somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দেশে মানুষ ছোট

১৯ শে মে, ২০০৭ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
৯৫ সালের কোন এক জোরালো হরতালের দুপুর ।
বন্ধুরা মিলে গিয়েছি আড্ডা পেটাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালে । হ্যাঁ, হাসপাতালেই আড্ডা পেটাতে ।
আমাদেরই এক বন্ধু অস্ত্রমামলায় কারাগারে । ভালো পয়সাওয়ালা পরিবারের ছেলে । কারাগারের ডাক্তারদের ম্যানেজ করে প্রায়ই সে অসুস্থ হয়। কারাগারের হাসপাতালের চিকিৎসায় সে অসুস্থতা সারবার নয় । মাস দুয়েক পর পরই ওসমানী হাসপাতালের কেবিনে সে ।
কেবিনের সামনে পুলিশ প্রহরা । ভেতরে তার ফেনসিডিলের মচ্ছব । পার্টির লোকেরা আসছে । আসছে গ্রুপের ছোট ভায়েরা । আমরা বন্ধুরা ও যাচ্ছি । তাস চলছে। পুলিশ মামা আর ডাক্তার ভায়েরা বিশাল উদার ।
সেই দুপুরে হঠাৎ আড্ডায় ছন্দপতন ঘটে এক প্রবল কান্নার শব্দে । আমরা প্রথমে পাত্তা দেইনা । ফেন্সি আর গাঁজা আর তাসের নেশা ফেলে এসবে মনোযোগ দিতে কার ইচ্ছে হয় । তবু একসময় কান্নার তীব্রতা অসহ্যরকম বেড়ে গেলে পর, আমরা দু একজন বেরিয়ে আসি উৎস সন্ধানে ।
ঘটনাস্থল জেনারেল ওয়ার্ড । আমাদেরই মতো এক তরুন ।ঠিক আমাদের মতো নয় কারন তার পরনে আমাদের মতো জিন্স,বুট নয় সে পরে আছে লুংগী, চকচকে শার্ট আর সস্তা স্যান্ডেল । তবে বয়সটা আমাদের মতোই । একটা শরীর সে আঁকড়ে ধরে আছে । বোঝা যায় শরীরটা মৃত । হাসপাতালের কয়েকজন সেই মৃত শরীর টেনে বেড থেকে নামাতে চাইছেন, আর তরুন সেই শরীর আঁকড়ে ধরে চিৎকার করছে । আমরা প্রথমে ভাবি হয়তো শোকার্ত তরুন তার মৃত কোন স্বজনের লাশ সরিয়ে নিতে দিচ্ছেনা ।
কিন্তু ঘটনাস্থলের কাছে গিয়ে জানি অন্য এক গল্প ।
বহুদুরের কোন গ্রাম থেকে এই তরুন নিয়ে এসেছিলো তার বাবাকে চিকিৎসা করাবে বলে । ভোর রাতে বাবা মারা গেছেন । হরতালের কারনে তরুন পারছেনা বাবার লাশ নিয়ে বেরুতে । গ্রামে খবর পাঠানো হয়েছে । গ্রাম থেকে হয়তো অন্যরা ও আসবেন হরতাল ভাংগার পর ।
কিন্তু এই সময়টা, এই অসহ্য বেদনার্ত সময়, মৃত জনকের শরীর একাকী পাহারা দেবার ভয়ংকর সময়- এই তরুনের জন্য আরো ভয়ংকর হয়ে উঠেছেন হাসপাতাল কর্ত্বপক্ষ । লাশ বহনের জন্য এম্বুলেন্স দেয়া যাবেনা, কারন এম্বুলেন্সের টাকা তরুন দিতে পারবেনা । হাসপাতালের লাশ সংরক্ষানাগারে ও সন্ধ্যা পর্যন্ত এ লাশ রাখা যাবেনা, কারন এ জন্য ও টাকা দিতে হবে । শোকার্ত তরুনের কাছে টাকা নেই ।
জনকের মৃত্যুর মুহুর্ত থেকেই দরকষাকষি করছে দানবপক্ষের দালালেরা । বেলা দুপুর গড়ালে পর এবার তারা সিদ্বান্ত নিয়েছে, এই লাশ টেনে হেঁচড়ে বের করে নিয়ে ফেলে রাখবে কোন নির্জন বারান্দায় ।
লাশের দখলে রাখা বেড হয়তো বিক্রী করবে আরো কোনো ভবিতব্য লাশের কাছে ।

২।
রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নী চিকিৎসকরা পিটিয়ে হাতপা ভেংগে দিয়েছেন এক রোগীনির অভিভাবককে । তার অপরাধ ছিলো দায়িত্বে থাকা চিকিৎসককে তিনি তাড়া দিয়েছিলেন তার মুমুর্ষ রোগীনির কাছে আসার জন্য ।
পিটিয়ে হাতপা ভেংগেই ডাক্তার স্যারেরা ক্ষান্ত দেননি । আহত লোকটাকে যেনো পুলিশ তাদের হাতে ছেড়ে দেয়, সেই দাবীতে তারা শুরু করে দিলেন তৎক্ষনাৎ চিকিৎসা বিরতি । হয়তো সেই মুহুর্তে একজনের জরুরী অপারেশনের আয়োজন চলছিলো, একজনের একটা ইঞ্জেকশন জরুরী তাকে বাঁচানোর জন্য । কি আসে যায় এই সবে? ডাক্তারদের নিজেদের ইজ্জত সম্মান, ঐক্য রোগীর জীবনের চেয়ে অনেক দামী ।
ফলাফল সেই রোগীনি সহ মোট পাঁচজন রোগীর মৃত্যু ।

৩।
কক্সবাজারে মোটর সাইকেল চালানোর সময় হেলমেট না থাকায় ২০ জনকে পানিতে চুবিয়েছে আইনশৃংখলা বাহিনী।
নাগরিক কোন আইন ভংগ করলে কোন শাস্তি সেটা সম্ভবতঃ আইনের বইয়ে আছে । আছে বলেই মানুষের সমাজ, মানুষের আইন আদালত ।
হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর শাস্তি পানিতে চুবানো- কোন আইনসিদ্ব? জানি, এ প্রশ্ন করা যাবেনা জলপাইতন্ত্রী বাংলাদেশে ।

যেনো দেশটা দখল করে নিয়েছে সংঘবদ্ধ অপরাধীচক্র ।
ডাক্তাররা সংঘবদ্ধ, যখন খুশী তারা চিকিৎসা দেবে, যখন খুশী চিকিৎসা বন্ধ করে দেবে, রোগী মারা যাবে- কারো কাছে জবাব করতে হবেনা । প্রকৌশলীরা সংঘবদ্ধ, বিল্ডিং ভেংগে ওভারব্রীজ ধ্বসে মানুষ মরবে-কোনো জবাবদিহী করতে হবেনা ।জলপাই কমবেটরা সংঘবদ্ধ, যখন যেভাবে যাকে খুশী শাস্তি দেবে- কোনো জবাবদিহী করতে হবেনা ।
সংঘবদ্ধ শিক্ষকসমাজ , সংঘবদ্ধ রাজনীতিকগন, সংঘবদ্ধ ধর্মের ঠিকাদারেরা ।

কেবল ছিন্নভিন্ন মানুষেরা ।
এই পোড়াদেশে সব সারমেয় ও বরাহনন্দনগন দেবতাতুল্য,প্রায় ইশ্বরের মতো বিশাল তারা ।

কেবল ক্ষুদ্র, খুব ক্ষুদ্র আর তীব্র অপমানিত মানুষেরা ।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×