somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে আমি ১ বছর বয়সে পদার্পন করিলাম এবং আমার আলোচিত পোস্টের রিভিউ :)

৩০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর হিসাব অনুযায়ি আমার এক বছর পূর্ণ হলেও আমার হিসাব অনুযায়ি পাঁচ মাস। এই বিষয়ে পরে আসছি।
এক নজরে আমার ব্লগার পরিসংখ্যানঃ (এই পোস্ট ছাড়া)

* পোস্ট করেছেন: ৩২টি
* মন্তব্য করেছেন: ৯৬৪টি
* মন্তব্য পেয়েছেন: ১৫৭৫টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১২ ঘন্টা
* ব্লগটি মোট ৩১২৭৫ বার দেখা হয়েছে

এখন বলি কেন পাচঁ মাস বলছি। আমি সামুর লিঙ্ক পাই ফেসবুকে। তখন নেট বলতে শুধু ফেসবুক বুঝতাম। :P যাই হোক ফেসবুকে
মেহেদী ইকবাল রমি নামের একজন সামুর লিঙ্ক আমাকে দেয়। ঐ প্রথম আমি বাংলা ব্লগের সন্ধান পাই।
তার অনেক দিন পর সামুতে রেজিস্ট্রেশন করি। আমি আইডি খোলার পরের দিন দেখি সেফ হয়ে গেছি। তাই তখন সেফ হওয়া আমার কাছে আহামরি কিছু মনে হয়নি। মিস্টি নেন ,আইয়া পড়ছি
এই জাতিয় পোস্টও আমার করা হয়নি। :P:P
আমার প্রথম পোস্ট ছিল ফেসবুকের থিম পরির্তবন নিয়ে। যদিও এখন ঐ পোস্টে অনেক মন্তব্য + প্রিয়তে থাকলেও তখন পুরাপরি ফ্লপ খাইলাম। মানে ঐ সময় কোন মন্তব্য বা কারও রেসপন্স পাইনি। :((
যথারীতি হতাশ হয়ে আর পোস্ট করলাম না। ডিসেম্বর,২০০৯ এ ঐ পোস্ট করার পর মার্চ ২০১০ এ কি মনে করে আরেকটা পোস্ট করলাম। কিন্তু ঐ টাও ফ্লপ খাইলাম। :((:(( তারপর বুঝলাম সামুতে আমার ভাত নাই।
অনেক দিন পর আবার পোস্ট করিবার আশা জাগিল। লগ ইন করার চেস্টা করে দেখি পাসওয়ার্ড, ইউজার নেম দুইটাই ভুলে গেছি। তারও অনেক দিন পর কুড়ের বাদশার একটা পোস্ট থেকে আমার ইউজার নেম উদ্ধার করলাম। B-)
এরপর শুরু হলো আমার পথ চলা। এতদিনে টেকটিউনসে বেশ ভাল পরিচিতি লাভ করেছি। ;) ঐ সাহস নিয়ে সামুতে আবার পোস্ট করা শুরু করলাম আগস্ট,২০১০ থেকে। এবার আর হতাশ হলাম না। :D এই হিসাবে বলেছি পাচঁ মাস।

আমার আলোচিত পোস্টসমূহঃ

**ফিউশন ফাইভের নির্বাচিত পোস্টে আমার এই পোস্টটা ছিল।
**ছবি এডিট করা নিয়ে একটা পোস্ট এই পর্যন্ত ৩০০জনের প্রিয়তে+ ১০৫
**২০ বছর পরে দেখতে কেমন হবেন এবং আপনার বাচ্চা দেখতে কেমন হবে এই দুইটা পোস্ট। ;)
**হ্যাকিং নিয়ে করা একটা পোস্টে বেশ হেস্তনেস্ত হয়েছি। X((
আরও বেশ কিছু পোস্ট আলোচিত হয়েছে।

কিছু ব্লগারের প্রতি কৃতজ্ঞতাঃ
আমার প্রিয় একজন ব্লগার হলেন নাফিস ইফতেখার। যদিও আমার কোন পোস্টে উনার মন্তব্য এখনো পাইনি। :|

প্রথম থেকে যেসব ব্লগারের সাপোর্ট পেয়েছি তার মধ্যে অন্যতম একজন হলেন শায়মা ম্যাডাম। আমাকে নিয়ে উনার একটা ছোট কবিতা উল্লেখ করার লোভ সামলাতে পারছি না।

তার ছিলো এক পিচকা ভাই
হাসান জোবায়ের
কম্পু নিয়ে অগাধ জ্ঞানের
তুলনা নাই এর।

সবার প্রিয় পোস্টে যে তার
নামটি সবার আগে
পন্ডিৎটাকে দেখলে আগে
ভুতের বাবা ভাগে।

জিসান শা ইকরাম ভাই আমার নাম রাখা নিয়ে কনফিউশনে আছেন। একবার বলেন লিটল জিনিয়াস,আরেকবার বলেন বিস্ময়কর বালক। :P

এছাড়াও পাহাড়ের কান্না,আলিম আল রাজি, অসামাজিক ০০৭(যিনি আমাকে নির্বাচিত ব্লগারে ভোট দিয়েছিলেন),জাহাজী পোলা,বৃষ্টি ভেজা সকাল সহ অনেকের কাছেই আমি কৃতজ্ঞ।

যারা এতক্ষন পড়লেন তাদের কাছেও কৃতজ্ঞ।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৬
৩৪টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×