আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

'মুক্তিযুদ্ধ' নিয়ে আর লিখবোনা, যদি...

২৯ শে মে, ২০০৭ রাত ৮:০৮

শেয়ারঃ
0 0 0

সাদিক মোহাম্মদ আলমের সাম্প্রতিক পোষ্ট পড়লাম ।
যথারীতিই ভদ্রসম্মত ভালো কথা ,যেমন সাদিক আগে ও বলতেন, এখনো বলেন ।
এই অভাজন হাসান মোরশেদ সহ আরো তিনজন সম্মানিত ব্লগারের নামউল্লেখ করে একপ্রকার স্যাটায়ার রচনা করেছেন সাদিক । এরা চারজন ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে । (ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করার মাঝে লজ্জার কিছু আছে কিনা সেটা অবশ্য নির্লজ্জ্ব আমার বোধগম্য নয় । ১৬ ডিসেম্বর সারা দেশে পতাকা উড়লে, টিভি তে সারাদিন মুক্তিযুদ্ধের অনুষ্ঠান চললে ও অনেককে ভ্রু কুঁচকাতে দেখেছি, 'এতো দেখানোর কি আছে? ')
সাদিক মোহাম্মদ আলমের দীর্ঘশ্বাস, এই ব্লগাররা অতিআক্রমনাত্বক ভংগীতে মুক্তিযুদ্ধ নিয়ে লিখে বলে কোমলমতি ব্লগাররা এদের পোষ্ট এড়িয়ে চলে । এড়িয়ে চলে বলেই আসল ম্যাসেজ তাদের কাছে পৌঁছায়না, যে কারনে তাদের বিভ্রান্তি ও ঘুচেনা, তারা বগলে কাটাবন থেকে প্রকাশিত বইপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, না হলে নিশ্চিত তারাই হতো মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃতধারক ও বাহক ।

বাকী তিনজনের কথা জানিনা, আমি একা আমার সিদ্ধান্তে সাদিকের অভিযোগ মেনে নিলাম । আমি বিভ্রান্তদের আলোর পথ দেখানোর মত লিখা সত্যিই লিখতে জানিনা অথচ তাদেরকে সঠিক পথ দেখানো জরুরী ।

তাই আর লিখবোনা ।
হ্যাঁ, এই ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে আমি আর একটা লিখা ও লিখবোনা, কিন্তু একটা শর্ত আছে ।
সাদিক মোহাম্মদ আলমকে দায়িত্ব নিতে হবে । সাদিককে লিখতে হবে। আমার বা আমাদের ব্লগ যে বিভ্রান্ত কোমলমতিরা এড়িয়ে চলে, সাদিকের ব্লগের নিশ্চয় তারা পাঠক হবে । সাদিক তবে লিখুন পাকবাহিনীর হত্যা ও ধর্ষনে সহযোগীতা করার জন্য কত তারিখে, কোথায় কার নেতৃত্বে রাজাকার বাহিনী গঠিত হয়েছিলো, তার রাজনৈতিক পরিচয় কি ছিলো? রাজাকার ও শান্তিকমিটির কেন্দ্রীয় কাউন্সিলে কারা কারা ছিলো? আল-বদর বাহিনীর অল-পাকিস্তান হাইকমান্ডের প্রধান কে ছিলো? কার ডায়েরী থেকে পাওয়া গিয়েছিলো ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবিদের নামের তালিকা? এদের রাজনৈতিক পরিচয় কি?
আপনি লিখুন সাদিক । 'গোলাম আজম মহান নেতা' ঘোষনা দেয়া আস্তমেয়ে আপনার এই সব লেখা দেখে কি বলে, 'রাজাকার রা যুদ্ধাপরাধী হলে মুক্তিযুদ্ধারা ও তাই' এ কথা বলা ওয়ালী কি মন্তব্য করে আমি দেখতে চাই, আমি দেখতে চাই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বালখিল্য করা ত্রিভুজ কি ভুমিকা রাখে আপনার লেখায় ।


