এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

' আর ইউ এফ্রেইড অফ ক্রোকশিয়া?'
৩১ শে অক্টোবর, ২০০৬ রাত ১০:০৩
স্পিলবার্গের ' দ্যা টার্মিনাল' সবচেয়ে পছন্দের মুভিগুলোর একটি ।
সদ্য স্বাধীন মধ্য এশিয়ার এক ছোট দেশের নাগরিক ভিক্টর নভস্কি । স হজ সরল, ভাঙাচোরা ইংরেজী জানা মানুষটা এসেছে জন.এফ.কেনেডী এয়ারপোর্টে, উদ্দেশ্য নিউইয়র্ক সিটি । কিন্তু এর ভেতরই তার দেশে ঘটে গেছে সামরিক কু্য, চলছে হত্যা- ধ্বংস, জারী হয়েছে জাতি সংঘের নিষেধাজ্ঞা, বাতিল হয়ে গেছে পাসপোর্ট।
ফলে ভিক্টর নভস্কি 'এ ম্যান ফ্রম নো হোয়ার' । আটকে পড়ে থাকে দিনের পর দিন এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল লাউঞ্চে । দেশ নেই, এয়ারপোেের্টর বাইরে যাবার হুকুম নেই, ইংলিশ ভালো জানা নেই --- তবু ভিক্টর বেঁচে থাকে নিজের মতো, নিজের মতো করে সে গড়ে তুলে তার একটা জগৎ, ও ই টার্মিনালের ছোট্ট পরিসরে সে কাজ খুঁজে নেয়, বন্ধু জোটায়, এমনকি প্রেম ও আসে জীবনে ।
এয়ারপোেের্টর এডমিনিষ্ট্রেটর ভিক্টরের জন্য একটা সুযোগ তৈরী করে দেয় নিউইয়র্কে রাজনৈতিক আশ্রয় নেবার ।
ভিক্টরকে প্রশ্ন করে:
'তোমার দেশ ক্রোকশিয়া এখন নিরাপদ নয়, তাইনা?'
--- 'হ্যাঁ'
'দেশে ফেরত গেলে তোমাকে মেরে ফেলতে পারে, তাইনা?'
----'হ্যাঁ, পারে'
'সো , ইউ এফ্রেইড অফ ক্রোকোশিয়া?'
----'নো'
'নো? হোয়াই?'
---- [গাঢ়] ' নো এফ্রেইড , ক্রোকশিয়া মাই কানট্রি! ' [/গাঢ়]
**********************************************
[গাঢ়]
এমন বাংলাদেশ কি দেখেছি এর আগে?
[/গাঢ়]
দেখেছি তো । এরকম দেখে দেখেই তো বড় হলাম । স্বৈরাচারের বুটের নীচে আমাদের কৈশোর , তারুন্য । ছাত্রমিছিলে পুলিশের ট্রাক, যখন তখন গুলি । 87-88 আর 90 এর সেই দিন গুলোতে কতো মৃতু্য, কতো হাহাকার!
তারো আগে কমপক্ষে 19টা সামরিক কু্য । শত শত মুক্তিযোদ্ধা সৈনিকের ফাঁসী , গুপ্ত হত্যা...
তবু তো এ আমার বাংলাদেশ ।
ক্ষোভ , রাগ, অভিমান তবু তীব্র ভালোবাসা'র ।
সেই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা মধুর নামে বিষ ঢেলে দেবার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে বারবারতীব্র উপ হাস করে বেঁচে থাকে এই বাংলাদেশ ।
বেঁচো থাকো বাংলাদেশ ।
[গাঢ়]
I'm not afraid of u!
[/গাঢ়]
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
সহমত ।
অতিথি বলেছেন:
ভাল পয়েন্ট অভ ভিউ।
অতিথি বলেছেন:
কারো লেখা পড়ে মনে হয় আমার মন্তব্য করারও যোগ্যতা নেই। এটাও পড়ে তেমন লাগলো।
অতিথি বলেছেন:
কৌশিকদা, আই মিস ইউ (আম্মাঅ্যাঅ্যা)ইয়ে মানে ঠিক আপনাকে না, আপনার প্রেমে ভক্ত শালীটাকে। ওর জন্য আমার বুকের ঠিক ডাইন দিকে চিনচিন একটা ব্যাথা করে...।
আমি আর আপনে কি ভায়রা ভাই হইয়া পায়রা উড়াইতে পারুম না দাদা?
অতিথি বলেছেন:
কৌশিক:কারো কারো মন্তব্য পড়ে মনে হয় , হায়! এরকম হৃদয় ছোঁয়া একটা মন্তব্য করতে পারলাম না কোনো দিন ...
গোধূ
আন্তজর্াতিক পর্যায়ে পায়রা সংকট তৈরী করে ফেলবি দেখছি!
অতিথি বলেছেন:
দাদাগো এইত্তা কিতা কইন?
অতিথি বলেছেন:
গোধূ - লেটস সি সাম আনপ্লাগড টুইন! তাইলে দুইজনই নয়া! হাসান ভাই - আপনার লেখাটা পড়ে আবার মনে হলো দেশটাকে ভালবাসি।
অতিথি বলেছেন:
মিয়া আপনে খালি টেকলিক্যাল কথা কন।শালী দিবেন না গালি খাইবেন তাই কন। বাকি কথা জামাতের পরে হইবো!
