এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

শোকার্ত শৃগালদের জন্য || চার্লস বুকস্কির ছায়া কবিতা
০২ রা মে, ২০০৭ বিকাল ৩:৫৯
আমার জন্য মিছে শোকার্ত হয়োনা
চতুর শৃগালের দল ;
মৃত্যুতে ও সম্পুর্ন আছি নিশ্চিত ।
সমুহ দুরত্বে গিয়ে শোকার্ত হও,
সেই সকল অতৃপ্তের জন্য মার্সিয়া গাও-
জীবনে যাদের অনেক অনুযোগ ছিলো ।
আত্না বিক্রী করেছে যারা, আর অহরহ
বদলিয়েছে জীবন ।
যেনো আসবাব, যেনো পোষাক, যেনো
দেয়ালের ছবি । বদলিয়েছে শত্রু-মিত্র
স্বপ্ন ও বেদনা সবি ।
লক্ষ্যে অস্থির বলে কেন্দ্র থেকে দুরীভুত,
স্বপ্নে সমর্পিত নয় বলে পতিত সন্দেহে
বিশ্বাসে স্থিত নয় বলে ছড়ায় হতাশা,
অথচ সবথেকে বেশি বার, সবচেয়ে গাঢ়
স্বরে, তারাই উচ্চারন করেছে 'ভালোবাসা'!
আমার জন্য মিছে শোকার্ত হয়োনা
চতুর শৃগালের দল ;
মৃত্যুতে ও একাকী আছি, জীবনে যেমন ।
মারী ও মড়কে যারা সংঘে থাকেনি,
তৃষ্ণার জল খুঁড়েনি কোনদিন, তোমাদের
করুনার লালা আজ তাদের প্রয়োজন । ।
---------------------------------------------------------------
কোন কোন কবিতা, কারো কারো কবিতা পড়লে মনে হয় যেনো এই লাইনগুলো আমার লেখার কথা ছিলো, এই শব্দগুলো আমারি উচচারন করার কথা ছিলো। অথবা আমি লিখলে আরেকটু অন্য রকম লিখতাম (অতি দুঃসাহস!)
চার্লস বুকোস্কি'র বেশীরভাগ কবিতাগুলো এরকম দৈনন্দিন অনুভূত হয় আমার কাছে ।
পড়ছিলাম বুকোস্কি'র "ফর দ্যা ফক্সেস " । সেই কবিতার কিছুটা বোঝা, অনেকটুকু না বোঝা, কিছুটা অনুবাদ, অনেকটুকু নিজের ভাবনা মিশিয়ে, লিখে রাখা ব্লগে ।
এই আর কি !
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফ জেবতিক বলেছেন:
একশ তে একশ।কিছু কবিতা আসলেই মনে হয় আমিই লিখেছিলাম,কিন্তু ছাপা হয়ে যায় অন্য কারো নামে।
পথচারী বলেছেন:
সুন্দর হয়েছে েবশ
চতুর শৃগালের দল
মৃত্যুতেও সম্পূর্ণ আছি নিশ্চিত।
কথা কয়টা পসন্দ হইসে।
সুমন চৌধুরী বলেছেন:
দুর্দান্ত!
সুমেরুঃ
দাদারে, ছবির জ্ঞানগম্যিতে আমি একেবারে উত্তর মেরু !
তবু শখ জাগে, এখান ওখান থেকে মেরে দিই ঃ)
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
(জেবতিক বস এর অনুকরণ )কিছু কবিতা পড়ার পর মনে হয়, আরে এই কথাই তো বলতে চেয়েছিলাম, কিন্তু এতো ভয়ংকর সুন্দর ভাষায় বলতে পারতাম না ।
রাগ ইমন বলেছেন:
আপনি লিখলেও কি এমন দুর্দান্তই হতো না? অনুবাদটা হাসান মোরশেদ হয়েছে । আর তাতেই দাউ দাউ জ্বলছি । (হিংসায় না রে ভাই ,কি কই , কি বুঝেন)
আসলেই ভীষন ভালো লাগলো ।
কিন্তু , আপনার কবিতা কই? এত উপোস দিলে বাঁচবো নাত !
আরিফ জেবতিক বলেছেন:
এই কবির সবগুলো কবিতা অনুবাদ করে ফেলা যায় না@মোরশেদ।না হয়,একদিন পেটপুরে বিরানী খেলি।
আসলেই ! কে যে কি বলে, আর আমি যে কি বোঝি? ও হ্যাঁ, স্ট্রেট লাইন অনুবাদ না । বীজটা নিয়েছে ওখান থেকে । বাকীটা বানিয়ে নেয়া ।
আরিফঃ
বিরিয়ানী? হজমে গন্ডগোল আছে বন্ধু । 'আশার আলো'র সাইনবোর্ড, স্বপন টা ও মরে গেলো । আরো কতো বদল, আরো মৃত্যু, ভাগের চা !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















তৃষ্ণার জল খুঁড়েনি কোনদিন, তোমাদের
করুনার লালা আজ তাদের প্রয়োজন ।
-------------
পা ছুঁয়ে সালাম।এর চেয়ে বেশি কিছু নয়।