আর যদি দায়িত্ব না নেন, যদি আপনি মুক্তিযুদ্ধ না লিখেন তাহলে সবিনয় অনুরোধ আপনার কাছে দয়া করে আমাকে নিয়ে টানাটানি করবেন না । এর আগে আরিফ জেবতিক এর একটা পোষ্ট এর সুত্র ধরে আপনি আমাকে উপহাস করেপোষ্ট দিয়েছেন । কোন দরকার নাইরে ভাই। আমি এমন কেউকেটা নই যে আমাকে নিয়ে আপনার ভাবতে হবে, দরকারী সময় নষ্ট করতে হবে। আমাকে আমার কাজ করতে দিন ।
একেবারেই রাজনীতিবিমুখ একটা ছেলে কেবল মুক্তিযুদ্ধ নিয়ে প্রোগ্রাম করেছিল বলে হাসপাতালের বেডে শুয়ে আছে এখন । ব্যস্ত আছি তাকে নিয়ে । এই ব্যাস্ততার কারনে ভেলরী ট্রেলরের কর্মসুচী তে ও সময় দিতে পারছিনা ।

আপনার উপহাস, আপনার আশাবাদ, আপনার সহমর্মিতা সবকিছুর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ।
অপেক্ষা করবো মুক্তিযুদ্ধ নিয়ে আপনার লেখা পাঠের, যে লেখায় বিভ্রান্ত কোমলমতিরা আলো খুঁজে পাবে । সে লেখা যদি লিখিত না হয় তা হলে কিন্তু আমি আমার লেখাগুলোই লিখে যাবো এবং অতি অবশ্যি আমার লেখা ঘাতক ও ঘাতকের জাষ্টিফাইয়ারদের ঘৃনা জানিয়ে, তাদের সাথে সহবাসের জন্য নয় । ভালো থাকুন ।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মে, ২০০৭ রাত ৮:১৬
দ্রোহী বলেছেন: ......ভাল কথা বলছেন। আর্কাইভ বানাবে ত্রিভুজ আর মুক্তিযুদ্ধ নিয়ে লিখবে সুফী!
---
খুব ভালো লাগলো।
২. ২৯ শে মে, ২০০৭ রাত ৮:২১
নাদান বলেছেন: হায়রে সুফি মদন। হাসাইলি আমারে ।
৩. ২৯ শে মে, ২০০৭ রাত ৮:২৫
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: মুক্তিযুদ্ধ হইছিলো নাকি?
কবে?
---
আরে, ওই গন্ডগোল নিয়া আর কথা কয়্যা লাভ আছে?
সামনে দেখেন .. সামনে তাকান ।

দেশ আর কয়দিন পর মেরিকা হয়্যা যাইবো, আর আপনেরা পুরান যুগের গল্পকথা নিয়া পড়ে থাকেন ।
৪. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:০৫
চোর বলেছেন: খাইছে!
আপনে সুফী সা'বের প্রতি এত বিশাল আবেগী পোস্ট দিছেন!

আমি উনার মহামূল্যবান পোস্টে একখান মন্তব্য মারছিলাম, রিপলাই দেন নাই। বদ্দার একখান মন্তব্যও উনার উঁচু নজর এড়াইয়া গেছে। উনি এখন ধ্যানে আছেন। বিরক্ত করিবেন না।
৫. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:১৯
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: হাসান মোরশেদ আপনি সম্ভবত পুরো লেখাটা পড়েন নাই।

যদি সময় অনেক কম থাকে তাহলে সরাসরি পয়েন্ট দুই. আবার পড়বেন, অনুরোধ। আর পুরোটা পড়লে খুব ভালো।

আপনি বললেন,
"আমার বা আমাদের ব্লগ যে বিভ্রান্ত কোমলমতিরা এড়িয়ে চলে" - এই কথা কোথায় বললাম?

আপনি সামহাউ খুব একটা নিদিষ্ট ক্ষোভ মাথায় নিয়ে লিখে গেছেন। যে পোস্টের সুত্র ধরে লিখছেন সেটার চাইতে আপনার আগের কোন বিরক্তির ভাবনাগুলো তাই এখানে।
৭. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:২২
চোর বলেছেন: ঠিক, ঠিক। ক্ষোভ মাথায় নিয়ে পোস্টানোর তীব্র প্রতিবাদ করছি।
পুরোটা পড়েন, তারপরে কথা কইতে আসেন।
৮. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৩১
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আপনেরা কী নিয়া কথা কন?
মুক্তিযুদ্ধ?
সেইটা আবার কী?
৯. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৩৪
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: "সাদিক মোহাম্মদ আলমের দীর্ঘশ্বাস, এই ব্লগাররা অতিআক্রমনাত্বক ভংগীতে মুক্তিযুদ্ধ নিয়ে লিখে বলে কোমলমতি ব্লগাররা এদের পোষ্ট এড়িয়ে চলে ..." - ধর্ম গ্রন্থ থেইকা শুরু ক্ইরা ব্যক্তিগত কথার ইন্টারপ্রেটেশন - সবটাতেই একটু স্পর্শকাতর বইলা আপনার এই লাইনটার ইন্টারপ্রেটেশনটা যদি একটু পরিস্কার করতেন।
১০. ৩০ শে মে, ২০০৭ ভোর ৪:৪১
সাধক শঙ্কু বলেছেন: হাসান মোরশেদরে কি পাগলে পাইছে নাকি? সোনামুখ কইরা বিড় বিড় করলেই সুফি হয়?
১১. ৩০ শে মে, ২০০৭ ভোর ৪:৪৬
বড় ভাবী বলেছেন: সাদিক, ওরা আসলেই বোকা। ওদের চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করে দেখিয়ে দাও তোমার সুফী ছদ্মবেশের আড়ালে কি লুকিয়ে আছে। এ সুযোগ আর পাবে না বাছা। তোমার ভাইয়ার দিব্যি দিচ্ছি। এ সুযোগ হাতছাড়া করোনা সোনা। তোমাকে অনেক অনেক আদর আর ভালোবাসা।
১২. ৩০ শে মে, ২০০৭ সকাল ৯:২৯
অচেনা বাঙালী বলেছেন: গুরু, ভাষার জন্য ক্ষমা চাই প্রথমেই।

সুফি কন কাঠ মোল্লা কন সবাই একই জাতের চোদা।
মুক্তিযুদ্ধের নাম শুনলেই ওরা ঠিক থাকতে পারেনা । ওরা এখনো আশায় আছে আবার পাকি বাপগো চোদন খাইব।
১৩. ৩০ শে মে, ২০০৭ সকাল ১০:০৮
অমনিবাস বলেছেন: কমরেড, এত অল্পতেই ভাঙ্গলে হইব? মনে নাই সেই গান : আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি... কাম'ন ম্যান
১৪. ৩০ শে মে, ২০০৭ সকাল ১০:১৬
হযবরল বলেছেন: কানে তুলো গুঁজলে মেসেজ কখনোই পৌঁছে না, কিম্বা বলা যায় মেসেজ কানে পৌঁছে কিন্তু মস্তিষ্কে সঠিক অনুরনণ ঘটায় না। এটা মৌলিক সমস্যা।
এজন্য লেখা শুধু আক্রমনাত্মক হলে চলবে না, বিধ্বংসী হতে হবে। মগজে ঠুকে ঢুকোতে হবে।
১৫. ৩০ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৩
ক্ষ্যাপা বলেছেন: সাদিক ভাই আপনে চ্যালেঞ্জ গ্রহন করেন । মুক্তিযুদ্ধ নিয়ে কি আপনে কম জানেন মিয়া? তথ্যে ঘাটতি পড়লে তো ত্রিভুজ আছেই । নাইলে অস্ট্রেলিয়া আছে, ইরান আছে, ফ্রান্স আছে, আপনার ফেব্রিকেশ্ন ল্যাবরেটরী তো আছেই । হাসান মোরশেদ নামের কোন এক ঘাউড়া পাবলিক আপনারে চ্যালেঞ্জ করে আর আপনে এখনো চুপ । ঝাপাইয়া পড়েন মিয়া, আমরা তো আছিই ।
-----------------------------

