এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

এমনেষ্টি ইন্টারন্যাশনাল এ 'চলেস রিচিল' । । পেছনের গল্প ( কৃতজ্ঞতা তাসনিম খলিল)
১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
চলেস রিচিল' কে আমরা ভুলিনি এখনো ।
গত ১৮ মার্চ এই আদিবাসী নেতাকে যৌথবাহিনী নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছিল । রেজওয়ান ভাই এই খবর প্রথম ব্লগে প্রকাশ করেছিলেন । তারপর আমরা অনেকেই প্রতিবাদী পোষ্ট দিয়েছিলাম ।
তার কয়দিন পর, আমি যোগ দিয়েছিলাম এমনেষ্টি ইন্টারন্যাশনাল এর বার্ষিক সাঢারন সভায় । নিতান্তই একজন কর্মী হিসেবে । ওখানে পরিচয় হয়, এমনেষ্টি'র সাউথ এশিয়ান ডেস্কের প্রধান 'ক্যাথি মেক' এর সাথে । ক্যাথি'কে প্রশ্ন করেছিলাম, চলেস রিচিলের হত্যাকান্ড নিয়ে এমনেষ্টি কোনো তদন্ত করছেনা কেনো?
ক্যাথি আমাকে বলেছিলো, যাবতীয় তথ্য তার কাছে পাঠানোর জন্য । আমি সে সময়ের বাংলাদেশী ইংরেজী পত্রিকাগুলোর লিংক এবং তাসনিম খলিলের ওয়েব লিংক পাঠিয়েছিলাম ।
তাসনিমের ওয়েব সাইটে মধুপুরে আদিবাসী নির্যাতনের প্রামান্য ডকুমেন্ট ছিলো ।
এ ছাড়া , আমার এক বন্ধু 'বিপ্লব মারাক' মেঘালয়ের গারো ষ্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ছিলো কয়েক বছর । বিপ্লব' রা মুলতঃ বাংলাদেশী । ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় । কিন্তু ৮০ র দশকে জায়গা জমি হারিয়ে ওর পরিবার 'তুরা' য় নির্বাসিত হয় । শরনার্থী পরিবারের ছেলে কি করে গারো ছাত্র নেতা হয়ে উঠলো, সেটা ও আরেক গল্প। আরেকদিন বলা যেতে পারে । বিপ্লবের সাথে যোগাযোগ করে ( কৃতজ্ঞতা টেলিকমিঊনিকেশন) আরো জরুরী তথ্য পাওয়া গেলো ।
সব পাঠানোর পর ক্যাথি জানায়, এবার তারা তাদের নিজস্ব সোর্সে ইনভেস্টিগেশন করবে । ইনভেষ্টিগেশনে, বিষয়টা জরুরী মনে হলে তারপর তারা এ বিষয়ে বিবৃতি দেবে । ভালো কথা ।
তারপর কয়েকসপ্তাহ চলে যায় । কোনো খবর নাই । প্রতিদিন এমনেষ্টি' র পাতা ঘাটি । না খবর নেই । ক্যাথিকে মেইল দেই । কোনো জবাব নেই । মেজাজ খারাপ । খুব খারাপ । কই দারফুর, জিম্বাবুয়ে, কেনিয়া, গুয়ানতানামো নিয়ে নানা কর্মসুচীতে অংশ নিলাম নিজের খেয়ে । আর আমার দেশের খবর প্রকাশেই শালাদের যতো আলসেমী, ইনভেস্টিগেশনের দোহাই । মনে মনে সিদ্বান্তই নিয়ে ফেলি, থাকবো না এর এদের সাথে!
না এমনেষ্টি আমাকে হতাশ করেনি ।
গতকাল এমনেষ্টি ইন্টারন্যাশনাল চলেস রিচিল হত্যাকান্ড ও মানবাধিকার কর্মী শহীদুল ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছে ।
এমনেষ্টির রিপোর্ট দেখুন, এখানে
*** যে যেভাবে পারুন প্রতিবাদমুখর হোন , আমাদের বন্ধু, সহব্লগার তাসনিম খলিলের উপর কোনো শারীরিক নির্যাতন যেনো না হয় । তাসনিম কে গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অর্জুন মান্না বলেছেন:
ধূসর ছায়া বলেছেন:
৫
মান্নাঃ
তোর মন্তব্য বিমুর্ত হয়ে গেছে ।
দীক্ষক দ্রাবিড় বলেছেন:
৫
এস্কিমো বলেছেন:
৫
নয়া বোকাই বলেছেন:
জমপেশ
প্রতিবাদে অংশ নিলাম ...
রেজওয়ান বলেছেন:
ধন্যবাদ মোরশেদ রিপোর্টটিতে সাহায্য করার জন্যে।
অমিত বলেছেন:
আপনার কাজ ভাল লাগল
তাঁকে শ্রদ্ধা আবারও।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
প্রতিবাদ জানাই।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
মুহম্মদ জাফর ইকবালের লেখাটা দূর্দান্ত হয়েছে।মোরশেদ ভাইকেও ধন্যবাদ।
কেমন আছেন মোরশেদ ভাই? ব্যস্ত?
সুখবর বলেছেন:
প্রতিবাদ
সুমেরু বলেছেন:
ভাল থাকুন।
সুমন চৌধুরী বলেছেন:
অনেকদিন কিছু লেখেন না ।
মাহবুব সুমন বলেছেন:
সাথে আছি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আমরা লড়াকু জাতি। লড়াই করে অধিকার আদায় করতে জানি।
খোলস ভেঙে বেরিয়ে এসে শ্লোগান দিতে জানি।
আবারও শুভেচ্ছা। আন্দোলনের সাথেই থাকুন।