এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

'লুকিং ফর শত্রু'-- এবার যদি বন্দুকের নল যায় ঘুরে?
২৮ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
কলেজ পড়ুয়া এক তরুন কে পারিবারিক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়েছিলো রানীর অভিজাতবাহিনী । তরুনের অপরাধ- তার নামে নাম, কোন এক ভয়ংকর অপরাধী নাকি ফেরারী হয়েছে ।
সে রাতেই নিরীহ তরুনকে নিয়ে অস্ত্র উদ্ধারের নাটক । 'ক্রসফায়ার' নামের খুনের উৎসব । খুনকে আবার জায়েজ করার জন্য ভাড়াকরা লোকজন দিয়ে আনন্দমিছিলের আয়োজন । ভয়ংকর খুনীকে খুন করতে পারলে তো নিরীহ নাগরিক জয়ধ্বনি উচচারন করবেই রানীমাতার নামে!
লুৎফুজ্জামনা বাবর--সদাহাস্যময়,'অতীতভুলে সামনে তাকানো', উন্নয়নকামী রাজনীতিকগনের এক অতিউজ্জ্বল মডেল আপনি । কি ভীষন স্মার্ট, চুলে জেল মাখেন, দেশের শত্রু সন্ধানে সদা ব্যস্ত, কি চমৎকার ভংগীতে ডায়ালগ থ্রো করেন-'উই আর লুকিং ফর শত্রু', জেহাদীদের বোমা হামলায় মানুষ মরলে আর সেই সব মানুষের মাঝে একজন ধর্মে সংখ্যালঘু হলে-আপনি বোমা হামলার নতুন 'ডাইমেনশন'খুঁজে পান, এতোটাই ডায়ানামিক আপনি জনাব ।
আপনাকে নিয়ে আজ আমি বড়ই উদ্বিগ্ন ।
রানীমাতা নেই আজ, নতুন রাজা সমাসীন । আপনার প্রিয় রানীমাতার অভিজাতবাহিনী এখন নতুন রাজার লোক । যদি কোনো নির্দেশে তারা আপনাকে নিয়ে আজ রাতে অস্ত্র উদ্বার অভিযানে বের হয়, যদি আজ রাতে ঘটে যায় সেই উৎসব!
ওহ নো! কি সব অলুক্ষনে ভাবনা ভাবছি আমি ।
আপনাদের শরীরে নীলরক্ত । নীলরক্ত কি আর ধুলির ধুলোয় গড়ায়? এই পঁচে গলে যাওয়া নোংরা দেশে সম্ভাবনাময় তরুনদের প্রয়োজন ফুরিয়েছে । তারা খুন হোক, তারা নষ্ট হয়ে যাক,তারা নির্বাসিত হোক।
এই নষ্ট জনপদে আপনাদের প্রয়োজন হে সিপাহশালার। আপনারা নিরাপদ থাকুন,বেঁচেবর্তে থাকুন । সাময়িক অমানিশা কেটে আলোর ভোর আসবে আবার ,আপনাদের জন্যই।
আপনাকে আমার, আভুমি আনত অভিবাদন ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফরিদ বলেছেন:
:'(
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
এটা ছিল বিগত সরকার এর সবচেয়ে বড় রসিকতা -দেশের অন্যতম চোরাকারবারি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে।
দুঃখ,
বাবরেরা আজ হোক আর কাল - আবার বেরিয়ে আসবেন ।
সব যেন পুতুল খেলা ।
-----
জেনারেল দের নতুন নাটক ।
হিমু বলেছেন:
ক্ষমতার চাটনি চাটতে চাটতে বাবর সাহেব বলেছিলেন, "উই আর লুকিং ফর শত্রু!"আজ নিশ্চয়ই তিনি বিড় বিড় করে বলছেন, "আই অ্যাম লুকিং ফর বন্ধু!"
আরশাদ রহমান বলেছেন:
হিমু, বাবরদের বন্ধু ঠিকি থাকে। ওরা সব সময়ই পারে পেয়ে যায়। আসলেই যদি সব দূর্নীতিবাজদের বিচার হতো তাহলে এই দেশটার মানুষ গুলো কিছুটা হলেও শান্তি পেত।
তারেক রহিম বলেছেন:
কি আর করবে বেচারা! রাবণের শাসন। ঐদিকে আবার হনুমানের তূণও খালি। তার কপালে আছে উত্তম জাঝা।
সোনার বাংলা বলেছেন:
তারেক রহিম@ হ জাঝা! তেনারে এখন সুন্দর করে জাঝা কত প্রকার ও কি কি
উদাহরন সহ বুঝিয়ে দেয়া উচিত।
ধুসর গোধূলি বলেছেন:
জহির রায়হানের সময়ের প্রয়োজনের কথা মনে পড়ছে দাদা।"মৃত লাশ দেখি, কবরে নামাই, পরক্ষণেই সব ভুলে যাই। অনুভূতিগুলি মনেহয় সব ভোতা হয়ে গেছে"!
উল্লাস করতেও বোধহয় ভুলে যাচ্ছি, দ:খবোধও আর অতোটা আলোড়ন তোলেনা মনে হয়। এমনই নির্জীব হয়ে যাচ্ছি!
(আস্তাগফিরুল্লাহ, গুরু আপনের পোষ্ট, তাই ইংগিতেই কথা শেষ)
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
"বায়োস্কপের নেশা আমায় ছাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।"
-'উই আর লুকিং ফর শত্রুজ'ময়মনসিংহে উদিচীতে বোমা হামলায় অনেকের সাথে একজন হিন্দু নিহত হলে শুয়রের বাচ্চায় খুব উল্লাসের সাথে বলেছিল একজন হিন্দু জংগী পাওয়া গেছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