গুরু(হাসান মোরশেদ) , আপনারে কই, হরি নামের মর্ম পায়না ইতরে । এর বেশী কিছু আপনারে কওয়া মানায়না
১৬. ৩০ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৮
নজমুল আলবাব বলেছেন: কি কমু? কিছুই কমুনা। এখন থাইকা আমি আবার গাইল দিতে শুরু করুম। গাইল ভুলন কোন কামের কথানা...
১৭. ৩০ শে মে, ২০০৭ বিকাল ৪:০৩
দ্রোহী বলেছেন: [হাসান মোরশেদ আপনি সম্ভবত পুরো লেখাটা পড়েন নাই।
যদি সময় অনেক কম থাকে তাহলে সরাসরি পয়েন্ট দুই. আবার পড়বেন, অনুরোধ। আর পুরোটা পড়লে খুব ভালো। ]


পুরা ত্রিভুজের মত শোনাইলো।


হাসান মোরশেদ, কি আর করবেন বলেন- পড়েন পড়েন।
১৮. ৩০ শে মে, ২০০৭ বিকাল ৪:১৩
তাসনিম নুসরাত বলেছেন: কি বলব! আপনি আপনার মত লিখুন, কে কি বলে তাতে কি যায় আসে!
১৯. ০৩ রা জুন, ২০০৭ রাত ৮:৫১
হাসান মোরশেদ বলেছেন: প্রিয় সাদিক,
আপনার লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক ও ঘাতকদালাল বিরোধী কার্যকারী পোষ্টের অপেক্ষায় আছি ।
সেই অপেক্ষাতেই এ বিষয়ে আমার লেখা স্থগিত আছে, থাকবে ।
২০. ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:০০
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: আপনার পোস্ট থেকে,
"সাদিক মোহাম্মদ আলমের দীর্ঘশ্বাস, এই ব্লগাররা অতিআক্রমনাত্বক ভংগীতে মুক্তিযুদ্ধ নিয়ে লিখে বলে কোমলমতি ব্লগাররা এদের পোষ্ট এড়িয়ে চলে ।"

- হয় নাই। আপনার বক্তব্যই বলে যে আপনি যে লেখার সুত্র ধরে এই পোস্টাইছেন সেইটার স্পিরিটটাই ভুল বুজছেন।

অসুবিধা নাই। ভুল বোঝা ঠিকাছে। ভুলটারে আকড়াকে থাকা একটা ঘাড়ত্যাড়ামী। এইটা সবসময় ঠিক নাও থাকতে পারে।

পাসওয়ার্ড / কী-ওয়ার্ড: ইগো।
২১. ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:০৯
হাসান মোরশেদ বলেছেন: আপনার পোষ্টের শব্দের ভেতরে যদি অন্য শব্দ, বাক্যের ভেতরে অন্য বাক্য লুকানো থাকে- তাহলে সত্যি সেই প্যারাডক্স বোঝার জ্ঞান হয়নি আমার ।
তবে প্রকাশিত যা, যা পড়া যায়, তা সেই অর্থই প্রকাশ করে যা বোঝেছি আমি ।

যাহোক, আমি সত্যিই খুব আগ্রহী মুক্তিযুদ্ধ ও ঘাতক দালালদের ট্রিটমেন্ট নিয়ে আপনার লেখা পড়তে । এই সব তো নিরেট বাস্তবতা , কোনো অলৌকিকতা নেই,প্যারাডক্স নেই । আপনে যা ভাবেন, যা মনে করেন-স্পষ্ট করে লিখুন না কেনো নিজের পোষ্টে?

২২. ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:৩৪
ধুসর গোধূলি বলেছেন: সাদিক মনেহয় পোস্ট লিখতাছে।
যাক ভালোই হলো, এখন খুব সুন্দর, সাবলীল, সুফিজমের ভাষায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, দালালদের বর্বরতার কথা, পাকি হায়েনা দখলদারদের কথা আমরা জানতে পারবো। যেখানে থাকবে না কোন গালাগালি, কেবলই বসন্তের সুবাতাস বইবে, ভাতৃত্বভিধের পরিচয়ে আমরা উদ্বুদ্ধ হবো, দেশকে নতুন করে নিয়ে যাবো সামনের দিকে।

এতো চমতকার একটা আইডিয়াকে কেন যে এতোদিন ধরে কেউ মাথায় আনলো না, বুঝলাম না।
২৩. ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:৩৯
হাসান মোরশেদ বলেছেন: আশা করছি, সাদিক লিখবেন ।
অপেক্ষাতে আছি ।

 

মোট সময় লেগেছে ১.০৮৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