আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

। । মুক্তিযুদ্ধ কি অনৈসলামিক ছিলো?-- আরো কিছু প্রসংগ । ।

১৭ ই মার্চ, ২০০৭ সকাল ৭:২৭

শেয়ারঃ
0 0 0





[গাঢ়] বিধিবদ্ধ সতকর্ীকরন [/গাঢ়]::
'মুক্তিযুদ্ধ' প্রসংগটি যাদের কাছে খুব পুরনো মনে হয়, এ বিষয়ে কথা বলা 'সময় নষ্ট' মনে হয়, সেই সকল মহাত্ননদের কাছে সবিনয় অনুরোধ, দয়া করে এই পোষ্ট এবং আমার সকল পোষ্ট এড়িয়ে যান ।

আমার হাতে অফুরন্ত মুল্যহীন সময়, তাই 'সময় নষ্ট' করতে আমার ভীষন ভালো লাগে ।

----------------------------------------------
[লিংক] আগের পোষ্ট [/লিংক] এ জনাব [গাঢ়] আশরাফ রহমান [/গাঢ়] এর মন্তব্য টা ইমেজ করলাম । এ প্রেক্ষিতেই এ পোষ্ট ।
তবে ঠিক করেছি এ সিরিজে কোনো যুক্তি/পালটা যুক্তিতে যাবোনা । শুধু কিছু যুক্তি/ উত্তর শুনতে চাচ্ছি ।
[গাঢ়] আশরাফ রহমান কে ধন্যবাদ আগের পোষ্ট মন্তব্য করার জন্য । আশা করছি, এই পোষ্টে ও তিনি মন্তব্য করবেন ।

এবার আরো কিছু জানতে চাওয়া :
[গাঢ়]
1 ।
মুক্তিযুদ্ধ কোনোক্রমেই ইসলামিক যুদ্ধ ছিলোনা, সেটা আমি জানি । কিন্তু আমার প্রশ্ন ছিলো আসলে, ইসলামিক যুদ্ধ না হলে ও মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধে অংশগ্রহন টা কি ইসলাম বিরোধী ছিলো ? ইসলাম বিরোধী ছিলো বলেই কি ইসলামিক দল গুলো অংশ নেয়নি, নাকি আপনার উক্ত 'ভারত ভীতি' ই স্বাধীনতা বিরোধীতআর একমাত্র কারন ?
'71 এর মুক্তিযুদ্ধ যদি ইসলাম বিরোধী হয়, তাহলে প্যালেষ্টাইন/ইরাক/ কাশ্মীরের মুক্তিসংগ্রামকে আপনারা সমর্থন করে 'জিহাদ' বানিয়ে ফেলেন কেনো? '71 এ আক্রমন কারী মুসলিম আর অন্য ক্ষেত্রে অমুসলিম বলে?

2।
আপনি উল্লেখ করেছেন বামপন্থীদের একটা অংশ স্বাধীনতার বিরোধীতা করেছিলো ।ঐতিহাসিক তথ্য তুলে ধরার জন্য আপনাকে অভিনন্দন ।
'একটা অংশ' বিরোধীতা করেছিলো , তার মানে বাকী অংশ গুলো সমর্থন করেছিলো এবং অংশগ্রহন করেছিলো ।
এবার জানতে চাই ঐ 'একটা অংশ' এর বিরোধীতার ধরনটা কেমন ছিলো? সমর্থন না করে তারা নিসক্রিয় হয়েছিলো নাকি আক্রমনকারী পাক বাহিনীর সহযোগী হয়েছিলো, হত্যা ও ধর্ষনে অংশ নিয়েছিলো?
তথ্য জানালে খুশী হবো ।

3।
বামপন্থীদের 'একটা অংশ' বাদে বাকী সবাই যুদ্ধে অংশ নিয়েছিলো কিন্তু 'ইসলামপন্থীদের' সকলেই বিরোধীতা করেছিলো ।
এবার জানতে চাই এই 'বিরোধীতা'র ধরন কেমন ছিলো? 'সমর্থন করিনা' বলে নিসক্রিয় ছিলো নাকি আক্রমনকারী পাক বাহিনীকে তারা সহযোগীতা করেছিলো
ঐতিহাসিক দলিল পত্রে দেখা যায়, 71 এ হত্যা নির্যাতনে পাক বাহিনীর সহযোগী হিসেবে কয়েকটি প্যারামিলিশিয়া সংগঠন গড়ে উঠেছিলো । 'রাজাকার' , 'আল বদর' , 'আল শামস' ।
এদের ভুমিকা কি ছিলো, এদের নেতৃত্বে কারা ছিলো?
[/গাঢ়]