শুভ বলেছেন:
হাসান মোরশেদ,দ্য টার্মিনাল মুভিটা না দেখলে গ্রেট মিস হতো- টম হ্যাংকসের দুর্ধর্ষ অভিনয় এখনো চোখে ভাসে, কী অসাধারণ তাঁর অভিনয়!
বড়ো কষ্ট হয়- আমাদের দেশে টার্মিনাল, ব্রেভহার্টের মতো মুভি হয় না কেন!
এমন একটা মুভি করে মরে গেলেই কী- নাইবা হলো জ্যোৎস্না রাত!!
এই যে আমার দেশ, আমার ছেলে, আমিত্ব- আসলে এর পেছনে লুকিয়ে থাকে তীব্র অহংকার, নিতল মমতা- শেকড়।
পায়ের সেই মোটা শেকল- যা ক্রমাগত ঝনঝন করে বাজতেই থাকে!!
দেশপ্রেম ট্রেম বুঝি না।
দেশে প্রতিনিয়ত মারা যাই- তবুও দেশ ছেড়ে বাইরে থাকার কথা মনে হলেই আমি আধমরা হয়ে যাই!
আমাকে গাধামানব এ অপবাদ অহরহ শুনতে হয়েছে- কি আর করা, গাধামানবই সই!!!
ভাল কথা, লজ্জার মাথা খেয়ে বলি, আপনার লেখার হাত ঈর্ষা করি...
অতিথি বলেছেন:
ওহে গাধামানব,গাধা প্রানীটাকেও যে আপনি আমার পছন্দের তালিকায় তুলে ফেললেন!
ভালো থাকেন গাধা হয়ে, পোকা হয়ে, মানুষ হয়ে এবং অবশ্যই শুভ হয়ে
শুভ বলেছেন:
হাসান,হুম, অনেকেই বিভিন্ন কারণে আমাকে নসিহত দিয়ে বলেছেন, বাংলাদেশে অরিজিনাল গাধা একটাই নাকি আছে- যার নামের আদ্যাক্ষর তালব্য শ দিয়ে...
অতিথি বলেছেন:
[রং=#800080]গা শিউরে উঠা দুর্দান্ত পোস্ট। হ্যাটস অফ!না, আমরা ভয় পাই না। গুলি-বোমা, নির্দোষ সংস্কৃতিতেও সন্ত্রাস, সেশন জটে একের পর এক হারিয়ে ফেলা সোনালী সময়-- দেশের প্রতি ঘৃণা নয়, আরো জাগিয়ে তোলে বুকের ভেতরের ভালোবাসা আর প্রার্থনা, এই স-ব থেকে মুক্ত হোক আমার স্বদেশ।
[গাঢ়] স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
স্বার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।[/গাঢ়] [/রং]
কনফুসিয়াস বলেছেন:
দারুন হাসান ভাই। মনের কথা বললেন।দেশে যাচ্ছি কদিনের মধ্যেই। দেশের বর্তমার সিচুয়েশানের কথা বলে পরিচিতজনেরা নিষেধ করছে যেতে, কিন্তু মজার ব্যাপার হলো আমার একটুও ভয় লাগছে না।
- নো এফ্রেইড। বাংলাদেশ মাই কান্ট্রি!
মাশা বলেছেন:
টর্ািমনাল ছবিটা ভালই লাগছে স্পীলবার্গের মত মুভি জাগলার যে এত চমৎকার বিষয় নিয়া ছবি বানাতে পারে ভাবতে ভালই লাগে। হাসান ভাই তার কালার পর্াপল, শিলডার্স লিষ্ট নিয়া একটা রিভিউ দেন।
অতিথি বলেছেন:
প্রজাপতি, কনফু:ভালো আছো তোমরা?
মাশা:
কালার পার্পলটা দেখা হয়নি । শিলডার্সলিস্ট দেখে ছি ব হু আগে । প্যান্টের জিপার লাগাতে লাগাতে নাৎসী জেনারেলের গুলী করে বন্দী হত্যা আর তার পরে হাই তুলতে তুলতে সংগীনিকে নিয়ে বিছানায় যাওয়া--- আঁতকে উঠেছিলাম ।
ভালো থাকেন ।
অতিথি বলেছেন:
এই ছবিটাও তো আমি দেখিনি। অথচ চলচ্চিত্র পরিচালক হতে চাই। নাহ, দিনে 6 টা করে ছবি দেখতে হবে দেখছি।
সে যাক, চমৎকার হয়েছে লেখাটা। মনের গভীরে নাড়া দিয়ে যায়।
অতিথি বলেছেন:
শোহেইল স্যার কি বাংলা সিনেমার পরিচালক হতে চান? তাহলে না দেখার কোন আফসোস নেই... ।দিনে 16 টা করে হিন্দী ললিপপ দেখুন ।
ধন্যবাদ রেজওয়ান ।
ঝরা পাতা বলেছেন:
অসাধারণ। অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায় অনেকক্ষেত্রে। যখনই ভাবছি কি হবে দেশে গিয়ে তখনই একটা আলো। একটা উত্তর। এই না হলে গুরু।
অতিথি বলেছেন:
গুরু পর্যায়ের পোস্ট। প্রণাম।
অতিথি বলেছেন:
স্রষ্টায় প্রণাম প্রিয় ভ্রাত:গন !
চোরাবালি বলেছেন:
আর একবার নত হলাম
নাসিম কাদের বলেছেন:
মুগ্ধ হলাম ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














...এ আমার ভালোবাসার বাংলাদেশ!