হঠাৎ করেই এক বন্ধুর পাল্লায় পড়ে ফেসবুকে আমি আইডি খুলি। তারপর ধীরে ধীরে ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়লাম। নেশার চেয়েও বেশি কিছু!
ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটিয়ে দিতে লাগলাম। খুব কম সময়েই আমার ফ্রেন্ড সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল। এত জনের ভিতর একজন 'রহস্য কন্যা' কিভাবে যেন এড হয়ে গেল। এখানে মেয়েটিকে এ নামেই ডাকবো।
মেয়েটির সাথে প্রথম যেদিন চ্যাট হলো কথা শুরু হলো এভাবেঃ-
-হাই খুকি!
-আপনি আমাকে খুকি বলছেন কেন?
-তাহলে কি বুড়ি বলে ডাকবো?
-না ওগো শুনছো! এভাবে ডাকবেন
-হা হা ভাল বলেছ
হ্যা এভাবেই শুরু হলো আমার আর রহস্য কন্যার আলাপন। কিভাবে যেন খুবই কাছের হয়ে গেলাম একে অপরের। একদিন চ্যাট না হলেই কেমন যেন লাগতো। হ্যা আমাদের আলাপচারিতা চ্যাটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দেখা করা বা মোবাইলে কথা বলার মধ্যে আমরা যাইনি।
বেশির ভাগ সময়ে মেয়েটিই আমাকে নক করতো আর শুরু করতো মান অভিমান।
-আল্লাহর ৩০টা দিন আমাকে নক করতে হবে এটা কেমন কথা?
-দেখ ল্যাডিস্ট ফার্স্ট বলে একটা কথা আছে। তাই তোমারই শুরু করা দায়িত্ব।
-ওরে আমার দায়িত্ববান আসছে রে!
- আরে আমিতো তোমার জন্যেই অপেক্ষা করছিলাম।
-wowww! তাই নাকি? কি ভাগ্য আমার! মানে কি যে বলবো
-শুন তুমি আমার সাথে ফাইজলামি করছো। আমি কিন্তু সিরিয়াসলি বলেছি।
-আচ্ছা বাবা বুজলাম। তা বলেন কি বলার জন্যে অপেক্ষা করছিলেন?
-কেমন আছ?
_ এ্যা! এ কথা বলার জন্যই এত ভনিতা! আজিব
-তোমাকে যখন ফেসবুক অনলাইনে দেখি,
সব কিছু হ্যাং হয়ে যায়, কাজ করে না মাথার খুলি।
-আহ! কবিতার কি ছিড়ি
এভাবে বেশ আনন্দেই কেটে যাচ্ছিল আমার ফেসবুক দিনগুলো। বছরখানেক যাওয়ার পর সাহস করে বলেই ফেললাম চলো আমরা দেখা করি। ওকে সামনে থেকে দেখে আমি যেন অন্য এক ভুবনে চলে গেলাম। ফেসবুকে ছবি দেখলেও বাস্তবে আকাশ-পাতাল পার্থক্য! একজন মানুষ এত সুন্দর হয় কি করে? সৃষ্টিকর্তা যেন ওকে নিজ হাতে তৈরি করেছেন।
আমাদের সম্পর্ক এখনও তেমনি আছে। এ সম্পর্ক কি নামে অভিহিত করা যায়? প্রেম? নাকি বন্ধুত্ব? নাকি এর চেয়েও বেশি কিছু? সব কিছুই রহস্য থেকে যায়.........
গল্পটা এমন হলেই হয়তো ভাল হতো। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। ঘটনাটা সম্পূর্নই কল্পনা!!!
(বিঃদ্রঃ এটি একটি গল্প লিখার অপচেষ্টা)

একটা গান সবার জন্য; তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না....
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


