আমার প্রিয় পোস্ট
- অনলাইন বাংলা কবিতা - ক্লান্ত পথিক ০০০
- বিভিন্ন ভাষার কবিদের সম্মিলনে মাল্টিকালচারাল পোয়েট্রি সমাবেশ সম্পন / আবদুল কাইয়ুম - দীপক কোরেশী
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- চলচ্চিত্র-সংস্কৃতি বিকাশে অবদান রাখুক বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নাল - ফাহমিদুল হক
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- হ্যাপি কানাডা ডে...এবং যারা ইমিগ্রেশনের চিন্তা করছেন বাদ দিতে পারেন - বিডি আইডল
- পার্বত্য চট্টগ্রাম পাকিস্থানে অন্তর্ভুক্ত হলো যেভাবে : ইতিহাসের পথ ধরে একটি বিশ্লেষণের চেষ্টা - পড়ুয়া_পড়ুয়া
- চ্যানেল ফোর আবার বাশ দিলো জামাতরে - প্রতিবিপ্লবী
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- সাহিত্যের ভবিষ্যৎ / বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর - ফকির ইলিয়াস
- ডি পপুলেশন , পপুলেশন কন্ট্রোল এবং ইউজেনিক্স ? এর ভিতর তেল গ্যাস , জন্ম নিয়ন্ত্রন এলো কি করে? - রাগ ইমন
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (১০) - পি মুন্সী
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক - নির্ঝর নৈঃশব্দ্য-২
- শেষের কবিতাঃ অ্যালেন গিনসবার্গ - গেওর্গে আব্বাস
- "বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূ-খন্ডের প্রয়োজনীয়তা কার স্বার্থে?" - আমাদের স্বার্থে। - পি মুন্সী
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহমুদ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সাতজন সমকালীন বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবির কবিতা - কুঙ্গ থাঙ
- ### মনিপুরি খুন্নায় অমসুং লেইঙাকলোন্দা নুপী লান ### [শুধুমাত্র মনিপুরি ভাষাভাষীদের জন্য] - মাইবম সাধন
- গল্প: শ্রীলেখার বুনোহাঁস। (প্রথম পর্ব) - ইমন জুবায়ের
- ঔপনিবেশিক ডিসকোর্স-বিরোধী তৎপরতা 'রিভাইভেলিজম' নয় - কন্থৌজম সুরঞ্জিত
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- এডভেঞ্চার বাংলাদেশ। - সৌম্য
- ভাস্কর্য বিতর্ক: আরো কিছু নোট - রিফাত হাসান
``ডিম'' নিয়ে একটি কবিতা
১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
ঘোড়ার ডিম নয়, হাঁসের ডিম নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে ভাবলাম বেচারা ( কিংবা বেচারি) ডিম কে নিয়ে আমরা যত হাসি ঠাট্টা করি না কেন আমাদের জীবনের পরতে পরতে ডিমের প্রয়োজনকে কখনোই উড়িয়ে দিতে পারি না। আমাদের কুঁড়েঘড়ের রান্নাঘড় থেকে শুরু করে পাঁচতারা কি সাততারা হোটেলের সুসজ্জিত ডাইনিং রুম পর্যন্ত ডিমের সমাদরের কোন কমতি নেই। তারপরতো আমাদের নিত্য কৃত্য তে ডিমের আবশ্যকতা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। জুয়েল আইচের যাদুর কথাই বলুন কিংবা আদিবাসীদের লোকাচারের ( যেমন মৈতৈদের চাবান থাবা, সরোই খাংবা ) কথায় বলুন `ডিম' সেখানে গুরুদায়িত্ব পালনে সদাব্যস্ত।