আশরাফ সাহেব সহ অন্য সকল 'ধর্ম রাজনীতি'র সমর্থকেরা যদি এই পোষ্টের দিকে একটু দৃষ্টি দেন, তাহলে বাধিত হবো ।



 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৭
অতিথি বলেছেন: আমারও হাতেও মেলা সময় আছে মূল্যবান লেখাটা পড়ার জন্য। মরার সময়ও পিছিয়ে দেয়া যায় এমন লেখার সামনে।
২. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৪
অতিথি বলেছেন: হাসান ভাই,
মনে হয় না এবার আপনাকে বাধিত করার সময় তাদের হবে।
৩. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৬
আবুল বাহার বলেছেন: হাসান মোরশেদ আপনি যা জানতে চেয়েছেন তার উত্তর পাবেন বলে মনে হয় না । পাবেন উলটা আরো কিছু প্রশ্ন । ধন্যবাদ আপনার লেখার জন্য ।
৪. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৭
অতিথি বলেছেন: মুক্তিযুদ্ধ প্রকৃত পক্ষেই একটি ইসলামিক যুদ্ধ ছিল।এবং এ কথাকে কোন ক্রমেই উপেক্ষা করা যাবেনা।এ প্রসংগে প্রয়োজন বোধে যাবতীয় দলিল প্রমান পেশ করা যাবে। প্রত্যেক মুসলমানের জন্য এ যুদ্ধে অংশগ্রহন করা জরুরী ভাবে আবশ্যক ছিল। 2টি পৃথক প্রেক্ষাপটে এ যুদ্ধ জিহাদে রুপান্তরিত হয়েছিল।
প্রথমত এ যুদ্ধে প্রতিপক্ষ ছিল আবুল আলা মওদুদীর জামাতে ইসলাম যারা সম্মানিত সাহাবা (রা:) ও নবী রসুল (আ:) গনের সমালোচনা সহ বিবিধ অনৈসলামিক কার্যকলাপের জন্য অভিশপ্ত সম্প্রদায়ে পরিনত হয়েছে।প্রকৃত ইসলামের মাহত্বপূর্ন ভাবমুর্তিকে ধ্বংশকারী এই গোষ্ঠীর ইতিহাস ও কার্যক্রম হয়তে া অনেকেরই জানা নেই। আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। ব্লদারদের ভালো লাগলে আরো কিছূ বলবো........
৫. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৫১
মাহবুব সুমন বলেছেন: হাসান ভাই,
ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স (ইপকাফ) নামে আরেকটি প্যারা মিলিটারি সংঘটন তৈরি করা হয়েছিলো।
সেটার নাম কি যোগ করা যায় আপনার পোস্টে ?
ইপকাফে ছিলো দেশের অবাঙালী অংশ ও পাকিস্তান থেকে আমদানী করা কিছু।
---
প্যারামিলিসিয়া না হয়ে মনে হয় প্যারা মিলিটারি হবে। প্যারা মিলিটারিকে সংক্ষেপে মিলিশিয়া বলে , এটাই আমি জানি।
-------
আর রাজাকারের বাচ্চা গুলার কাছ থেকে স্পেসিফিক উত্তর আপনি পাবেন বলে আশা করছি না।
তার পরো থেমে থাকা যাবে না কোনোক্রমেই।
৬. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:২১
অতিথি বলেছেন: হাসান, প্রথমে আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য। মুক্তিযুদ্ধে ভারত-প্রসংগ অবান্তর। আমি বরং বলব - আমাদের মুক্তিযুদ্ধ অবশ্যই ইসলাম সমর্থিত। কোরানের 22:39 (সুরা হজ) নং আয়াতটি দেখুন:

"যারা আক্রান্ত হয়েছে তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হল, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম"।

৭. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৪১
অতিথি বলেছেন: হাসান, অনেক ধন্যবাদ এই পোস্টের জন্য।

আমি বরং বলব - আমাদের মুক্তিযুদ্ধ ইসলাম সমর্থিত। কোরানের 22:39 (সুরা হজ) নং আয়াতটি দেখুন:

"যারা আক্রান্ত হয়েছে তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হল, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম।"

আমাদের মুক্তিযুদ্ধের যৌক্তিকতায় ভারত প্রসংগ অবান্তর। একটা জাতির সাথে অন্য জাতির সম্পর্ক হয় স্বার্থসংক্রান্ত বিষয় নিয়ে, মহবত দিয়ে নয়। এই কথা আপনি আশরাফকে যতই বোঝান, সে বুঝবে না অথবা সে বুঝতে চাইবে না। কোরান -মতে তার মন গোমরাহ হয়ে আছে।
৮. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৪৬
অতিথি বলেছেন: শত্রুর শত্রুর বন্ধু- এই কারনেই ভারত আমাদের যুদ্ধে প্রাসংগিক হয়েছে।
৯. ১৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৪৮
অতিথি বলেছেন: শত্রুর শত্র ু বন্ধু।
১০. ২০ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৫৫
নজমুল আলবাব বলেছেন: লিখাটার উদ্দেশ্য যদি হয় বিশেষ কোন দলকে বোঝানো তবে তা হবে বিরাট ভুল। আর যদি হয় নিজেদের জানাটাকে আরও শানিয়ে নেয়া। সত্যটুকু ছড়িয়ে দেয়া এবং আমি কি, কে, সেই অবস্থান পরিস্কার করা তাহলে ঠিক আছে।

উলটা হাটা গাড়লগুলোকে বুঝানোর মত ধৈর্য্যবান আমি কখনই ছিলামনা
১১. ২১ শে মার্চ, ২০০৭ রাত ৯:০৯
আপন তারিক বলেছেন: আলবাব ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আপনি খুজলে হয়তো একটা পাহাড়েরও কান খুজে পাবেন, কিন্তু তাদের নয়!
১২. ২১ শে মার্চ, ২০০৭ রাত ১১:৪০
অতিথি বলেছেন: ঘাসফাক ভাইয়ের কমেন্টটারে সোনালী ফ্রেমে বান্ধাইয়া রাখোনের ব্যাবসথা করোন যায় না?
১৩. ২১ শে মার্চ, ২০০৭ রাত ১১:৪৭
অতিথি বলেছেন: অন্তত একটা বিষয় যে, সব বিষয় গুলো এক জায়গায় পাওয়া যাচ্ছে, আর মানসিক প্রশান্তি। এ ছাড়া তেমন কোন লাভ নেই।
১৪. ২২ শে মার্চ, ২০০৭ রাত ২:৩০
অতিথি বলেছেন: বিষয়টির পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তির অবকাশ আছে।

সাহসের সাথে বিতর্ক শুরু করার জন্য আশরাফ রহমানকে ধন্যবাদ।
১৫. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:২৬
অতিথি বলেছেন: মাহবুব সুমন:
তথ্যের জন্য ধন্যবাদ ।

অপেক্ষায় আছি :)
১৬. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৬
অতিথি বলেছেন: মোরশেদ ভাই,
রামছাগলকে মানুষ বানানোর জন্য আপনার যে প্রচেষ্টা,তা ইতিহাসের খাতায় সোনার অক্ষরে লিখা হবে,এই কামনা করি।

কিন্তু এই ছাগলদের কি আর বাংলায় বুঝাইতে পারবেন ?উর্দুতে ট্রাই দেয়া দরকার।
১৭. ২৩ শে মার্চ, ২০০৭ রাত ২:৫১
অতিথি বলেছেন: ভাই হোসেইন:
ছাগল যদি প্রাকৃতিক নিয়মে কেবল ছাগলামিই করতো , তাহলে অসুবিধা ছিলোনা । মাঝে মাঝে মানুষের বিষয় আসয়ে লেজ নাড়ানো শুরু করে বলেই, বিরক্ত না হয়ে পারিনা ।
কি করবো বলেন?
১৮. ২৩ শে মার্চ, ২০০৭ রাত ৩:০৭
আশরাফ রহমান বলেছেন: হাসান মোর্শেদ - যে বিষয়গুলোর অবতারনা আপনি করেছেন তা সঠিক জবাব দিতে হলে আমার কিছু বই পুস্তক সংগ্রহ করতে হবে। আমি তথ্য হাতে পেলেই আপনার সব প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। তবে আমাকে ইঙ্গিত করে যেসব আপত্তিকর মন্তব্য করা হয়েছে এবং তাতে আপনার সম্মতি দেখে আমার ভাল লাগেনি।
১৯. ২৩ শে মার্চ, ২০০৭ রাত ৩:১১
অতিথি বলেছেন: বই পুস্তক ছাড়া যেই জবাব দিতে পারবেন, সেইটা দিতে পারলে ভালো হইতো...অন্ততঃ আপনের নিজের অবস্থানটা জানন যাইতো...
২০. ২৩ শে মার্চ, ২০০৭ রাত ৩:১৮
অতিথি বলেছেন: অবস্তান মানসিক হইলে পরীক্ষা প্রার্থনীয়
২১. ২৩ শে মার্চ, ২০০৭ রাত ৩:২৮
অতিথি বলেছেন: আঈজুদ্দিন:: হুদাহুদি মন্তব্য করেন কেনরে ভাই ? তফাত থাকেন ।

আশরাফ রহমান:
কি করা বলুন? ভালো লাগানো যায়না, অনেক সময় ।
যাহোক, এরকম স্পষ্ট প্রশ্নের উত্তর দিতে ও আপনার বই পত্র ঘাঁটতে হবে? হতাশ হলাম । ভিন্ন অবস্থানের পর ও আপনাকে আমি ত্রিভুজের স্তরের ভাবিনি ।
ঠিকাছে তবু । এর আগে ও আরো ক'জন ধর্ম রাজনীতির বাহক ' উত্তর দেবো' বলে পিছলে গেছেন ।
আশা করছি, আপনি তা করবেননা ।
২২. ২৩ শে মার্চ, ২০০৭ ভোর ৫:৫৮
অতিথি বলেছেন: ওরে গুরু-- আমি লা জওয়াব।

অপেক্ষায় আছি --কি যুক্তি দেখতে পাই এই আশায়!!!
২৩. ১২ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: 25 দিন ।
আশরাফ রহমানের বই পুস্তক সংগ্রহ অভিযান চলছে, এখনো ।

চলুক । অপেক্ষায় আছি ।
২৪. ১২ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১১
আবুল বাহার বলেছেন: 25দিন কেন 25 সপ্তাহে ও জবাব দিব না । ওয় ফান্দে পড়লে এই ভাবেই সইরা যায় । আমি ভাবখিলাম আপনার জবাব দিয়া দিছে । এহন দেহি ...........
২৫. ১২ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১৫
অতিথি বলেছেন: দামী দামী বই। লুকাইয়া রাখছে। খুজতে তো টাইম লাগবোই।
এইটা তো আর নীলক্ষেতের চটি বই না।
২৬. ১২ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১৭
আজকাল বলেছেন: আশু পাগলা এখন ইরাণী গাঁজায় বুদ হয়ে আছে । আককু কাকুর সাথে রাতে একসাথে ব্লগে আসে ।
আশু পাগলার গাঁঞ্জার টান শেষ হইলে আবার ত্রিভুজামী শুরু করবে। 25/দিন মাস বছর পার হলেও আসল জবাব দিবে না । আচুদামী করে যাবে - - - --- ।
২৭. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:০২
হাসান মোরশেদ বলেছেন: আশরাফ রহমান কে অনলাইনে দেখে মনে পড়লো, আমার সাথে তার কিছু সওয়াল-জবাব ছিলো ।
দুমাস আগে বলেছিলেন, বইপত্র পড়ে উত্ত্র দেবেন ।

কি জনাব, বইপত্র কি পড়া হলো? অপেক্ষায় আছি তো!
২৮. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৭
নরাধম বলেছেন: অনেক পুরানো পোস্ট। আশরাফ রহমান আর অন্যান্য ছাগুদের জন্য আবার রিভাইভ করলাম।
২৯. ২০ শে মে, ২০০৮ সকাল ৭:৫২
ক্ষ্যাপা বলেছেন: এই পোষ্ট । আশরাফ রহমান কি ইন্তেকাল ফরমাইলো?

 

মোট সময় লেগেছে ১.২৯৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