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত অধ্যয়নরত মণিপুরী ছাত্র-ছাত্রীদের নিয়ে মণিপুরি ভাষা-সাহিত্য সংশ্লিষ্ট বিষয়ক প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হবে।.."

গত বৎসর থেকে শুরু হয়েছে এই আয়োজন - মণিপুরী ভাষা দিবস। এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে যোগাযোগ করুন: - বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, তপোবন, লামাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ। আর সাহিত্য সংসদের সাহিত্যসেবীরা এই বিশাল কর্মযজ্ঞের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন, দেশে -প্রবাসে অবস্থানরত সকল ভাইবোনদেরকে যারা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র এবং ভাষা বৈচিত্র রক্ষায় আন্তরিক।

আশা করি, আমাদের এই আবেদনে সাড়া পাব অনেকের, এখানে শুধুমাত্র আর্থিক সাহায্যের কথা বলছি না, পাশাপাশি একটি মৃতপ্রায় কিংবা বিলুপ্ত প্রায় ভাষাকে কিভাবে বাঁচানো যায়- তার কর্মকৌশল, ঐ ভাষা গোষ্ঠির করণীয়, রাষ্ট্র তথা স্থানীয় প্রশাসনের করণীয়-দায় দায়ীত্ব সম্পর্কে জানালে বাধিত হবো।




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মণিপুরী ভাষা দিবসআদিবাসী ভাষা ;
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৯
তনুজা বলেছেন: শুভ উদ্যোগ, সাফল্য কামনা করি


(লেখা কি পুরোটা আসেনি ? একটু চেক করবেন)
২০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

টেকনিকেল সমস্যার কারণে লেখা শেষ হওয়ার আগেই পোষ্ট হয়ে গেছে। সময় নিয়ে আবারও আপডেট করা হবে।

২. ২০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:১২
মনজুরুল হক বলেছেন:

একজন ভাষানুরাগীর নাম দিচ্ছি। তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সিলেট সাহিত্য পরিষদে গেলে পাবেন।

ছৌধুরী হারুন আকবর।
আম্বরখানা
সিলেট।


আপনি বলছেন "বিলুপ্ত হয়ে যেতে পারে"! ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে এমন আদিবাসী ভাষার সংখ্যা কত জানেন? ৩৭ টি! এক দিনাজপুরেই সাঁওতাল,মুন্ডা,পলিয়া,হোড় দের ভাষা শেষ হয়ে গেছে। তারা এখন একেবারেই নিজেদের মধ্যে তাদের মাতৃভাষা মাঝে মাঝে বলে! খুলনার দক্ষিণাঞ্চলে নিকেরী দেরও একটা স্বতন্ত্র ভাষা ছিল! এখন নেই।

আমার কখন ঘেন্নায় বমি আসে জানেন? যখন বিদেশী অতিথিদের সামনে সঙ সাজিয়ে আদিবাসীদের হাজির করে সংস্কৃতির পরম্পরা দেখানো হয় তখন।
২০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

উনার সাথে অবশ্যই যোগাযোগ করবো।

আর আপনি ঠিকই বলেছেন, উত্তর বঙ্গের সাওতাঁলি, সাদ্রি, কুরুখ, উরাঁও ভাষা সহ আরও অনেক ভাষা বিলুপ্তির পথে। এখনই কিছু করা না হলে এ দেশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাষাগুলো বিলুপ্তি হয়ে যাবে। এসব প্রান্তিক ভাষাগুলো রক্ষায় স্ব স্ব ভাষাগোষ্ঠির সদস্যদের যেমন দায় দায়িত্ব আছে তেমনি আমাদের মেইনষ্ট্রিমের সচেতন নাগরিকদের দায়ও কোন ভাবে এড়ানো যাবে না।

আদিবাসী সংস্কৃতিকে সঙ সাজিয়ে উপস্থাপনের জন্যে আমরা সবাই কমবেশী দায়ী।

৪. ২০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
হামোম প্রমোদ বলেছেন: থেংক্যু চীংখৈ, লেখাটি ব্লগে দেয়ার জন্য।
'মণিপুরী ভাষা উৎসব 'সম্পর্কে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। সবার মতো আমিও আশা করি সাহিত্য সংসদের এই মহতি উদ্যেগ সফল হবে। মণিপুরি ভাষা তথা এ দেশের সকল প্রান্তিক ভাষার বিলুপ্তির হাত থেকে রক্ষায় সাহিত্য সংসদের এই উদ্যেগ একটি মাইলফলক হিসাবে কাজ করবে এবং বাংলাদেশের প্রান্তিক ভাষা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৫. ২০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
হামোম প্রমোদ বলেছেন: মণিপুরী ভাষা উৎসব সম্পর্কে আপডেট দেখুন। Click This Link
২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

 

মোট সময় লেগেছে ১.০১৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিংথম থা লোইরক্কদৌরে, অনৌবা পুন্সি অমা - ইহা একজন বাংলাদেশী-মণিপুরী` র ব্লগ। এখানে বাংলা ভাষার পাশাপাশি মণিপুরী ভাষাতেও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই