somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িক বর্বরতা রুখে দাঁড়ান!

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দুদের বাড়িঘরে হামলা করছে কারা? সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক আগুন কারা জ্বালতে চায়? শুনছি, সরকারদলীয় অমানুষ-কাপুরুষেরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে তার দায় চাপাতে চাইছে ইসলামপন্থী দলগুলোর ওপর। অবশ্য নাস্তিক ও দালাল পত্রিকার ভাষ্যমতে, হামলার জন্যে দায়ী জামায়াত-শিবির। এ কাজ যারাই করুক, তাদের প্রতি অভিসম্পাত! যে- যেখানে আছেন, এ ঘৃণ্য ও বর্বর কূটরাজনীতি রুখে দাঁড়ান।

খোলাখুলি সাবধান করে দিচ্ছি ─ ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করে, জামায়াত-খেলাফত-জমিয়ত-শরিয়ত-তরিকত-হেফাযত যে- দলই হোক ─ ইসলামের দৃষ্টিতে দেশের কোনো অমুসলিম নাগরিকের ওপর কোনো রকম যুলম করার অধিকার কারো নেই। আল্লাহ সকল মানুষের প্রতি সুবিচারের নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূল, মানবতার শিক্ষক ও শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মাদ সা. ঘোষণা করেছেন:

"সাবধান! যদি কোনো মুসলিম কোনো অমুসলিম নাগরিকের সঙ্গে অত্যাচার করে, তার অধিকার খর্ব করে, তার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় অথবা তার কোনোকিছু জোরপূর্বক হরণ করে ─ তাহলে কিয়ামতের দিন আমি ওই নির্যাতিতের পক্ষ হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব।" (আবূ দাঊদ : ৩০৫২)।

حدثنا سليمان بن داود المهري أخبرنا ابن وهب حدثني [ ص: 171 ] أبو صخر المديني أن صفوان بن سليم أخبره عن عدة من أبناء أصحاب رسول الله صلى الله عليه وسلم عن آبائهم دنية عن رسول الله صلى الله عليه وسلم قال ألا من ظلم معاهدا أو انتقصه أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير طيب نفس فأنا حجيجه يوم القيامة

سنن أبي داود » كتاب الخراج والإمارة والفيء » باب في تعشير أهل الذمة إذا اختلفوا بالتجارات
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×