সুতরাং '' ডিম '' কোনভাবেই শুন্যতার প্রতিক হতে পারেনা বরং অযুত সম্ভাবনার প্রতিক হিসেবে আমরা '' বিনির্মাণ '' করতে পারি।
য়েরুম
ঙরাংদো, ঙরাংগী অহিংদো
তুম্বা য়াদ্রবা অহিং
অমুক হৌগৎ, অমুক হিপথা
ঙৌশোক ঙৌরবা য়েরুম
নিম্বু নিম্বু ঙাল্লবা অহিং
নুপি অঙাংগি ঈ য়ুং তৈরবা মাইথফিদক
শক্রাক শেৎনা তারিবা টেবল ঘড়ি, টিক টিক
টিক টিক
মুরুম মুরুম তুমিন তুমিন ঙাংনরম্বা য়েরুমশিংদো
মখোন থোক্লকই, খোংগ্রাই শেৎলম্বাদগী লেপখৎনরকই
অমনা অমবু ইনথরকই, অচৌবদুনা মচাদুবু কাউথরকই, উশিত্তেদা-
ইকাই-নুংশি য়ান্নদুনা য়েনবিদুনা চীংনা য়েংলি
তপ্না তপ্না কোনশিনজৈ মচা ময়াম, ফোং ফোং শারব শিয়োমনুংদা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, মণিপুরী শৈরেং ;
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পড়ার জন্য।
'' চাবান থাবা" হলো আমাদের এক ধরনে লৌকিক প্রথা কিংবা সংস্কার বলতে পারেন। পরিবারে কেউ অসুস্থ কিংবা দূর্ঘটনা হলে আমাদের পূর্বপুরুষেরা স্থানীয় একজন ''মাইবা" ( বাংলায় কবিরাজ কিংবা ইংরাজিতে `ম্যাডিসিন ম্যান' বলা যেতে পারে ) কে ডেকে এনে দেবতার সন্তুষ্টি বিধানের জন্য যে `কৃত্য' টি করা হয় তাকেই আমরা `চাবান থাবা ' বলে থাকি।
আর '' সরোই খাংবা'' ও আমাদের একটি প্রথা কিংবা সংস্কার, যা নব বর্ষের ( অথবা বৎসরের শেষ দিনে, আমার এই মূহুর্তে ঠিক মনে নেই) সাথে সম্পর্কিত। ঐ দিন গ্রামের মহিলারা একত্রিত হয়ে দেবতার সন্তোষ্টি বিধানের জন্য বিভিন্ন ফলমুল সহ উন্মুক্ত মাঠের যে কোন প্রান্তে নৃত্য গীত সহ একধরনের আচার পালন করে থাকেন। সেটাকেই আমরা ''সরোই খাংবা'' বলে থাকি।
আমার এই সংক্ষিপ্ত উত্তর আপনার আগ্রহের কতটুকু সন্তোষ্ট করতে পেরেছে কি না জানিনা। এই বিদেশ বিভূইয়ে থাকি আর কতটুকুইবা মনে করতে পারি। আমার পক্ষে যতটুকু জানি সেগুলোই একটু গুছিয়ে বল্লাম ।
কিছুটা সময়াভাবে কিছুটা আলস্যতার কারণে কবিতাটির বাংলা অনুবাদ করতে পারিনি। পুষ্টিগুন যাচাইয়ের জন্য ডায়েটিশিয়ানদের কাছে পাঠানোর ( আই মিন কাব্য কৃতিক ) ব্যবস্থা করছি দেখি উনারা কি বলেন।
আশা রাখি, একদিন আমাদের দেশেও এইসব ক্ষুদ্র ক্ষুদ্র ''ভাষা'' এবং '' জাতি'' গুলোও ''আপদ'' কিংবা ''জঞ্জাল'' না ভেবে '' সম্পদ '' ভেবে যথাযথ মর্যাদা এবং বিকাশের সুযোগ পাবে।
লেখক বলেছেন: পড়েছি, ভালো লাগলো।
কবি নুরুল হুদার সাথে আমাদের গ্রামের ভাল একটা সম্পর্ক আছে। বিষয়টা নিয়ে ভবিষ্যতে আলাপ করা যাবে।
মানবী বলেছেন:
চাবান থাবা ও সরোই খাংবা সম্পর্কে অবগত করাবার জন্য ধন্যবাদ। উৎসব বা লোকাচার দুটোতে ডিমের ভূমিকাটি স্পষ্ট হলোনা :-)"আশা রাখি, একদিন আমাদের দেশেও এইসব ক্ষুদ্র ক্ষুদ্র ''ভাষা'' এবং '' জাতি'' গুলোও ''আপদ'' কিংবা ''জঞ্জাল'' না ভেবে '' সম্পদ '' ভেবে যথাযথ মর্যাদা এবং বিকাশের সুযোগ পাবে। "
- আদিবাসী বা তাঁদের ভাষা, সংস্কৃতিকে কেউ ''আপদ'' কিংবা ''জঞ্জাল'' মনে করেনা, এসব আমাদের দেশের ভাষা সংস্কৃতির অংশ, এবং নিঃসন্দেহে বাংলাদেশ ও বাংলাদেশিদের সম্পদ!
