আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

বউ,বাটা,বলসাবান এবং অন্যান্য গল্প

২২ শে জুলাই, ২০০৬ রাত ১০:৪৩

শেয়ার করুন:                   Facebook

[ হিমু the guess master : আপনার ছোটো গল্প ভাবনার সাথে নিজেকে জড়িয়ে--]

'
আমাদের পরিবারে মায়ের কথাই শেষ কথা । অনেক নতুন ফ্যাশানের জুতা বের হলে ও আমরা বাটার জুতোই পড়ি এখনো । অনেক নতুন ডিটারজেন্ট পাউডার বাজারে আসলে ও মা সেই বলসাবান দিয়েই কাপড় ধোয় । কাজের মেয়েগুলো ঘেন ঘেন করলে ও নো ওয়ে ।
মা বেঁচে থাকতে আমাদের পরিবারে বাটার জুতা এবং বল সাবান বদলাবেনা ।
মা ভাইয়াকে ক মাস আগে বিয়ে করিয়েছে । ভাবীকে মায়ের ভালো লাগছেনা । ভাবীর বাবা কথা রাখেনি ।
মা বলেছে বউ বদলে ভাইয়ার জন্য নতুন বউ আনবে ।
'
--------------------------------------
এটা একটা ছোটো গল্প । আমার পড়া সব থেকে ভালো লাগা গল্প এটা । গল্পের নাম --' বউ,বাটা, বল সাবান' । ক বছর আগে লিখছিল আমার এক জুনিয়র বন্ধু নজমুল আলবাব ।
বনফুল এর ছোটো গল্প গুলো চমৎকার । ক্লাসিকের মধ্যে রাশান গল্পগুলো আমার কৈশোরকে ভুগিয়েছে সবথেকে বেশী । তুর্গেনিভ, গোর্কি। ভালো লেগেছে আন্তন চেখভের 'দ্যা কিস এন্ড আদার স্টোরিস' ।
সাদাত হোসেন মান্টো ও কৃষন চন্দর অদ্ভূত ।
আধুনিকদের মধ্যে মনজু সরকার পড়ছি । ভালো লাগছে সৈয়দ মনজুরুল ইসলামের 'প্রেম ও প্রার্থনার গল্প'
সবথেকে বেশী আমাকে নাড়ায় আমার বন্ধুদের লেখা ছোটো গল্পগুলো ।
নিপু ভাই(আকমল হোসেন নিপু), লীলেন ভাই(মাহবুব লীলেন), সেতু ভাই(জফির সেতু) এর ছোটো গল্পের কাজ গুলো নান্দনিক । 97-98 এ সুমন্ত আসলামের ( ও ব্যটা তখনো আলপিন সম্পাদক হয়ে নিজের বারোটা বাজায়নি) কটা গল্প ।
শব্দপাঠের শেষ সংখ্যায় মাসুদা ভাটিৃর গল্প ( নামটা মনে পড়ছেনা) ।

তবে আমার ভাবনা ও লেখার ধরনকে সব েেথকে নাড়িয়েছে যে দু'জনের গল্ল, সে দু'জন মুলত:কবি । আমার এবং আরো অনেকের পছন্দের তালিকার শীর্ষেএরা- কবি হিসেবে । কিন্তু আমি বিস্মিত হয়েছি তাদের গল্প বলার ঢংয়ে, শব্দ চয়নে এবং সামগ্রিক মোহকতায়
একজন জীবনানন্দ দাস আরেকজন আবুল হাসান ।
জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ গল্প বলে একটা সংকলনই আছে। আর আবুল হাসান সমগ্রের পেছনের পাতায় তার গল্প কটি । কবিতায় যেমন দু জনেরই বিষন্ন নির্জনতা, গল্পে ও তেমনি । এমনকি গল্প ও যে হতে পারে কবিতার মতো ব্যক্তিগত-- এদের না পড়লে হয়তো জানতেই পারতাম না ।
তবে গল্প মানেই ঘটনার মারপ্যাঁচ, প্যাকেজ নাটক টাইপের কাহিনী বিন্যাস , অথবা বিপ্লবের লাল নিশান -- এমন প্রত্যাশা থাকলে গল্পকার জীবনানন্দ এবং আবুল হাসান পাঠককে হতাশ করবেন ।

এই তো এসবই শুরু।
অথবা আমাদের সম্পূর্নতার গল্প ।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১৪ টি মন্তব্য
  • ৫৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে জুলাই, ২০০৬ ভোর ৪:৫২
comment by: অতিথি বলেছেন: তুমি কি নিকোলাই গোগলের 'তারাস বুলবা' পড়েছ? ওর গল্প বলার স্টাইলটা অসাধারণ... আমি তুর্কিনভ গোর্কি একদম পড়িনি... কৃষণ চন্দরের গল্পের চেয়ে উপন্যাস আমার বেশী ভালো লেগেছে... আমি বইটার নাম ভুলে গেছি... ভারত পাকিস্তানের দাঙ্গা নিয়ে লেখা... অসাধারণ...
২. ২৩ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৫৩
comment by: অতিথি বলেছেন: [রং=#800080] হাসান ভাই,
আপনি সুমন্ত আসলামের কথা বললেন বলে বলছি, আপনি নিশ্চয়ই ভোরের কাগজের পাঠক ফোরামে এবং পরে প্রথম আলোতে বন্ধুসভায় অল্প কিছুদিন [গাঢ়] সুমন সুপান্থর [/গাঢ়] লিখা পড়েছেন। তার লিখা কেমন লাগতো? [/রং]
৩. ২৩ শে জুলাই, ২০০৬ সকাল ৭:১৬
comment by: অতিথি বলেছেন: নজমুল আলবাবের গল্পটি বন্ধুসভায় পড়েছিলাম। এ গল্পের জন্য উনি বোধ হয় সেরা বন্ধুর পুরস্কারও পেয়েছিলেন।

