আমার প্রিয় পোস্ট

ইনজেকশান নিলে রোযা ভাঙবে না

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৭

শেয়ারঃ
0 0

আজ বিকেলে জনৈক ব্লগার রোযা রেখে চিকিৎসা গ্রহণ সংক্রান্ত খুব দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। লেখার শুরুতেই তিনি দাবি করে বসেছেন যে ইনজেকশান নিলে রোযা ভেঙে যাবে। হতে পারেন তিনি একজন চিকিৎসক, অথবা ভাবুক। আমি তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম যে "আশা করি আপনার প্রতিপাদ্য বিষয়ের বিপক্ষীয় যুক্তিগুলোও এই ব্লগে উঠে আসবে। কেননা শরীয়তের একটা মাসআলা নিয়ে কথা বলতে যে প্রজ্ঞা ও সতর্কতার দরকার তার পরিবর্তে তিনি নিজের মতামতের ওপর বেশি জোর দিয়ে বসেছিলেন।
আমি এখানে খুব পরিষ্কার ভাষায় স্বীকার করছি যে, ফিক্বহের জটিল বিষয়ে কথা বলবার যোগ্যতা আমর নেই। তবে সাধারণ মুসলমানরা যাতে ভুল বোঝাবুঝির শিকার না হন এবং সঠিক বিষয়টি জানতে পারেন সেজন্যে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের ফাতওয়া বিভাগ থেকে প্রকাশিত এ বিষয়ক ফাতওয়াটির লিঙ্ক দিচ্ছি। উল্লেখ্য যে দারুল উলূম দেওবন্দ থেকে দেয়া ফাতওয়া সারা মুসলিম বিশ্বেই সমাদৃত ও সম্মানিত হয়ে আসছে যুগ যুগ ধরে!
উর্দু জানলে এখানে ক্লিক করুন:
এখানে ক্লিক করুন!

ইংরেজিতে পড়ুন এখানে

 

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪০
অলস ছেলে বলেছেন: লিংকটার জন্য ধন্যবাদ। বুঝলাম জায়েয হ্যায়। এহতেয়াত কর লেনা বেহতর হ্যায় । ফতোয়া ঠিক আছে। কিন্তু উপমহাদেশের আলেমদের একটা ক্লাসিকাল সমস্যা দেখে খারাপ লাগলো, কুরআন বা হাদীস অথবা শরীয়ার অন্য কোন দলীল দেয়নি।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ঠিক। দলীল দেয়া উচিৎ ছিলো। আমি দলীল জোগাড়ের চেষ্টা করছি। ধন্যবাদ!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ভাবছি দলীল চেয়ে মেইল করবো!

৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৫
সমর্পিত বলেছেন: বিষয়টি অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করা আছে এখানে...........
Click This Link

মধ্যপ্রাচ্যের আলেমদের মতামত অনেকটাই একরকম। তবে গ্লুকোজের ব্যাপারে মনে হয় ভিন্নমত আছে। আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।
৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১
মুবাশ্বির বলেছেন: ইনজেকশন রোযার কোন ক্ষতি করবে না--- সরাসরি এ ধরণের হুকুম দেয়া মনে হয় উচিত নয়।

ব্লগার ""সমর্পিত"" যে লিংক দিয়েছেন তা কিন্তু যথেষ্ট গুরুত্ববহ। "আল মুনাজ্জিদ" কে মধ্যপ্রাচ্যে ভাল আলেম হিসেবেই গণ্য করা হয়।

"শেখ বিন বায" সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন।


আর "মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন" বর্তমান শতকের অন্যতম শ্রেষ্ঠ আলেম।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: জ্বি, আব্দুল্লাহ বিন বাযের কিছু লেখা আমি পড়েছি। শেষোক্ত জনকেও জানি। ""সমর্পিত"" যে লিংক দিয়েছেন তা কিন্তু যথেষ্ট গুরুত্ববহ। ধন্যবাদ।

৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩১
আবদুল হক বলেছেন: খুব কাজের লিংক দিয়েছেন। অনেক ধন্যবাদ।
৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৬
স্পেলবাইন্ডার বলেছেন: আমরা কেন ভুলে যাই, ইসলাম মুসলিমদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম এমন কিছু সমর্থন করে না যা মানুষের জীবনকে জটিল ও কঠিন করে তোলে।
একজন মুসলিম যার সুস্থতার জন্য ইনজেকশন নেয়া লাগে তিনি রোযা রাখলে ক্ষতি কোথায়?
আমার মতে, একজন রোযাদার তাঁর মানসিক প্রশান্তির জন্য রোযা রেখে ইনজেকশন নিতে পারেন, কিন্তু তার রোযা কবুল হবে কি হবে না সেটা আল্লাহর ইচ্ছা।
ইনজেকশন নেয়ার অজুহাতে রোযা না রাখা কি ভুল চিন্তা নয়?
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আমিও তাই মনে করি। কিন্তু "তুষারপাত" এর লেখাটি পড়লে মনে হয় তিনি ইসলামকে অনেকটা রোবোটিক আঙ্গিকে দেখেছেন। অথচ ইসলাম প্রধানত মনের সঙ্গেই সংশ্লিষ্ট। আপনার সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ!

৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
সমর্পিত বলেছেন: অফটপিক: জনাব আবদুল হক, আপনার অনেক লেখায় আপনি ইমাম তাহাভীর রেফারেন্স দিয়েছেন। উনার সম্পর্কে আমি কিছুই জানিনা। কোন একটা পোস্টে তার ব্যাপারে আলোকপাত করলে আপনার অন্য পোস্টগুলি বুঝতে আরও সুবিধা হতো। অনেক ধন্যবাদ।
১০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০১
মুবাশ্বির বলেছেন: @ আবদুল হকঃ আপনি বলছেন আপনি "বিন বায" এর লেখা পড়েছেন। তার মানে আপনি আরবী ভাষা জানেন। তাহলে তো এ বিষয়টি google এ আরবীতে লিখে search অনেক ভালো ভালো লেখার লিংক পেতেন। আর সেগুলো অনুসারে লিখলে পোষ্টের মান হয়ত আরো ভালো হত।

ভাল থাকবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: হ্যাঁ, আপনার পরামর্শ খুবই যৌক্তিক। আমি তা-ই করছি।

 

মোট সময় লেগেছে ২.৯৭৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই