প্রায় প্রৌঢ় সে জন, নামিয়ে রেখে বিয়ারের গ্লাস
বলতে শুরু করে ন এবার গল্প তার,
'শোনো হে যুবক...'
[ইটালিক]
(আর এ সময় এক কোমল বালিকা এসে দাঁড়ায় আমাদের টেবিলের পাশে ।
সংগত সে আমাকেই বলে ' ভালোবাসি রেড ওয়াইন')
[/ইটালিক]
'শোনো হে যুবক...
তোমাকে শোনাবো সেই অলৌকিক কাহিনী , যা এর
আগে আর কেউ শোনেনি ।
শুনে নাও কি করে ইশ্বরের দর্শন পেয়েছিলেন আমার জননী ।
[ইটালিক]
(বালিকা বলে-- 'আজ রাতে আমার তেমন কোনো ব্যস্ততা নেই ।
কেমন হয় যদি আমরা দু জনে সময় কাটাই তোমার গৃহে')
[/ইটালিক]
তিনি পুন্যবলে আরোহন করেছিলেন পৃথিবীর শীর্ষ চুঁড়োয়,
যেখানে নেমে এসেছিলেন স্বয়ং ইশ্বর ।
[ইটালিক]
(আমি ফিসফিসিয়ে বলি তাকে-- আমার যে কোনো নিজস্ব গৃহ নেই । তবে....)
[/ইটালিক]
ইশ্বর তাকে বলেছিলেন 'আজ তোমার গৃহ প্রবেশ হলো'
মহান ইশ্বরের দৈবকণ্ঠ শুনে আপ্লুত হয়েছিলেন কুমারী জননী আমার ।
[ইটালিক]
( বালিকা প্রশ্নবোধক 'তবে কি?' )
[/ইটালিক]
কান্নায় ভেংগে পড়েছিলেন জননী আমার ।আর
ইশ্বর, মহান ইশ্বর তার মায়াময় দুবাহু বাড়িয়ে
জড়িয়ে নিয়েছিলেন সে কুমারী কে ।
[ইটালিক]
( এই পানশালাতেই কথা বলতে চাই সারা রাত তোমার সাথে)
[/ইটালিক]
এমনই সৌভাগ্যবতী ছিলেন জননী আমার!
[ইটালিক]
(রেড ওয়াইন শেষ ।
বালিকা উঠে দাড়ায় । আলতো করে ঠোঁট ছোয়ায়:
'বালক দুভর্াগ্য আমার ' )
[/ইটালিক]
******************************************
মুল কবিতা Kenneth Patchen এর ।
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঐধংধহথগঁৎংযবফনষড়ম/ঢ়ড়ংঃ/28703730] তাঁর আরেকটি কবিতা [/লিংক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