এন্ড বাই দ্যা ওয়ে, আমি আবর্জনা ও জঞ্জাল এড়িয়ে চলি, তেমন কিছু হলে তো অজানা ভাষার কবিতাটি পড়তাম না
ভালো থাকুন হামোম প্রমোদ।
লেখক বলেছেন:
তাইতো, ডিমের ভূমিকা নিয়ে কিছুইতো বলা হয়নি। থুক্কু ।
ঐ দুটো লোকাচারের ক্ষেত্রে মুরগীর ডিম ( তাও কালো মুরগির ডিম হলে ভাল হয় ) অত্যাবশ্যকিয় উপাদান। কারণটা আমি ঠিক বলতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, মুরগীর ডিম সেখানে একটা ''প্রতিকি" ভূমিকা পালন করে। যা হয়তো আমাদের `` মাইবা '' এবং সাংস্কৃতিক বিশেষজ্ঞ কিংবা নৃতত্ত্ববিদরা ভাল বলতে পারবেন।
আপনি এসব কে জঞ্জাল বা আপদ মনে করেন না জেনে খুশি হলাম। এবং এটাও জানি, আপনার মতো অনেকেই মনে করে না। আমার হতাশার মূল কারণ দানবেরা যে দিন দিন শক্তিশালি হয়ে উঠছে দেশে।
যদিও আমি বিশ্বাস করি, পৃথিবীতে দানবের চাইতে ''মানব'' এবং ''মানবী''র সংখ্যা ( মহামানবে'র কথা বলছি না ) অনেক অনেক বেশী। তারপরও মাঝে মাঝে খুব হতাশ হয়, দানবেরা যখন আমাদের ''মানব '' এবং '' মানবী'' দের পরাভূত করে ছিনিয়ে নেয় বিজয়ের বরমাল্য। দেখুন না এই ছোট্ট একটা পেপার কার্টিং -
Click This Link
হয়তো হাজারো খবরের মধ্যে হারিয়ে যাবে অনায়াসে।
যদিও ঘটনাটির গুরুত্ব আমাদের কাছে খুব সামান্যই, কিন্তু এর ব্যাপ্তি অনেক। আবার অনেকেই এটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা বলে ফুঁৎকারে উরিয়ে দিতে পারে। পাশাপাশি এটাও ঠিক এরকম হাজারো ঘটনা আমাদের মতো দেশে ( দূর্বলের প্রতি সবলের, নারীর প্রতি পুরুষের, সংখ্যালঘুর প্রতি সংখ্যাগুরুর ইত্যাদি ইত্যাদি..... ) অহরহ ঘটে যাচ্ছে, তাই সবার গা সওয়া গেছে। তাহলে কি দানবেরা সব কিছু তে জিতে যাবে?
না, পারবে না। আমাদের যে জিততেই হবে।
কারণ, কোথাকার কোন এক 'মেয়ে' হাজারো ''নারী'' র হয়ে একটা স্বপ্ন দেখে, স্বপ্নটাকে বাস্তবে পাওয়ার জন্য যতটুকু তাঁর
পক্ষে সম্ভব, তা করার দৃপ্ত শপথ নিয়ে অগ্রসর হই, তখন আমি আবার বিশ্বাস ফিরে পাই, আমাদের` মানব - মানবি' দের কাছে।
Click This Link
Click This Link
তাই, হাজারো ভালো না থাকার ঘটনা-সংবাদ-গল্প-কবিতার মধ্যেও ভাল থাকি , ভালো থাকার চেষ্টা করি। আপনিও ভালো থাকুন।
লেখক বলেছেন: ১২ ই ডিসেম্বরদা চেফোংগাক ফোংদ্রবো? য়ারগদি খংহল্লকউ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















- মৈতৈদের চাবান থাবা, সরোই খাংবা লোকাচার সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহবোধ করছি।
ডিম সম্পর্কিত কবিতাটি ভাষাগত সীমাবদ্ধতার কারনে বুঝতে পারিনি, তবে ধারনা করছি পুষ্টিকর কবিতা নিশ্চয়... :-)
ধন্যবাদ হামোম প্রমোদ।