সুমন সুপান্থ-র লেখা একটু জটিল ছিল। কিন্তু ভালো লাগতো। উনি লন্ডন গিয়েছিলেন শুনেছি। এখন কোথায় আছেন জানি না। অনেকদিন তার কোন লেখা পড়ি না।
মহানির্বাচন ইস্যুতে বন্ধুসভা সুপান্থের প্রতি নির্মম আচরণ করেছিল।
৪. ২৩ শে জুলাই, ২০০৬ দুপুর ১:২৩
comment by: অতিথি বলেছেন: হাসান ভাই,
বন্ধুসভার পাতায় আপনার একটা গল্প পড়ছিলাম। ও ই যে অপারেশন ক্লিনহার্টের সময় এক কবিরে যৌথবাহিনী ধরে নিয়ে গেল । ফাটাফাটি বস। যতটুকু মনে পড়ে আপনি,সুমন্ত দা,সুপান্থ দা ,আফরীন আপু, পাপড়ি আপা আপনারা একসাথে লিখতেন। ব্লগে গল্প লিখছেন না কেনো?
৫. ২৩ শে জুলাই, ২০০৬ দুপুর ১:৪৪
comment by: পথিক!!!!!!! বলেছেন: এরকম সুন্দর গ্লপ যে লিখেছে তাকে খুব দেকতে ইচ্ছে করছে।
ভীষণ ভাল আবেদন গল্পে।
৬. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ১০:৩৩
comment by: অতিথি বলেছেন: অনাহুত:
গোগল পড়েছি তবে 'তারাস বুলবা' পড়িনি । সুযোগ পেলে অবশ্যই পড়ে নেবো ।

প্রজাপতি:
সুপান্থ আমার কাছের বন্ধুদের একজন । আমি ওর কবিতার পাঠক ।

শিমুল:
সুপান্থ এখন ইংল্যান্ডেই আছে । আপনাদের ভালো লাগার কথা আমি জানাবো ওকে । আর ওর প্রতি বন্ধুসভার আচরন? খুব কাছের বন্ধু । সো সব সত্য বলবোনা । ওগুলো খুব ছেলে মানুষি ছিলো । গিয়াস আহমদ সব জানেন ।

ক্ষ্যাপা:
আপনি তো ভাই আমাকে নষ্টালজিক করে দিলেন । এনি ওয়ে আমি কি আপনাকে চিনি কোনোভাবে?

পথিক:
আমি আলবাবকে আপনার ভালো লাগার কথা জানিয়ে দেবো ।

ধন্যবাদ সবাইকে

৭. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ১০:৩৮
comment by: অতিথি বলেছেন: ভাবছিলাম কি লিখবো, হঠাৎ ই মনে হলো এইতো টপিক, আপনার লিস্টে প্রখ্যাত লেখক "ধুসর গোধূলি"-নাম নাই দাদা?

হাহাহাহাহাহাহা (সত্যি হাসি, উইদাউট এনি রিজন)
৮. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ১০:৪৪
comment by: অতিথি বলেছেন: ধুসর:
দাদা আমার । এই যে তোর নাম দিয়ে দিলাম । বড় ভাইদের ভূল ত্রুটি ছোটরা ক্ষমা না করলে চলে?
৯. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ১০:৫২
comment by: অতিথি বলেছেন: হিহি হাহা হোহো... ধুসরম্বো খুশ হোয়া বড়ভাই।
১০. ০১ লা আগস্ট, ২০০৬ রাত ৩:০৯
comment by: অতিথি বলেছেন: পড়লাম। ভালো লাগলো।
১১. ১১ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:২০
comment by: অতিথি বলেছেন: আবুল হাসানের গল্প কবিতার সীমা থেকে সামনে আগায় না, স্বগোতোক্তির মতো কবিত্বময় অনেকগুলো গদ্যের বুনোট হয়ে থাকে,
১২. ১১ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:৪৮
comment by: হযবরল বলেছেন: ভাল লেগেছে । কেমন আছেন ?
১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:০৪
comment by: পাগলা দাশু বলেছেন: আপনার মামু চমৎকার গল্প লিখেন দেখছি।
১৪. ২০ শে মার্চ, ২০০৭ রাত ৯:০০
comment by: নজমুল আলবাব বলেছেন: ওরে কত কথা বলেরে!!! সরমিন্দা হইলাম।

 

 



পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৭৯২